09/04/2024
রাজশাহী সরকারী মাদ্রাসা > হাজী মুহাম্মদ মুহসিন সরকারি উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার সংক্ষিপ্ত ইতিহাস
মুহম্মদ মুহসীন ১৮০৬ খ্রিস্টাব্দে হুগলীতে ' The Mohsin Endowment' প্রতিষ্ঠা করেন জমিদারি থেকে প্রাপ্ত অর্থ ধর্মীয় ( ইসলাম) আচার ও উৎসবে ব্যয় করার জন্য । সমুদয় অর্থ সমানভাবে ৯ খাতে খরচ করার নির্দেশ দেওয়া হয়। ট্রাস্ট পরিচালনার জন্য ২ জন ম্যানেজার নিয়োগ দেওয়া হলেও ১৮১৭ সালে দূর্নীতির দায়ে ট্রাস্টের ২ জন ম্যানেজারকে বরখাস্ত করা হয় এবং The Mohsin Endowment সরকারি নিয়ন্ত্রনে চলে আসে, সেখানে একজন সরকারি কর্মকর্তাকে নিয়োগ দেওয়া হয়।
পরবর্তীতে নবাব বাহাদুর আব্দুল লতিফের সুপারিশে স্যার জর্জ ক্যাম্বেল সরকার ২৯ জুলাই ১৮৭৩ খ্রিস্টাব্দে সিদ্ধান্ত নেয় ট্রাস্টের সমুদয় আয় মুসলিম শিক্ষা প্রসারে ব্যয়িত হবে এবং আয়ের একটি অংশ ব্যয় করা হবে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহীতে সরকারি মাদ্রাসা স্থাপন ও পরিচালনায়। যার ফলশ্রুতিতে ১৮৭৪ সালে জন্ম হয় রাজশাহী সরকারী মাদ্রাসা।
(সূত্র: The Bengal Education Code-1931, Page no-314)
রাজশাহী সরকারী মাদ্রাসা প্রথমে সিনিয়র মাদ্রাসা হিসেবে কাজ শুরু হলেও পরবর্তীতে জুনিয়র মাদ্রাসায় অবনমিত করা হয় এবং ১৯৩০ সাল পর্যন্ত তা বহাল থাকে। ১৮ মার্চ ১৯৩০ সালে প্রতিষ্ঠানটি হাই মাদ্রাসা হিসেবে উন্নীত হয় এবং একই তারিখ থেকে Bengal Education Service Officer এর অধীনে ঢাকা, চট্টগ্রাম ও হুগলী মাদ্রাসার গর্ভর্নিং বডি দ্বারা অনুমদিত একটি সরকারী কমিটি প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব নেয়।
(সূত্র: Office of the Director of Public Instruction, Bengal, Letter No-498)
East Pakistan Ordinance No. ###iii Of 1961 অনুযায়ী কোলকাতা বিশ্ববিদ্যালয়/ মাধ্যমিক শিক্ষাবোর্ড, পূর্ব পাকিস্তান, ঢাকা কতৃক স্বীকৃত সরকারি উচ্চ বিদ্যালয় হিসেবে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, রাজশাহী স্থাপনের পর এর অধীনে চলে আসে।
দীর্ঘ সময় পর ১২ নভেম্বর ২০০৯ সালে প্রতিষ্ঠানটির গর্ভর্নিং বডির পক্ষ থেকে জেলা প্রশাসক,রাজশাহী বরাবর প্রতিষ্ঠাটির নাম পরিবর্তনের সুপারিশ পাঠানো হয় সচিব, শিক্ষা মন্ত্রনালয়কে। পরবর্তীতে বিভিন্ন সভায় নাম পরিবর্তনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত বহাল থাকে।
শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি ও রাজপথে আন্দোলন প্রেক্ষিতে ২০১৯ খ্রিস্টাব্দের ০২ সেপ্টেম্বর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি স্বাক্ষরিত আদেশে শিক্ষা মন্ত্রণালয় রাজশাহী সরকারী মাদ্রাসার নাম পরিবর্তন করে হাজী মুহম্মদ মুহসীন সরকারি উচ্চ বিদ্যালয় নামকরণ করে।
লেখা: মুকীত আজমাইন শাহরিয়ার
শিক্ষার্থী, রাজশাহী বিশ্ববিদ্যালয়
প্রাক্তন শিক্ষার্থী, রাজশাহী সরকারি মাদ্রাসা।