18/09/2025
আপাদত গরুর মাংস খাওয়া বন্ধ করা উচিৎ।রংপুরে কিছুদিন আগে হতে গরুর অ্যানথ্রাক্স নামক একটি রোগ ধরা পরেছে।মুলত এটি একটি ব্যাকটেরিয়া দ্বারা সংক্রমিত রোগ,যা সহজে আক্রান্ত গবাদি পশু হতে মানুষে হতে পারে।বিশেষ করে, আক্রান্ত পশুর মাংস কম তাপে, অল্প সিদ্ধ করে রান্না করে খেলে,সরাসরি আক্রান্ত পশুর সংস্পশে আসলে এটি হতে পারে।
প্রথমে শরিলে হালকা চুলকানির সাথে গুটি উঠবে,তারপর ফোস্কা উঠে পচা ঘায়ের মত হয়।
আস্তে আস্তে ব্যাকটেরিয়াটি রক্তে সংক্রমিত হয়ে মারাত্মক সেপসিস ধারণ করবে।
সঠিক সময় চিকিৎসা না করালে, এতে ১০০% মৃত্যুও হতে পারে।প্রাচিন কাল হতে এই রোগটি ছিল,এটি ঠিক করনার মত ভয়াবহ আকার ধারণ করতে পারে।
এমনকি এই অ্যানথ্রাক্স এর জীবাণু এতটাই শক্তিশালী যে এটিকে বায়োলোজিক্যাল উয়িপোন বা জীবাণু অস্ত্র হিসেবে ব্যাবহার করা হয়েছিল ১৯৭৯ সালে।১৬১৩ সালে ইউরোপে প্রায় ৬০০০০ মানুষ মারা যায় এই অ্যানথ্রাক্সে।
সচেতন হই,রোগাক্রান্ত গবাদিপশুর মাংস না খাওয়া,আক্রান্ত হলে তারাতারি চিকিৎসকের পরামর্শ নেয়া।