Troll Mohsin'ians, Rajshahi

Troll Mohsin'ians, Rajshahi

Share

Only for fun

10/07/2025

এসএসসি - ২০২৫

হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী
থেকে শতভাগ পাশ এবং ৭৫% জিপিএ - ৫

মোট পরীক্ষার্থী - ৬২
মোট জিপিএ ৫ - ৪৬
পাশের হার - ১০০%

সকল কে অভিনন্দন ও শুভেচ্ছা 🤍

©Sabid Ibne Nur

Photos from Troll Mohsin'ians, Rajshahi's post 27/12/2024

Congratulations Masud Rana

1st Bangladesh Open Ranking Taekwondo Championship in BKSP ন্যাশনাল গেমে অংশগ্রহণ করে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে মাসুদ রানা। মাসুদের এই অর্জন বিদ্যালয়ের প্রাক্তন-বর্তমান শিক্ষার্থী- শিক্ষক সকলের জন্য অত্যন্ত গৌরবের। মাসুদের এই পথ চলা আরো মসৃণ আরো সমৃদ্ধ হোক৷।

©Shemul

26/10/2024

আসসালামু আলাইকুম.
হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়,রাজশাহী-তে বিগত ২৪শে অক্টোবর,২০২৪ এর ঘটে যাওয়া ঘটনাটির জন্য আমরা সবাই আন্তরিকভাবে মর্মাহত। এই ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে আগামীকাল ২৭শে অক্টোবর,২০২৪ রোজ রবিবার, সকাল ১০ঃ০০ ঘটিকায় আমরা আমাদের বিদ্যালয়ের সামনে রাস্তায় বিক্ষোভ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবো।এজন্য সকল প্রাক্তন বড় ভাই ও বর্তমান ছাত্রদেরকে ২৭শে অক্টোবর,২০২৪ রোজ রবিবার, সকাল ০৯ঃ৩০ ঘটিকায় মধ্যে বিদ্যালয়ের মাঠে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইলো।

আয়োজনে:-
অত্র বিদ্যালয়ের সকল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ।

29/08/2024

২০২৪ সালের এসএসসি পরীক্ষায় হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয়, রাজশাহী থেকে রাজশাহী বোর্ড এ ৬ষ্ঠ,৮ম,১৪তম স্থান সহ মোট ১২ জনের বৃত্তি প্রাপ্তিতে অভিনন্দন জানাই।

বিদ্যালয়ের এই ফলাফলের পেছনে শিক্ষক সহ সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

© Sabid Ibne Nur

19/08/2024

কোনো রকম অরাজকতা স্কুলে হবেনা...

19/08/2024

⛔ শুনলাম আপনারা নাকি আগামীকাল আবার স্কুলে আসবেন? যদি আমাদের স্কুলের ১জন শিক্ষক কিম্বা ১ স্টাফকেও অসম্মানিত করেন বা স্কুলের কোন ক্ষতি করেন, তাহলে সেটার পরিনতি ভালো হবে না ।।।।

আবারো বলে দিচ্ছি বি কেয়ার ফুল। যা করার করেছেন। যথেষ্ট।।।
ধন্যবাদ।
হাসান তানভীর
ব্যাচ: ২০০৩

11/06/2024

বিদ্যালয়ের ১৫০ বছর পূর্তি উপলক্ষে প্রকাশিত হতে যাওয়া ম্যাগাজিনের জন্য লেখা আহবান...
প্রাক্তন ও বর্তমান সকলের জ্ঞাতার্থে।

Photos from Troll Mohsin'ians, Rajshahi's post 18/05/2024

হাজী মুহম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় (তৎকালীন রাজশাহী সরকারি মাদ্রাসা) এর ১৯৮৭ সালের এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের দিনে শ্রদ্ধেয় শিক্ষক মন্ডলীর সাথে পরীক্ষার্থীদের গ্রুপ ছবি (উপরে) বিদায় অনুষ্ঠানের ছবি (নিচে)।

©️ Mahbubur Rahman Swell ভাই

Photos from Troll Mohsin'ians, Rajshahi's post 09/04/2024

রাজশাহী সরকারী মাদ্রাসা > হাজী মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস

মুহম্মদ মুহসীন ১৮০৬ খ্রিস্টাব্দে হুগলীতে ' The Mohsin Endowment' প্রতিষ্ঠা করেন জমিদারি থেকে প্রাপ্ত অর্থ ধর্মীয় ( ইসলাম) আচার ও উৎসবে ব্যয় করার জন্য । সমুদয় অর্থ সমানভাবে ৯ খাতে খরচ করার নির্দেশ দেওয়া হয়। ট্রাস্ট পরিচালনার জন্য ২ জন ম্যানেজার নিয়োগ দেওয়া হলেও ১৮১৭ সালে দূর্নীতির দায়ে ট্রাস্টের ২ জন ম্যানেজারকে বরখাস্ত করা হয় এবং The Mohsin Endowment সরকারি নিয়ন্ত্রনে চলে আসে, সেখানে একজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়।

পরবর্তীতে নবাব বাহাদুর আব্দুল লতিফের সুপারিশে স্যার জর্জ ক্যাম্বেল সরকার ২৯ জুলাই ১৮৭৩ খ্রিস্টাব্দে সিদ্ধান্ত নেয় ট্রাস্টের সমুদয় আয় মুসলিম শিক্ষা প্রসারে ব্যয়িত হবে এবং আয়ের একটি অংশ ব্যয় করা হবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে সরকারি মাদ্রাসা স্থাপন ও পরিচালনায়। যার ফলশ্রুতিতে ১৮৭৪ সালে জন্ম হয় রাজশাহী সরকারী মাদ্রাসা।

(সূত্র: The Bengal Education Code-1931, Page no-314)

রাজশাহী সরকারী মাদ্রাসা প্রথমে সিনিয়র মাদ্রাসা হিসেবে কাজ শুরু হলেও পরবর্তীতে জুনিয়র মাদ্রাসায় অবনমিত করা হয় এবং ১৯৩০ সাল পর্যন্ত তা বহাল থাকে। ১৮ মার্চ ১৯৩০ সালে প্রতিষ্ঠানটি হাই মাদ্রাসা হিসেবে উন্নীত হয় এবং একই তারিখ থেকে Bengal Education Service Officer এর অধীনে ঢাকা, চট্টগ্রাম ও হুগলী মাদ্রাসার গর্ভর্নিং বডি দ্বারা অনুমদিত একটি সরকারী কমিটি প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নেয়।

(সূত্র: Office of the Director of Public Instruction, Bengal, Letter No-498)

East Pakistan Ordinance No. # # Of 1961 অনুযায়ী কোলকাতা বিশ্ববিদ্যালয়/ মাধ্যমিক শিক্ষাবোর্ড, পূর্ব পাকিস্তান, ঢাকা কতৃক স্বীকৃত সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী স্থাপনের পর এর অধীনে চলে আসে।

দীর্ঘ সময় পর ১২ নভেম্বর ২০০৯ সালে প্রতিষ্ঠানটির গর্ভর্নিং বডির পক্ষ থেকে জেলা প্রশাসক,রাজশাহী বরাবর প্রতিষ্ঠাটির নাম পরিবর্তনের সুপারিশ পাঠানো হয় সচিব, শিক্ষা মন্ত্রনালয়কে। পরবর্তীতে বিভিন্ন সভায় নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বহাল থাকে।

শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি ও রাজপথে আন্দোলন প্রেক্ষিতে ২০১৯ খ্রিস্টাব্দের ০২ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষরিত আদেশে শিক্ষা মন্ত্রণালয় রাজশাহী সরকারী মাদ্রাসার নাম পরিবর্তন করে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় নামকরণ করে।

লেখা: মুকীত আজমাইন শাহরিয়ার
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রাক্তন শিক্ষার্থী, রাজশাহী সরকারি মাদ্রাসা।

31/03/2024

🌙 Ramadan Mubarak !!! 🌙

We are elated to announce that, Haji Muhammad Mohsin Debating Society is officially arranging HMMDS Iftar Mahfil-2024 ✨

Join us for an unforgettable Iftar gathering and reunion with HMMDS alumni and present debate club members! Let's break our fast together and reminisce about old memories while creating new ones. See you there!

The details of the event are given below:
🗓️ Date: 5th April (25th Ramadan)
🕰️ Time: 5 PM
📍 Venue: School Campus

Registration Fee: 200 Taka

Registration link: https://forms.gle/Xv97oNyPQijgQXbD6

Bkash- 01740750393 [Mahi]
Nagad-01788312159 [Hridoy]

For further inquiries, we humbly request you to graciously contact with us:-----

1.Nafiur Rahman
Contact : 01911972277
Facebook ID:https://www.facebook.com/emuNnafi?mibextid=ZbWKwL

2.Nur Salam MD Oliullah
Contact :01595-310502
-Facebook ID:https://www.facebook.com/oliullah.nur.1?mibextid=ZbWKwL

Photos from Troll Mohsin'ians, Rajshahi's post 04/03/2024

সমকাল সুহৃদ সমাবেশ আয়োজিত "১০ম জাতীয় বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা-২০২৪" এ জেলা পর্যায়ে "রানার আপ" হওয়ার গৌরব অর্জন করায় Haji Muhammad Mohsin Debating Society - HMMDS এর বিতর্কিকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছ 💖।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Website

Address


Fire Service Road
Rajshahi
6000