BCS Preparation

BCS Preparation educational website

07/03/2023

ফকির আন্দোলন

22/12/2022

আসসালামুয়ালাইকুম।১৭ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় কে কে অংশ নিচ্ছেন?

16/01/2022

★গুরুত্বপূর্ণ ২৮টি টেকনিক★
সাত বীরশ্রেষ্ঠ দের নাম মনে রাখার সহজ উপায়ঃ
#সাত হাজার মোম আনো।
সাত= বীরশেষ্ঠ সাত জন
হা= হামিদুর রহমান
জা= জাহাঙ্গীর
র= রুহুল আমীন
মো= মোস্তফা কামাল
ম= মতিউর রহমান
আ= আঃ রউফ
ন= নূর মোহাম্মদ শেখ।
👉মুক্তিযুদ্ধ প্রাসঙ্গিক :
মুক্তিযুদ্ধের খেতাব মনে রাখার সহজ কৌশল:
শ্রেষ্ঠ তুমি উত্তম তুমি বীপ্রদা।
=> বীরশ্রেষ্ঠ ৭ জন
=> বীরউত্তম ৬৯ জন
=> বীরবিক্রম ১৭৫ জন
=> বীরপ্রতীক ৪২৬ জন
মোবাইল নম্বর : ০১ ৭ ৬৯ ১৭৫ ৪২৬
১। মোট খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা ৬৭৭ জন
২। মোট বীরাঙ্গনা মুক্তিযোদ্ধা ১৮৮ জন
২। মোট শব্দসৈনিক মুক্তিযোদ্ধা ৫৮ জন
👉 বাংলাদেশের সর্বচ্চ সম্মাননা হচ্ছে "বাংলাদেশ স্বাধীনতা সম্মাননা"। এটি এখন পর্যন্ত দেয়া হয়েছে ১ জন কে (ইন্দিরা গান্ধী)।
=> "বাংলাদেশ মুক্তিযুদ্ধ সম্মাননা" দেয়া হয়েছে ১৭ জন কে।
=> "মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা" দেয়া হয়েছে ৩২৯ জন ব্যাক্তি ও ১১ টি আন্তর্জাতিক সংগঠন কে।
👉৭ জন বীরশ্রেষ্ঠ কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন-
ছন্দ>>> াজারো_মোম_এর_নূর_জ্বলে ।
সেক্টর>>>১,৪,৭,১০,২,০,৮
বি.দ্র: বাংলাদেশের আয়তন ১ লক্ষ ৪৭ হাজার............ এর সাথে মিল রেখে।
উপরের সংখ্যাটিকে মনে রাখতে পারেন ১ কোটি ৪৭ লক্ষ ১০ হাজার ২০৮।
=>
আজ=আব্দুর রউফ (১)
হা=হামিদুর রহমান(৪),
জা=জাহাঙ্গীর(৭),
রো=রুহুল আমিন(১০),
মো=মোস্তফা কামাল(২),
ম=মতিউর রহমান(০-কোন সেক্টরে যুদ্ধ করেননি),
নূ=নূর মোহাম্মদ(৮),
:
★ মৌলিক রঙ মনে রাখার কৌশল:
টেকনিক (আসল)
★অা = আসমানী(নীল)
★স = সবুজ
★ল = লাল
যে সকল দেশের মূদ্রার নাম “ডলার”
সেগুলা মনে রাখার উপায়ঃ
টেকনিকঃ- 1 (গনী মাঝির জামাই HSC
পাশ করে BBA পড়তে আস্ট্রেলিয়া গেল)
★ গ- গায়ান
★ নি- নিউজিল্যান্ড
★ মা- মার্কিন যুক্তরাষ্ট্র
★ ঝি- জিম্বাবুয়ে
★ জা-জামাইকা
★ H- হংক
★ S- সিংগাপুর
★ C- কানাডা
★ B- বেলিজ
★ B- ব্রুনাই
★ A- এন্টিগুয়া অস্ট্রেলিয়া ও বারমুডা
★ গেল-গ্রানাডা।
-
👉মধ্যপ্রাচ্যের দেশসমূহ মনে রাখার সহজ
কৌশল.....
টেকনিকঃঃ-2 [ সুমি তুই আজ ওই বাম
সিলিকা -র কুলে ]
★ সু – সুদান/সৌদিআরব
★ মি – মিশর
★ তু – তুরস্ক/তিউনিসিয়া
★ ই – ইরাক/ইসরাইল
★ আ – আলজেরিয়া, আরব আমিরাত
★ জ – জর্ডান
★ ও – ওমান
★ ই – ইরান/ইয়েমেন
★ বা – বাহরাইন
★ ম – মরক্কো
★ সি – সিরিয়া
★ লি – লিবিয়া
★ কা – কাতার
★ কু – কুয়েত
★ লে – লেবানন
-
👉ভারতের ছিটমহল গুলো (১১১টি)
বাংলদেশের যে সকল জেলায় অবস্থিত
টেকনিকঃ -3 (“লাল’ নীল’ পাঁচ’ কুড়ি”)
★ লা — লালমনিরহাট (৫৯টি)
★ নী — নীলফামারী (৪টি)
★ প —পঞ্চগড় (৩৬টি)
★ কু—কুড়িগ্রাম (১২টি)
-
পারমাণবিক সাবমেরিন আছেঃ ৬টি দেশে
টেকনিকঃ- 4 (UNR BF CI)(উনার BF চাই)
★UN=যুক্তরাষ্ট্র
★R=রাশিয়া
★B=ব্রিটেন
★F=ফ্রান্স
★C = চীন
★I=ভারত
-
👉বাংলাদেশে সর্বমোট নিরক্ষর মুক্ত জেলা-৭টি।
(প্রথম নিরক্ষর মুক্ত জেলা-মাগুরা)
টেকনিকঃ- 5
(সিরাজ_চুমা_লাগা)
★১। সি – সিরাজগন্জ
★২। রা -রাজশাহী
★৩। জ – জয়পুরহাট
★৪। চু – চুয়াডাঙ্গা
★৫। মা- মাগুরা (১ম)
★৬। লা – লালমনিরহাট
★৭। গা – গাইবান্ধা
-
👉GCC ভুক্ত দেশগুলোঃ উপসাগরীয়
সহযোগিতা পরিষদ।
টেকনিকঃ-6[“ওমা সৌদি বেয়াইন
আমারে কাতুকুতু”দেয়।]
★ওমা= ওমান
★সৌদি = সৌদি আরব
★বেয়াইন = বাহরাইন
★আমারে = সংযুক্ত আরব আমিরাত
★কাতু = কুয়েত
★কুতু = কাতার
-
👉দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-7 [চীনতা কর মফিজ]
★চীন = চীন
★তা = তাইওয়ান
★কর= কোরিয়া (উত্তর/ দক্ষিন)
★ম = মঙ্গোলিয়া
★ফি = ফিলিপাইন
★জ = জাপান
-
👉OPEC ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ -8 [ইরান, ইরাকের, ইক্ষু, আম,
আলু ও লেবুতে ভেজাল নাই। সৌদি, আমারে,
কাতু’কুতু দেয়।]
★এখানেঃ ইরান, ইরাক, ইকুয়েডর,
অ্যঙ্গোলা, আলজেরিয়া, লিবিয়া,
ভেনেজুয়েলা, নাইজেরিয়া,
সৌদি আরব, সংযুক্ত আরব
আমিরাত, কাতার, কুয়েত।
-
👉CIRDAP এর অন্তর্ভুক্ত দেশগুলোঃ
টেকনিকঃ-9 [ NIPAI MTV FILM BS ]
[(নিপা’ই MTV FILM BS(ভালোবাসে)]
★ N-Nepal,
★ I-Iran,
★ P-Pakistan,
★ A-Afganistan,
★ I-India.
★ M-Malaysia,
★ T-Thailand,
★ V-Vietnam,
★ F-Filipine,
★ I-Indonesia,
★ L-Laos,
★ M-Mayanmar,
★ B-Bangladesh,
★ S-Srilanka,
-
👉পারস্য উপসাগরীয় দেশ- GCC+ ইরাক,
ইরান। আরব উপদ্বীপ- GCC+ ইয়েমেন। পূর্ব
এশিয়ার দেশগুলোঃ
টেকনিকঃ10 [ তাজাকোচি।]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
-
👉দূরপ্রাচ্যের দেশগুলোঃ
টেকনিকঃ-11 [তাজাকোচিফিম]
★তা = তাইওয়ান
★জা = জাপান
★কো = কোরিয়া (উত্তর, দক্ষিণ)
★চি = চীন
★ফি = ফিলিপাইন
★ম = মঙ্গোলিয়া
-
👉SUPER SEVEN দেশঃ
টেকনিকঃ-12 [ থামাই সিতাদহ”]
★থা = থাইল্যান্ড
★মা = মালেয়েশিয়া
★ই = ইন্দনেশিয়া
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
-
👉FOUR IMAGINE TIGERS দেশঃ
টেকনিকঃ- 13 [ সিতাদহ ]
★সি = সিঙ্গাপুর
★তা = তাইওয়ান
★দ = দক্ষিণ কোরিয়া
★হ = হংকং
-
👉7 SISTERS: ভারতের ৭টি অঙ্গরাজ্য।
টেকনিকঃ-14 [“ আমি অমেত্রি মনা”]
★আ = আসাম ( গোয়াহাটি )
★মি = মিজরাম ( আইজল )
★অ = অরুনাচল ( ইন্দিরাগিরি )
★মে = মেঘালয় ( শিলং )
★ত্রি = ত্রিপুরা ( আগরতলা )
★ম = মনিপুর ( ইম্ফল )
★না = নাগাল্যান্ড ( কোহিমা )
(বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট
প্রদেশের রাজধানী)
-
স্কেন্ডেনেভিয়ান রাষ্ট্র ৫ টিঃ
টেকনিকঃ 15 [“ফিডে আসুন“]
★ফি = ফিনল্যান্ড
★ডে = ডেনমার্ক
★আ =আইসল্যান্ড
★সু = সুইডেন
★ন = নরওয়ে
-
বাল্টিক রাষ্ট্র ৩ টিঃ
টেকনিকঃ-16 “ALL”
★A = এস্তনিয়া
★L = লাটভিয়া
★L =লিথুনিয়া
D-8 ভুক্ত দেশঃ
টেকনিকঃ17 [“ মা বাপ নাই তুমিই” সব]
★মা =মালেয়েশিয়া
★বা =বাংলাদেশ
★পা =পাকিস্তান
★না =নাইজেরিয়া
★ই =ইরান
★তু =তুরস্ক
★মি =মিশর
★ই =ইন্দনেশিয়া
-
👉ASEAN ভুক্ত ১০টি দেশঃ
টেকনিকঃ-18 [ MTV এর FILM দেখলে BCS হবেনা ”]
★M =মালেয়েশিয়া ( কুয়ালালামপুর )
★T = থাইল্যান্ড( ব্যাংকক )
★V = ভিয়েতনাম ( হ্যানয় )
★F = ফিলিপাইন ( ম্যানিলা )
★I = ইন্দোনেশিয়া ( জাকার্তা )
★L = লাওস ( ভিয়েন তিয়েন )
★M = মায়ানমার ( নাইপিদ )
★B = ব্রুনাই ( বন্দর সেরি বেগাওয়ান )
★C = কম্বোডিয়া( নমপেন )
★S = সিঙ্গাপুর ( সিঙ্গাপুর সিটি )
( বিঃ দ্রঃ – বন্ধনির ভিতর সংশ্লিষ্ট দেশের রাজধানী)
বিভিন্ন (Golden Cresent)
-
মাদক উৎপাদক অঞ্চল।
টেকনিক :- 19 [″আপাই’’]
আ=আফগানিস্থান ,
পা= পাকিস্থান ,
ই=ইরান
-
(Golden Ways)
মাদক চোরাচালানের জন্য বিখ্যাত
৩টি দেশ।“
★টেকনিক:-20 [“নেভাবা”]
নে= নেপাল ,
ভা= ভারত ,
বা= বাংলাদেশ
-
(Golden Triangle)
মাদকের জমজমাট আসর ৩টি দেশ।“
★টেকনিক: 21 [″মাথাল”]
মা= মায়ানমার
থা=থাইল্যন্ড
ল= লাওস
“”Golden Village”””
বাংলাদেশের কুষ্টিয়া জেলার
২৬টি গাজা উৎপাদনকারী অঞ্চল..
-
বিজ্ঞানীদের মধ্যে কার পর কে এসেছে
টেকনিকঃ-22 (SPAA) (স্পা পানির নাম
মনে রাখলে হবে)
S=Socretice (সক্রেটিস)
P=Pleto (প্লেটো)
A=Aristritol (এরিস্টটল) A=Alekgender(আলেকজান্ডার)
-
মোগল সম্রাটদের মধ্যে কার পরে কে এসেছে
★টেকনিক:23(বাবার-হয়েছিল-একবার-
জ্বর-সারিল ঔষধে)
বাবার= বাবর।
হয়েছিল= হুমায়ুন।
একবার= আকবর।
জ্বর= জাহাঙ্গীর।
সারিল= শাহাজাহান।
ঔষধ= আওরঙ্গজেব।
-
যে সব রাষ্ট্রের আইন সভার নাম “কংগ্রেস”-
টেকনিকঃ-24 (কলি BBA পড়তে নেপাল থেকে চীনে চলিয়া গেল।)
★ক-কলম্বিয়া
★লি-লিবিয়া
★B-ব্রাজিল
★B-বলিভিয়া
★A-আমেরিকা
★নেপাল-নেপাল
★চীনে-চীন
★চলিয়া-চিলি
-
★★বিদেশি শব্দ মনে রাখার অসাধারণ টেকনিকঃ
টেকনিক-25 জাপানি শব্দঃ
“[জাপানিরা জুডো, কম্ফু, কারাতে
খেলে হারিকেনসহ রিক্সায় করে
হাসনাহেনা ফুল নিয়ে প্যাগোডায়
যায়, সুনামির ভয়ে সামপানে চড়ে
হারিকিরি করে “]
(জাপানি শব্দঃ জুডো, কম্ফু, কারাতে,
হারিকেন, রিক্সা, হাসনাহেনা,
প্যাগোডা, সুনামি,সামপান,
হারিকিরি )
-
টেকনিক-26
গুজরাটি শব্দঃ
[ গুজরাটিরা হরতাল এর দিন কোন
জয়ন্তী হলে খদ্দর পরে ]
(গুজরাটি শব্দঃ হরতাল,জয়ন্তী, খদ্দর
পরে।)
-
টেকনিক-27
[ এক তুর্কি উজবুক দারোগা তোপের
বসে তার কুলি ও চাকরকে মুচলেকা দিয়ে বলল
যদি জঙ্গলে গিয়ে চাকু ও কাচি দিয়ে লাশ
কাটতে পার তবে আমার বাবুর্চি তোমাদের চকমক
কোর্মা রেধে খাওয়াবে ]
(তুর্কি শব্দঃ উজবুক, দারোগা, তোপ,
কুলি, চাকর, মুচলেকা, জঙ্গল, চাকু,
কাচি, লাশ, বাবুর্চি, চকমক, কোর্মা ।)
-
টেকনিক-28
[ ফরাসি বুর্জোয়ারা আঁতাত করলেও
কুপন ছাড়া ফিরিঙ্গির মত কার্তুজ
নিয়ে রেস্তোরা, ক্যাফে ডিপোতে
প্রবেশ করে না ]
(ফরাসি শব্দঃ বুর্জোয়া, আঁতাত, কুপন,
ফিরিঙ্গি, কার্তুজ, রেস্তোরা,
ক্যাফে, ডিপো)

14/12/2021

১। আমার বাবার বোনের বাবার ছেলের মেয়ে আমার কি হয় ?
২। একজন পুরুষকে খোঁচা দিয়ে একজন পুরুষ আরেকজন মহিলাকে বলল, ” তার মা হলো তোমার বাবার একমাত্র কন্যা ।” মহিলার সাথে ঐ পুরুষের সম্পর্ক কি ?
৩। মনির হলো সুমন ও রিঙকির পিতা । সুমন মনিরের ছেলে কিন্তু রিঙকি মনিরের ছেলে নয় । রিঙকি ও মনিরের সম্পর্ক কি ?
৪। আমার মা তোমার ভাইয়ের বোন । তোমার সাথে আমার সম্পর্ক কি ?
৫। রুনা আছিয়ার মেয়ে । রুনার দাদীর মেয়ের মেয়ের একজনই মামা আছে । আছিয়ার সাথে ঐ মামার সম্পর্ক কি ?
৬। মিলির সামনে রয়েছে চমৎকার একটি মেয়ের ছবি । মিলি বলছে আমি আমার বাবা মায়ের একমাত্র মেয়ে । আর ছবির মেয়েটির মা আমার বাবার মেয়ে । ঐ ছবিটি কার ?
৭। ক হলো খ এর বোন এবং গ হলো ঘ এর বোন । যদি ঙ , ঘ স্বামী হয় এবগ চ , খ এর স্বামী হয় তাহলে ঘ এর সাথে খ এর সম্পর্ক কি ?
৮। ধরা যাক রাস্তায় বেড়াতে গিয়ে একটি ছেলের সাথে দেখা হলো । তাকে জিজ্ঞেস করে জানা গেলো যে , সে বাবা মায়ের একমাত্র ছেলে । অন্যদিকে জানা গেলো তার বাবা মায়ের দুটি সন্তান । অপর সন্তানের সাথে ছেলেটির কি সম্পর্ক ?
৯। এক মহিলার নতুন বিয়ে হয়েছে । একজন লোক মহিলাকে দেখতে আসলো । উক্ত মহিলার সঙ্গে তার সম্পর্ক জানতে চাইলে মহিলাটি বলেন, ” শিশুটির মা আমার মায়ের একমাত্র মেয়ে ।” মহিলাটি শিশুটির কি হন ?
১০। আপনি কার মার বাপের ছেলে ?
১১। একদিন সেলিম একটি মেয়েকে দেখে অবিভুত হয়ে পড়লো সে জব্বর কে জিজ্ঞেস করলো , “মেয়েটি কে ? ” জব্বর বলল , ‘ মেয়েটি মা আমার দাদীর একমাত্র মেয়ে ।” মেয়েটির সাথে জব্বরের সম্পরক কি ?
১২। রাস্তায় একটি ছেলে দুর্ঘটনায় আহত হলে ছেলেটির পিতা ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে গেলেন । ডাক্তার বললেন , ” আমি আমার ছেলেকে অপারেশন করতে পারবো না । ” ডাক্তার ছেলেটির কে ?
১৩। তোমার মা আমার মায়ের ভাইয়ের নানী । তোমার সাথে আমার সম্পর্ক কি ? তুমি আমার কে ?
১৪। রওশনের বাবা হাফিজ । রওশনের দাদুর মেয়ের ছেলের একজনই মামা আছেন । রওশনের সাথে ঐ মামার সম্পর্ক কি ? স্বামী ।
১৫। মহিম মহিমাকে নির্দেশ করে রাজিয়াকে বলল যে, ‘ তার মা হলো তোমার বাবার একমাত্র কন্যা । ” মহিমার সাথে মহিমের সম্পর্ক কি ?

10/11/2021

BCS Preparation : BCS (বিসিএস) পরীক্ষার প্রস্ততির জন্য সাধারণ জ্ঞান বিষয়ক বিভিন্ন প্রশ্ন সমন্বিত এই MCQ সিরিজ তৈরী করা হয়েছে।

স্থায়ী সালিসি আদালত কোথায় অবস্থিত?
জেনেভায়
প্যারিসে
হেগে
লন্ডনে
১৯৯০ সালের সমীক্ষায় এশিয়ার কোন দেশ থেকে আগত যুক্তরাষ্ঠ্রে বসবাসকারীদের সংখ্যা সবচেয়ে বেশি?
ভারত
চীন
ফিলিপিন
জাপান
মধ্য এশিয়ায় অবস্থিত আয়তনে সর্ববৃহৎ প্রজাতন্ত্রের নাম-
কিরগিজস্তান
কাজাকিস্তান
উজবেকিস্তান
তাজিকিস্তান
যুক্তরাষ্ট্রের কোন ষ্টেট -এ নির্বাচকমণ্ডলীর ভোটের সংখ্যা বেশি ?
ফ্লোরিডা
ক্যালিফোর্নিয়া
নিউইয়র্ক
টেক্সাস
কসোভো নগরীর সাথে সার্বীয়দের স্পর্শকাতর সম্পর্কের কারণ কী?
এর ধর্মীয় ঐতিহ্য ও ঐতিহাসিক স্মৃতি
মুসলিম বিদ্বেষের প্রবণতা
এর রণকৌশলগত গুরুত্ব
আলবেনীয়দের ঔদ্ধত্য
যে যুদ্ধের প্রেক্ষাপটে সাধারণ পরিষদে Uniting for peace resolution গ্রহীত হয়েছিল -
পাক-ভারত যুদ্ধ - ১৯৬৫
সুয়েজ খাল
কোরীয় যুদ্ধ
ফকল্যান্ড
বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয় ?
৩১-১০-০৭
৩-১১-০৭
১-১১-০৭
১-১০-০৭
প্রাচীন গৌড় নগরীর অংশবিশেষ বাংলাদেশের কোন জেলায় অবস্থিত?
বগুড়া
কুমিল্লা
চাঁপাইনবাবগঞ্জ
কুষ্টিয়া
বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন ১৯৯১ সালের কত তারিখে অনুষ্ঠিত হয়?
২ মার্চ
৪ মার্চ
২৭ ফেব্রুয়ারি
১৬ ফেব্রুয়ারি
দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
নাফ
হাড়িয়াভাঙ্গা
আড়িয়াল খাঁ
তেতুলিয়া
রাজশাহী বিশ্ববিদ্যালয় কখন প্রতিষ্ঠিত হয়?
১৯৫৬
১৯৫৩
১৯২১
১৯৬৬
In Cricket game the length of the pitch between th two wickets is -
21 yards
24 yards
23 yards
22 yards
বিশ্বখ্যাত মোনালিসা চিত্রটির চিত্রকর কে?
লিওনার্দো দ্যা ভিঞ্চি
মাইকেল এঞ্জেলো
পাবলো পিকাশো
ভ্যাণগগ
উত্তর আফ্রিকার দেশগুলোর ভৌগোলিক সীমারেখার বৈশিষ্ট্য কী?
ঔপনিবেশিক সীমারেখা
উপজাতিভিত্তিক সীমারেখা
অচিহ্নিত সীমারেখা
জ্যামিতিক সীমারেখা
খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
জেনেভায়
নিউইয়র্ক
অটোয়ায়
রোমে
বাঙ্গালী ও যমুনা নদীর সংযোগ কোথায়?
বগুড়া
পাবনা
রাজশাহী
সিরাজগঞ্জ
Rotary International কবে প্রতিষ্ঠিত হয়?
১৯০৯ সালে
১৯০৩ সালে
১৯১২ সালে
১৯০৫ সালে
গিল্ডার’ কোন দেশের মুদ্রার নাম?
নরওয়ে
নেদারল্যান্ড
প্যারাগুয়ে
পোল্যান্ড
ব্রহ্মপুত্র নদ হিমালয়ের কোন শৃঙ্গ থেকে উৎপন্ন হয়েছে?
বরাইল
কৈলাশ
কাঞ্চনজঙ্ঘা
গডউইন অস্টিন
বাংলাদেশের চিকিৎসক (ডিগিপ্রাপ্ত) প্রতি জনসংখ্যা কত?
প্রায় ২৭৮৫
প্রায় ৪৭৯৭
প্রায় ৯৭৯১
প্রায় ৪৫৭২

10/11/2021

অমাবস্যার চাঁদ (অদর্শনীয় বস্তু, দুর্লভ বস্তু) – আজকাল তোমাকে দেখাই যায় না, চাকরি পেয়ে কি অমাবস্যার চাঁদ হয়ে গেলে?
অকালকুষ্মাণ্ড (অপদার্থ) – মন্টুর মতো অকালকুষ্মাণ্ড ছেলেকে দিয়ে এ কাজ সম্পন্ন হবে কিছুতেই সেই আশা করা যায় না।
অন্ধের ষষ্ঠী (একমাত্র অবলম্বন) – বিধবা মায়ের অন্ধের ষষ্ঠী পুত্রটিও শেষে মারা গেল।
অরণ্যে রোদন (নিষ্ফল আবেদন)- কৃপণের কাছ ধন চাওয়া আর অরণ্যে রোদন করা সমান কথা।
অর্ধচন্দ্র দেওয়া (গলা ধাক্কা দেওয়া) – লোকটি চাঁদা চাইতে এসেছিল কিন্তু তাকে অর্ধচন্দ্র দিয়ে বিদায় করা হলো।
অহিনকুল-সম্বন্ধ (চির-শত্রু, ভীষণ বৈরীভাব) – তারেক সাহের এবং সাদেক সাহেব পাশাপাশি বাড়িতে বাস করেন কিন্তু তাদের মধ্যে অহিনকুল-সম্বন্ধ।
অগাধ জলের মাছ (অত্যন্ত চালাক)- লোকটি যে এতটা অগাধ জলের মাছ তা আমি আগে টের পাইনি।
অক্কা পাওয়া (মরে যাওয়া) – এরকম বেপরোয়াভাবে গাড়ি চালালে সহজেই অক্কা পেতে হবে।
অনুরোধে ঢেঁকি গেলা (পরের অনুরোধে কষ্ট স্বীকার করা)- বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে অনেক সময় অনুরোধে ঢেঁকি গিলতে হয়।
অদৃষ্টের পরিহাস (ভাগ্যের বিড়ম্বনা) – অদৃষ্টের পরিহাসে রাজা-বাদশাও পথের ফকির হয়ে যায়।
অকূলপাথর (মহাবিপদ) – আহাম্মদ সাহেবের অকাল মৃত্যু তাঁর পুরো পরিবারকে অকূলপাথরে ভাসালো।
অগস্ত্য যাত্রা (চির প্রস্থান, শেষ বিদায়)- ভক্তদেরকে শোক সাগরে ভাসিয়ে মহানায়ক অগস্ত্য যাত্রা করলেন।
অগ্নি পরীক্ষা (কঠিন পরীক্ষা) – সাহস হারালে জীবনের এই অগ্নি পরীক্ষায় উত্তীর্ণ হবে কি করে?
অচল পয়সা (অকেজো হয়ে পড়া, মূল্যহীন)- এ সমাজে বৃদ্ধ লোকেরা অচল পয়সার মতো।
অথৈ জলে পড়া (মস্ত বিপদে পড়া) – অকালে স্বামী হারিয়ে মেয়েটি একেবারে অথৈ জলে পড়েছে।
অমৃতে অরুচি (মূল্যবান জিনিসের প্রতি অনীহা) – এত সুন্দর চাকরিটা জুট করে ছেড়ে দিলে, অমৃতে অরুচি ধরেছ নাকি?
অন্ধকারে ঢিল মারা (অনুমানের সাহায্যে উদ্দেশ্য হাসিল করা) – অন্ধকারে ঢিল মারা স্বভাবটা বাদ দাও, কবে যে ঢিল তোমার পিঠেই এসে পড়বে কে জানে।
অন্ধি-সন্ধি (গোপন তথ্য) – নিজেকে তুমি আর লুকাতে পারবে না, তোমার অন্ধি-সন্ধি আমি জেনে ফেলেছি।
অন্তরটিপুনি (অলক্ষে অন্যের হৃদয়ে আঘাত দেয়া) – অন্তরটিপুনি স্বভাব অনেক সময় দাম্পত্য কলহের কারন হয়ে দাঁড়ায়।
আকাট মূর্খ (জ্ঞানহীন) – কে বলবে সে শিক্ষিত, এত এত বিদ্যা পেটে পুরেও শেষ পর্যন্ত সে আকাট মূর্খই রয়ে গেল।

Address

Rajshahi

Telephone

+8801948679111

Website

Alerts

Be the first to know and let us send you an email when BCS Preparation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to BCS Preparation:

Shortcuts

Share