13/10/2020
#নোবেল_প্রাইজ_২০২০ঃ
১.' Auction Theory' উন্নয়ন ও নতুন রীতি উদ্ভাবনের জন্য অর্থনীতিতে নোবেল পেয়েছেন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের দুই অধ্যাপক?
উঃ পল আর মিলগ্রম ও রবার্ট বি উইলসন
২.'Physical cosmology' নিয়ে গবেষণায় পদার্থবিজ্ঞানে কোন তিন বিজ্ঞানী নোবেল পুরষ্কার পেয়েছেন?
উঃ রজার পেনরোজ (যুক্তরাজ্য), রিয়েনহার্ড গেঞ্জেল (জার্মানি) ও আন্দ্রেয়া গেজ (যুক্তরাষ্ট্র)
i)পুরষ্কারের অর্ধেকটা পাচ্ছেন ডক্টর পেনরোজ, আপেক্ষিকতার সাধারণ তত্ত্ব (General Theory of Relativity) যে ব্ল্যাক হোলের অস্তিত্বকে সমর্থন করে, এই আবিষ্কারের জন্য।
ii) বাকি অর্ধেক পুরষ্কার বাকি দু'জন পাচ্ছেন আমাদের ছায়াপথ বা গ্যালাক্সির কেন্দ্রে যে একটা দৃঢ় বস্তু (Compact object- Supermassive Blackhole) আছে, সেটার আবিষ্কারে অবদান রাখার জন্য।
৩.'Hepatitis C virus' শনাক্ত করার জন্য চিকিৎসায় নোবেল পুরস্কার পেয়েছেন কোন তিন বিজ্ঞানী?
উঃ হার্ভি জে অল্টার (মার্কিন), মাইকেল হিউটন ( ব্রিটিশ) ও চার্লস এম রাইস (মার্কিন)।
৪.'Genome editing or Genome engineering' পদ্ধতির বিকাশে অবদানের জন্য রাখার জন্য রসায়নে কোন দুই নারী বিজ্ঞানী নোবেল পেলেন?
উঃ ইমানুয়েল শারপঁসিয়(ফরাসি) ও জেনিফার এ ডাউডনা(মার্কিন)
৫.সাহিত্যে ২০২০ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কোন মার্কিন কবি?
উঃ লুইস গ্লুক (সাহিত্য কর্ম- Firstborn)
৬.২০২০ সালে শান্তিতে নোবেল পুরষ্কার পেয়েছে জাতিসংঘের কোন অঙ্গ সংস্থা?
উঃ বিশ্ব খাদ্য কর্মসূচি (WFP)