18/03/2025
প্রিয় প্রাক্তন শিক্ষার্থী,
আশা করি আপনারা ভালো এবং সুস্থ আছেন।
Mashinda Secondary School Alumni Association (MSSAA) পক্ষ থেকে আসন্ন ইফতার মাহফিল আয়োজনের জন্য প্রতিটি ব্যাচ থেকে কমপক্ষে দুইজন ছেলে ও একজন মেয়ে কে ব্যাচ কো-অর্ডিনেটর হিসেবে মনোনিত করা হবে।
ব্যাচ কো-অর্ডিনেটরদেরকে নিম্মোক্ত দক্ষতা সম্পন্ন হতে হবে।
• যোগাযোগ দক্ষতা- প্রাক্তন শিক্ষার্থীদের সাথে সুন্দর সম্পর্ক স্থাপন ও তাদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা।সামাজিক মাধ্যম, ফেসবুক গ্রুপ, এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয়ভাবে যোগাযোগ করা।
• নেতৃত্বের গুণাবলী- নিজ ব্যাচের সদস্যদের উৎসাহিত করে ইভেন্টে অংশগ্রহণ নিশ্চিত করা। যে কোনো সমস্যা বা চ্যালেঞ্জের ক্ষেত্রে সমাধান করার সক্ষমতা।
• টিমওয়ার্ক এবং সহযোগিতা- দলগতভাবে কাজ করার এবং সহকর্মী কো-অর্ডিনেটরদের সাথে সমন্বয় করার সক্ষমতা। অন্যান্য সদস্যদের সাথে কাজ করার মাধ্যমে সুষ্ঠ সমন্বয় নিশ্চিত করা।
• প্রেরণা ও উদ্যম- নিজে উদ্যমী এবং অন্যদের উৎসাহিত করতে পারা। সৃজনশীলতার সাথে নতুন আইডিয়া ও উদ্যোগ নিতে সক্ষম হওয়া।
ব্যাচ কো-অর্ডিনেটরদের কার্যবিবরনীসমূহঃ
• প্রাক্তন শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ- নিজ নিজ ব্যাচের সকল প্রাক্তন শিক্ষার্থীদের যোগাযোগের তথ্য সংগ্রহ করা। তথ্যগুলো সঠিকভাবে রেকর্ড করা এবং আমাদের সহায়তায় প্রেরণ করা।
• Mashinda Secondary School Alumni Association এর ফেসবুক গ্রুপে যুক্ত করা- আপনার ব্যাচের সকল সদস্যকে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত করা এবং সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা।
• ইফতার মাহফিলের দায়িত্ব পালন- আসন্ন ইফতার মাহফিলের জন্য প্রয়োজনীয় সুষ্ঠ সমন্বয় এবং কার্যক্রম পরিচালনা করা, যাতে সবাই একত্রিত হতে পারে এবং অনুষ্ঠান সুষ্ঠভাবে সম্পন্ন হয়।
আপনি যদি আপনার ব্যাচের কো-অর্ডিনেটর হতে আগ্রহী হন, তবে আগামী ১৯ মার্চ ২০২৫ তারিখের মধ্যে আপনার নাম, এস.এস.সি পাশের সাল, হোয়াটসঅ্যাপ নম্বর এবং ফেসবুক প্রোফাইল লিংক সহ নিম্মোক্ত মাধ্যমে যোগাযোগ করুন- Phone/ WhatsApp: +88 01711-476852, E-mail: [email protected]
এই অনুষ্ঠান আয়োজন সফলভাবে সম্পন্ন করতে, আপনার সহযোগিতা ও আগ্রহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা আশা করি, আপনি আমাদের সাথে এই মহান উদ্যোগে অংশগ্রহণ করে Mashinda Secondary School Alumni Association এর একজন গর্বিত সদস্য হিসেবে ভূমিকা রাখবেন।
আপনার মূল্যবান সময় ও সহযোগিতার জন্য ধন্যবাদ।
শুভেচ্ছান্তে,
মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পক্ষে
ENGR ASHIQUR RAHMAN
এস.এস.সি - ২০০৬, মশিন্দা মাধ্যমিক বিদ্যালয়
Mashinda Secondary School Alumni Association (MSSAA)
ফোন/হোয়াটসঅ্যাপ: +88 01711-476852
[নোটঃ- এই আমন্ত্রণ পত্রটি সবাই নিজেদের ফেসবুক ও অন্যান্য যোগাযোগ মাধ্যমে শেয়ার করে আপনার বন্ধু, সহপাঠী ও পরিচিত প্রাক্তন শিক্ষার্থীদের জানিয়ে দিন, যেন সবাই MSSAA তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।]