RUET Rajshahi University of Engineering & Technology (RUET) is the 2nd oldest & one of the most esteemed public engineering universities in Bangladesh.

Currently, the university comprises 4 faculties, 18 departments, and 2 institutes. Rajshahi University of Engineering & Technology (RUET), a beacon of excellence in engineering education, research, and innovation. The journey of this university began in 1964 as an engineering college, later became an institute in 1986, and finally evolved into a full-fledged university in 2003.

15/07/2026

জাতীয় স্টার্টআপ প্রতিযোগিতায় অনন্য স্বীকৃতি পেল রুয়েট শিক্ষার্থীর উদ্ভাবিত ‘চর্চা’

রুয়েট, ১৫ জুলাই ২০২৬

জাতীয় পর্যায়ের ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ প্রতিযোগিতায় সাফল্য অর্জন করেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) শিক্ষার্থীদের প্রতিষ্ঠিত দেশের অন্যতম শীর্ষ শিক্ষাপ্রযুক্তিভিত্তিক স্টার্টআপ ‘চর্চা’। সাফল্যের স্বীকৃতি স্বরূপ এবং এই স্টার্টআপকে এগিয়ে নিতে মঙ্গলবার (১৪ জুলাই) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজ হাতে চর্চার প্রতিনিধিদের হাতে ১০ লাখ টাকা অনুদানের চেক তুলে দেন।

চর্চার প্রতিষ্ঠাতা কে?

রুয়েটের শিক্ষার্থী রায়হান উল ইসলাম ও নাফিস রায়হান তাদের টিম মেম্বারদের নিয়ে ‘চর্চা’ প্রতিষ্ঠা করেন। ২০২১ সালে বিশ্ববিদ্যালয়সমূহে ভর্তি পরীক্ষার প্রস্তুতির সময় অনুশীলনের সীমাবদ্ধতা অনুভব থেকেই এই উদ্যোগের শুরু। বর্তমানে রাজশাহী থেকেই অর্ধশতাধিক কারিগরি টিম স্টার্টআপ প্ল্যাটফর্মটিকে এগিয়ে নিতে গবেষণা, উন্নয়ন ও পরিচালনায় কাজ করছেন।

‘চর্চা’ কী?

সহজ কথায় চর্চা হলো এক্সাম প্রিপারেশনের জন্য প্রাকটিস ও লার্নিং প্লাটফর্ম (App For Learning)। চর্চা AI শিক্ষার্থীদের পাঠ্যবই ও তথ্যভান্ডারের ভিত্তিতে তথ্যসূত্রসহ প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীর দুর্বলতা বিশ্লেষণ করে তার স্কিল ডেভেলপে প্রয়োজনীয় অনুশীলনের পরামর্শ প্রদান করছে। চর্চা বাংলাদেশের একটি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বা AI ব্যক্তিকেন্দ্রিক স্বশিক্ষণ প্ল্যাটফর্ম। যার মাধ্যমে এসএসসি, এইচএসসি, বিশ্ববিদ্যালয় ভর্তি এবং বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া সম্ভব। প্ল্যাটফর্মটিতে ৩০ লক্ষাধিক প্রশ্ন, সীমাহীন মডেল পরীক্ষা, সরাসরি অনুশীলনী পরীক্ষা, তাৎক্ষণিক প্রতিযোগিতা, ব্যক্তিগত অগ্রগতি বিশ্লেষণ, মেধাতালিকা, ধারাবাহিক অনুশীলন ব্যবস্থা সহ কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার করে শিক্ষাসহায়ক সুবিধা রয়েছে।

উদ্যোগ শুরুর পর থেকেই চর্চা শিক্ষার্থীদের মধ্যে দারুণভাবে জনপ্রিয়তা অর্জন করে। বর্তমানে অ্যাপটির ব্যবহারকারীর সংখ্যা ১৫ লাখেরও বেশি। যাদের মধ্যে মাসিক সক্রিয় ব্যবহারকারী ৫ লক্ষাধিক এবং প্রতি মাসে ২০ লক্ষাধিক মডেল পরীক্ষায় অংশগ্রহণ সম্পন্ন হচ্ছে। দেশের অন্যতম জনপ্রিয় পরীক্ষাভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম হিসেবে এরই মধ্যে লাখো শিক্ষার্থীর আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে ‘চর্চা’।

‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ প্রতিযোগিতায় চর্চার অবস্থান:

এ বছর ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ প্রতিযোগিতায় সারা দেশ থেকে মাত্র ছয়টি স্টার্টআপ ১০ লাখ টাকার অনুদান লাভ করে। এছাড়া ১৫টি স্টার্টআপ তাদের উদ্ভাবনী উদ্যোগ প্রদর্শনের জন্য স্টল স্থাপনের সুযোগ পায় এবং মাত্র চারটি স্টার্টআপ জাতীয় মঞ্চে নিজেদের সফলতার গল্প তুলে ধরার সুযোগ লাভ করে। তাদের মধ্যে চর্চাই একমাত্র স্টার্টআপ; যা স্টল প্রদর্শন, অনুদান অর্জন এবং স্টার্টআপের সফলতার গল্প উপস্থাপন, এই তিনটি বিভাগেই নির্বাচিত হয়ে অনন্য কৃতিত্বের স্বাক্ষর রাখে।

রুয়েটে যাত্রা শুরু করলো IEOM স্টুডেন্ট চ্যাপ্টা্ররুয়েট, ১৪ জুলাই ২০২৬রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট...
14/07/2026

রুয়েটে যাত্রা শুরু করলো IEOM স্টুডেন্ট চ্যাপ্টা্র

রুয়েট, ১৪ জুলাই ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইন্ডাস্ট্রিয়াল এ্যন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগ Industrial Engineering and Operations Management (IEOM) Society International-এর অধীনে একটি নতুন স্টুডেন্ট চ্যাপ্টার প্রতিষ্ঠা করেছে। IEOM Society International যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান, যা বিশ্বব্যাপী ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ও অপারেশনস ম্যানেজমেন্ট ক্ষেত্রের উন্নয়নে কাজ করে এবং বর্তমানে বিশ্বের ৫৬টি দেশে এর ৩০০ টিরও বেশি স্টুডেন্ট চ্যাপ্টার সক্রিয় রয়েছে।

এই চ্যাপ্টারের মাধ্যমে বিভাগের শিক্ষার্থীরা IEOM-এর আন্তর্জাতিক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাবে, যার মধ্যে রয়েছে বছরজুড়ে আয়োজিত কর্মশালা, সেমিনার, কনফারেন্স, গবেষণা কার্যক্রম, প্রতিযোগিতা ও পেশাগত উন্নয়নমূলক বিভিন্ন কার্যক্রম। নবগঠিত কমিটিকে আন্তরিক অভিনন্দন এবং চ্যাপ্টারের আসন্ন কার্যক্রমের জন্য শুভকামনা।

চ্যাপ্টারটির দিকনির্দেশনায় থাকবেন আইপিই বিভাগের তিনজন ফ্যাকাল্টি অ্যাডভাইজার। তাঁরা হলেন অধ্যাপক ড. মোঃ মোশারফ হোসেন, অধ্যাপক ড. মোঃ আসাদুজ্জামান এবং সহকারী অধ্যাপক মোঃ আরিফুল হক। চ্যাপ্টারের নেতৃত্বে থাকছে নয় সদস্যবিশিষ্ট একটি ছাত্র কমিটি। কমিটির সভাপতি মোঃ আব্দুল্লাহ আল কাফি, সহ সভাপতি আশরাফি বিন আলিম, সাধারণ সম্পাদক সুনীত মালাকার, কোষাধ্যক্ষ মোঃ শাফিউল পারভেজ, কর্মসূচি পরিচালক মোঃ হাসান আল হাবিব , সামাজিক যোগাযোগমাধ্যম পরিচালক শামসুল আরাফাত চৌধুরী , কার্যক্রম পরিচালক তালহা জুবায়ের, সদস্যবিষয়ক কার্যক্রম পরিচালক মায়িশা ফারিহা মিথিলা এবং যোগাযোগ পরিচালক অনন্যা গুহ।

https://ieomsociety.org/ruet




রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিতরুয়েট, ৮ জুলাই ২০২৬রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (...
08/07/2026

রুয়েটে স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত

রুয়েট, ৮ জুলাই ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) স্টেকহোল্ডারদের অংশগ্রহণে কোঅর্ডিনেশন সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৮ জুলাই) দুপুরে উপাচার্যের কনফারেন্স রুমে এই সভার আয়োজন করে ইনস্টিটিউট অব কোয়ালিটি এ্যশিউরেন্স সেল (আইকিউএসি) দপ্তর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মো. ইমদাদুল হকের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মো. মাহমুদ সাজ্জাদ ও অধ্যাপক জি কে এম হাসানুজ্জামান সহ বিভিন্ন বিভাগের প্রধানবৃন্দ, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আরিফ আহম্মদ চৌধুরী ও প্রধান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন।


রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিতরুয়েট, ৬ জুলাই ২০২৬রাজশাহী প্রকৌশল ও প্রয...
06/07/2026

রুয়েটে ‘ভয়েজ অব অ্যাওয়েকেনিং : অনলাইন ট্যালেন্ট হান্ট’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

রুয়েট, ৬ জুলাই ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ‘ভয়েস অব অ্যাওয়েকেনিং: অনলাইন ট্যালেন্ট হান্ট ২.০’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ জুলাই) বিকেলে রুয়েটের ক্যাফেটেরিয়ায় এই প্রতিযোগিতার আয়োজন করে রেনেসাঁ কালচারাল গ্রুপ। সার্বিক সহযোগিতায় ছিল ছাত্র কল্যাণ দপ্তর। হামদ ও নাত, কবিতা আবৃত্তি এবং কুরআন তিলাওয়াত ক্যাটাগরিতে মোট ১৯ জন প্রতিযোগী বিজয়ী হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুয়েটের রসায়ন বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মাঈদুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক মো. আবু ইসমাইল সিদ্দিকী।

ষষ্ঠ সমাবর্তনসহ হীরক জয়ন্তী উদযাপনকে সামনে রেখে রুয়েটের সকল অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরের প্রধানদের সমন্বয়ে প্রস্তুতিমূলক...
05/07/2026

ষষ্ঠ সমাবর্তনসহ হীরক জয়ন্তী উদযাপনকে সামনে রেখে রুয়েটের সকল অনুষদের ডিন, বিভাগ ও দপ্তরের প্রধানদের সমন্বয়ে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৫ জুলাই) আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিতরুয়েট, ৪ জুলাই ২০২৬রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়...
04/07/2026

রুয়েটের আইআইসিটি দপ্তরের বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত

রুয়েট, ৪ জুলাই ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন এ্যন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর চতুর্থ বোর্ড অব গভর্নরস এর সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) রুয়েটের উপাচার্যের কনফারেন্স রুমে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভায় আইআইসিটি-এর কর্মপরিধি তুলে ধরা হয় এবং এ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

আইআইসিটির পরিচালক ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রবিউল ইসলামের সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন রুয়েটের ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, ইলেকট্রিক্যাল এন্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. একরামুল হামিদ, নীলসাগর গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মো. আহসান হাবিব, টেলিকম বাংলাদেশ লি. এর ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী এবং বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসির ব্যবস্থাপনা পরিচালক মো. আসলাম হোসেন।

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যানরুয়েট, ৪ জুলাই ২০২৬রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বি...
04/07/2026

রুয়েটের উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান

রুয়েট, ৪ জুলাই ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নীলসাগর গ্রুপের চেয়ারম্যান এবং দৈনিক খোলা কাগজ পত্রিকার প্রকাশক ও সম্পাদক প্রকৌশলী মো. আহসান হাবিব। শনিবার (৪ জুলাই) দুপুরে তিনি উপাচার্যের কার্যালয়ে আসেন। এ সময় প্রকৌশলী মো. আহসান হাবিব রুয়েটে কাটানো তাঁর ছাত্রজীবনের স্মৃতিচারণ করেন। আলাপচারিতা শেষে তাঁর হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। এ সময় আরও উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার ও প্রধান প্রকৌশলী মো. শাহাদৎ হোসেন।

Undergrad thesis project of Md. Shazzadul Islam (2018 series)  of Department of Architecture, RUET titled “Heritage at R...
02/07/2026

Undergrad thesis project of Md. Shazzadul Islam (2018 series) of Department of Architecture, RUET titled “Heritage at Risk: Reviving the Soul of Birulia – A Case Study in Architectural Conservation & Adaptive Reuse,” received DNA Paris Design Awards 2026 in the Architecture Refurbishment category.
Congratulations!
https://dna.paris/winner/zoom.php?eid=71-95173-26

রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তারুয়েট, ১ জুলাই ২০২৬৪৭তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র, প্রশাসন, ...
01/07/2026

রুয়েট উপাচার্যের অভিনন্দন বার্তা

রুয়েট, ১ জুলাই ২০২৬

৪৭তম বিসিএস পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়ে পররাষ্ট্র, প্রশাসন, পুলিশ ও অন্যান্য ক্যাডারে সুপারিশপ্রাপ্ত রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)-এর সকল প্রাক্তন শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড এস এম আব্দুর রাজ্জাক ।

অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, `এই অনন্য অর্জন রুয়েট গ্রাজুয়েটদের ব্যক্তিগত সাফল্যের পাশাপাশি রুয়েটের শিক্ষা, মেধা ও উৎকর্ষের এক উজ্জ্বল স্বীকৃতি। দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে তাঁরা সততা, দক্ষতা ও নিষ্ঠার মাধ্যমে জনকল্যাণে অবদান রাখবেন এবং রুয়েটের সুনাম আরও সমুন্নত করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।'

পরিশেষে তিনি সবার সুস্বাস্থ্য, সফল কর্মজীবন ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।





রুয়েটে নতুন করে আড়াই হাজার বৃক্ষরোপণ করা হবেরুয়েট, ১ জুলাই ২০২৬রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন ক...
01/07/2026

রুয়েটে নতুন করে আড়াই হাজার বৃক্ষরোপণ করা হবে

রুয়েট, ১ জুলাই ২০২৬

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন করে আড়াই হাজার বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। রুয়েট ক্যাম্পাসে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বুধবার (১ জুলাই) রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের নিয়ে রুয়েটের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে একটি কাঠবাদাম গাছের চারা রোপণের মধ্য দিয়ে ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক।

এ সময় উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে উপহার হিসেবে একটি গাছের চারা তুলে দেন।

উপাচার্য বলেন, ‘পরিবেশের সুরক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের যে উদ্যোগ গ্রহণ করেছেন, তারই অংশ হিসেবে রুয়েটে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কর্মসূচি শুরু করা হয়েছে। বৃক্ষরোপণে সরকারের যে লক্ষ্যমাত্রা, তা পূরণের জন্য রাসিকসহ সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে রুয়েট কাজ করছে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রুয়েটের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন ইন্সটিটিউটের পরিচালক, বিভিন্ন হলের প্রভোস্ট ও প্রতিনিধি, ছাত্র-কল্যাণ দপ্তরের পরিচালক ও প্রতিনিধি, প্রধান প্রকৌশলী, দপ্তর প্রধান, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।



#বৃক্ষরোপণ

Address

Rajshahi University Of Engineering & Technology, Kazla, Motihar
Rajshahi
6204

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711403987

Alerts

Be the first to know and let us send you an email when RUET posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to RUET:

Shortcuts

Share