26/11/2023
মিকদাম ইবনে মাদীকারিব (রাঃ) থেকে বর্ণিতঃ
তিনি রাসূলুল্লাহ (সাঃ)-কে বলতে শুনেছেনঃ তুমি নিজেকে যা খাওয়াও তা তোমার জন্য সদাকা। তোমার সন্তানকে তুমি যা খাওয়াও তাও তোমার জন্য সদাকা, তোমার স্ত্রীকে তুমি যা খাওয়াও তাও তোমার জন্য সদকা এবং তোমার খাদেমকে যা খাওয়াও তাও তোমার জন্য সদাকা (আবু দাউদ)
আদাবুল মুফরাদ, হাদিস নং ৮১
হাদিসের মান: সহিহ হাদিস
16/07/2023
চৌডালা আজিজুল হক স্কুলের দ্বিতীয় সাময়িক টেস্ট পরীক্ষা আজকে শুরু হল।
14/08/2022
Hafej md Israil hossan :--- ‘আবদুল্লাহ্ ইবনু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ
রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, মুসলমান মুসলমানের ভাই। সে তার উপর যুল্ম করবে না এবং তাকে যালিমের হাতে সোপর্দ করবে না। যে কেউ তার ভাইয়ের অভাব পূরণ করবে, আল্লাহ তা‘আলা কিয়ামতের দিন তার বিপদসমূহ দূর করবেন। যে ব্যক্তি কোন মুসলমানের দোষ ঢেকে রাখবে, আল্লাহ কিয়ামতের দিন তার দোষ ঢেকে রাখবেন।
সহিহ বুখারী, হাদিস নং ২৪৪২
হাদিসের মান: সহিহ হাদিস