24/07/2026
🎓 বিদায় সংবর্ধনা ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান-২০২৬ 🏆
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ-এর উদ্যোগে আজ (২৪ জুলাই ২০২৬, শুক্রবার) বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিদায় সংবর্ধনা ও মেধা পুরস্কার প্রদান অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. এম ছায়েদুর রহমান।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক এবং বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের পরিচালক প্রফেসর ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
🔹 প্রফেসর মো. আনসার উদ্দিন, মাননীয় ট্রেজারার, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
🔹 প্রফেসর ড. মাহফুজুর রহমান আখন্দ, পরিচালক, ছাপাখানা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ
🔹 রিয়াজ মোহাম্মদ, নির্বাহী পরিচালক, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
🔹 স্বাগত বক্তব্য রাখেন , ড. মো. আজিবার রহমান, রেজিস্ট্রার, নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
অনুষ্ঠান সঞ্চালনা করেন বিভাগের সহকারী অধ্যাপক তামান্না সিদ্দিকী। এ সময় বিভাগের বিভাগীয় প্রধান জুয়েল রানাসহ শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয় এবং বিভিন্ন শিক্ষাবর্ষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের হাতে মেধা পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা শিক্ষার্থীদের জ্ঞান, সততা, দক্ষতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ হয়ে দেশ ও সমাজের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান জানান। একই সঙ্গে বিদায়ী শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও কর্মজীবনের সফলতা কামনা করেন।
নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবারের পক্ষ থেকে সকল বিদায়ী শিক্ষার্থী ও মেধা পুরস্কারপ্রাপ্তদের আন্তরিক অভিনন্দন ও শুভকামনা।