Public Administration Archive, Rajshahi University

Public Administration Archive, Rajshahi University

Share

This is a official archive of Dept. of Public Administration, Rajshahi University.

07/05/2020

যে ১২টি বিষয় মেনে চলার শর্তে ৭ মে জোহরের ওয়াক্ত থেকে সুস্থ মুসল্লিদের মসজিদে নামাজ আদায় করতে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে-

১. মসজিদে কার্পেট বিছানো যাবে না। প্রতি ওয়াক্ত নামাজের আগে সম্পূর্ণ মসজিদ জীবানুনাশক দিয়ে পরিষ্কার করতে হবে। মুসল্লিরা নিজ নিজ দায়িত্বে জায়নামাজ নিয়ে আসবেন।

২. মসজিদের গেটে হাত ধোয়া বা স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে। সব মুসল্লিকে মাস্ক পড়ে মসজিদে আসতে হবে।

৩. মুসল্লিদের বাসা থেকে ওজু করে ও সুন্নত নামাজ ঘরে আদায় করে মসজিদে আসতে হবে এবং ওজু করার সময় ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

৪. নামাজের কাতারে তিন ফুট পর পর দাঁড়াতে হবে।

৫. এক কাতার অন্তর অন্তর কাতার করতে হবে।

৬. শিশু, বৃদ্ধ, যে কোনও ধরনের অসুস্থ ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত ব্যক্তি জামাতে অংশ গ্রহণ করতে পারবেন না।

৭. মসজিদের ওজুখানায় সাবান বা স্যানিটাইজার রাখতে হবে। মসজিদের সংরক্ষিত জায়নামাজ ও টুপি ব্যবহার করা যাবে না।

৮. সর্ব সাধারণের সুরক্ষা নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা বিভাগ, স্থানীয় প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর নির্দেশনা অবশ্যই অনুসরণ করতে হবে।

৯. মসজিদে ইফতার ও সেহরির আয়োজন করা যাবে না।

১০. উল্লেখিত শর্ত পালন করে প্রত্যেক মসজিদে সর্বোচ্চ পাঁচ জন নিরাপদ দূরত্ব বজায় রেখে ইতেকাফের জন্য অবস্থান করতে পারবেন।

১১. করোনা থেকে রক্ষা পাবার জন্য মসজিদে নামাজ শেষে আল্লাহর দরবারে দোয়া করার জন্য অনুরোধ করা হয়েছে।

১২. খতিব, ইমাম এবং মসজিদ পরিচালনা কমিটি বিষয়গুলো বাস্তবায়ন নিশ্চিত করবেন।

নির্দেশনা না মানলে স্থানীয় প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহিনী সংশ্লিষ্ট মসজিদের দায়িত্বশীলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবেন।

সূত্রঃ সমন্বয় শাখা, ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

02/04/2020
Photos from Public Administration Archive, Rajshahi University's post 29/11/2019
রাবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি | বাংলাদেশ প্রতিদিন 31/03/2019

লোকপ্রশাসন বিভাগের প্রথম গঠিত এ্যালামনাই এ্যাসোসিয়েশন এর সকল সদস্যকে অভিনন্দন।

রাবির লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি | বাংলাদেশ প্রতিদিন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লোক প্রশাসন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন কমিটি গঠিত হয়েছে। শনিবার রাতে বিভাগ...

Photos 20/11/2018

Hi fellows, check this out

You'll need an FSA ID to submit your FAFSA form. Here's how to get one: http://bit.ly/2An0sSc

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


Rajshahi