Rajshahi Development Authority, Rajshahi

Rajshahi Development Authority, Rajshahi মহাপরিকল্পনা অনুযায়ী নগরের পরিকল্পি?

রাজশাহী শহর পদ্মা নদীর উত্তর উপকূলে অবস্থিত। জনসংখ্যা প্রায় ৬ লক্ষ। ১৮২৫ সালে জেলা সদর প্রতিষ্ঠিত হয় এ শহরে এবং ১৯৪৭ সালে বিভাগীয় সদর প্রতিষ্ঠিত হয়। অপরদিকে ১৮৭৬ সালে রাজশাহী পৌরসভা গঠিত হয় এবং ১৯৮৭ সালে রাজশাহী সিটি কর্পোরেশনে উন্নীত হয়। সময়ের সাথে সাথে এই শহরে গড়ে ওঠে মেডিক্যাল কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ক্যান্টনমেন্ট, বিজিবি সেক্টর সদর দপ্তর, বিমান বন্দর, রেডিও বাংলাদেশ এবং অন্যান্য গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই সব প্রতিষ্ঠান স্থাপনের ফলে শহরের গুরুত্ব অনেকাংশে বেড়ে যায় এবং অনেকটা অপিরকল্পিতভাবে এই নগরী গড়ে উঠতে থাকে। পরিকল্পিত উন্নয়ন এবং উন্নয়ন প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়নের লক্ষ্যে ১৯৭৬ সালের ৭৮ নং অধ্যাদেশ বলে রাজশাহী শহর উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হয়।
আরডিএ’র কার্যক্রমঃ
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অধিক্ষেত্রভুক্ত এলাকায় পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে মহাপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন;
মহাপরিকল্পনা অনুযায়ী ভূমি ব্যবহার ও ইমারত নির্মাণ নিয়ন্ত্রণ;
নগরীর চাহিদাকে অগ্রাধিকার দিয়ে মহাপরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ধরনের উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন;
অধ্যাদেশ ও ইমারত নির্মাণ আইন অনুসারে ভৌত উন্নয়ন নিয়ন্ত্রণ করা এবং অপরিকল্পিত ইমারত নির্মাণ রোধ করা।

আগস্ট মাসের ইন-হাউজ প্রশিক্ষণে পরিচালক ও প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মহোদয়।
18/08/2026

আগস্ট মাসের ইন-হাউজ প্রশিক্ষণে পরিচালক ও প্রশিক্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মহোদয়।

রাজশাহীর আরডিএ মার্কেট পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। দীর্ঘদিন ধরে ...
12/08/2026

রাজশাহীর আরডিএ মার্কেট পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট। দীর্ঘদিন ধরে মার্কেটের বিভিন্ন সমস্যা নিয়ে ব্যবসায়ীরা আরডিএ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানিয়ে আসলেও সেগুলোর কার্যকর সমাধান হয়নি। বুধবার সকাল ১১টায় সরেজমিনে মার্কেট পরিদর্শনে গিয়ে ব্যবসায়ীদের এসব সমস্যার কথা শোনেন চেয়ারম্যান।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নবাগত সচিব জনাব মোঃ ওবায়দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান আরডিএর  চেয়ারম্যান, জনাব মোঃ আবুল...
09/08/2026

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নবাগত সচিব জনাব মোঃ ওবায়দুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানান আরডিএর চেয়ারম্যান, জনাব মোঃ আবুল কালাম আজাদ (সুইট)।

প্লট মালিকদের অভিযোগের ভিত্তিতে বনলতা ও চন্দ্রিমা আবাসিক প্রকল্প পরিদর্শনে চেয়ারম্যান মহোদয়।
06/08/2026

প্লট মালিকদের অভিযোগের ভিত্তিতে বনলতা ও চন্দ্রিমা আবাসিক প্রকল্প পরিদর্শনে চেয়ারম্যান মহোদয়।

রুয়েটের বৃক্ষরোপণ কর্মসূচিতে আরডিএর চেয়ারম্যান মহোদয় আবুল কালাম আজাদ (সুইট)।
04/08/2026

রুয়েটের বৃক্ষরোপণ কর্মসূচিতে আরডিএর চেয়ারম্যান মহোদয় আবুল কালাম আজাদ (সুইট)।

সমাপনী কুচকাওয়াজ ২৭তম বিসিএস (পুলিশ) ২০২৬ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরা...
02/08/2026

সমাপনী কুচকাওয়াজ ২৭তম বিসিএস (পুলিশ) ২০২৬ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, মাননীয় ভূমিমন্ত্রী জনাব মোঃ মিজানুর রহমান মিনু ও আরডিএর চেয়ারম্যান জনাব মোঃ আবুল কালাম আজাদ (সুইট)।

30/07/2026

রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে মাছরাঙা টেলিভিশনের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। বৃহস্পতিবার সকাল ১০টায....

মাছরাঙা টেলিভিশনের ১৫ বর্ষপূর্তিতে আরডিএ চেয়ারম্যানে মহোদয়ের ফুলেল শুভেচ্ছা জানান।
30/07/2026

মাছরাঙা টেলিভিশনের ১৫ বর্ষপূর্তিতে আরডিএ চেয়ারম্যানে মহোদয়ের ফুলেল শুভেচ্ছা জানান।

রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইটরাজশাহী নগরীর নতুন বিল শিমল...
21/07/2026

রাস্তা দখল করে ভবন নির্মাণের অভিযোগে ঘটনাস্থল পরিদর্শনে আরডিএ চেয়ারম্যান আবুল কালাম আজাদ সুইট

রাজশাহী নগরীর নতুন বিল শিমলা এলাকার ৩ নম্বর ওয়ার্ডে রাস্তার নির্ধারিত জায়গা না রেখে ভবন নির্মাণের অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুর ১টা ৩০ মিনিটে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে অভিযোগের সত্যতা সরেজমিনে যাচাই করেন। এ সময় তার সঙ্গে আরডিএর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ড. আনোয়ার হোসেন ও তার সঙ্গে সংশ্লিষ্ট শেয়ার মালিকরা রাস্তার জন্য নির্ধারিত জায়গা না রেখেই একতলা ভবন নির্মাণ করেছেন। এতে এলাকার চলাচলের পথ সংকুচিত হওয়ার পাশাপাশি ভবিষ্যতে জনদুর্ভোগের আশঙ্কা তৈরি হয়েছে।

পরিদর্শনকালে আরডিএ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইট অভিযোগের বিষয়ে অভিযুক্ত ড. আনোয়ার হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেন। তবে তিনি ফোন রিসিভ করেননি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে চেয়ারম্যান বলেন, অভিযোগটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ সময় স্থানীয় বাসিন্দারা দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান, যাতে রাস্তার জায়গা সংরক্ষণ নিশ্চিত করা যায় এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম রোধ করা সম্ভব হয়।

20/07/2026

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী-৬...

Address

RDA Bhaban, Banolata C/A
Rajshahi
6203

Opening Hours

Monday 09:00 - 15:30
Tuesday 09:00 - 15:30
Wednesday 09:00 - 15:30
Thursday 09:00 - 15:30
Sunday 09:00 - 15:30

Telephone

+88-0721-762021

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Development Authority, Rajshahi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rajshahi Development Authority, Rajshahi:

Shortcuts

Share

Category