বাইনারি Nest

বাইনারি Nest Entertainment is an Art like color to the Pictures

30/03/2025

😁শ্বাসের সাথেই শোক😁

ধীরেনের মা মরছে।সারাদিন কতই না কাইন্দা বুক ভাসাইলো। সবাই কইলো মায়ের জন্য দোয়া কর। আল্লাহ লইয়া গেছে। আমাদেরও তো যাইবার হইবো।মায়ের জানাজা হইলো। জানাজা শ্যাষ কইরা দাফন কাফন হইলো।
বাড়ি আইসা মায়েরে তন্ন তন্ন করে খুঁইজ্যা বুকের মাঝ খানডাই পাথর রাইখ্যা বাড়ির দরজাখান দেখবার লাগলো। সবাই বুঝাইলো একটু খাইয়্যা লও বাপ। সারাদিন তো প্যাটে দানা যাই নাই। ধীরেন এইবার খিচুড়ি লইয়্যা খাইতে বসছে। তবে এরপরে ধীরেন আর কোনোদিন তার পছন্দের খিচুড়ি মুখে তুলবার পারে নাই।
পাশের বাড়ির রাহমির বাপের ও ক্যান জানি মনডা বেজার। ধীরেনের বাড়ির খিচুড়ির বাসনা তার বাড়ি থাইক্যা পাওন যাইতেছে। সবাই কইলো তুমি একটু খিচুড়ি খাইলেও তে পারো মিয়া। তোমার আবার কিসের এত শোকে ধরছে? মাইয়্যাডারে লইয়া আইসা খাইয়্যা লও। ধীরেনের মা মরছে তাও ধীরেন দাফন কইরা দুইডা দানা মুখে দিলো আর তোমার আবার ভীমরতি।রাহমির বাপে কইলো, বাজান মানুষ মইরা গেলে তারে রাইখ্যা আইসা খাইবার পারন যায় তয় জীবিত মানুষ জীবন থাইক্যা হারাই গ্যালে মাইন্যা লওন যায় না।

Book:বেলা ফুরোলেই ফেরার কথা

30/03/2025

স্বতীত্বের প্রশ্নে তুমি কাফন ভেবে বিয়ের বেনারসি ছিড়তে এতটুকুও করুণা করোনি,
যতটুকু করুণা করে থেকে যায় মৃত লাশের কাছে খোদার ফেরেস্তারা।

তুমি সযত্নে আমার পরিচয়ের নাকের নোলক ছুঁড়ে ফেলো,
যেমন করে সালাতুল হাজতে আমি আছড়ে ফেলি আমার ললাট।

29/03/2025

পূর্ণজন্ম আর হবে না, যেভাবেই হোক রেখে দাও এই জন্মে-ই 🖤

27/02/2025
27/02/2025

লাইসোজম

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when বাইনারি Nest posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share