Ismail's English Academy

Ismail's English Academy Easy way of learning English

28/06/2024
16/06/2024

এক কেজি গরুর মাংস রান্নায় কোন মশলা কতটুকু দিলে রান্নার পারফেক্ট হবে জেনে নিন।

প্রথম ধাপ: এক কেজি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিন। এর মধ্যে দশ বারোটি এলাচ (একটু ফাটিয়ে নিতে হবে), দশ বারোটি কালো গোল মরিচ এবং তিন চার টুকরো দারচিনি, এক বা দুইটি তেজপাতা দিয়ে দিন। আরও দিতে হবে এক টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ রসুন বাটা, এক টেবিল চামচ হলুদ গুঁড়া, দেড় টেবিল চামচ শুকনো মরিচ গুঁড়া, এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া, দুই টেবিল চামচ জিরা গুঁড়া এবং পরিমাণ মতো লবণ। এবার সব উপকরণ খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিতে হবে। এভাবে মেরিনেট করে কমপক্ষে ২০ মিনিট রেখে দিন।

দ্বিতীয় ধাপ: একটি পাতিলে এক কাপ পরিমাণ তেল দিয়ে দিন। তবে মাংসে যদি তেলের পরিমাণ বেশি থাকে তাহলে তেলের পরিমাণ আধা কাপ হলেও চলবে। এক কাপ পরিমাণ পেঁয়াজকুচি হালকা ব্রাউন করে ভেজে নিন। এবার পুরো মাংস দিয়ে দিন। মেরিনেট করা মাংস কড়াইতে দিয়ে দেওয়ার পরে যে মশলাটুকু থাকবে তার সঙ্গে একটু পানি মিশিয়ে পুরো মশলা মাংসে দিয়ে দিতে হবে। মাঝারি আাঁচে রান্না করতে হবে। ঘ্রাণের জন্য কয়েক কোয়া খোসাসহ রসুন দিয়ে দিতে পারেন। ছয় কাপ পরিমাণ পানি দিয়ে দিন। এবার ঢেকে দিয়ে মাংস সিদ্ধ করে নিন। বার বার চুলা বাড়ানো কমানো করবেন না। মাঝারি আঁচে রান্না শেষ করুন। শেষে এক চা চামচ টালা জিরার গুঁড়া ছড়িয়ে দিন।

02/12/2023

May এর ব্যবহার:

> সম্ভাবনা বুঝাতে May ব্যবহৃত হয়।

Structure: Subject+may+V₁+ extension. যেমন:

= It may rain today. (আজ বৃষ্টি হতে পারে)

= He may come tomorrow. (সে আগামীকাল আসতে পারে) = Tanni may pass in the exam. (তন্নি পরীক্ষায় কৃতকার্য হতে পারে)

= They may win the match. (তারা খেলায় জয়লাভ করতে পারে)

অনুমতি চাইতে May বসে।

Structure: May+subject+V₁+ extension + ?

যেমন:

= May I come in sir? (আমি কি ভেতরে আসতে পারি, স্যার?) = May I help you? (আমি কি তোমাকে সাহায্য করতে পারি?)

= May I start a charity camp here?

(আমি কি এখানে একটি দাতব্য সহায়তা ক্যাম্প শুরু করতে পারি?)
> প্রার্থনা করতে আমরা May ব্যবহার করি। যেমন:

= May Allah recover you soon.

(অতি শীঘ্রই আল্লাহ আপনাকে আরোগ্য দান করুন) = May God bless you. (ঈশ্বর তোমার মঙ্গল করুক)

> ইচ্ছা প্রকাশ করতে আমরা May ব্যবহার করি। = May you live long! (তুমি দীর্ঘজীবী হও!) = May you be happy. (তুমি সুখি হও)

➤ May+ be হলে অর্থ হবে, 'হতে পারে' এমন সম্ভাবনা বোঝাতে [Subject+ may+be+ extension] যেমন: = He may be a doctor. (তিনি একজন ডাক্তার হতে পারেন)

➤ May + have হলে অর্থ হবে, 'থাকতে পারে' এমন সম্ভাবনা বোঝাতে [Subject+may+have+ extension] যেমন: = He may have a bike. (তার সম্ভবত একটি বাইক থাকতে পারে)

➤ May+have+V₃ হলে, 'সম্ভবত করেছে' এমন অর্থ প্রকাশ করবে [Subject+may+have+v3+ extension]। যেমন: Roza may have done the work. (রোজা সম্ভবত কাজটি করেছে)

> 'সম্ভবত করছে' এমন অর্থ হলে, [subject+may be+v+ing+ extension] যেমন: = He may be going. (সে সম্ভবত যাচ্ছে)

২৪ টি মসলার ইংরেজি ও শুদ্ধ উচ্চারণ! 1. গুড় - JAGGERY (জাগারি)2. জায়ফল - NUTMEG (নাট-মেগ)3. জয়িত্রি - MACE (মেইস)4. এলাচ ...
19/09/2023

২৪ টি মসলার ইংরেজি ও শুদ্ধ উচ্চারণ!

1. গুড় - JAGGERY (জাগারি)
2. জায়ফল - NUTMEG (নাট-মেগ)
3. জয়িত্রি - MACE (মেইস)
4. এলাচ - CARDAMOM(খাডামাম)
5. দারচিনি - CINNAMON (সিনামাম)
6. লবঙ্গ - CLOVES (ক্লৌভস)
7. ধনিয়া / ধনে - CORIANDER (খরি-আনডা)
8. গোলাপ জল - ROSE WATER (রোউয-ওঠা)
9. জিরা - CUMIN SEED (খিউমিন-সিড)
10. কাজু বাদাম - CASHEW NUT (খ্যাশু-নাট)
11. বিট লবন - BLACK SALT (ব্ল্যাক -সোল্ট)
12. গোল মরিচ - BLACK PEPPER(ব্ল্যাক-ফেপা)
13. কালো জিরা - NIGELLA SEED(নাইজেলা-সিড)
14. জাফরান ইংরেজি - SAFFRON (সাফ-রান)
15. পোস্ত ইংরেজি -POPPY SEED (ফপি-সিড)
16. পেঁয়াজ পাতা ইংরেজি - SCALLION (স্ক্যালি-য়ান)
17. সরিষা - MUSTARD SEED (মাসটাড-সিড)
18. মৌরি - FENNEL SEED (ফেনল-সিড)
19. তেজ পাতা ইংরেজি - BAY LEAF (বেই-লিফ)
20. তিল - SESAME SEED (সেসামি -সিড)
21. হলুদ ইংরেজি - TURMERIC (ঠামারিক)

Address

Malopara, Batar Mor
Rajshahi

Telephone

+8801719933215

Website

Alerts

Be the first to know and let us send you an email when Ismail's English Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category