Organic Halal Food

Organic Halal Food

Share

Education is the best policy . শেখার জন্য অনুশীলনের বিকল্প নেই।

12/06/2021
Photos from Organic Halal Food's post 05/04/2021
Photos from Organic Halal Food's post 19/03/2021

আজ অনুষ্ঠিত বিসিএস প্রিলিমিনারি টেস্ট প্রশ্ন। ২০২১ /০৩/১৯ ইং
সময়ঃ ২ ঘন্টা
পূর্ণমানঃ ২০০

18/12/2020

ফিফার বর্ষসেরা ফুটবলার পোল্যান্ড/বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডোভস্কি - (‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ড)-২০২০
একনজরে দেখে নেওয়া যাক পুরস্কারপ্রাপ্তদের তালিকা

বর্ষসেরা ফুটবলার (পুরুষ): রবার্ট লেভান্ডোভস্কি (পোল্যান্ড/ বায়ার্ন মিউনিখ)
বর্ষসেরা ফুটবলার (মহিলা): লুসি ব্রোঞ্জ (ইংল্যান্ড/ ম্যাঞ্চেস্টার সিটি)
বর্ষসেরা কোচ (পুরুষ): জার্গেন ক্লপ (লিভারপুল)
বর্ষসেরা কোচ (মহিলা): সারিনা উইগম্যান (নেদারল্যান্ড)
বর্ষসেরা গোলরক্ষক (পুরুষ): ম্যানুয়েল নুয়ের (জার্মানি/ বায়ার্ন মিউনিখ)
বর্ষসেরা গোলরক্ষক (মহিলা): সারাহ বোউহাদ্দি (ফ্রান্স/ লিও)
ফিফা পুসকাস অ্যাওয়ার্ড: সন হিউং মিন (ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নলির বিরুদ্ধে গোলটি করেছিলেন টটেনহ্যাম হটস্পারের (Tottenham Hotspur) কোরিয়ান তারকা)
ফিফা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড: মাততিয়া অগনিস (Mattia Agnese)
ফিফা ফ্যান অ্যাওয়ার্ড: মেরিভাল্ডো (Marivaldo) ফ্রান্সিসকো দ্য সিলভা

17/12/2020

পর্ব-০২: বাংলা সাহিত্য ও ব্যাকরণ এর উপর গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক" প্রতিদিন ৫০টি করে রিভাইস: PDF সহ
(৫১-১০০=৫০টি)

৫১) বাংলা ভাষা কোন মূল ভাষাবংশের অন্তর্গত?
ক. ভারতীয়
খ. অস্ট্রেলীয়
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ
৫২) চার্লস উইলকিন্স হুগলিতে বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কত খ্রিস্টাব্দে?
ক. ১৬৬৮
খ. ১৭৭৮
গ. ১৮৮৮
ঘ. ১৬৭৬
উত্তরঃ খ
৫৩) বাংলা লিপির উৎস কি? অথবা বাংলা লিপির উদ্ভব হয়েছে কোন প্রাচীন লিপি থেকে?
ক. সংস্কৃত লিপি
খ. চীনা লিপি
গ. আরবি লিপি
ঘ. ব্রাক্ষী লিপি
উত্তরঃ ঘ
৫৪) ‘প্রাকৃত শব্দটির অর্থ ----
ক. প্রকৃত
খ. যথার্থ
গ. যা করা হয়েছে
ঘ. স্বাভাবিক
উত্তরঃ ঘ
৫৫) আর্য ভাষার কোন স্তর থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে?
ক. প্রাচীন ভারতীয় আর্যভাষা
খ. মধ্যভারতীয় আর্যভাষা
গ. নব্যভারতীয় আর্যভাষা
ঘ. সংস্কৃত ভাষা
উত্তরঃ ক
৫৬) বাংলাদেশের প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয়?
ক. ঢাকায়
খ. রাজশাহীতে
গ. রংপুরে
ঘ. যশোরে
উত্তরঃ গ
৫৭) পূর্ব ভারতীয় বর্ণমালা (কুটিল) থেকে কোন বর্ণমালার উদ্ভব?
ক. মৈথিলী বর্ণমালা
খ. বাংলা বর্ণমালা
গ. অসমীয়া বর্ণমালা
ঘ. উর্দু বর্ণমালা
উত্তরঃ খ
৫৮) ব্রজবুলি কী ধরনের ভাষা?
ক. হিন্দু ভাষা
খ. ব্রজের ভাষা
গ. উর্দু ভাষা
ঘ. মিথিলা ও বাংলার মিশ্র ভাষা
উত্তরঃ ঘ
৫৯) কোন ভাষা থেকে বাংলা ভাষার উদ্ভব হয়েছে বলে ড.মুহম্মদ শহীদুল্লাহ মনে করেন?
ক. গৌড়ীয় অপভ্রংশ
খ. গৌড় অপভ্রংশ
গ. মাগধী অপভ্রংশ
ঘ. প্রাচীন অবহট্ঠ
উত্তরঃ খ
৬০) ভারতীয় মৌলিক লিপি কোনটি?
ক. ব্রাক্ষী
খ. কুটীল
গ. খরোষ্ঠী
ঘ. নাগরী
উত্তরঃ ক
৬১) খ্রিস্টপূর্ব সপ্তম শতাব্দীতে কে ব্যাকরণের সূত্র নির্দিষ্ট করে দেন?
ক. রাজেন্দ্রলাল মিত্র
খ. সম্রাট কনিষ্ক
গ. পাণিনি
ঘ. শীলভদ্র
উত্তরঃ গ
৬২) কোন আমলে বাংলা ভাষাভাষী অঞ্চল একই নামে অবিহিত হয়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. মৌর্য আমলে
ঘ. মুসলমান আমলে
উত্তরঃ ঘ
এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার
৬৩) বাংলা ভাষার বয়স প্রায় কত?
ক. ১০০০ বছর
খ. ২০০০ বছর
গ. ২৫০০ বছর
ঘ. ২৭০০ বছর
উত্তরঃ ক
৬৪) কোন লিপি ডান দিক থেকে লেখা হত?
ক. খরোষ্ঠী লিপি
খ. ব্রাক্ষী লিপি
গ. কুটিল লিপি
ঘ. উর্দু লিপি
উত্তরঃ ক
৬৫) বাংলা ভাষার উদ্ভব হয়েছে নিম্নোক্ত একটি ভাষা থেকে-
ক. সংস্কৃত
খ. পালি
গ. প্রাকৃত
ঘ. অপভ্রংশ
উত্তরঃ গ
৬৬) কোন আমলে ব্রাহ্মী লিপিতে কিছু কিছু পরিবর্তন দেখা যায়?
ক. গুপ্ত আমল
খ. পাল আমল
গ. সেন আমল
ঘ. মুঘল আমল
উত্তরঃ ক
৬৭) প্রাচীন ভারতীয় আর্য ভাষার রূপ পাওয়া যায় কোথায়?
ক. বেদে
খ. ঋগ্বেদের মন্ত্রগুলোতে
গ. ঐতরেয় আরণ্যক গ্রন্থে
ঘ. অথর্ব বেদে
উত্তরঃ খ
৬৮) বাংলা লিপির স্থায়ী গঠন রূপ কোন আমলে শুরু হয?
ক. গুপ্ত আমলে
খ. পাল আমলে
গ. সেন আমলে
ঘ. পাঠান আমলে
উত্তরঃ গ
৬৯) বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় কত সালে?
ক. ২০০৭ সালে
খ. ১৯০৭ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯০৯ সালে
উত্তরঃ খ
৭০) চর্যাপদের কোন পদটি খণ্ডিত আকারে পাওয়া যায়?
ক. ১০ নং পদ
খ. ১৬ নং পদ
গ. ১৮ নং পদ
ঘ. ২৩ নং পদ
উত্তরঃ ঘ
৭১) বাংলা সাহিত্যের আদি কবি কে? অথবা, চর্যাপদের আদি কবি কে?
ক. কাহ্নপা
খ. চেগুনপা
গ. লুইপা
ঘ. ভূসুকুপা
উত্তরঃ গ fb/BDCareerGuide
৭২) নিচের কোনটি সহোদর ভাষাগোষ্ঠী?
ক. বাংলা ও উর্দু
খ. বাংলা ও অসমিয়া
গ. বাংলা ও হিন্দি
ঘ. বাংলা ও সংস্কৃত
উত্তরঃ খ
৭৩) চর্যা শব্দের অর্থ কি?
ক. আচরণ
খ. প্রকৃত
গ. শুদ্ধ
ঘ. আচার
উত্তরঃ ক
৭৫) বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীন গ্রন্থ কোনটি?
ক. মহাভারত
খ. রামায়ণ
গ. বঙ্গনামা
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ
®®®®®রমজান®®®®
৭৬) বাংলা সাহিত্যের যুগকে কয় ভাগে ভাগ করা যায়?
ক. দু'ভাগে
খ. তিন ভাগে
গ. চার ভাগে
ঘ. পাঁচ ভাগে
উত্তরঃ খ
৭৭) ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাস কে কয়টি যুগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ ঘ
৭৮) চর্যাপদের মূল বিষয়বস্তু কোনটি?
ক. বৌদ্ধোধর্ম প্রচার
খ. কাহিনী বর্ণনা
গ. দেহতত্ত্ব
ঘ. বৌদ্ধোধর্মের গূঢ় তত্ত্বকথা
উত্তরঃ ঘ
৭৯) কোন সাহিত্যকর্মে সান্ধ্যভাষার প্রয়োগ আছে?
ক. চর্যাপদ
খ. গীতগোবিন্দ
গ. পদার্বলী
ঘ. চৈতন্যজীবনী
উত্তরঃ ক
৮০) চর্যাপদের পদগুলো রচিত--
ক. অক্ষরবৃত্ত ছন্দে
খ. মাত্রাবৃত্ত ছন্দে
গ. স্বরবৃত্ত ছন্দে
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
৮১) চর্যাপদের বয়স আনুমানিক কত বছর?
ক. ৮০০ বছর
খ. ১০০০ বছর
গ. ১১০০ বছর
ঘ. ১২০০ বছর
উত্তরঃ খ
৮১) বাংলা ভাষার প্রথম কবিতা সংকলন--
ক. চর্যাপদ
খ. বৈষ্ণব পদাবলী
গ. ঐতরেয় আরণ্যক
ঘ. দোহা কোষ
উত্তরঃ ক
৮১) 'আপনা মাংসে হরিণা বৈরী'- লাইনটি কোন সাহিত্যের অন্তর্ভুক্ত?
ক. লোক সাহিত্য
খ. ব্রজবুলি
গ. চর্যাপদ
ঘ. বৈষ্ণব গীতিকা
উত্তরঃ গ
৮২) কোন রাজবংশের আমলে চর্যাপদ রচনা শুরু হয়?
ক. পাল
খ. সেন
গ. মুঘল
ঘ. তুর্কী
উত্তরঃ ক
৮৩) কোন শাসনামলে 'চর্যাপদ' রচিত হয়েছে বলে জানা যায়?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. খিলজী আমলে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ ক
৮৪) চর্যাপদের কবিদের মধ্যে সবচেয়ে বেশি পদ কে রচনা করেন?
ক. লুইপা
খ. কাহ্নপা
গ. সরহপা
ঘ. শবরপা
উত্তরঃ খ
৮৫) চর্যাপদ আবিস্কৃত হয়--
ক. নেপালের রাজ-দরবার থেকে
খ. কলকাতার পার্শ্ববর্তী এলাকা থেকে
গ. ভুটানের রাজ-দরবার থেকে
ঘ. মুর্শিদাবাদ থেকে
উত্তরঃ ক।
৮৬) অশুদ্ধ বাংলা ও সংস্কৃত ভাষার মিশ্রণে রচিত একটি গ্রন্থ--
ক. ডাকার্ণব
খ. চর্যাপদ
গ. দোঁহাকোষ
ঘ. সেক শুভোদয়া
উত্তরঃ ঘ fb.com/BDCareerGuide
৮৭) চর্যাপদ কোন সময়ের রচনা?
ক. ৬৫০-১২০০
খ. ৬৫০-৯০০
গ. ৯৫০-১২০০
ঘ. ৭৫০-১০০০
উত্তরঃ ক
৮৮) চর্যাপদ কতটি পদের সংকলন?
ক. সাড়ে ছেচল্লিশ
খ. একান্ন
গ. পঞ্চাশ
ঘ. আটচল্লিশ
উত্তরঃ খ
৮৯) চর্যাপদের কোন পদটি আংশিক পাওয়া গেছে?
ক. ২৪ সংখ্যক
খ. ২৫ সংখ্যক
গ. ৪৮ সংখ্যক
ঘ. ২৩ সংখ্যক
উত্তরঃ ঘ
৯০) চর্যাপদের আদি কবি কে ?
ক. কাহৃপা
খ. লুইপা
গ. সরহপা
ঘ. শবরপা
উত্তরঃ খ ***
৯১) বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন কোনটি?
ক. পথের পাচালী
খ. বৈষ্ণব পদাবলী
গ. চর্যাপদ
ঘ. কোনটিই নয়
উত্তরঃ গ
৯২) চর্যাপদে মোট কতটি পদ পাওয়া গেছে?
ক. একান্নটি
খ. ছেচল্লিশটি
গ. সাড়ে ছেচল্লিশটি
ঘ. পঞ্চাশটি
উত্তরঃ গ
৯৩) ড. হরপ্রসাদ শাস্ত্রী উদ্ধার করেন--
ক. চর্যাপদ
খ. ডাকার্ণব
গ. দোঁহাকোষ
ঘ. খ ও গ উভয়ই
উত্তরঃ ঘ
৯৪) চর্যাপদের ভাষায় কোন ভাষাটির প্রভাব দেখা যায়?
ক. অসমীয়া
খ. উড়িয়া
গ. মৈথিলী
ঘ. কোল ভাষা
উত্তরঃ ঘ
৯৫) চর্যাপদ কোন ছন্দে লেখা ?
ক. অক্ষরবৃত্ত
খ. মাত্রাবৃত্ত
গ. স্বরবৃত্ত
ঘ. অমিত্রাক্ষর
উত্তরঃ খ
৯৬) সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
ক. লুইপা
খ. শবরপা
গ. ভুসুকুপা
ঘ. কাহুপা
উত্তরঃ ঘ
৯৭) ড. অসিতকুমার বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ গ
৯৮) বাংলা সাহিত্যের মধ্যযুগ সময়কে বলা হয়?
ক. ১২০১-১৮০০
খ. ১৩৫০-১৮০০
গ. ১২০১-১৯০০
ঘ. ১০০১-১৬০০
উত্তরঃ ক
৯৯) কতজন কবি চর্যাপদ রচনা করেছেন?
ক. ২২ জন
খ. ২৪ জন
গ. ২০ জন
ঘ. ১৬ জন
উত্তরঃ খ
১০০) ড. মুহম্মদ শহীদুল্লাহর মতানুযায়ী মধ্যযুগের ভাগ দুটি কি কি?
ক. সুলতানী আমল ও মোঘল আমল
খ. পাঠান আমল ও সুলতানী আমল
গ. পাঠান আমল ও মোঘল আমল
ঘ. তুর্কি আমল ও মোঘল আমল
উত্তরঃ খ
Romjan
(কনফিউশন মনে হলে বলবেন)

fb.com

17/12/2020

MCQ প্রশ্ন এর অপশন দেখে সহজেই উওর বের করার অব্যার্থ টেকনিক। একই টেকনিক ব্যবহার করে শত শত সমস্যার সমাধান।
by Sushanta Paul
পাটিগণিত নিয়ে আর চিন্তা নয় পিএসসি সহ বিভিন্ন নিয়োগে যা এসেছে তার সহজ টেকনিক

সরাসরি সংখ্যা নির্নয়,পিতা-পুত্রের বয়স নির্নয় করতে বললে এরকম অনেক সমস্যার সমাধান এই নিয়মে করা যায়।তবে অনুশীলন এর মাধ্যমে দ্রুত করার অভ্যাস করতে হবে।খুব অল্প দিনের মধ্যেই আপনি মুখে মুখেই অতি দ্রুত অনেক সমস্যার সমাধান করতে পারবেন।
সরল সমীকরনঃ
ধরি,প্রশ্নটি
১।একটি সংখ্যার অর্ধেক তার এক-ততীয়াংশের চেয়ে ১৭ বেশি,সংখ্যাটি কত?
ক।৫২ খ।৮৪ গ।১০২ ঘ।২০৮
সমাধানঃ
ক এর মান যাচাই
৫২ এর অর্ধেক=৫২/২=২৬
৫২ এর এক-ততীয়াংশ=৫২/৩=১৭.৩৩
২৬-১৭.৩৩=৮.৬৭(১৭ হয় না)
কাজেই ক সঠিক নয়।
খ এর মান যাচাই
৮৪ এর অর্ধেক=৮৪/২=৪২
৮৪ এর এক-ততীয়াংশ=৮৪/৩=২৮
৪২-২৮=১৪(১৭ হয় না)
কাজেই খ সঠিক নয়।
গ এর মান যাচাই
১০২ এর অর্ধেক=১০২/২=৫১
১০২ এর এক-ততীয়াংশ=১০২/৩=৩৪
৫১-৩৪=১৭(প্রশ্নের ১৭ এর সাথে মিলে গেছে)
কাজেই গ সঠিক উওর।
গ তে উওর পেয়ে গেছি তাই ঘ যাচাই এর দরকার নাই।
২।একটি সাভাবিক সংখ্যার বর্গের ৯ গুনের সাথে সংখ্যাটি যোগ করলে তা পরবর্তী স্বাভাবিক সংখ্যার সমান হয়।
ক.৭ খ.৮ গ.৯ ঘ.১০
সমাধানঃ
ক এর মান যাচাই
১ম অংশ
৭ এর বর্গ=(৭)২=৪৯
সংখ্যাটির বর্গ+সংখ্যাটি=৪৯+৭
=৫৬
২য় অংশ
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটি=৭+১=৮
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটির ৯ গুন=৯*৮=৭২
১ম অংশ ও ২য় অংশ সমান নয়।
কাজেই ক সঠিক নয়।
খ এর মান যাচাই
১ম অংশ
৮ এর বর্গ=(৮)২=৬৪
সংখ্যাটির বর্গ+সংখ্যাটি=৬৪+৮
=৭২
২য় অংশ
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটি=৮+১=৯
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটির ৯ গুন=৯*৯=৮১
১ম অংশ ও ২য় অংশ সমান নয়।
কাজেই খ সঠিক নয়।
গ এর মান যাচাই
১ম অংশ
৯ এর বর্গ=(৯)২=৮১
সংখ্যাটির বর্গ+সংখ্যাটি=৮১+৯
=৯০
২য় অংশ
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটি=৯+১=১০
পরবর্তী স্বাভাবিক সংখ্যাটির ৯ গুন=৯*১০=৯০
১ম অংশ ও ২য় অংশ মিলে গেছে।
কাজেই গ সঠিক উওর।
গ তে উওর পেয়ে গেছি তাই ঘ যাচাই এর দরকার নাই।
৩।কোন সংখ্যার ৪০% এর সাথে ৪২ যোগ করলে ফলাফল হবে সংখ্যাটির সমান।(৩১ তম বিসিএস)
ক।৭০ খ।৮০ গ।৯০ ঘ।৭৫
সমাধানঃ
ক এর মান যাচাই
৭০ এর ৪০%=(৪০/১০০)*৭০
=২৮
সংখ্যাটির ৪০%+৪২
=২৮+৪২=৭০(সংখ্যাটির সমান)
তাই ক সঠিক উওর।
ক তে উওর পেয়ে গেছি তাই খ,গ,ঘ যাচাই এর দরকার নাই।
৪। একটি শ্রেণীতে যত জন বালক ছিল প্রত্যেকে তত টাকা চাঁদা দিলে ১০০ টাকা হয়। বালকের সংখ্যা কত?
ক।১০ খ।১০০ গ।২৫ ঘ।৩৫
সমাধানঃ
ক এর মান যাচাই
বালকের সংখ্যা ১০ হলে প্রত্যেকে ১০ টাকা দিবে।
এক্ষেত্রে মোট টাকা=১০*১০
=১০০
কাজেই ক সঠিক উওর।
ক তে উওর পেয়ে গেছি তাই খ,গ,ঘ যাচাই এর দরকার নাই।
৫।মামুন ২৪০ টাকায় একই রকম কতগুলি কলম কিনে দেখল যে,যদি সে একটি কলম বেশি পেত তাহলে প্রতিটি কলমের মূল্য ১ টাকা কম পড়ত।সে কতগুলো কলম কিনেছিলো?
ক।১৩টি খ।১৪টি গ।১৫টি ঘ।১৬টি
সমাধানঃ
ক এর মান যাচাই
১৩টি কলম কলম প্রতিটির দাম=২৪০/১৩=১৮.৪৬
একটি কলম বেশি পেলে প্রতিটির দাম=২৪০/(১৩+১)=২৪০/১৪=১৭.১৪
দামের ব্যবধান=১৮.৪৬-১৭.১৪=১.৩২(প্রশ্নে ১ টাকা কম হত)
কাজেই ক সঠিক নয়।
খ এর মান যাচাই
১৩টি কলম কলম প্রতিটির দাম=২৪০/১৪=১৭.১৪
একটি কলম বেশি পেলে প্রতিটির দাম=২৪০/(১৪+১)=২৪০/১৫=১৬
দামের ব্যবধান=১৭.১৪-১৬=১.১৪(প্রশ্নে ১ টাকা কম হত)
কাজেই খ সঠিক নয়।
গ এর মান যাচাই
১৩টি কলম কলম প্রতিটির দাম=২৪০/১৫=১৬
একটি কলম বেশি পেলে প্রতিটির দাম=২৪০/(১৫+১)=২৪০/১৬=১৫
দামের ব্যবধান=১৬-১৫=১ (প্রশ্নে ১ টাকা কম হত এর সাথে মিলে গেছে)
কাজেই গ সঠিক উওর।
গ তে উওর পেয়ে গেছি তাই ঘ যাচাই এর দরকার নাই।
৬।দুই অংক বিশিস্ট একটি সংখ্যার এককের অংক দশকের অংক অপেক্ষা ৩ বেশি।সংখ্যাটি এর অংকদ্বয়ের সমস্টির ৩ গুন অপেক্ষা ৪ বেশি।সংখ্যাটি কত?
ক।৪৭ খ।৩৬ গ।২৫ ঘ।১৪
সমাধানঃ
ক এর মান যাচাই
১ম শর্ত
এককের অংক=৭
দশকের অংক=৪
পার্থক্য=৭-৪=৩(প্রশ্নের সাথে ঠিক আছে)
২য় শর্ত
অংকদ্বয়ের সমস্টি=৪+৭=১০
অংকদ্বয়ের সমস্টির ৩ গুন=৩*১০=৩০
সংখ্যাটি অংকদ্বয়ের সমস্টির ৩ গুন অপেক্ষা বেশি=৪৭-৩০=১৭(প্রশ্নের ৪ সাথে মিলে নাই)
কাজেই ক সঠিক নয়।
খ এর মান যাচাই
১ম শর্ত
এককের অংক=৬
দশকের অংক=৩
পার্থক্য=৬-৩=৩(প্রশ্নের সাথে ঠিক আছে)
২য় শর্ত
অংকদ্বয়ের সমস্টি=৩+৬=৯
অংকদ্বয়ের সমস্টির ৩ গুন=৩*৯=২৭
সংখ্যাটি অংকদ্বয়ের সমস্টির ৩ গুন অপেক্ষা বেশি=৩৬-২৭=৯(প্রশ্নের ৪ সাথে মিলে নাই)
কাজেই খ সঠিক নয়।
গ এর মান যাচাই
১ম শর্ত
এককের অংক=৫
দশকের অংক=২
পার্থক্য=৫-২=৩(প্রশ্নের সাথে ঠিক আছে)
২য় শর্ত
অংকদ্বয়ের সমস্টি=২+৫=৭
অংকদ্বয়ের সমস্টির ৩ গুন=৩*৭=২১
সংখ্যাটি অংকদ্বয়ের সমস্টির ৩ গুন অপেক্ষা বেশি=২৫-২১=৪(প্রশ্নের ৪ সাথে মিলে গেছে)
কাজেই গ সঠিক উওর।
(অবশ্যই দুটি শর্তই মিলতে হবে)
গ তে উওর পেয়ে গেছি তাই ঘ যাচাই এর দরকার নাই।
৭।এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে ৫ বছরের বড়।তার স্ত্রীর বয়স ছেলের বয়সের ৪ গুন।৫ বছর পরে ছেলের বয়স ১২ হলে বর্তমান ঐ ব্যক্তির বয়স কত? এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার
ক।৬৫ বছর খ।২৮ বছর গ।৩৩ বছর ঘ।৫৩ বছর
সমাধানঃ
ক এর মান যাচাই
বর্তমান ছেলের বয়স=১২-৫=৭
তাহলে স্ত্রীর বয়স=৪*৭=২৮
বর্তমান ঐ ব্যক্তির বয়স স্ত্রীর বয়সের পার্থক্য=৬৫-২৮=৩৭
(প্রশ্নের ৫ সাথে মিলে নাই)
কাজেই ক সঠিক নয়।
খ এর মান যাচাই
বর্তমান ছেলের বয়স=১২-৫=৭
তাহলে স্ত্রীর বয়স=৪*৭=২৮
বর্তমান ঐ ব্যক্তির বয়স স্ত্রীর বয়সের পার্থক্য=২৮-২৮=০
(প্রশ্নের ৫ সাথে মিলে নাই)
কাজেই খ সঠিক নয়।
খ এর মান যাচাই
বর্তমান ছেলের বয়স=১২-৫=৭
তাহলে স্ত্রীর বয়স=৪*৭=২৮
বর্তমান ঐ ব্যক্তির বয়স স্ত্রীর বয়সের পার্থক্য=৩৩-২৮=৫
(প্রশ্নের ৫ সাথে মিলে গেছে)
কাজেই গ সঠিক উওর।
গ তে উওর পেয়ে গেছি তাই ঘ যাচাই এর দরকার নাই।
অনুশীলনঃ
১।দুটি সংখ্যার বিয়োগফল ৩৭ এবং যোগফল বিয়োগফল ১১ গুণ। সংখ্যা দুটি কত?
ক।২০,৫৭ খ।১৯,৫৬ গ।১৮৫,২২২ ঘ।১৭০,২০৭
২।যদি দুটি সংখ্যার গুণফল৯৬এবং সংখ্যা দুটির যোগফল ২২ হয় তবে ছোট সংখ্যাটি কত?
ক।৪ খ।৬ গ।৮ ঘ।কোনটিই নয়
৩।দুই অঙ্কবিশিষ্ট কোনো সংখ্যার দশকের অঙ্কের সাথে ৩ যোগ করলে এবং এককের অঙ্ক থেকে ২ বিয়োগ করলে প্রাপ্ত সংখ্যাটির ৩ গুণ হয়।সংখ্যাটি কত?
ক।১২ খ।১৪ গ।২৪ ঘ।২৮
৪।একটি বই এর মূল্য একটি কলমের মূল্য অপেক্ষা ৭ টাকা কম এবং উক্ত বই এবং কলমের মোট ক্রয়মূল্য ৪৩ টাকা হলে বইটির মূল্য কত?
ক।২৫ খ।২০ গ।২২ ঘ।১৮
৫।দুই অঙ্কবিশিষ্ট একটি সংখ্যার মান ৫৪ যদি অঙ্কদুইটি বিপরীতভাবে লেখা হয়।অঙ্ক দুটির যোগফল ১২ হলে সংখ্যাটি কত?
ক।৪৮ খ।৮৪ গ।৩৯ ঘ।৯৩
৬।পিতার বয়স পুত্রের বয়সের চারগুণ।৬ বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের দশগুণ ছিল।পিতা ও পুত্রের বর্তমান বয়স কত?
ক।৫৬বছর এবং ১৪ বছর খ।৩২বছর এবং ৭ বছর
গ।৩৬বছর এবং ৯ বছর ঘ।৪০বছর এবং ১০ বছর
৭।একটি তেলপূর্ণ পাত্রের ওজন ৩২ কেজি এবং অর্ধেক তেলসহ পাত্রর ওজন ২০ কেজি।পাত্রটির ওজন কত?
ক।৮ কেজি খ।১০ কেজি গ।১২ কেজি ঘ।৬ কেজি
৮।একটি কলম ও একটি বইয়ের মূল্য একত্রে ৯৫ টাকা।কলমটির মূল্য ১৫ টাকা বেশি ও বইটির মূল্য ১৪ কম হলে কলমটির মূল্য বইটির মূল্যের দ্বিগুণ হতো।বইটির মূল্য কত?
ক।৪৯ টাকা খ।৪৬ টাকা
গ।৫০ টাকা ঘ।৪০ টাকা
ঙ।কোনটিই নয়।
উওরমালাঃ
১।গ ২।খ ৩।খ ৪।ঘ ৫।গ ৬।গ ৭।ক ৮।খ
বি.দ্রঃ বয়সের পার্থক্য বা বয়সের পার্থক্য , বয়সের অন্তর, সংখ্যার অন্তর, সংখ্যার সমষ্টি ইত্যাদি নির্ণয় করতে বললে এই নিয়ম প্রযোজ্য হবে না।এসব সমস্যা সমাধানের সহজ পদ্বতি শীঘ্রই প্রকাশ করা হবে।
বর্গমূল ও বর্গাকারে সাজানো অতি সহজেই MCQ এর উওর
১।৪২২৫ এর বর্গমূল কত?
ক।৬৪ খ।৬৬ গ।৬৫ ঘ।৬৭
সমাধানঃ
ক এর ক্ষেত্রে
৬৪ এর বর্গ=৬৪*৬৪=৪০৯৬
খ এর ক্ষেত্রে
৬৬ এর বর্গ=৬৬*৬৬=৪৩৫৬
গ এর ক্ষেত্রে
৬৫ এর বর্গ=৬৫*৬৫=৪২২৫
( গ এর বর্গ মিলে গেছে)
কাজেই সঠিক উওর গ।
ক্যালকুলেটর ব্যবহার করে আর ও সহজে করা যায়।
২।০.০০৪৯ এর বর্গমূল কত?
ক।০.০০০৭ খ।০.০০৭ গ।০.০৭ ঘ।০.৭
সমাধানঃ
দশমিকের বর্গমূল এর ক্ষেত্রে দশমিকের পরের অংশ নিয়ে(শূন্য গুলো বাদে) তার বর্গমূল করি।যেমন-০.০০৪৯ এর ক্ষেত্রে ৪৯ এর বর্গমূল ৭।এখন লক্ষ্য করি ০.০০৪৯ এ দশমিকের পর ৪ অঙ্ক আছে।০.০০৪৯ বর্গমূলে দশমিকের পরে ৪ এর অর্ধেক অর্থাৎ ২ অঙ্ক থাকবে। লক্ষ্য করি গ এর উওর ০.০৭ এ দশমিকের পরে ২ অঙ্ক(০ ও ৭)আছে।
কাজেই সঠিক উওর গ।
ক্যালকুলেটর ব্যবহার করে আর ও সহজে করা যায়।
৩।৬৪০০ জন সৈন্যকে বর্গাকারে সাজালে প্রত্যেক সারিতে কতজন থাকবে।
ক।৮১জন খ।৮১জন গ।৮২জন ঘ।৬৪জন
সমাধানঃ
ক এর ক্ষেত্রে
৮১ এর বর্গ=৮১*৮১=৬৫৬১
খ এর ক্ষেত্রে
৮০ এর বর্গ=৮০*৮০=৬৪০০
( খ এর বর্গ মিলে গেছে)
কাজেই সঠিক উওর খ ।
ক্যালকুলেটর ব্যবহার করে আর ও সহজে করা যায়।
৪।৬৪৬৪ জন সৈন্যকে বর্গাকারে সাজালে কতজন অবশিষ্ট থাকবে?
ক।৭৮জন খ।৫৬জন গ।৬০জন ঘ।৬৪জন
সমাধানঃ
৬৪৬৪ কে ক্যালকুলেটরে বর্গমূল করি।
৬৪৬৪ এর বর্গমূল=৮০.৩৪২
দশমিকের আগের অংশ ৮০ নেই।
৮০ এর বর্গ =৮০*৮০=৬৪০০।
৬৪৬৪-৬৪০০=৬৪
সঠিক উওর ঘ।
৫।৬৪৬৪ জন সৈন্যকে বর্গাকারে সাজাতে আরো কতজন সৈন্য লাগবে?
ক।৫৬জন খ।৭৮জন গ।৯৭জন ঘ।৬৪জন
সমাধানঃ এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার
৬৪৬৪ কে ক্যালকুলেটরে বর্গমূল করি।
৬৪৬৪ এর বর্গমূল=৮০.৩৪২
দশমিকের আগের অংশ ৮০ নেই।৮০ এর সাথে ১ যোগ করি=৮০+১=৮১।
৮১ এর বর্গ =৮১*৮১=৬৫৬১
৬৫৬১-৬৪৬৪=৯৭
সঠিক উওর গ।
ভগ্নাংশ অতি সহজেই MCQ এর উওর
ভগ্নাংশ=লব/হর
যেমনঃ৩/৪
প্রকৃত ভগ্নাংশঃলব বড় ও হর ছোট। যেমনঃ৩/৪
অপ্রকৃত ভগ্নাংশঃলব ছোট ও হর বড়। যেমনঃ৪/৩
দশমিক ভগ্নাংশঃযেমন-১.৫৬৪
সসীম দশমিক=২.৫৬৪(দশমিক এর পর নিদিষ্ট সংখ্যক অঙ্ক।এক্ষেত্রে ৫,৬,৪।৩ টি অঙ্ক)
অসীম দশমিক=১.৭৩……(দশমিক এর পর অসীম সংখ্যক অঙ্ক)
পূনঃপৌনিক দশমিক=১.১৪১৪(দশমিক এর পর একই অঙ্ক বার বার আসবে)
মিশ্র ভগ্নাংশঃ৪(২/৩)
সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তরঃ লবকে হর দ্বারা ভাগ করতে হবে।যেমন-১/২ এর দশমিক ভগ্নাংশ ০.৫।
দশমিক ভগ্নাংশ থেকে সাধারণ ভগ্নাংশে রূপান্তরঃ দশমিকের ডান পাশের সংখ্যা(কমপক্ষে দুইটি।যেমন-.৫ থাকলে .৫০ ধরতে হবে) ভাগ ১০০(এক্ষেত্রে দশমিকের পর দুইটি অঙ্ক ৫,০ আছে। তাই ১ এর পর দুইটি শূন্য দিয়ে ভাগ দিতে হবে) ।০.৫ দশমিক ভগ্নাংশের সাধারণ ভগ্নাংশ ৫০/১০০।কাটাকাটি করলে হয় ১/২।
ভগ্নাংশের ল.সা.গু এবং গ.সা.গুঃ
ভগ্নাংশের ল.সা.গু =ভগ্নাংশের লবগুলোর ল.সা.গু/ভগ্নাংশের হরগুলোর গ.সা.গু
ভগ্নাংশের গ.সা.গু=ভগ্নাংশের লবগুলোর গ.সা.গু/ভগ্নাংশের হরগুলোর ল.সা.গু
১।৩/৪,২১/১২,৬/৪ এর গ.সা.গু নিচের কোনটি?
ক।১/১২ খ।১/৩ গ।২/২১ ঘ।২১/২
সমাধানঃ
ভগ্নাংশের গ.সা.গু=ভগ্নাংশের লবগুলোর গ.সা.গু/ভগ্নাংশের হরগুলোর ল.সা.গু
লবগুলোর অথাৎ ৩,২১,৬ গ.সা.গু=৩
হরগুলোর অথাৎ ৪,১২,৬ ল.সা.গু=১২
ভগ্নাংশের গ.সা.গু=৩/১২=১/৩(কাটাকাটি করে)
সঠিক উওর খ।
২।৩/৪,২১/১২,৭/২ এর ল.সা.গু নিচের কোনটি?
ক।২১/২ খ।১/১২ গ।২/২১ ঘ।৪/২১
সমাধানঃ
ভগ্নাংশের ল.সা.গু =ভগ্নাংশের লবগুলোর ল.সা.গু/ভগ্নাংশের হরগুলোর গ.সা.গু
লবগুলোর অথাৎ ৩,২১,৭ ল.সা.গু=২১
হরগুলোর অথাৎ ৪,১২,২ গ.সা.গু=২
ভগ্নাংশের ল.সা.গু=২১/২
সঠিক উওর ক।
৩।নীচের কোন ভগ্নাংশটি বড়?
ক.৩/৭ খ.২/৫ গ.৪/৯ ঘ.১/৩
সমাধানঃ
১.হর গুলো গুন করুন।
২.প্রাপ্ত গুনফল দিয়ে প্রতেক ভগ্নাংশকে গুন করুন।
যে ফলাফলটি বড় হবে সেটিই বড় ভগ্নাংশ।
যে ফলাফলটি ছোট হবে সেটিই ছোট ভগ্নাংশ।
৭*৫*৯*৩=৯৪৫
ক।৩/৭*৯৪৫=৪০৫
খ।২/৫*৯৪৫=৩৭৮
গ।৪/৯*৯৪৫=৪২০
ঘ।১/৩*৯৪৫=৩১৫
কাজেই ক সঠিক উওর।
৪।নীচের কোন ভগ্নাংশটি ছোট?
ক.৩/৭ খ.২/৫ গ.৪/৯ ঘ.১/৩
সমাধানঃ
১.হর গুলো গুন করুন।
২.প্রাপ্ত গুনফল দিয়ে প্রতেক ভগ্নাংশকে গুন করুন।
যে ফলাফলটি বড় হবে সেটিই বড় ভগ্নাংশ।
যে ফলাফলটি ছোট হবে সেটিই ছোট ভগ্নাংশ।
৭*৫*৯*৩=৯৪৫
ক।৩/৭*৯৪৫=৪০৫
খ।২/৫*৯৪৫=৩৭৮
গ।৪/৯*৯৪৫=৪২০
ঘ।১/৩*৯৪৫=৩১৫
কাজেই ঘ সঠিক উওর।
৫।০.৪৭৩ কে সাধারণ ভগ্নাংশে পরিণত করলে কত হবে?
ক।৪৭/৯০৯ খ।৪৩/৯৯০ গ।৪৭৩/১০০০ ঘ।৪৭/৯৯৯
সমাধানঃ
দশমিকের পরের অংশ/১০০০( এক্ষেত্রে দশমিকের পর তিনটি অঙ্ক ৪,৭,৩ আছে। তাই ১ এর পর তিনটি শূন্য দিয়ে ভাগ দিতে হবে)
=৪৭৩/১০০০
সঠিক উওর গ।
শতকরা অংক শিখুন সহজে ….
শতকরা হচ্ছে ১০০ এর মধ্যে কত।
শতকরা=(ছোট সংখ্যা /বড় সংখ্যা)*১০০
৭% =৭/১০০
২৫%=২৫/১০০=১/৪(কাটাকাটি করে)
১/২ ভগ্নাংশকে শতকরায় প্রকাশ=(১/২)*১০০
=৫০%
১।১/৫ কে শতকরায় প্রকাশ করলে হয়-
ক।২৫% খ।২০% গ।৫% ঘ।১%
সমাধানঃ
শতকরা=(১/৫)*১০০
=২০%
সঠিক উওর খ। এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার
২।৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে ফেলের হার কত?
ক।৬০% খ।৭০% গ।৮০% ঘ।৯০%
সমাধানঃ
শতকরা=(ছোট সংখ্যা /বড় সংখ্যা)*১০০
=(৪২/৬০)*১০০
=৭০
সঠিক উওর খ।
৩।৬০ জন ছাত্রের মধ্যে ৪২ জন ফেল করলে পাসের হার কত?
ক।২৫% খ।২৮% গ।৩০% ঘ।৩২%
সমাধানঃ
৬০ জনে পাশ=৬০-৪২=১৮
শতকরা=(ছোট সংখ্যা /বড় সংখ্যা)*১০০
=(১৮/৬০)*১০০
=৩০
সঠিক উওর গ।
৪।যদি তেলের মূল্য শতকরা ২৫% বদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে,তেল বাবদ খরচ বদ্ধি পাবে না।
ক।২০% খ।১৬% গ।১১% ঘ।৯%
সমাধানঃ
২৫% বদ্ধি পাওয়ায় আগে তেলের দাম ১০০ টাকা হলে বর্তমান তেলের দাম=১০০+২৫=১২৫ টাকা
খরচ আগের সমান রাখতে হলে ১২৫ টাকা থেকে ২৫ টাকা খরচ কমাতে হবে(তাহলে খরচ ১০০ থাকবে)।
শতকরা কমাতে হবে=(২৫/১২৫)*১০০
=২০
সঠিক উওর ক।
৫।ক এর বেতন খ এর বেতন অপেক্ষা শতকরা ৩৫ টাকা বেশি হলে খ এর বেতন ক এর বেতন অপেক্ষা কত টাকা কম?
ক।২৭টাকা খ।২৫.৯৩টাকা গ।৪০টাকা খ।২৫.৫০টাকা
সমাধানঃ
ক এর বেতন খ এর বেতন ১০০ হলে তার চেয়ে ৩৫ টাকা বেশি।অথাৎ ক এর বেতন তখন ১০০+৩৫=১৩৫ টাকা।
খ এর বেতন কম ১৩৫ এর মধ্যে ৩৫ টাকা।
শতকরা বেতন কম=(৩৫/১৩৫)*১০০
=২৫.৯৩টাকা
সঠিক উওর খ।
৬।৪৮ সংখ্যাটি কোন সংখ্যার ৬০%?
ক।৫০ খ।৬০ গ।৭০ ঘ।৮০
সমাধানঃ
শতকরা=(ছোট সংখ্যা /বড় সংখ্যা)*১০০
বা,৬০=(৪৮/ বড় সংখ্যা)*১০০
বা,৬০/১০০=৪৮/ বড় সংখ্যা
বা, (৬০/১০০)* সংখ্যা ২=৪৮
বা,৬০* বড় সংখ্যা =৪৮*১০০
বা, বড় সংখ্যা =৪৮০০/৬০
=৮০
সঠিক উওর ঘ।
লাভ-ক্ষতি অতি সহজেই MCQ এর উওর
সূত্রঃ
লাভ=বিক্রয়মূল্য-ক্রয়মূল্য
ক্ষতি= ক্রয়মূল্য- বিক্রয়মূল্য
শতকরা লাভ= {(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০
শতকরা লাভ= (লাভ/ক্রয়মূল্য)*১০০
শতকরা ক্ষতি= (ক্ষতি/ক্রয়মূল্য)*১০০
১।টাকায় ৩টি লেবু কিনে টাকায় ২টি করে বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
ক।৫০% খ।৩০% গ।৩৩% ঘ।৩১%
সমাধানঃ
৩ টি লেবুর ক্রয়মূল্য =১ টাকা
১ টি লেবুর ক্রয়মূল্য =১/৩ টাকা
আবার,
২ টি লেবুর বিক্রয়মূল্য=১ টাকা
১ টি লেবুর বিক্রয়মূল্য=১/২ টাকা
শতকরা লাভ= {(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০
={(১/২-১/৩)১/৩}*১০০
=৫০
সঠিক উওর ক।
২।একটি দ্রব্য ৩৮০ টাকায় বিক্রয় করায় ২০ টাকা ক্ষতি হলো।ক্ষতির শতকরা হার কত?
ক।৪% খ।৬% গ।৫% ঘ।৭%
সমাধানঃ
২০ টাকা ক্ষতি হওয়ায় ক্রয়মূল্য ৩৮০+২০=৪০০টাকা
শতকরা ক্ষতি=(ক্ষতি/ ক্রয়মূল্য)*১০০
=(২০/৪০০)*১০০
=৫
সঠিক উওর গ।
৩।২০টাকায় ১২টি আমড়া কিনে প্রতিটি ২ টাকা করে বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
ক।১২% খ।১৫% গ।২০% ঘ।১০%
সমাধানঃ
১ টি আমড়ার বিক্রয়মূল্য ২ টাকা
১২ টি আমড়ার বিক্রয়মূল্য ১২*২ টাকা
=২৪ টাকা
শতকরা লাভ= {(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০
={(২৪-২০)/২০}*১০০
=২০
সঠিক উওর গ।
৪।৪০ টাকায় ১০টি কলা কিনে ২৫% লাভে বিক্রি করলে ১ টি কলা কত টাকায় বিক্রি করতে হবে?
ক।৮ টাকা খ।৭ টাকা গ।৬ টাকা ঘ।৫ টাকা
সমাধানঃ
১০ টি কলা কিনে ৪০ টাকায়
১ টি কলা কিনে(৪০/১০)টাকায়
=৪ টাকায়
শতকরা লাভ= {(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০
বা,{(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০= শতকরা লাভ
বা,বিক্রয়মূল্য-ক্রয়মূল্য= (ক্রয়মূল্য* শতকরা লাভ)/১০০
বা,বিক্রয়মূল্য-৪=(৪*২৫)/১০০
বা,বিক্রয়মূল্য-৪=১০০/১০০
বা,বিক্রয়মূল্য-৪=১
বা,বিক্রয়মূল্য=৪+১
বা,বিক্রয়মূল্য=৫
সঠিক উওর ঘ।
৫।প্রতি ডজন কমলা ৭৫ টাকায় কিনে প্রতি হালি কত টাকায় বিক্রি করলে ২০% লাভ হবে।
ক।৩০ টাকা খ।২৫ টাকা গ।২৭.৫০ টাকা ঘ।২৮ টাকা
সমাধানঃ
১ ডজন=৩ হালি
৩ হালি কমলা কিনে ৭৫ টাকায়
১ হালি কমলা কিনে (৭৫/৩) টাকায়
=২৫ টাকায়
শতকরা লাভ= {(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০
বা,{(বিক্রয়মূল্য-ক্রয়মূল্য)/ক্রয়মূল্য}*১০০= শতকরা লাভ
বা,বিক্রয়মূল্য-ক্রয়মূল্য= (ক্রয়মূল্য* শতকরা লাভ)/১০০
বা,বিক্রয়মূল্য-২৫=(২৫*২০)/১০০
বা,বিক্রয়মূল্য-২৫=৫০০/১০০
বা,বিক্রয়মূল্য-২৫=৫
বা,বিক্রয়মূল্য=২৫+৫
বা,বিক্রয়মূল্য=৩০
সঠিক উওর ক।
৬।একখানা গাড়ির বিক্রয়মূল্য তার ক্রয়মূল্যের ৪/৫ অংশের সমান।শতকরা লাভ বা ক্ষতির হার কত?
ক।ক্ষতি ২০% খ।লাভ ২০%
গ।লাভ ২৫% ঘ।ক্ষতি ২৫%
সমাধানঃ
ক্রয়মূল্য ১ হলে বিক্রয়মূল্য ৪/৫ ।১ এর চেয়ে ৪/৫ ছোট।তাই ক্ষতি হবে।
ক্ষতি= ক্রয়মূল্য- বিক্রয়মূল্য
=১-(৪/৫)
=১/৫
শতকরা ক্ষতি= (ক্ষতি/ক্রয়মূল্য)*১০০
={(১/৫)/১}*১০০
=২০
সঠিক উওর ক।
ঐকিক নিয়ম সহজেই উওর
১ টি কলমের দাম ৫ টাকা হলে ১০ টি কলমের দাম অবশ্যই বেশি হবে । বেশি হলে গুণ হবে।
১ টি কলমের দাম ৫ টাকা
১০ টি কলমের দাম (৫*১০) টাকা
=৫০ টাকা
১০ টি কলমের দাম ৫০ টাকা হলে ১ টি কলমের দাম কম হবে।কম হলে ভাগ হবে।
১টি কলমের দাম (৫০/১০) টাকা হলে ৪ টি কলমের দাম বেশি হবে।বেশি হলে গুন হবে।
১০ টি কলমের দাম ৫০ টাকা
১ টি কলমের দাম(৫০/১০) টাকা
৪ টি কলমের দাম {(৫০/১০)*৪} টাকা
=২০ টাকা
৫ কেজি চাল ১০ জন লোকের ৫ দিন চললে ৫ কেজি চাল ১ জন লোকের বেশি দিন চলবে।বেশি হলে গুণ হবে।
১ জন লোকের (৫*১০) দিন চললে ২ জন লোকের কম দিন চলবে।কম হলে ভাগ হবে।
৫ কেজি চাল ১০ জন লোকের ৫ দিন চলে
৫ কেজি চাল ১ জন লোকের (৫*১০) দিন চলে
৫ কেজি চাল ২ জন লোকের {(৫*২)/২} দিন চলে
=৫ দিন চলে
১ টি কাজ ৮ জন লোক ৩ দিনে করলে ১ জন লোক কাজটি করতে বেশি দিন লাগবে।বেশি হলে গুন হবে।
১ জন লোক (৩*৮)দিনে করলে ৪ জন লোক কম দিনে করতে পারবে।কম হলে ভাগ হবে।
১ টি কাজ ৮ জন লোক ৩ দিনে করে
১ টি কাজ ১ জন লোক (৩*৮) দিনে করে
১ টি কাজ ৪ জন লোক {(২*৮)/৪} দিনে করে
=৪ দিনে করে
১ টি কাজ করতে ৫ দিন লাগলে ১/২ অংশ কাজ করলে কম দিন কম দিন লাগবে।
১ টি কাজ করতে ৫ দিন লাগে
১/২ কাজ করতে ৫*(১/২) দিন লাগে
=২.৫ দিন লাগবে
ভগ্নাংশ এর ক্ষেত্রে কম লাগলে গুন ও বেশি লাগলে ভাগ হবে।
১।৩ দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে সম্পূর্ণ কাজটি শেষ করতে কত দিন লাগবে?
ক।৮১ দিন খ।৯ দিন গ।২৪৩দিন ঘ।২৭ দিন
সমাধানঃ এন্ড্রয়েড অ্যাপ - জব সার্কুলার
১/২৭ অংশ কাজ করতে লাগে ৩ দিন
১ বা সম্পূর্ণ কাজ করতে লাগে =৩/(১/২৭) দিন
=৮১ দিন
সঠিক উওর ক।
২।৩ দিনে একটি কাজের ১/২৭ অংশ শেষ হলে ঐ কাজের ৩ গুণ কাজ করতে কত দিন লাগবে?
ক।৮১ দিন খ।৯ দিন গ।২৪৩ দিন ঘ।২৭ দিন
সমাধানঃ
১/২৭ অংশ কাজ করতে লাগে ৩ দিন
১ বা সম্পূর্ণ কাজ করতে লাগে =৩/(১/২৭) দিন
৩ গুণ কাজ করতে লাগে =৩*৩(১/২৭)
=২৪৩ দিন
সঠিক উওর গ।
৩।রহিম ১ সপ্তাহে ৪৯ টি চেয়ার বানাতে পারে।২০১০ সালের ফেব্রুয়ারি মাসে সে কয়টি চেয়ার বানাতে পারবে।
ক।২১০টি খ।২৩০টি গ।১৯৬টি ঘ।কোনটিই নয়
সমাধানঃ
১ সপ্তাহ =৭ দিন
২০১০ সালের ফেব্রুয়ারি মাস=২৮ দিন
৭ দিনে চেয়ার বানায় ৪৯ টি
১ দিনে চেয়ার বানায় ৪৯/৭ টি
২৮ দিনে চেয়ার বানায় (৪৯/৭)*২৮ টি
=১৯৬ টি
সঠিক উওর গ।
৪।৮ মাসে ২০০ টাকার যত লাভ হয়,কত মাসে ৪০০ টাকার তত লাভ হয়?
ক।২ মাস খ।৩ মাস
গ।৪ মাস ঘ।৬ মাস
সমাধানঃ
২০০ টাকার যে লাভ ৮ মাসে হয়
১ টাকার সে লাভ ৮*২০০ মাসে হয়
৪০০ টাকার সে লাভ (৮*২০০)/৪০০ মাসে হয়
=৪ মাসে
সঠিক উত্তর গ।
সরল মুনাফা একই সূত্র ব্যবহার করে সকল সমস্যার সমাধান।
অনুশীলন এর মাধ্যমে দ্রুত করার অভ্যাস করতে হবে।খুব অল্প দিনের মধ্যেই আপনি মুখে মুখেই অতি দ্রুত অনেক সমস্যার সমাধান করতে পারবেন।
সূএঃ১। মুনাফা=(আসল*সময়*সুদের হার)/১০০
বা, I=Pnr
I=সুদ
P= আসল
n= সময়
r= সুদের হার
সূএঃ২। মুনাফাআসল=আসল+মুনাফা
১।৫% হারে ৫৪০ টাকার ৪ বছরের মুনাফা কত?
ক. ১০০ খ.১০৮
গ.১০৭ ঘ.১০৯
সমাধানঃ
মুনাফা=(মুলধন*সময়*মুনাফারহার)/১০০
বা, I=Pnr
=(৫৪০*৪*৫)/১০০
=১০৮
সঠিক উওর খ।
২।৫% হারে কত টাকার ৪ বছরের মুনাফা আসলে ৬৪৮ হবে?
ক.৫৪৫ খ.৫৪০
গ.৫৫০ ঘ.৫৩৫
সমাধানঃ
I=Pnr
I=সুদ
P= আসল
n= সময়
r= সুদের হার
প্রশ্নে আসল ও সুদ দেওয়া নেই।তাই উওর এর অপসন থেকে আসল নিয়ে মান যাচাই করব।
ক এর মান যাচাই
I=Pnr
বা, I=৫৪৫*৪*৫/১০০
=১০৯
সুদাসল=আসল+সুদ
=৫৪০+১০৯
=৬৪৯
ক সঠিক উওর নয়।
খ এর মান যাচাই
I=Pnr
বা, I=৫৪০*৪*৫/১০০
=১০৮
সুদাসল=আসল+সুদ
=৫৪০+১০৮
=৬৪৮(উওর এর সাথে মিলে গেছে)
সঠিক উওর খ।
খ তে সঠিক উওর পেয়ে গেছি।তাই গ,ঘ এর মান যাচাই এর দরকার নাই।
৩।বার্ষিক সুদের হার ৫% থেকে হ্রাস পেয়ে ৪(৪/৩)%হওয়ায় এক ব্যক্তির ৮০ টাকা আয় কমে গেল।তার মূলধন কত?
ক।৩২০০টাকা খ।৩২০০০ টাকা
গ।২৪০০০টাকা ঘ।৩৬০০০টাকা
সমাধানঃ
সুদের হারের পার্থক্য=৫-৪(৩/৪)(এতাই সুদের হার হবে)
সুদের পার্থক্য=৮০(এতাই সুদ হবে)
I=Pnr
বা,P=I/nr
বা,P=৮০/{১*{৫-৪(৩/৪)}/১০০}
=৩২০০০
ক সঠিক উওর।
৪।সরল সুদের হার শতকরা কত হলে যে কোন মূলধন ৮ বছরে সুদে-আসলে তিনগুন হবে?
ক।১২.৫০ টাকা খ।২০ টাকা
গ।২৫ টাকা ঘ।১৫ টাকা
সমাধানঃ
আসল না থাকলে আসল ১০০ ধরতে হবে।
সুদে-আসলে তিনগুন হলে ৩০০ হবে।
সুদ= সুদ-আসলে
=৩০০-১০০
=২০০
I=Pnr
বা,r=I/Pn
বা,r=(২০০*১০০)/(১০০*৮)
বা,r=২৫
গ সঠিক উওর। prebd. com
৫।৬% সরল সুদে ৮০০ টাকার কত বছরের সুদ ৪৮০ টাকা হবে?
ক।৪ বছর খ।৫ বছর
গ।৬ বছর ঘ।১০ বছর
সমাধানঃ
I=Pnr
বা,n=I/Pr
বা,n=৪৮০/৮০০*(৬/১০০)
বা,n=১০
সঠিক উওর ঘ।
বি.দ্রঃ I=Pnr এর যে রাশিটি বের করতে হবে তা বাদে বাকি সব রাশির মান প্রশ্নে দেওয়া থাকলে সরাসরি I=Pnr সূত্র দ্বারা বের করা যায়।যেমনঃ ১নং এ I,n,r এর মান দেওয়া আছে P বের করতে হবে।২নং এ P বের করতে হবে প্রশ্নে n,r দেওয়া আছে কিন্তু I এর মান দেওয়া নাই।তাই প্রশ্নের অপশন থেকে I=Pnr অনুসারে সত্যতা যাচাই করে উওর বের করা যায়।
বিভাজ্য সংক্রান্ত সমস্যা
১।৮৪ ও ১২ এর মধ্যে কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য(৮৪ ও ১২ সহ)?
ক.১৮টি খ.১৯টি গ.২০টি ঘ৮টি
সমাধানঃ
৮৪ ও ১২ এর মধ্যে বিভাজ্য সংখ্যা(৮৪ ও ১২ সহ)
={(৮৪-১২)/৪}+১
=(৭২/৪)+১
=১৮+১
=১৯
সঠিক উত্তর খ
২।৮৪ ও ১২ এর মধ্যে কয়টি সংখ্যা ৪ দ্বারা বিভাজ্য(৮৪ ও ১২ বাদে)?
ক.১৭টি খ.১৮টি গ.১৯টি ঘ২০টি
সমাধানঃ
৮৪ ও ১২ এর মধ্যে বিভাজ্য সংখ্যা(৮৪ ও ১২ বাদে)
={(৮৪-১২)/৪}-১
=(৭২/৪)-১
=১৮-১
=১৭
সঠিক উত্তর ক
৩।২৫৫ থেকে কত বিয়োগ করলে সংখ্যাটি ৯,১৫,২৫ দ্বারা
নিঃশেষে বিভাজ্য?
ক.২৫ খ.৩০ গ.৩৫ ঘ.৪০
সমাধানঃ
৯,১৫,২৫ সংখ্যা তিনটি বিভাজ্য হবে এদের ল.সা.গু দ্বারা
৯,১৫,২৫ এর ল.সা.গু=২২৫
২৫৫ থেকে বিয়োগ করতে হবে=২৫৫-২২৫
=৩০
সঠিক উত্তর খ
৪।১৯৭ এর সাথে কত যোগ করলে সংখ্যাটি ৯,১৫,২৫ দ্বারা ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে?
ক.২৫ খ.২৭ গ.২৮ ঘ.২৯
সমাধানঃ
৯,১৫,২৫ সংখ্যা তিনটি বিভাজ্য হবে এদের ল.সা.গু দ্বারা
৯,১৫,২৫ এর ল.সা.গু=২২৫
১৯৭ এর সাথে যোগ করতে হবে=২২৫-১৯৭
=২৮
সঠিক উত্তর গ
৫।১২,৫১,২৪৩ সংখ্যা তিনটিই কত দ্বারা বিভাজ্য হবে?
ক.২ খ.৩ গ.৪ ঘ.৫
সমাধানঃ
১২,৫১,২৪৩ সংখ্যা তিনটি বিভাজ্য হবে এদের গ.সা.গু দ্বারা
১২,৫১,২৪৩ এর গ.সা.গু =৩
সঠিক উত্তর খ।
লসাগু ও গসাগু
দুইটি সংখ্যার গুনফল=সংখ্যা দুইটির লসাগু*গসাগু।
বা,একটি সংখ্যা*অপর সংখ্যা=সংখ্যা দুইটির লসাগু*গসাগু
১।দুইটি সংখ্যার গুনফল ১৫৩৬।সংখ্যা দুইটির লসাগু ৯৬ হলে গসাগু কত?
ক।১৬ খ।২৪ গ।৩২ ঘ।১২
সমাধানঃ
দুইটি সংখ্যার গুনফল=সংখ্যা দুইটির লসাগু*গসাগু
বা,সংখ্যা দুইটির লসাগু*গসাগু= দুইটি সংখ্যার গুনফল
বা,গসাগু= দুইটি সংখ্যার গুনফল/ সংখ্যা দুইটির লসাগু
বা,গসাগু=১৫৩৬/৯৬
বা,গসাগু=১৬
সঠিক উওর ক।
লসাগু নির্ণয়ঃ
২।৪ ও ৬ এর লসাগু কত?
ক.২৪ খ.১৬ গ.১৮ ঘ.১২
সমাধানঃ
লসাগু এর ক্ষেত্রে (লসাগু / যে সংখ্যাসমূহের লসাগু) করে দেখতে হবে। সব কয়টি অপশন ভাগ করে ভাগফল পূর্নসংখ্যা ও ছোট হবে সেটিই হবে সঠিক উওর।
ক এর মান যাচাই
২৪/৪=৬
২৪/৬=৪
খ এর মান যাচাই
১৬/৪=৪
১৬/৬=২.৬৬
পূর্নসংখ্যা নয়।তাই
খ সঠিক উওর নয়।
গ এর মান যাচাই
১৮/৪=৪.৫
১৮/৬=৩
পূর্নসংখ্যা নয়।তাই
গ সঠিক উওর নয়।
ঘ এর মান যাচাই
১২/৪=৩
১২/৬=২
ক ও ঘ উভয় ভাগফল পূর্নসংখ্যা এবং ক এর ভাগফল এর চেয়ে ঘ এর ভাগফল ছোট। তাই ঘ সঠিক উওর ।
গসাগু নির্ণয়ঃ
৩।১২ ও ১৬ এর গসাগু কত?
ক.২ খ.৩ গ.৬ ঘ.৪
সমাধানঃ
গসাগু এর ক্ষেত্রে (যে সংখ্যাসমূহের গসাগু /গসাগু) করে দেখতে হবে। সব কয়টি অপশন ভাগ করে ভাগফল পূর্নসংখ্যা ও ছোট হবে সেটিই হবে সঠিক উওর।
ক এর মান যাচাই
১২/২=৬
১৬/২=৮
খ এর মান যাচাই
১২/৩=৪
১৬/৩=৫.৩৩
গ এর মান যাচাই
১২/৬=২
১৬/৬=২.৬৬
ঘ এর মান যাচাই
১২/৪=৩
১৬/৪=৪
ক ও ঘ উভয় ভাগফল পূর্নসংখ্যা এবং ক এর ভাগফল এর চেয়ে ঘ এর ভাগফল ছোট। তাই ঘ সঠিক উওর ।

Preparation Bangladesh – Competitive Exam Preparation of Bangladesh

15/12/2020

পর্ব-০১ - বাংলা সাহিত্য ও ব্যাকরণ এর উপর গুরুত্বপূর্ণ নৈর্ব্যক্তিক" প্রতিদিন ৫০টি করে রিভাইস- PDF সহ
(০১-৫০=৫০টি)
০১) ‘শাশ্বত বঙ্গ’ গ্রন্থটির রচয়িতা কে?
ক. কাজী মোতাহার হোসেন
খ. আবুল হুসেন
গ. কাজী আবদুল ওদুদ
ঘ. কাজী আনোয়ারুল কাদিও
উত্তরঃ গ
০২) ‘রেখাচিত্র’ কার রচনা?
ক. গোলাম মোস্তাফা
খ. আবুল ফজল
গ. আবুল মনসুর আহমেদ
ঘ. বদরুদ্দীন ওমর
উত্তরঃখ
০৩) ‘রেখাচিত্র’ কোন জাতীয় রচনা?
ক. জীবনী
খ. আত্মজীবনী
গ. রম্যরচনা
ঘ. ভ্রমণকাহিনী
উত্তরঃ খ
০৪) বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয়-
ক. ১৯৫০
খ. ১৯৫২
গ. ১৯৫৪
ঘ. ১৯৫৬
উত্তরঃ খ
০৫) ‘বাংলা পিডিয়া’র প্রধান সম্পাদক কে?
ক. আবদুল মুনীর চৌধুরী
খ. ওয়াকিল আহম্মেদ
গ. আব্দুল মান্নান
ঘ. সিরাজুল ইসলাম
উত্তরঃ ঘ
০৬) কোন প্রতিষ্ঠানের উদ্যোগে ‘বাংলা পিডিয়া’ প্রকাশিত হয়েছিল?
ক. শিল্পকলা একাডেমী
খ. বাংলা একাডোমী
গ. ঢাকা বিশ্ববিদ্যালয়
ঘ. বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি
উত্তরঃ ঘ
০৭) ‘কথা সাহিত্য’বলতে কোনটি বোঝায়?
ক. কথা নিয়ে সাহিত্য
খ. সাহিত্যের কথা
গ. নাটক ও আবৃত্তি
ঘ. ছোটগল্প ও উপন্যাস
উত্তরঃ ঘ
০৮) বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্রাজেডি নাটক-
ক. বসন্তকুমারী
খ. জমিদার দর্পণ
গ. কৃষ্ণকুমারী
ঘ. শর্মিষ্ঠা
উত্তরঃ গ
০৯) ‘সাহিত্য সম্রাট’ কাকে বলা হয়?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ
১০) বাংলা সাহিত্যে ‘সাহিত্য বিশারদ’ কার উপাধি?
ক. আবুদল করিমের
খ. মুহম্মদ শহীদুল্লাহর
গ. মোতাহের হোসেন চৌধুরীর
ঘ. আবুল জফলের
উত্তরঃ ক
১১) ‘মোসলেম ভারত’ নামক সাহিত্য পত্রিকার সম্পাদক ছিলেন-
ক. মীর মশাররফ হোসেন
খ. মুন্সী মোহাম্মদ রেয়াজুদ্দীন আহমদ
গ. মোজাম্মেল হক
ঘ. রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী
উত্তরঃ গ
১২) মনের ভাব প্রকাশের প্রধান মাধ্যম কোনটি?
ক. চিত্র
খ. ভাষা
গ. ইঙ্গিত
ঘ. আচরণ
উত্তরঃ খ
১৩) বাংলা ভাষার আদিস্তরের স্থিতিকাল কোনটি?
ক. দশম থেকে চতুর্দশ শতাব্দী
খ. একাদশ থেকে পঞ্চদশ শতাব্দী
গ. দ্বাদশ থেকে ষোড়শ শতাব্দী
ঘ. ত্রয়োদশ থেকে সপ্তদশ শতাব্দী
উত্তরঃ ক
১৪) ভারতীয় চিত্রলিপির দুটি প্রাচীন রূপ হল-
ক. ব্রাহ্মী ও খরোষ্ঠী
খ. ব্রাহ্মী ও দেবনাগরী
গ. ব্রাহ্ম ও কুটীল
ঘ. ব্রাহ্মী ও তিব্বতী
উত্তরঃ ক
১৫) বাংলা ভাষার উদ্ভব হয় ---
ক. সপ্তম খ্রিস্টাব্দে
খ. সপ্তম খ্রিস্টপূর্বাব্দে
গ. খ্রিস্টীয় ত্রয়োদশ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ ক
১৬) পৃথিবীতে বতর্মানে কতগুলো ভাষা প্রচলিত?
ক. পাঁচ হাজার
খ. দু’হাজার
গ. এক হাজার
ঘ. আড়াই হাজার
ঙ. সাড়ে তিন হাজার
উত্তরঃ ঙ(বিভিন্ন বই অনুযায়ী)
১৭) সর্বপ্রথম বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
ক. ঐতরেয় আরণ্যক
খ. রঘুবংশ কাব্য
গ. উপনিষদ
ঘ. ত্রিপিটক
উত্তরঃ ক
১৮) বাংলা লিপি স্থায়ী রূপ লাভ করে কখন?
ক. পাল আমলে
খ. সেন আমলে
গ. পাঠান আমালে
ঘ. মুঘল আমলে
উত্তরঃ গ
১৯) বাংলা ভাষা কোন ভাষাগোষ্ঠির অন্তর্ভুক্ত?
ক. ইন্দো-জার্মানীয়
খ. বাল্টো-শ্লাভিয়ান
গ. ইন্দো-ইরানীয়
ঘ. ইন্দো-ইউরোপীয়
উত্তরঃ ঘ
২০) কখন বাংলা অক্ষর সমগ্র বাংলার একচ্ছএ প্রভাব বিস্তার করে?
ক. সপ্তম-অষ্টম শতকে
খ. অষ্টম-নবম শতকে
গ. নবম-দশম শতকে
ঘ. দশম-একাদশ শতকে
উত্তরঃ ঘ
২১) ড. মুহম্মদ এনামূল হক মধ্যযুগকে কয়টি ভাগে ভাগ করেছেন?
ক. দুটি
খ. তিনটি
গ. চারটি
ঘ. পাঁচটি
উত্তরঃ খ
২২) আধুনিক যুগের সূত্রপাত কোন সময় থেকে?
ক. ১৯০১ সাল থেকে
খ. ১৮০১ সাল থেকে
গ. ১২০১ সাল থেকে
ঘ. ১৬০১ সাল থেকে
উত্তরঃ খ
২৩) হরপ্রসাদ শাস্ত্রী কবে সম্পাদিত আকারে চর্যাপদ প্রকাশ করেন?
ক. ১৯০৭ সালে
খ. ১৯০৯ সালে
গ. ১৯১৬ সালে
ঘ. ১৯২৩ সালে
উত্তরঃ গ
২৪) বাংলা সাহিত্যের আদি গ্রন্থ কোনটি?
ক. শ্রীকৃষ্ণ বিজয়
খ. শ্রীকৃষ্ণ কীর্তন
গ. শূন্যপূরাণ
ঘ. চর্যাপদ
উত্তরঃ ঘ
২৫) বাংলা সাহিত্যের ইতিহাস ও ইংরেজি সাহিত্যের ইতিহাস- এ দু;টির মধ্যে কোনটি বেশি পুরাতন?
ক. বাংলা সাহিত্যের ইতিহাস
খ. ইংরেজি সাহিত্যের ইতিহাস
গ. দু’টিই সমসাময়িক
ঘ. বিষয়টি বিতর্কিত ও অমিমাংসিত
উত্তরঃ খ
®®®রমজান®®®
২৬) চর্যাপদ হলো মূলত-
ক. গানের সংকলন
খ. কবিতার সংকলন
গ. প্রবন্ধের সংকলন
ঘ. কোনটিই নয়
উত্তরঃ ক
২৭) বাংলা সাহিত্যের প্রাচীনতম নির্দশন কোনটি? অথবা বাংলাভাষায় সবচেয়ে পুরোনো যে পুথির সন্ধান পাওয়া গেছে তার নাম কি?
ক. বৈষ্ণব পদাবলী
খ. চর্যাপদ
গ. পুঁথি সাহিত্য
ঘ. বাউল সঙ্গঢু
উত্তরঃ খ
২৮) বাংলা সাহিত্যের প্রথম নিদর্শন চর্যাপদের পদসংখ্যা-
ক. ৪৬ টি
খ. সাড়ে ৪৬টি
গ. ৪৯টি
ঘ. ৫০টি
উত্তরঃ খ
২৯) চর্যাপদের ধর্মমত সম্পর্কে প্রথম আলোচনা করেন কে? কত সালে?
ক. সুনীতি কুমার,১৯২৭
খ. ড. মুহম্মদ শহীদুল্লাহ,১৯২৭
গ. হরপ্রসাদ শাস্ত্রী,১৮২৭
ঘ. মুনিদত্ত,১৯১৭
উত্তরঃ খ
৩০) কেরী সাহেবের মুনশী বলা হয়-
ক. রাম রাম বসুকে
খ. মৃত্যুঞ্জয় বিদ্যালংকারকে
গ. চণ্ডীকরণ মুনশীকে
ঘ. গোলকনাশ শর্মাকে
উত্তরঃ ক
৩১) বাংলা ভাষার উৎপত্তি হয়েছে-
ক. সংস্কৃত থেকে
খ. মাগধী প্রাকৃত থেকে
গ. মহারাষ্ট্রীয় প্রাকৃত থেকে
ঘ. শৌরসেনী থেকে
উত্তরঃ খ(সুনীতিকুমারের মতে)
৩২) ভারতীয় সমস্ত লিপিরই আদী জননী কে?
ক. ব্রক্ষা লিপি
খ. আর্য লিপি
গ. ব্রাক্ষী লিপি
ঘ. ব্রক্ষী লিপি
উত্তরঃ গ
৩৩) লোক সংখ্যার অনুপাতে বিশ্বে বাংলা ভাষার স্থান--
ক. পঞ্চম
খ. ষষ্ঠ
গ. সপ্তম
ঘ. অষ্টম
উত্তরঃ খ
৩৪) বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কার হয় যে সালে-
ক. ১৯০০
খ. ১৮০০
গ. ১৯৫২
ঘ. ১৯৫৪
উত্তরঃ খ
৩৫) বাংলা ভাষার উদ্ভব ঘটে কোন সময় থেকে?
ক. খ্রিস্টীয় অষ্টম শতক
খ. খ্রিস্টীয় দশম শতকের কাছাকাছি সময়
গ. খ্রিস্টপূর্ব ৪০০ শতকে
ঘ. খ্রিস্টীয় দ্বাদশ শতকে
উত্তরঃ খ
৩৬) পৃথিবীর সবচেয়ে বেশি মানুষের মাতৃভাষা কোনটি?
ক. বাংলা
খ. ইংরেজী
গ. মান্দারিন
ঘ. আরবি
উত্তরঃ গ
৩৭) ইন্দো-ইউরোপীয় মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত ভাষা কোনটি?
ক. বাংলা
খ. ইংরেজি
গ. ফরাসি
ঘ. উর্দু
উত্তরঃ ক
৩৮) কোন ভাষাকে উত্তরাপথের 'Lingua Franca' বলা হতো?
ক. মহারাষ্ট্র ভাষাকে
খ. শৌরসেনী ভাষাকে
গ. মাগধী ভাষাকে
ঘ. মৈথিলী ভাষাকে
উত্তরঃ খ
৩৯) কোন সম্রাট তার শাসনামালা ব্রাহ্মী লিপিতে উৎকীর্ণ করেন?
ক. চন্দ্রগুপ্ত
খ. আলেকজান্ডার
গ. আশোক
ঘ. কণিষ্ক
উত্তরঃ গ
৪০) শ্রীরামপুরের মিশনারীরা স্মরণীয় যে জন্য?
ক. প্রথশ বাংলায় খ্রিস্টধর্ম প্রচার
খ. প্রথম বাংলা মুদ্রণ
গ. প্রথম বাংলায় সংস্কার কাজ
ঘ. প্রথম বাংলা স্কুল
উত্তরঃ খ
৪১) ইন্দো-ইউরোপীয় ভাষার কটা শাখা?
ক. একটা
খ. দুটো
গ. তিনটে
ঘ. চারটে
উত্তরঃ খ
৪২) শ্রীরামপুর মিশনে মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় কত সালে?
ক. ১৭০০ সালে
খ. ১৮৫০ সালে
গ. ১৮০০ সালে
ঘ. ১৯০০ সালে
উত্তরঃ গ
৪৩) উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয়?
ক. ১২৯৮ সালে
খ. ১৩৯৮ সালে
গ. ১৪৯৮ সালে
ঘ. ১৫৯৮ সালে
উত্তরঃ গ
৪৪) কোন সম্রাটের শাসনকার্যের বিষয়াবলী এখনো পাথরের গায়ে খোদাই করা লিপিতে রক্ষিত আছে?
ক. সম্রাট শাহজাহান
খ. সম্রাট বাবর
গ. সম্রাট আরঙ্গজেব
ঘ. সম্রাট অশোক
উত্তরঃ ঘ
৪৫) বাংলা ভাষার উদ্ভবকাল সম্পর্কে অধিকাংশ ভাষাবিদের মত কোনটি?
ক. খ্রিস্টপূর্ব দশম শতাব্দী
খ. অষ্টম শতাব্দী
গ. দশম শতাব্দী
ঘ. নবম শতাব্দী
উত্তরঃ গ
৪৬) বাংলা ভাষা ও সাহিত্য কার কাছে প্রত্যক্ষভাবে ঋণী?
ক. পালি
খ. অপভ্রংশ
গ. অবহট্ট
ঘ. সংস্কৃত
উত্তরঃ খ
৪৭) প্রাকৃত ভাষার সময়কাল কোনটি?
ক. খ্রি.পূ. ১৫০০ - খ্রি.পূ. ৮০০
খ. খ্রি.পূ. ১০০০ - খ্রি.পূ. ২০০
গ. খ্রি.পূ. ১০০০ - খ্রি.পূ. ৬০০
ঘ. খ্রি.পূ. ৬০০ - ৬০০ খ্রিস্টাব্দ
উত্তরঃ ঘ
৪৮) বাংলা আদি অধিবাসীগণ কোন ভাষাভাষী ছিল?
ক. সংস্কৃত
খ. বাংলা
গ. অস্ট্রিক
ঘ. হিন্দী
উত্তরঃ গ
৪৯) উপভাষা (Dialect) কোনটি?
ক. সাহিত্যের ভাষা
খ. পাঠ্যপুস্তকের ভাষা
গ. অঞ্চল বিশেষের মানুষের মুখের ভাষা
ঘ. লেখ্য ভাষা
উত্তরঃ গ
৫০) মানুষের মুখে উচ্চারিত অর্থবোধক ও মনোভাব প্রকাশক ধ্বনি সমষ্টিকে বলে-
ক. বর্ণ
খ. শব্দ
গ. বাক্য
ঘ. ভাষা
উত্তরঃ ঘ

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Rajshahi
6683

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00