Md.Mehedi Hasan Rupok
Dreamless person. Completely alone.No ambition in my life. Simple lifestyle....
28/05/2025
নিয়ত হোক স্বচ্ছ, ঈমান হোক পর্বতসম
(একটি সত্য ঘটনা)
লিবিয়ার এক যুবক, আমের, যাচ্ছিল হজে। এয়ারপোর্টে পৌঁছানোর পর নিরাপত্তা-সংক্রান্ত জটিলতায় পড়ে। অন্য হাজিরা প্লেনে উঠলেও, তাকে অপেক্ষা করতে হয়। পরে সমস্যা মিটে গেলে প্লেন তখনও ছিল, কিন্তু পাইলট দরজা খুলতে রাজি হননি। প্লেন ছেড়ে যায়, আমের থেকে যায়।
অফিসাররা সান্ত্বনা দিয়ে বলল, “হয়তো তোমার ভাগ্যে হজ নেই।”
কিন্তু আমেরের ঈমান ছিল অটল। সে শুধু বলল, “আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
কিছুক্ষণ পর খবর এলো—প্লেন যান্ত্রিক ত্রুটিতে ফিরে আসছে। মেরামতের পর আবার উড়তে গেল, কিন্তু এবারও আমেরকে নিতে পাইলট রাজি নন।
অফিসার বলল, “হয়তো আল্লাহ চান না তুমি যাও।”
আমের বলল, “আমার নিয়ত হজের, ইনশাআল্লাহ আমি যাবোই।”
প্লেন ফের উড়ে যায়… কিন্তু আবার ফিরে আসে, আবার সমস্যা।
শেষ পর্যন্ত পাইলট নিজেই ঘোষণা করলেন, “আমের না উঠা পর্যন্ত আমি আর উড়ব না।”
এইভাবে, অবিশ্বাস্যভাবে সব কিছু বদলে যায়।
আমের হজে যায়। সৌদি পৌঁছে একটি ভিডিও করে জানায়—তার আনন্দ ভাষায় প্রকাশের নয়।
এই গল্প আমাদের শেখায়:
আল্লাহর এক নাম ‘আল-কাহ্হার’—তিনি সবকিছুর উপরে পরাক্রমশালী।
তিনি কারণকে পরাস্ত করেন, নিয়ম ভেঙে আপনাকে পৌঁছে দেন আপনার নিয়তির ঠিকানায়।
শর্ত একটাই—নিয়ত হোক পবিত্র, আর ঈমান হোক পর্বতের মতো অটল।
27/05/2025
পদ্মা নদীর টাটকা মাছ....
09/05/2025
নাটোর রাজবাড়ী
07/04/2025
কখনো ভেবে দেখেছেন আপনার কথাবার্তাও কারো কম্ফোর্ট জোন হতে পারে? আপনার শব্দচয়ন এর কারণে কারো পুরো দিনটাই ভালো হয়ে যেতে পারে?
আমরা সবকিছু নিয়ে খুব বেশি খুঁতখুঁতে কিংবা সচেতন হলেও নিজেদের কথাবার্তা নিয়ে খুব একটা ভাবি না। অথচ আমরা চাইলে শুধু আমাদের কথা দ্বারাই একটা মানুষকে আপন বানিয়ে ফেলতে পারি। কথাবার্তার মাধ্যমেই মানসিক শান্তি দিতে পারি। কথাবার্তার মাধ্যমেই যত্ন নিতে পারি।
পৃথিবীর সব জড়িয়ে ধরা শারীরিক হয় না, আপনি কখনো কখনো একজন ক্লান্ত মানুষকে আপনার কথার উষ্ণ শব্দ দ্বারাও আগলে নিতে পারেন। জড়িয়ে ধরতে পারেন।
যেখানে পাঁচ মিনিট উষ্ণ শব্দে জড়িয়ে ধরে একটা মানুষের মুখে হাসি ফোটাতে পারি, সেখানে আমরা ভাবতে থাকি অন্য উপায়ে কীভাবে যত্ন নিয়ে কাউকে খুশি করা যায়!
অথচ আমরা ভুলে যাই, শব্দের যত্ন পৃথিবীর সবচেয়ে সুন্দর যত্ন...🙂
05/03/2025
প্রতিটা অর্জনের চেষ্টার পেছনে শত্রু থাকলে সেটা দ্রুত পাওয়া যায়। শত্রুদের সম্পর্কে সতর্ক থাকুন,
কিন্তু তাদেরকে ঘৃণা করবেন না। একটা মানুষ যখন আপনাকে গালি দেয়, তখন সে আপনার কাছ থেকেও একটা পাল্টা গালি শোনার জন্য অপেক্ষা করে থাকে। আপনি গালি দিয়ে দিলেন তো শেষ; ব্যাপারটা চূড়ান্ত নোংরামি হয়ে গেল আর তার উদ্দেশ্য সফল হল।
আর যদি গালির জবাবে হাসিমুখে তাকে
'শুভকামনা'
জানান, সে আপনাকে নতুন করে আবিষ্কার করবে। কাউকে তর্কে হারানো মানেই জয়ী হওয়া নয়, কখনো কখনো অন্যের যুক্তি মেনে নেওয়াই প্রকৃত বিজয়।
19/02/2025
"নিজের বৃত্ত সবসময় ছোট রাখো"
একবার এক কিশোর এক বিজ্ঞজনকে জিজ্ঞাসা করে - জীবনে কি সত্যিই বন্ধুর কোনো দরকার আছে ?
বিজ্ঞজন বলেন- হ্যাঁ। জীবন যদি সরল হতো তবে বন্ধুর প্রয়োজন হতোনা। কিন্তু জীবনটা অনেকটা সময় খুবই রুক্ষ। তোমার পাশে তখন এমন একজন থাকা উচিত যার সাথে তুমি ঘন্টার পর ঘন্টা কথা বলতে পারো। দুঃখ শেয়ার করতে পারো। যে তোমাকে বিচার না করে ভরসা দেবে। যার কাঁধে তুমি কাঁদতে পারো। ভয়ের মাঝে সাহস দিবে। জীবনের কঠিন সময়গুলি যাকে ভরসা করে তুমি অতিক্রম করতে পারবে।
কিশোর তখন জিজ্ঞাসা করে- এটা কি সত্যি যে একজন নকল বন্ধু শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক?"
বিজ্ঞজন জবাব দেন। অবশ্যই। কারণ শত্রুকে চেনার ফলে তোমার প্রতিরক্ষা সহজ হবে। কিন্তু নকল বন্ধু তোমার সব দূর্বলতাগুলো জানে বলেই বুঝতে পারে- কোন বোতামটি কোন সময়ে টিপে দিতে হবে এবং কিভাবে তোমাকে পিছন থেকে ছুরিকাঘাত করবে।
কিশোর এবার জিজ্ঞেস করে- আমি কীভাবে নকল বন্ধুদের এড়িয়ে চলতে পারি?
বিজ্ঞলোক এবার কিছুক্ষণ চিন্তা করার পর বলেন-
আচ্ছা বলতো - একটা ছোট বাগান এবং একটি বনের মধ্যে কোনটিতে বেশি সাপ আর বিচ্ছু আছে?"
কিশোর জবাব দেয়- নিশ্চিত বনের মাঝে।
বিজ্ঞজন তখন আদরের সম্ভাষণে হেসে বলেন -সেটাই। বৃত্ত ছোট রেখো বাছা। শান্তির জন্য নিজের একটা ছোট বাগানই যথেষ্ঠ।।🙂🥀
06/02/2025
জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো "সময় এবং সম্পর্কের পরিবর্তন"।
মানুষ জীবনে যা কিছু ধরে রাখতে চায়—চিরকালীন সুখ, ভালোবাসা, সম্পর্ক, অথবা নিজের প্রিয় মুহূর্ত—সবই একসময় বদলে যায়। সময়ের সাথে সাথে মানুষ, তাদের অনুভূতি, এবং তাদের প্রয়োজনগুলোও পাল্টে যায়।
এই পরিবর্তন মেনে নেওয়া, প্রিয়জনের দূরে চলে যাওয়া, অথবা নিজের ইচ্ছার বিরুদ্ধে বাস্তবতার সাথে খাপ খাওয়ানো জীবনের সবচেয়ে কঠিন চ্যালেঞ্জ।
তবে, এই কঠিন বাস্তবতাগুলো মেনে নেওয়া এবং নতুন পথ তৈরি করা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার একটি গুরুত্বপূর্ণ অংশ।
অন্য একটি সত্য হলো: জীবনে কোনো কিছুই স্থায়ী নয়, ভালো সময় যেমন শেষ হয়, তেমনই খারাপ সময়ও। তাই কঠিন সময়েও ধৈর্য ধরার মানসিকতা গড়ে তোলা প্রয়োজন।
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
Rajshahi
6432