RUET

RUET

Share

Rajshahi University of Engineering & Technology (RUET) is the 2nd oldest & one of the most esteemed public engineering universities in Bangladesh.

Currently, the university comprises 4 faculties, 18 departments, and 2 institutes. Rajshahi University of Engineering & Technology (RUET), a beacon of excellence in engineering education, research, and innovation. The journey of this university began in 1964 as an engineering college, later became an institute in 1986, and finally evolved into a full-fledged university in 2003.

Photos from RUET's post 17/05/2026

রুয়েটে আউটকাম বেজড এডুকেশনের ওপর প্রশিক্ষণ অনুষ্ঠিত

রুয়েট, ১৭ মে ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক বলেছেন, শিক্ষার্থীদের অবশ্যই প্রশ্ন করা শিখতে হবে। যা তাদের মেধার বিকাশে কাজে দেবে এবং উদ্ভাবন বা আবিষ্কারের দিকে ধাবিত করবে। একাডেমিক শিক্ষার পাশাপাশি আউটকাম বেজড শিক্ষা শিক্ষার্থীদের সমন্বিতভাবে এগিয়ে নিয়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের প্রথম বর্ষের শিক্ষার্থীদের অংশগ্রহণে আউটকাম বেজড এডুকেশনের (ওবিই) ওপর প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। রবিবার (১৭ মে) দুপুরে রুয়েটের অডিটরিয়ামে এই প্রশিক্ষণের আয়োজন করে ইনস্টিটিউট অব কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি)। পর্যায়ক্রমে সোমবার ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এবং মঙ্গলবার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীদের অংশগ্রহণে এই ওবিই প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ ও অধ্যাপক ড. জি কে এম হাসানুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ইঞ্জি. তাসনুভা হুমায়রা।



13/05/2026

অধ্যাপক রেজাউল করিমের মৃত্যুতে রুয়েট ভাইস চ্যান্সেলরের শোক

রুয়েট, ১৩ মে ২০২৬

বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি (বিআইটি) রাজশাহীর সাবেক পরিচালক অধ্যাপক এ কে এম রেজাউল করিম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বুধবার (১৩ মে) সন্ধ্যায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

এদিকে বিআইটির (বর্তমানে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) সাবেক পরিচালকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রুয়েট ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

এক শোক বার্তায় ভাইস চ্যান্সেলর বলেন, অত্যন্ত মেধাবী ও সৎ অধ্যাপক এ কে এম রেজাউল করিম প্রকৌশল শিক্ষায় উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবেন। তার মৃত্যুতে রুয়েট পরিবার শোকাহত। মহান রাব্বুল আলামিন তার পরিবারকে এই শোক সহ্য করবার তৌফিক দান করুন।

অধ্যাপক এ কে এম রেজাউল করিম লক্ষ্মীপুর জেলার রাখালিয়া গ্রামে এক শিক্ষানুরাগী পরিবারে ১৯৩৭ খ্রিষ্টাব্দে জন্মগ্রহণ করেন। তিনি নিজ গ্রাম থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণের পর চট্টগ্রাম কলেজিয়েট স্কুল থেকে মাধ্যমিক ও চট্টগ্রাম কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। তিনি তৎকালীন আহসানউল্লাহ ইঞ্জিনিয়ারিং কলেজ (বর্তমানে বুয়েট) থেকে ১৯৫৯ সালে যন্ত্রকৌশলে স্নাতক প্রকৌশল ডিগ্রী লাভ করেন। অত্যন্ত মেধাবী অধ্যাপক রেজাউল করিম সকল পর্যায়ে ১ম বিভাগ/শ্রেণী সহ উত্তীর্ণ হয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির পর ১৯৬৬ সনে ঢাকা পলিটেকনিকে শিক্ষকতা পেশায় যোগদান করেন। পরবর্তীতে ১৯৬৭ থেকে ৮০ পর্যন্ত রাজশাহী ইঞ্জিনিয়ারিং কলেজে এবং পরবর্তীতে বিআইটি রাজশাহীতে শিক্ষকতা করেন। ১৯৯১ থেকে ১৯৯২ এবং ১৯৯৭ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত বিআইটি রাজশাহীর প্রথমে রেজিস্ট্রার ও পরে পরিচালক পদে কর্মরত ছিলেন। বর্তমানে রুয়েটের অগ্রযাত্রায় এই শিক্ষাবিদের অবদান অপরিসীম।

10/05/2026

শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি সংক্রান্ত বিজ্ঞপ্তি

10/05/2026
Photos from RUET's post 09/05/2026

উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে রুয়েটের চারটি অনুষদের ডিন ও ১৪ টি বিভাগের প্রধানবৃন্দ।

Photos from RUET's post 09/05/2026

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. রাজ্জাক :
‘শুধু ব্যবহারের সীমাবদ্ধ না থেকে উদ্ভাবনী প্রযুক্তিতে দেশকে স্বয়ংসম্পূর্ণ করতে হবে’

রুয়েট, ৯ মে ২০২৬

প্রযুক্তি শুধু ব্যবহারের মধ্যে সীমাবদ্ধ না থেকে উদ্ভাবনের মাধ্যমে দেশকে স্বয়ংসম্পূর্ণ করার ওপর জোর দিয়ে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের কাজ হবে বিজ্ঞানকে প্রযুক্তিতে রূপান্তর করা। প্রকৌশলী হিসেবে নিজেদেরকে নতুন নতুন প্রযুক্তি তৈরি করতে হবে। আমরা শুধু প্রযুক্তির ব্যবহারকারী হয়ে থাকবো না, প্রযুক্তি তৈরি করব, প্রযুক্তি রপ্তানি করব। এই লক্ষ্য পূরণের জন্য যাদেরকে সবচেয়ে বেশি দরকার তারা হচ্ছে প্রকৌশলী শিক্ষার্থীবৃন্দ।

রুয়েটে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। শনিবার (৯ মে) রুয়েটের অডিটরিয়ামে তিন পর্বে তিনটি অনুষদের ১৪টি বিভাগের মোট ১ হাজার ২৩৫ জন শিক্ষার্থী ওরিয়েন্টেশনের অংশগ্রহণ করে। রবিবার (১০ মে) থেকে রুয়েটে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।

ছাত্রজীবনের গুরুত্ব তুলে ধরে উপাচার্য বলেন, লক্ষ্য অর্জনের জন্য প্রস্তুতি নেয়ার সময় এখনই অর্থাত আগামী চার বছর। প্রস্তুতি নিতে যদি তুমি ব্যর্থ হও, তবে ব্যর্থতাকে বরণ করে নিতে তুমি প্রস্তুতি নিচ্ছ। একজন ভালো প্রকৌশলী হবার পাশাপাশি সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। রুয়েটের পাশাপাশি আমাদের দেশের সুনাম ও গৌরব তোমাদের হাতেই নির্ভর করছে। এসময় উপাচার্য অভিভাবকের অভিনন্দন জানিয়ে বলেন, আজকে সন্তানদেরকে এই পর্যায়ে নিয়ে আসার পেছনে আপনাদের অবদান সবচাইতে বেশি।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার। তিনি বলেন, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে ছাত্রকল্যাণ দপ্তর কাজ করে চলেছে। ক্যাম্পাসে র‌্যাগিং ও বুলিংবিরোধী নীতিমালা বাস্তবায়নের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যবীমাসহ বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ক্যাম্পাসে পরিবেশ স্থিতিশীল রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে। ছাত্রীদের শতভাগ আবাসন নিশ্চিত করা গেছে এবং ছাত্রদের ৮০ ভাগ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম সহ ১৪ টি বিভাগের প্রধানবৃন্দ।

রুয়েটের তিনটি প্রকৌশল অনুষদের ১৪ টি বিভাগের বিপরীতে মোট ১ হাজার ২৩০ আসন রয়েছে। এর মধ্যে সিএসই, ইইই, সিই ও এমই বিভাগে ১৮০টি, এমটিই, সিএমই, আইপিই, এমএসই, ইউআরপি, ইসিই ও ইটিই বিভাগে ৬০ টি এবং এআরসিএইচ, সিএইচই ও ইসিএম বিভাগে ৩০ টি করে আসন রয়েছে। এবার প্রথম বর্ষে ১ হাজার ২৩৫ জন ভর্তির সুযোগ পেয়েছে। ১০ মে রবিবার থেকে তাদের ক্লাস শুরু হবে।


09/05/2026

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়—রুয়েটে অনুষ্ঠিত হয়েছে প্রথম বর্ষ স্নাতক শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন প্রোগ্রাম

09/05/2026

নবীন শিক্ষার্থীদের পদচারণায় মুখর রুয়েট প্রাঙ্গন


Photos from RUET's post 07/05/2026

আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিয়েছে রুয়েট

রুয়েট, ৭ মে ২০২৬

আন্ত:বিশ্ববিদ্যালয় ব্যাডমিন্টন ও টেবিল টেনিস প্রতিযোগিতায় অংশ নিয়েছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) টিম। বৃহস্পতিবার (৭ মে) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উভয় খেলায় ৮ টি গ্রুপে মোট ২৪ টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিনিধিত্ব করছেন। টেবিল টেনিসে জ গ্রুপে এবং ব্যডমিন্টনে গ গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিচ্ছে রুয়েটের মোট ১১ জন শিক্ষার্থী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও চীফ ফিজিক্যাল এডুকেশন অফিসার (ভারপ্রাপ্ত) মোহা. মাহবুবুল আলম।

রুয়েটের মোট ১১ জন শিক্ষার্থীর মেধ্য ব্যাডমিন্টন প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করছেন ফাহিম আল রাকিব, নাজমুস সাহাদাৎ, মো. আহনাফ রশিদ রৌদ্র ও আসিফ রেজা এবং টেবিল টেনিস প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব করছেন আইয়াজ সাজিদ তূর্য, আকিব মাহমুদ, এম সাইমুর সাকিম, দেওয়ান মো. নাফিস ইকবাল, রুমানা হক একা, মোসা. ইশরাত জাহান ও মেহেরিন জেরিন অরন্তি।

এদিকে প্রতিয়োগিতায় অংশগ্রহণকারী রুয়েট সহ সকল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়েছেন রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।


Photos from RUET's post 06/05/2026

স্থায়ী হলো মাস্টাররোলে কর্মরত রুয়েটের ২৭ কর্মচারী

রুয়েট, ৬ মে ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ১১২তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভায় উপস্থিত ছিলেন রুয়েটের সিন্ডিকেটের সদস্যবৃন্দ।

সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের মধ্যে মাস্টাররোলে কর্মরত ২৭ জন কর্মচারীকে উপযুক্ত নিয়ম অনুসরণ করে নিয়মিতকরণ করার বিষয়ে অনুমোদন দেয়া হয়। সংশ্লিষ্ট কর্মচারীরা দীর্ঘদিন থেকে রুয়েটে মাস্টাররোলে কর্মরত ছিলেন।

এদিকে সভার শুরুতে সিন্ডিকেটের নতুন সদস্যবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

04/05/2026

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাত করলেন নরসিংদী-৫ আসনের এমপি আশরাফ উদ্দিন

রুয়েট, ৪ মে ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন নরসিংদী-৫ আসনের এমপি ও রুয়েটের সাবেক শিক্ষার্থী মো. আশরাফ উদ্দিন। সোমবার (৪ মে) দুপুরে উপাচার্যের দপ্তরে পৌছালে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

এসময় উপস্থিত ছিলেন রুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. মো. সামিউল হাবিব, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী।

আলাপকালে এমপি মো. আশরাফ উদ্দিন রুয়েটে কাটানো তাঁর ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Rajshahi University Of Engineering & Technology, Kazla, Motihar
Rajshahi
6204

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00