01/06/2025
বাংলা টু ইংরেজি অনুবাদ
---
ব্যাংকগুলো বর্তমানে আমানতকারীদের যে হারে সুদ দিচ্ছে, ঋণগ্রহীতাদের কাছ থেকে সুদ নিচ্ছে তার চেয়েও বেশি হারে।
The interest rates that banks are currently paying to depositors are higher than the interest rates they are charging to borrowers.
ফলে আমানত ও ঋণের মধ্যকার সুদহারের ব্যবধান (ব্যাংক স্প্রেড) ক্রমেই বাড়ছে।
As a result, the interest rate gap between deposits and loans (bank spread) is gradually increasing.
বাংলাদেশ ব্যাংকের তথ্যের ভিত্তিতে বণিক বার্তার প্রতিবেদন জানাচ্ছে, দেশের ব্যাংক খাতের বিদ্যমান গড় স্প্রেড গত এক দশকের মধ্যে সর্বোচ্চ।
Based on data from Bangladesh Bank, a report by Merchant Barta says that the current average spread in the country's banking sector is the highest in the last decade.
২০২৩ সালের মার্চেও গড় স্প্রেড ছিল ২ দশমিক ৯৬ শতাংশ। ধারাবাহিকভাবে বেড়ে এখন তা ৫ দশমিক ৮৭ শতাংশে ঠেকেছে।
The average spread was 2.96 percent in March 2023. It has increased continuously and now stands at 5.87 percent.
আর কিছু ব্যাংকের স্প্রেড বর্তমানে দাঁড়িয়েছে ১০ শতাংশে।
And some banks' spreads currently stand at 10 percent.
এমন অস্বাভাবিক হারে আমানত ও ঋণের সুদহারের ব্যবধান বেড়ে যাওয়া মূলত ব্যাংক খাতের অদক্ষতাকে প্রতিফলিত করছে।
The abnormally widening of the deposit and loan interest rate gap is primarily a reflection of the inefficiency of the banking sector.
সেই সঙ্গে এ খাতে যে এখনো সুশাসন বা আস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেটিও স্পষ্ট হয়ে উঠছে।
At the same time, it is becoming clear that it has not yet been possible to restore good governance or trust in this sector.
বিগত সরকারের দীর্ঘ দেড় দশকের শাসনামলে দেশের ব্যাংক খাতে যে রাজনৈতিক দুর্বৃত্তায়ন চলেছে তাতে এর প্রতি আস্থা হারিয়েছে জনগণ।
The people have lost confidence in the country's banking sector due to the political corruption that has been going on in the country's banking sector during the previous government's long decade and a half rule.
অন্যদিকে ভালো ব্যাংকগুলোয় অনেক কম ৪-৬ শতাংশ সুদেও গ্রাহকরা টাকা জমা রাখছেন। এতে ভালো ব্যাংকগুলোর আয়ে উল্লম্ফন দেখা যাচ্ছে। আর দুর্বল ব্যাংকগুলো সংকটের মধ্যেই পড়ে রয়েছে।
On the other hand, customers are depositing money in good banks at a much lower interest rate of 4-6 percent. This is showing a jump in the income of good banks. While weak banks are in crisis.