বাংলা বর্ণমালা

বাংলা বর্ণমালা Ajker Somoy, it is one of the most popular general knowledge books in Bangladesh, covering both Bang

25/09/2022

□ভৌগোলিক উপনামঃ

১. অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয় কোন মহাদেশ কে?
উঃ আফ্রিকা মহাদেশকে
২. আগুনের দ্বীপ কোন দেশকে?
উঃ আইসল্যান্ড কে
৩. ইউরোপের রুগ্ন মানুষ বলা হয় কোন দেশকে?
উঃ তুরস্ক কে
৪. ইউরোপের ক্রীড়াঙ্গন বলা হয় কোন দেশকে?
উঃ সুইজারল্যান্ড কে
৫. ইউরোপের রণক্ষেত্র বলা হয় কোন দেশকে?
উঃ বেলজিয়াম কে
৬. বজ্রপাতের দেশ বলা হয়?
উঃ ভুটান কে
৭. সোনালী তোরণের শহর কোন শহরকে?
উঃ সানফ্রান্সিসকো কে
৮. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
উঃ বেলজিয়াম কে
৯. স্কাই স্ক্রাপার্সের শহর বলা হয় কোন শহর কে?
উঃ নিউইয়র্ক কে
১০. ব্রিটেনের বাগান বলা হয় কোনটি কে?
উঃ কেন্ট কে
১১. মসজিদের শহর বলা হয় কোন শহর কে?
উঃ ঢাকা কে
১২. সাদা শহর বলা হয় কোন শহর কে?
উঃ বেলগ্রেড কে
১৩ মুক্তার দেশ বলা হয় কোন দেশকে?
উঃ কিউবা কে
১৪. বাতাসের শহর বলা হয় কোন শহর কে?
উঃ শিকাগো কে
১৫. হাজার হৃদের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ ফিনল্যান্ড কে
১৬. উত্তরের ভেনিস বলা হয় কোন শহর কে?
উ: স্টকহোম কে
১৭. উদ্যানের শহর বলা হয় কোন শহর কে?
উঃ শিকাগো কে
১৮. ক্যাঙ্গারুর দেশ বলা হয় কোন দেশকে?
উঃ অস্ট্রেলিয়া কে
১৯. গোলাপী শহর বলা হয় কোন শহর কে?
উঃ জয়পুর, রাজস্থান।
২০. গ্রানাইটের শহর বলা হয় কোন শহর কে?
উঃ এবারডিন কে
২১. চির বসন্তের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ কিটো কে
২২. চির শান্তির শহর বলা হয় কোন শহর কে?
উঃ রোম কে।
২৩. চির সবুজের দেশ নামে পরিচিত?
উঃ নাটাল।
২৪. চীনের দুঃখ বলা হয় কোন নদী কে?
উঃ হোয়াংহো কে
২৫. জাঁকজমকের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ নিউইয়র্ক কে
২৬. দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয় কোন দেশকে?
উঃ নিউজিল্যান্ড কে
২৭. দক্ষিণের ভারতের উদ্যান বলা হয়?
উঃ তাঞ্জোর কে
২৮. দক্ষিণের রানী বলা হয় কোন শহর কে?
উঃ সিডনী কে
২৯. দ্বীপের নগরী বলা হয় কোন শহর কে?
উঃ ভেনিস কে
৩০. দ্বীপের মহাদেশ বলা হয় কোন মহাদেশকে?
উঃ ওশেনিয়া কে
৩১. নিশ্চুপ সড়ক শহর বলা হয় কোন শহর কে?
উঃ ভেনিস কে
৩২. নিষিদ্ধ শহর বলা হয় কোন শহর কে?
উঃ লাসা কে
৩৩. নিশীথ সূর্যের দেশ বলা হয় কোন দেশকে?
উঃ নরওয়ে কে
৩৪. নীরব শহর বলা হয় কোন শহর কে?
উঃ রোম কে
৩৫. চীনের নীল নদ নামে পরিচিত?
উঃ ইয়াং সি কিয়াং
৩৬. নীল নদের দান বলা হয় কোন শহর কে?
উঃ মিশর কে
৩৭. নীল নদের দেশ নামে পরিচিত কোন দেশ?
উঃ মিশর
৩৮. পঞ্চনদের দেশ বলা হয় কোন শহরকে কে?
উঃ পাঞ্জাব কে
৩৯. পবিত্র পাহাড় বলা হয় কোন পাহাড় কে?
উঃ ফুজিয়ামা কে
"G.K আজকের সময়"

23/09/2022

দ্বিরুক্ত শব্দ -১

পড়ুন সহজেই প্রণালি, আপনাদের সাড়া পেলে দিতেই থাকবো।
24/01/2022

পড়ুন সহজেই প্রণালি, আপনাদের সাড়া পেলে দিতেই থাকবো।

প্রণালি মনে রাখুন সহজেই। প্রতিটি প্রণালি পাবেন এমন চিত্রসহ GK আজকের সময় বইতে।
23/01/2022

প্রণালি মনে রাখুন সহজেই। প্রতিটি প্রণালি পাবেন এমন চিত্রসহ GK আজকের সময় বইতে।

সারা দেশে পাওয়া যাচ্ছে।
15/01/2022

সারা দেশে পাওয়া যাচ্ছে।

আলহামদুলিল্লাহ, দেশের স্বনামধন্য সকল লাইব্রেরিতে পাওয়া যাবে শনিবার হতে। মূল্য ৩০০ টাকা।
ভর্তি পরীক্ষার্থীদের জন্য অন্যতম সেরা সংযোজন হবে বলে আশা করি। গুণগত মান বিচারের রায় পাঠকদের হাতে।

25/08/2021

শ,ষ,স ধ্বনির উচ্চারণ-

শ,ষ,স এই তিনটি বর্ণের উচ্চারণে স্থানগত পার্থক্য রয়েছে। উচ্চারণস্থান অনুযায়ী এদের পরিচিতি নিম্নরূপ :

তালব্য শ - উচ্চারণস্থান অগ্রতালু
মূর্ধন্য ষ - উচ্চারণস্থান মূর্ধা
দন্ত্য স- উচ্চারণস্থান দন্ত

প্রাচীনকালে এদের উচ্চারণে সুস্পষ্ট পার্থক্য থাকলেও আধুনিক বাংলা ভাষায় শ,ষ,স এই তিনটি বর্ণের উচ্চারণই সাধারণত 'শ' হয়ে থাকে।

দৃষ্টান্ত :
শ্মশান > শঁশান
সাহিত্য > শাহিততো
অনুষ্ঠান > ওনুশঠান

কেবল ত,থ,ন,র,ল এই বর্ণগুলোর পূর্ববর্তী ধ্বনি হিসাবে ব্যবহৃত শ,ষ,স এর উচ্চারণ সাধারণত 'স' হয়।

দৃষ্টান্ত :

'ত' - এর পূর্ববর্তী উচ্চারণ
সমস্ত > শমোসতো
রাস্তা > রাসতা

'থ' - এর পূর্ববর্তী উচ্চারণ
সুস্থ > শুসথো
মুখস্থ > মুখোসথো

'ন' - এর পূর্ববর্তী উচ্চারণ
স্নেহ > স্নেহো
প্রশ্ন> প্রোসনো

'র' - এর পূর্ববর্তী উচ্চারণ
শ্রোতা > স্রোতা
শ্রদ্ধা > স্রোদধা

'ল' - এর পূর্ববর্তী উচ্চারণ
শ্লোক > স্লোক
শ্লেষ > স্লেশ

ক,খ,প,ফ এই চারটি বর্ণের সাথে শব্দের শুরুতে যুক্ত 'স' এর উচ্চারণ 'স' হয়।

ক- স্কুল
খ- স্খলন
প- স্পর্ধা
ফ- স্ফীত

এই চারটি বর্ণ ব্যতীত অন্য বর্ণের সাথে শব্দের শুরুতে যুক্ত হলেও 'শ' অথবা 'স' এর উচ্চারণ 'শ' হবে।

দৃষ্টান্ত :
স্বেচ্ছাসেবক > শেচছাশেবক,
শ্মশ্রু > শোঁসস্রু

লক্ষণীয়, শব্দের শুরুতে যুক্তবর্ণের প্রথম বর্ণ হিসাবে 'ষ' এর ব্যবহার হয় না।

একটি মজার উদাহরণ দিয়ে আজকের লেখাটা শেষ করছি।শব্দটিতে শ,ষ,স তিনটি বর্ণই রয়েছে। শব্দটির উচ্চারণ দেখুন।
সংশ্লিষ্ট > শঙস্লিশটো

বি.দ্র.উচ্চারণের সময় বদ্ধাক্ষরে হস চিহ্ন থাকবে।তবে মোবাইলে টাইপ করতে সমস্যা হচ্ছে বিধায় হস চিহ্ন দেওয়া সম্ভব হয়নি।

#পোস্ট: রাশেদ চৌধুরী

17/08/2021

ব্রেকিং নিউজ
রাবি' র পরীক্ষা ৪,৫,৬ অক্টোবর।

Address

Sonadighir Mor
Rajshahi
6000

Telephone

+8801716091919

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাংলা বর্ণমালা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share