BCS, Bank & Govt Jobs Prep

BCS, Bank & Govt Jobs Prep Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BCS, Bank & Govt Jobs Prep, Education, Rajshahi.

BCS | Bank | Primary | NTRCA Preparation
Daily Job Circulars, Exam Updates & Preparation Tips

★★Job Preparation with S.M.Akramul Haque
Stay Consistent, Crack Your Dream Job.

ধ্বনির উপর গুছানো সুন্দর নোট।
12/09/2026

ধ্বনির উপর গুছানো সুন্দর নোট।

12/09/2026

লিখিত পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে প্রায় সবাই একটা কমন পরামর্শ দিয়ে থাকেন; সেটা হচ্ছে “আপনার লেখা হতে হবে ইউনিক।”

এখন এই ইউনিক লেখা কীভাবে লিখতে হবে সেটা হয়ত আপনি জানেন না।

আমি যেটা করতাম, পত্রিকা থেকে পরীক্ষার জন্য ইমপরট্যান্ট এমন টপিক রিলেটেড সুন্দর কিছু বাক্য নোট করে রাখতাম ।

যেমন জাতিসংঘের শান্তিরক্ষা মিশন এর সাথে বাংলাদেশ সম্পর্কিত কোনো প্রশ্নের জন্য শুরুটা হবে এভাবে-
“নীল হেলমেট পরে বিশ্বশান্তির মঞ্চে বাংলাদেশের পথচলা শুরু ১৯৮৮ সালে ।”

সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কোনো প্রশ্নের জন্য ভূমিকা রেডি করেছিলাম,
“ধর্মবিভেদের যে বীজ উপমহাদেশের স্বাধীনতার বীজতলায় প্রোথিত আছে তার বিষাক্ত ফল আজও অজস্র সংঘাত ও অপমৃত্যুর নেপথ্যে।”

আমি যখন প্রস্তুতি নিচ্ছি, তখন বাজারের কোনো বইতেই এই লেখাগুলো ছিল না । কারণ এগুলো আমি সংগ্রহ করেছিলাম প্রথম আলো পত্রিকা থেকে ।

এতে করে হয় কী, বাজারের প্রচলিত গাইড বইয়ের যে ভাষা সবাই ব্যবহার করছে, আপনার লেখা তাদের চেয়ে সম্পূর্ণ ভিন্ন এবং সুন্দর হবে।

কোটেশন বা উক্তির ক্ষেত্রেও আমি একই কাজ করতাম । ফেইসবুকে বিভিন্ন নিউজ পেইজগুলোতে দেখবেন অনেকসময় কোনো আলোচিত বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এর মন্ত্রী মহোদয় এর কথা কোট করা হয় । সেগুলো আপনারা নোট করে রাখতে পারেন ।

লিখিত পরীক্ষায় ভালো করার অন্যতম গুরুত্বপূর্ণ একটা শর্ত হচ্ছে, বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলির কোনো বিশ্লেষণধর্মী প্রশ্নে উত্তর করার সময় আপনি যে পয়েন্ট দিবেন, সেটার সাথে একটা উদাহরণ সংযুক্ত করা । আমি এই উদাহরণগুলো পত্রিকা থেকে পাওয়া তথ্য থেকে দেয়ার চেষ্টা করতাম; এতে করে বইয়ের কমন যে উদাহরণ থাকে, যা ৬০-৭০% স্টুডেন্টরাই লিখবে, আমি তাদের চেয়ে আলাদা ও বাস্তবসম্মত লিখতে পারতাম ।

লিখিত প্রস্তুতির সময় এমন কিছু বই, সাপ্লিমেন্ট এটা সেটা ছিল যা পড়তে যেয়ে বিরক্ত লাগতো । মনে হতো গুগল ট্রান্সলেটরে ট্রান্সলেট করা কোনোকিছু পড়ছি । এই ক্ষেত্রে আপনি সবচেয়ে সাবলীল ভাষা পাবেন পত্রিকায় । প্রথম আলো আর ডেইলি স্টার পত্রিকা নিয়মিত পড়ার কারণে, পরীক্ষার হলে লিখতে যেয়ে আমাকে কখনো শব্দ সংকটে পড়তে হয়নি । এমনকি ইংরেজি পরীক্ষায় মস্ত বড় দুই অনুবাদ করতে যেয়েও আমি একটানা অনুবাদ লিখে ফেলতাম । কোনো একটা শব্দ না পারলে বা মনে করতে না পারলে সেটার সমার্থক সহজ কোনো শব্দ দিয়ে কাজ চালিয়ে নিতাম ।

যারা বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন, সেটা প্রিলিই হোক কিংবা রিটেন আপনারা নিয়মিত পত্রিকা পড়ার অভ্যাস গড়ে তুলতে পারেন। পত্রিকা পড়ার অভ্যাস আপনাকে বাকিদের চেয়ে এগিয়ে রাখবে ইনশা’আল্লাহ্।
(সংগৃহীত)

08/08/2026

📌 FOCUS WRITING — PART 2❝প্রশ্ন বুঝে লিখতে না পারলে ভালো জ্ঞানও নম্বর এনে দেবে না!❞

গত পোস্টে Focus Writing-এর basic format নিয়ে আলোচনা করেছি। আজ দেখবো—একটি Focus Writing প্রশ্ন পাওয়ার পর ঠিক কী কী বিষয় লিখতে হবে।

ধরুন প্রশ্ন হলো—👉 “বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসী আয়ের ভূমিকা”

অনেকে সরাসরি ৪–৫ পৃষ্ঠা লেখা শুরু করে দেন। ❌কিন্তু একটি ভালো Focus Writing-এর জন্য আগে Question Breakdown করা অত্যন্ত জরুরি।

🔍 STEP–1: প্রশ্নের KEYWORD চিহ্নিত করুন

এখানে মূল শব্দগুলো হলো—🔹 বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন🔹 প্রবাসী আয়🔹 ভূমিকা

অর্থাৎ শুধু Remittance কী—এটা লিখলেই হবে না।লিখতে হবে অর্থনীতিতে এর কী কী অবদান রয়েছে।

✍️ STEP–2: লেখার পয়েন্ট আগে নির্ধারণ করুন

একটি ভালো Focus Writing-এ সাধারণত নিম্নোক্ত কাঠামো অনুসরণ করা যায়—

১. ভূমিকাবিষয়টির সংক্ষিপ্ত পরিচিতি এবং বর্তমান প্রেক্ষাপট।

২. প্রেক্ষাপট/বর্তমান অবস্থাবাংলাদেশে বিষয়টির গুরুত্ব কেন বেশি—সংক্ষেপে তুলে ধরতে হবে।

৩. মূল আলোচনাপ্রশ্নের মূল অংশ অনুযায়ী কয়েকটি sub-heading ব্যবহার করুন।

যেমন—✅ বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবদান✅ আমদানি ব্যয় মেটাতে সহায়তা✅ দারিদ্র্য হ্রাস✅ কর্মসংস্থান ও জীবনমান উন্নয়ন✅ গ্রামীণ অর্থনীতিতে প্রভাব✅ বিনিয়োগ ও সঞ্চয় বৃদ্ধি✅ Balance of Payments-এ ভূমিকা

৪. সমস্যা/চ্যালেঞ্জশুধু ইতিবাচক দিক নয়, নেতিবাচক দিকও উল্লেখ করতে হবে।যেমন—🔸 হুন্ডি🔸 দক্ষ জনশক্তির ঘাটতি🔸 অভিবাসন ব্যয়🔸 শ্রমবাজারে অনিশ্চয়তা

৫. করণীয়/সমাধানসমস্যাগুলোর বাস্তবসম্মত সমাধান উপস্থাপন করুন।

যেমন—➡️ বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠাতে উৎসাহ প্রদান➡️ দক্ষ জনশক্তি তৈরি➡️ নতুন শ্রমবাজার অনুসন্ধান➡️ প্রবাসীদের বিনিয়োগে সুযোগ বৃদ্ধি

৬. উপসংহারপুরো আলোচনার একটি ভারসাম্যপূর্ণ উপসংহার এবং ভবিষ্যৎ সম্ভাবনা তুলে ধরতে হবে।

⭐ সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশল

Focus Writing-এ “যা জানেন সব লিখবেন” নয়, বরং “প্রশ্ন যা চেয়েছে সেটাই লিখবেন।”

একটি সহজ Formula মনে রাখুন—

Introduction → Present Context → Core Issues → Impact → Challenges → Solutions → Conclusion

প্রতিটি অংশে চেষ্টা করবেন—📌 তথ্য📌 উদাহরণ📌 যুক্তি📌 প্রয়োজনে পরিসংখ্যান বা উক্তিব্যবহার করতে।

তাহলেই আপনার Focus Writing হবে গোছানো, তথ্যবহুল এবং Examiner-friendly। ❤️

📚 Part-3 এ দেখাবো—একটি Focus Writing-এর প্রতিটি প্যারাগ্রাফ কীভাবে লিখবেন এবং কোথায় কী ধরনের তথ্য/উদাহরণ ব্যবহার করবেন।

👉 পোস্টটি Save করে রাখুন।👉 Focus Writing নিয়ে আপনার সবচেয়ে বড় সমস্যা কী, কমেন্টে জানান।
Part -3 চাইলে কমেন্ট এ লিখুন" focus Writting part -3 "চাই

09/06/2026

🔥 কর্মসংস্থান ব্যাংক অফিসার/অফিসার (ক্যাশ) – সুযোগ-সুবিধা ও প্রস্তুতি আদ্যোপান্ত 🔥

অনেকেই কর্মসংস্থান ব্যাংকের চাকরির বেতন, সুযোগ-সুবিধা, কাজের ধরন এবং পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে জানতে চান। সংক্ষেপে পুরো বিষয়টি তুলে ধরা হলো—

💼 বেতন ও সুযোগ-সুবিধা

🔹 পদ: অফিসার / অফিসার (ক্যাশ)
🔹 গ্রেড: ১১
🔹 মূল বেতন: ১১,৩০০ টাকা

অন্যান্য সুবিধা: ✅ বাড়ি ভাড়া: মূল বেতনের ৪০–৪৫%
✅ চিকিৎসা ভাতা
✅ লাঞ্চ সুবিধা
✅ টি.এ. বিল (প্রায় ২,০০০ টাকা)
✅ ইনসেনটিভ (১ বা ১/২ বেসিক সমপরিমাণ)
✅ গ্রুপ ইন্স্যুরেন্স সুবিধা

🏦 ঋণ সুবিধা

✔️ বাইক লোন – চাকরির ২ বছর পর
✔️ কম্পিউটার লোন – চাকরির ৩ বছর পর
✔️ হাউস লোন – চাকরির ৫–৬ বছর পর (সর্বোচ্চ ৭০–৮০ লাখ টাকা পর্যন্ত)

📌 কাজের ধরন

🔸 ফিল্ড ভিজিট
🔸 ঋণ আদায় ও তদারকি
🔸 হিসাব (Account) খোলা
🔸 হিসাব রক্ষণাবেক্ষণ
🔸 অফিসিয়াল ডকুমেন্টেশন

অফিসার (ক্যাশ) মূলত ক্যাশ সংক্রান্ত কাজ করবেন, তবে প্রয়োজন অনুযায়ী জেনারেল ব্যাংকিংয়ের কাজও করতে হতে পারে।

📈 পদোন্নতি

➡️ ১০ম গ্রেডে যেতে সাধারণত ৫–৭ বছর সময় লাগতে পারে।
➡️ চাকরি জীবনে ৬ষ্ঠ গ্রেড পর্যন্ত উন্নীত হওয়ার সম্ভাবনা রয়েছে।

🎯 পরীক্ষার মানবণ্টন ও প্রস্তুতি

Preliminary (৮০ নম্বর)

📖 বাংলা – ১০
📖 ইংরেজি – ১৫
📖 গণিত – ১৫
📖 আইসিটি – ১০
📖 সাধারণ জ্ঞান – ২৫

Written (১০০ নম্বর)

বাংলা

✅ ভাষা ও সাহিত্য – ১৫টি প্রশ্ন
✅ অনুবাদ – ৪টি

English

✅ Fill in the Blanks – ৪টি
✅ Phrase/Idiom – ৪টি
✅ Correction – ৪টি
✅ Paragraph Writing – ২টি
✅ English Literature – ২টি
✅ Voice Change
✅ Translation (Bangla ↔ English) – ২টি

Mathematics

✅ ২০ নম্বর

---

#কর্মসংস্থান_ব্যাংক #

08/05/2026

::Coercive Diplomacy??::

২০১৭ সালে বাংলাদেশ চীন থেকে ২টি সাবমেরিন ক্রয়ের পরের সপ্তাহে ভারত মিয়ানমারের কাছে ডেস্ট্রয়ার বিক্রি করে। আজ দেশের আকাশে কী দেখা গেল তা এখনও নিশ্চিত হতে পারিনি৷ হয়ত পাক স্বরাষ্ট্রমন্ত্রীর ভিজিটও কারণ হতে পারে!

23/03/2026

ঘরের ছাদ পুরোনো হতে পারে, কিন্তু তোমার স্বপ্নের ভিত্তি যেন কখনো দুর্বল না হয়।

তুমি যখন বইয়ের পাতায় মন দাও, তখন তুমি শুধু একজন সাধারণ ছাত্র নও—
তুমি একজন সংগ্রামী, যে নিজের ভাগ্য নিজেই গড়তে চায়।

হয়তো তোমার কাছে সব সুবিধা নেই,
হয়তো অন্যদের মতো সুযোগও পাওনি,
কিন্তু তোমার আছে পরিশ্রম, ধৈর্য আর স্বপ্ন দেখার সাহস।

মনে রেখো—
সুযোগ মানুষকে বড় করে না,
মানুষই নিজের চেষ্টা দিয়ে সুযোগ তৈরি করে।

কেউ সহজ পথে এগিয়ে যায়,
আর কেউ কঠিন পথ পেরিয়ে নিজেকে প্রমাণ করে।
আর ইতিহাস বলে—দ্বিতীয় দলটাই বেশি দূর যায়।

তাই থেমে যেও না,
হতাশ হয়ো না,
নিজেকে ছোট ভাবো না।

আজকের কষ্টই তোমার আগামী দিনের শক্তি।
চেষ্টা চালিয়ে যাও—
একদিন দেখবে, তুমিই তোমার গল্পের সবচেয়ে বড় উদাহরণ।

কেনো ঈদের আগে বিবি এডির সার্কুলার আসেনি?BB AD নিয়োগ সার্কুলার ও ক্লারিফিকেশন১০৮ পদের সার্কুলারের প্রায় সব প্রস্তুতি সম্প...
23/03/2026

কেনো ঈদের আগে বিবি এডির সার্কুলার আসেনি?

BB AD নিয়োগ সার্কুলার ও ক্লারিফিকেশন
১০৮ পদের সার্কুলারের প্রায় সব প্রস্তুতি সম্পন্ন থাকলেও, শেষ মুহূর্তে DG ও Director স্যারের না মতের কারণে আপলোড করা সম্ভব হয়নি ।

মূল কারণ:
এবার প্রথমবারের মতো আবেদন ফি (২০০ টাকা) গ্রহণ করা হবে বাংলা QR সিস্টেমের মাধ্যমে (পুবালি ব্যাংকিং)।
ফি যুক্ত থাকায়, ছুটির মধ্যে আবেদন প্রক্রিয়া চালু করলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অফিসে উপস্থিত থেকে তদারকি করতে হবে; এই বিষয়টি বিবেচনায় এনে ডিরেক্টর স্যাররা ছুটির মধ্যে সার্কুলার প্রকাশে অনাগ্রহ দেখিয়েছেন।

গুরুত্বপূর্ণ তথ্য:
✔ কোনো ব্যাকডেট নেই
✔ বয়সসীমা: সর্বোচ্চ ৩২ বছর
✔ যারা ২০২৫ সালের মধ্যে ৩২ বছরে পৌঁছাবেন, আপনারাও এই রেসে থাকছেন
✔ চলতি বছরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে

সবকিছুই ঠিক থাকলে ইদের পরের সপ্তাহেই কাংক্ষিত চাঁদের দেখা পাবেন। খামোখা আমাকে গালিগালাজ করেছেন দিনশেষে আমরা আপডেট দাতা ডাটা সরবরাহ করি,নিয়োগকারী প্রতিষ্ঠান প্রধান না।

#সম্রাট__দাদু
©Agro__navis

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS, Bank & Govt Jobs Prep posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category