Ruhul Amin Hatemi

Ruhul Amin Hatemi সমসাময়িক বিষয়, মাসলা মাসায়েল নিয়মিত শিক্ষামুলক ভিডিও আপলোড করা হয়। Follow Our Page.
রুহুল আমিন হাতেমী
www.uthanbari.com

26/08/2026

ওসমান হাদি হত্যাকারীদের বিচার না হলে কি হবে? রুহুল আমিন হাতেমী

আল্লাহ তার বান্দার প্রতি কৃপণ নয়, পরিশ্রমের ফলাফল দিতে তিনি একটুকুও কৃপণতা করেন না।
25/08/2026

আল্লাহ তার বান্দার প্রতি কৃপণ নয়, পরিশ্রমের ফলাফল দিতে তিনি একটুকুও কৃপণতা করেন না।

ডেকোরেশনে পরিবর্তনের একটু হাওয়া লাগলো উঠানবাড়ীতে আলহামদুলিল্লাহ। দোয়া চাই প্রিয়দের কাছে।
23/08/2026

ডেকোরেশনে পরিবর্তনের একটু হাওয়া লাগলো উঠানবাড়ীতে আলহামদুলিল্লাহ। দোয়া চাই প্রিয়দের কাছে।

জুলুমকারী যতই নিজেকে শক্তিশালী মনে করুন না কেন, তার শক্তির সীমাবদ্ধতা আছে কিন্তু মাজলুমের শক্তির কোন কোন সীমাবদ্ধতা নেই।...
22/08/2026

জুলুমকারী যতই নিজেকে শক্তিশালী মনে করুন না কেন, তার শক্তির সীমাবদ্ধতা আছে কিন্তু মাজলুমের শক্তির কোন কোন সীমাবদ্ধতা নেই। মাজলুমদের আল্লাহ নিজেই সাহায্যে করেন, করবেন ইনশাআল্লাহ।

আলহামদুলিল্লাহ, অবশেষে বিদায় হলো তাহলে।
21/08/2026

আলহামদুলিল্লাহ, অবশেষে বিদায় হলো তাহলে।

নিন্দুকেরা যতই নিন্দা করুক না কেন, তাতে কারোর কিছু যাবেও না, আসবেও না। একটা কথা মনে রেখ সমালোচনা কারীই কিন্তু সঠিক রাস্...
18/08/2026

নিন্দুকেরা যতই নিন্দা করুক না কেন, তাতে কারোর কিছু যাবেও না, আসবেও না। একটা কথা মনে রেখ সমালোচনা কারীই কিন্তু সঠিক রাস্তার সন্ধান দেও।

চেষ্টা করতে করতে যদি ক্লান্ত হয়ে পড়ে যাও তবু আবারও উঠে দাড়াও, আবার চেষ্টা করো, দাড়িয়ে চেষ্টা করলে সফলতার গ্যারান্টি আছে,...
18/08/2026

চেষ্টা করতে করতে যদি ক্লান্ত হয়ে পড়ে যাও তবু আবারও উঠে দাড়াও, আবার চেষ্টা করো, দাড়িয়ে চেষ্টা করলে সফলতার গ্যারান্টি আছে, কিন্ত পড়ে গিয়ে আর উঠে না দাড়ালে কোনদিনই সফল হবে না।

ততক্ষণ পর্যন্ত চেষ্টা করো, যতক্ষণ তুমি/তোমরা সফল না হও। আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ ন...
16/08/2026

ততক্ষণ পর্যন্ত চেষ্টা করো, যতক্ষণ তুমি/তোমরা সফল না হও। আল্লাহ কোন জাতির ভাগ্য ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না, যতক্ষণ না ঐ জাতি তাদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করে।

16/08/2026

নিরাবতাও একটা শক্তি, এটা বুঝার ক্ষমতা সবার নাই।

15/08/2026

🌿 প্রতিদিনের ছোট ছোট আমল

১. পাঁচ ওয়াক্ত নামাজকে জীবনের প্রধান লক্ষ্য বানান
শুরুতে অন্য সবকিছুর আগে নামাজের সময় ঠিক রাখার চেষ্টা করুন। কোনো নামাজ ছুটে গেলে হতাশ না হয়ে পরের নামাজ থেকেই আবার শুরু করুন।

২. প্রতিদিন অন্তত ৫–১০ মিনিট কুরআন পড়ুন
বেশি পড়তে না পারলেও সমস্যা নেই। প্রতিদিন কয়েকটি আয়াত পড়ুন এবং অর্থ বোঝার চেষ্টা করুন।

৩. প্রতিদিন কিছু সময় জিকির করুন
সকাল-সন্ধ্যায় অল্প সময় নিয়ে বলুন—
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এবং ইস্তিগফার।

৪. প্রতিদিন অন্তত ১০০ বার ইস্তিগফার করার অভ্যাস করুন
“আস্তাগফিরুল্লাহ” বলতে বলতে নিজের ভুল-ত্রুটির জন্য আল্লাহর কাছে ক্ষমা চান।

৫. একটি করে খারাপ অভ্যাস ছাড়ুন
সবকিছু একদিনে পরিবর্তন করার চেষ্টা করবেন না। আজ একটি গুনাহ থেকে নিজেকে দূরে রাখুন, আগামীকাল আরেকটি।

৬. ছোট একটি সুন্নাহ জীবনে যোগ করুন
যেমন—খাওয়ার আগে বিসমিল্লাহ বলা, ডান হাতে খাওয়া, সালাম দেওয়া, ঘুমের আগে দোয়া পড়া ইত্যাদি।

৭. প্রতিদিন নিজের হিসাব নিন
ঘুমানোর আগে নিজেকে প্রশ্ন করুন—
“আজ আমি কী ভালো কাজ করেছি?”
“কোন ভুল করেছি?”
“আগামীকাল কোন একটি বিষয় আরও ভালো করব?”

৮. ভালো মানুষের সঙ্গ বেছে নিন
যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, তাদের সঙ্গ নিন। খারাপ পরিবেশ থেকে ধীরে ধীরে নিজেকে দূরে রাখুন।

৯. গোপনে একটি নেক আমল করুন
এমন একটি ভালো কাজ করুন, যার কথা কেউ জানবে না—গোপনে সদকা, কারও সাহায্য অথবা কারও জন্য দোয়া।

১০. বেশি না পারলেও হাল ছাড়বেন না
আজ ১০ মিনিট ইবাদত করলেন, কাল ৫ মিনিট হলো—তবুও চালিয়ে যান। আল্লাহর পথে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধারাবাহিকতা।

🤲 মনে রাখবেন

ইসলামের পথে ফিরে আসার জন্য আপনাকে একদিনে পরিপূর্ণ মানুষ হতে হবে না।
আজকের চেয়ে আগামীকাল একটু ভালো মুসলিম হওয়ার চেষ্টা করুন।

একটি নামাজ দিয়ে শুরু করুন,
একটি আয়াত দিয়ে শুরু করুন,
একটি জিকির দিয়ে শুরু করুন,
একটি গুনাহ ছেড়ে দেওয়া দিয়ে শুরু করুন।

ছোট ছোট পদক্ষেপই একদিন আপনাকে অনেক দূরে নিয়ে যাবে—ইনশাআল্লাহ।

Address

Rajshahi
6640

Alerts

Be the first to know and let us send you an email when Ruhul Amin Hatemi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Ruhul Amin Hatemi:

Shortcuts

Share