Ray Doulatpur High School

Ray Doulatpur High School Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Ray Doulatpur High School, School, Kamarkhand, Sirajganj, Rajshahi.

ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 2026 কার্যক্রমের প্রতি সপ্তাহের ন্যায়,  অদ্য ২৪/০৯/২০২৬ খ্রি. তারিখের কার্...
24/09/2026

ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 2026 কার্যক্রমের প্রতি সপ্তাহের ন্যায়, অদ্য ২৪/০৯/২০২৬ খ্রি. তারিখের কার্যক্রম পরিচালনা করা হয়েছে😊

16/09/2026
https://khobor24ghanta.com/news-details/875
16/09/2026

https://khobor24ghanta.com/news-details/875

সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলার প্রথম চেয়ারম্যান ও রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক ও দাতা সদস্য আ.ত.ম. হা...

🕊️ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ 🕊️অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., বুধবার, রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গভীর শ্রদ্ধা ও ...
16/09/2026

🕊️ শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ 🕊️
অদ্য ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., বুধবার, রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করা হয় বিদ্যালয়ের সাবেক সভাপতি (এস.এম.সি), সাবেক উপজেলা চেয়ারম্যান, কামারখন্দ, সিরাজগঞ্জ এবং মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা মরহুম আ.ত.ম হামিদুল হক (ফিরোজ মাস্টার সাহেব—দাতা সদস্য)-এর ২৪তম শাহাদৎ বার্ষিকী।

🌺 ফিরোজ মাস্টার সাহেবের স্মৃতি মিনারে পুষ্পস্তবক অর্পণ
শাহাদৎ বার্ষিকী উপলক্ষে মরহুম ফিরোজ মাস্টার সাহেবের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁর স্মৃতি মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত সবাই তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

অনুষ্ঠানে মরহুম ফিরোজ মাস্টার সাহেবের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এ সময় তাঁর সুযোগ্য দুই পুত্র এবং গ্রামের সুনামধন্য ব্যক্তিবর্গ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান এবং শিক্ষা, সমাজ ও এলাকার মানুষের কল্যাণে তাঁর ভূমিকা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়। বিশেষ করে রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা ও উন্নয়নে তাঁর অবদান বিদ্যালয়ের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে মরহুম ফিরোজ মাস্টার সাহেবের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
মহান আল্লাহ তাঁর সকল নেক আমল কবুল করুন, তাঁকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসিব করুন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।
আমিন। 🤲
📅 তারিখ: অদ্য, ১৬ সেপ্টেম্বর ২০২৬ খ্রি., বুধবার
📍 স্থান: রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ
🏫 আয়োজনে:
রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়
কামারখন্দ, সিরাজগঞ্জ।

🌿 শিক্ষার্থীদের মাঝে সম্মানিত সভাপতির অনুপ্রেরণামূলক উপস্থিতি 🌿অদ্য ০৭.০৯.২৬ খ্রি.  রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত ...
07/09/2026

🌿 শিক্ষার্থীদের মাঝে সম্মানিত সভাপতির অনুপ্রেরণামূলক উপস্থিতি 🌿

অদ্য ০৭.০৯.২৬ খ্রি. রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সভাপতি জনাব মোঃ জয়নাল আবেদীন সরকার মহোদয় বিদ্যালয় পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন। তিনি শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করা, শৃঙ্খলা মেনে চলা এবং নিজেদের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য বিভিন্ন অনুপ্রেরণামূলক ও দিকনির্দেশনামূলক কথা বলেন।

পাশাপাশি তিনি শিক্ষার্থীদের কাছে জানতে চান—বিদ্যালয়ে তাদের কোনো দাবি, সমস্যা, অসুবিধা রয়েছে কি না। শিক্ষার্থীদের কথা আন্তরিকতার সঙ্গে শোনা ও তাদের মতামতকে গুরুত্ব দেওয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।

একজন দায়িত্বশীল ও শিক্ষার্থীবান্ধব সভাপতি হিসেবে জনাব মোঃ জয়নাল আবেদীন সরকার মহোদয়ের এমন আন্তরিক উদ্যোগ বিদ্যালয়ের শিক্ষার পরিবেশকে আরও সুন্দর ও ইতিবাচক করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা আশাবাদী। তাঁর দূরদর্শী নেতৃত্ব, আন্তরিকতা ও বিদ্যালয়ের প্রতি দায়িত্বশীল মনোভাবের জন্য জানাই আন্তরিক শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। 💐

ধন্যবাদান্তে,
রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়
কামারখন্দ,সিরাজগঞ্জ।

🌱 সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি 🌱দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ রায়দৌলতপুর উচ্চ বিদ্...
01/09/2026

🌱 সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বৃক্ষরোপণ কর্মসূচি 🌱

দেশব্যাপী চলমান বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জে বৃক্ষের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব ইকবাল হাসান মাহমুদ টুকু তাঁর সম্মানিত ব্যক্তিগত সচিব জনাব আব্দুল্লাহ আল কায়েস, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ। এ সময় বিদ্যালয়ের সম্মানিত সভাপতি, প্রধান শিক্ষক ও সকল শিক্ষক উপস্থিত ছিলেন।

🌿 পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম।

রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষের চারা প্রদান ও এই মহতী কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করায় বাংলাদেশ সরকার এবং সংশ্লিষ্ট সকলের প্রতি বিদ্যালয় পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ।

আমরা বিশ্বাস করি, গাছ লাগানোর পাশাপাশি প্রতিটি চারার যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করাই হবে এই উদ্যোগের প্রকৃত সাফল্য।

আসুন, সবাই মিলে গাছ লাগাই, গাছের যত্ন নিই এবং সবুজ, সুন্দর ও পরিবেশবান্ধব বাংলাদেশ গড়ে তুলি। 🌱🇧🇩

রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়
কামারখন্দ, সিরাজগঞ্জ।

আজ ২৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, রোববার, রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো এক সুন্দর ও প্রাণবন্ত...
23/08/2026

আজ ২৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, রোববার, রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো এক সুন্দর ও প্রাণবন্ত সাধারণ সমাবেশ।

23/08/2026

🇧🇩 সুন্দর ও প্রাণবন্ত সমাবেশ 🇧🇩

আজ ২৩ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ, রোববার, রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়, কামারখন্দ, সিরাজগঞ্জে অনুষ্ঠিত হলো এক সুন্দর ও প্রাণবন্ত সাধারণ সমাবেশ।

বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সমাবেশটি হয়ে ওঠে প্রাণবন্ত ও উৎসবমুখর। এ সময় শিক্ষার্থীদের শৃঙ্খলা, নিয়মিত উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ, নৈতিকতা ও দায়িত্বশীলতা বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়।

সুশৃঙ্খল সমাবেশ একটি সুন্দর বিদ্যালয় পরিবেশের প্রতিচ্ছবি। এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব, দেশপ্রেম ও পারস্পরিক সহযোগিতার চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

🌿 শিক্ষার পাশাপাশি শৃঙ্খলা ও নৈতিকতায় গড়ে উঠুক আমাদের প্রিয় শিক্ষার্থীরা।

রায়দৌলতপুর উচ্চ বিদ্যালয়
কামারখন্দ, সিরাজগঞ্জ। 📚🇧🇩

Address

Kamarkhand, Sirajganj
Rajshahi

Telephone

+8801309128086

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ray Doulatpur High School posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category