Department of Statistics, University of Rajshahi

Department of Statistics, University of Rajshahi

Share

From the very beginning the department has earned reputation in producing statisticians who became famous nationally and internationally. Honours, M.Sc., M.

The Department of Statistics of the University of Rajshahi was established in 1961 by Professor Khondoker Monowar Hossain, a distinguished statistician who was the first Head of the Department. The department offers B.Sc. Phil and Ph. D, degrees in Statistics. Also a Statistical Computing Course. The research areas include- Demography, Population & Health, Social Statistics and Ageing, Multivariat

Photos from Department of Statistics, University of Rajshahi's post 01/07/2025

পরিসংখ্যান বিভাগের ৬৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে 🎉
পরিসংখ্যান সমিতি,পরিসংখ্যান বিভাগের আয়োজন।

01/07/2025
17/06/2025

আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের প্রফেসর ড. মোঃ জাহানুর রহমান স্যারের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী (তিনি ১৭ জুন ২০২৩ সালে পরলোকগমন করেন)। স্যারের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।" আল্লাহ স্যারকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। আমিন।

Photos from Department of Statistics, University of Rajshahi's post 25/05/2025

শ্রদ্ধেয় ড. গোলাম হোসেন স্যারকে আন্তরিক অভিনন্দন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের অন্যতম গর্ব, শ্রদ্ধেয় শিক্ষক ড. গোলাম হোসেন স্যার সম্প্রতি বিশ্বব্যাপী গবেষকদের র‍্যাংকিং প্ল্যাটফর্ম ScholarGPS–এর মূল্যায়নে বিশ্বসেরা গবেষকদের শীর্ষ ০.৫%–এ স্থান লাভ করেছেন। এই অসাধারণ ও গৌরবময় অর্জনের জন্য আমরা, তাঁর ছাত্র-ছাত্রী ও সমকর্মীরা অত্যন্ত গর্বিত ও আনন্দিত।

ScholarGPS বৈজ্ঞানিক গবেষণায় গবেষকের অবদান, প্রভাব ও গুণগত মান বিচার করে এই র‍্যাংকিং তৈরি করে। এমন একটি আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে যে ড. গোলাম হোসেন স্যারের গবেষণাকর্ম শুধু দেশে নয়, বিশ্বজুড়েই মর্যাদা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছে।

স্যারের বহুমাত্রিক গবেষণা, অধ্যাপনার প্রতি নিষ্ঠা ও শিক্ষার্থীদের প্রতি ভালোবাসা আমাদের জন্য অনুপ্রেরণার এক উজ্জ্বল দৃষ্টান্ত। এই সাফল্য শুধুমাত্র ব্যক্তিগত নয়, বরং পুরো বিশ্ববিদ্যালয় তথা দেশের জন্য একটি বড় অর্জন।

স্যারকে জানাই আমাদের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা স্যারের আগামী দিনের আরও সাফলতা কামনা করি এবং বিশ্বাস করি, স্যারের নেতৃত্বে আমাদের বিভাগ ও বিশ্ববিদ্যালয় আরও অনেক উচ্চতায় পৌঁছাবে।

https://scholargps.com/top-scholars?ranking_duration=LAST_5_YEARS&specialty=Care+Hospitals&p=2&e_ref=5b6c538caff11d3359c9 #33

15/04/2025
13/04/2025

শুভ নববর্ষ-১৪৩২🎉

01/03/2025

পরিসংখ্যান সমিতি, পরিসংখ্যান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রথমবারের মতো আয়োজিত হয়েছে অন্তঃবিভাগ ভলিবল টুর্নামেন্ট।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচে ৪র্থ বর্ষকে ২-১ সেটে হারিয়ে চ্যাম্পিয়ন দলের খেতাব অর্জন করে ২য় বর্ষ। খেলায় অংশগ্রহনকারীদের সবাইকে অভিনন্দন।

28/02/2025

অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, পরিসংখ্যান সমিতির উদ্যোগে আগামীকাল (১ মার্চ, ২০২৫) বিভাগে প্রথম বারের মতো ভলিবল টুর্নামেন্ট আয়োজিত হতে যাচ্ছে। টুর্নামেন্টটি বিশ্ববিদ্যালয়ের জিমনেসিয়ামের আউটডোরে অনুষ্ঠিত হবে। খেলার এন্ট্রি ফি খেলোয়াড়প্রতি ৫০ টাকা।

➡️ ভলিবল খেলার নিয়মগুলো হলো:

⏩ টিম এবং খেলোয়াড় সংখ্যা-
১. একটি ভলিবল দলে ৬ জন মূল খেলোয়াড় থাকে।
২. প্রতি দলে অতিরিক্ত খেলোয়াড় ৪ জন থাকবে।
৩. প্রতিটি ম্যাচ ১ সেটে খেলা হবে। শুধুমাত্র ফাইনাল ৩ সেটে হবে।
৪. খেলা পরিচালিত হবে রাউন্ড রবিন পদ্ধতিতে।

⏩ কোর্ট ও সার্ভিস-
১. সার্ভিস লাইন থেকে বল ছোঁড়া হবে এবং প্রতিপক্ষ দল বল রিসিভ করে খেলা শুরু করবে।

⏩ বল খেলার নিয়ম-
১. এক দল সর্বোচ্চ ৩ বার স্পর্শ করে বল প্রতিপক্ষের কোর্টে পাঠাবে।
২. একই খেলোয়াড় দুইবার পরপর বল স্পর্শ করতে পারবে না (ব্লক ছাড়া)।
৩. বল নেট ছুঁলেও খেলা চলবে, যদি তা নিয়মের মধ্যে থাকে।

⏩ পয়েন্ট অর্জন ও জয়-
১. প্রতিপক্ষ যদি বল মাটিতে ফেলে দেয় বা ভুল করে, তাহলে অন্য দল পয়েন্ট পাবে।
২. এক সেট জিততে হলে ২৫ পয়েন্ট পেতে হবে। (কমপক্ষে ২ পয়েন্টের ব্যবধানে)।

⏩ ভুলসমূহ (Fouls)-
১. নেট স্পর্শ করলে বা নেটে ঢুকে গেলে।
২. বল বাইরে মারা হলে।
৩. সার্ভিস করার সময় লাইন ক্রস করলে।
৪. একই খেলোয়াড় পরপর দুইবার বল স্পর্শ করলে।

⏩ রোটেশন ও পজিশনিং-
১. সার্ভিস পাওয়ার পর খেলোয়াড়রা ক্লকওয়াইজ (ঘড়ির কাঁটার দিকে) রোটেট করে পজিশন পরিবর্তন করবে।
২. সামনে ও পেছনের খেলোয়াড়দের নির্দিষ্ট পজিশনে থাকতে হবে, অন্যথায় ফাউল হবে।

⏩ লিবেরো (Libero) রুল-
১. লিবেরো হলো এক বিশেষ ডিফেন্ডার, যাকে ডিফেন্স স্ট্র্যাটেজির জন্য ব্যবহার করা হয়।
২. সে আক্রমণ করতে পারে না বা নেটের সামনে থেকে ব্লক করতে পারে না।
৩. লিবেরো সার্ভিসও দিতে পারে না এবং যেকোনো সময়ে অন্য ডিফেন্ডারের বদলে খেলতে পারে।

⏩ সার্ভিসের নিয়ম-
১. সার্ভিস করার সময় খেলোয়াড়ের পায়ের কোনো অংশ সার্ভিস লাইনের বাইরে থাকতে হবে।
২. বল সার্ভিসের পর নেটে লাগলেও যদি প্রতিপক্ষের কোর্টে যায়, তবে বৈধ।
৩. সার্ভিস নিতে হলে প্রতিপক্ষের খেলোয়াড়দের হাত বা শরীর দিয়ে বল ব্লক করা যাবে না।

⏩ আক্রমণ (Attack) ও ব্লকিং (Blocking) নিয়ম-
১. ব্যাক-রো খেলোয়াড় (পেছনের সারির) কেউ নেটের কাছ থেকে লাফিয়ে আক্রমণ করতে পারবে না।
২. নেট টাচ করা ফাউল হিসেবে গণ্য হবে।
৩. প্রতিপক্ষের সার্ভিস বা সেটিং-এর সময় নেটে হাত দিয়ে ব্লক করা যাবে না।

🟥 বিঃদ্রঃ আয়োজক কমিটি আলোচনা সাপেক্ষে যেকোন সিদ্ধান্ত পরিবর্তনের ক্ষমতা রাখে।

শেষে প্রতিবারের মতই বলতে চাই, জয়-পরাজয়ের থেকে বিভাগের টুর্নামেন্টে অংশগ্রহণটাই মূখ্য। তাই সকলের প্রতি অনুরোধ, সকলে মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করবেন।

Photos from Department of Statistics, University of Rajshahi's post 27/02/2025

২৭ ফেব্রুয়ারি ‘জাতীয় পরিসংখ্যান দিবস’ উপলক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ এক বর্ণাঢ্য র‍্যালির এবং পরিসংখ্যান বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করে। উক্ত অনুষ্ঠান সফল করতে সহযোগিতা করার জন্য রাবি উপাচার্য প্রফেসর ডঃ সালেহ্ হাসান নকীব, উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ডঃ মোহাম্মদ মাঈন উদ্দীন, উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর ডঃ মোহা. ফরিদ উদ্দীন খান, পরিসংখ্যান বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Sir Jagadish Chandra Bose Academic Building, University Of Rajshahi
Rajshahi
6205

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00