21/02/2026
ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয় ভাষা আমাদের পরিচয়, অধিকার ও রাজনৈতিক চেতনার ভিত্তি। ২১শে ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। তাদের আত্মত্যাগ আমাদের শেখায় যে কণ্ঠস্বর কখনও স্তব্ধ হয় না, যদি তা সত্য ও ন্যায়ের পক্ষে উচ্চারিত হয়।
Political Science Debating Society (PSDS) বিশ্বাস করে যে গঠনমূলক বিতর্ক, সমালোচনামূলক চিন্তা ও যুক্তিনির্ভর আলোচনার মাধ্যমেই ভাষা ও সংস্কৃতিকে শক্তিশালী করা যায়। আমাদের প্রতিটি বক্তব্য, প্রতিটি বিতর্ক ভাষা আন্দোলনের চেতনারই ধারাবাহিকতা।
যে ভাষার জন্য রক্ত দেওয়া হয়েছে, সেই ভাষাতেই আমরা যুক্তি দিই, প্রশ্ন তুলি এবং ন্যায়ের পক্ষে অবস্থান নেই। ভাষা, স্বাধীনতা ও চেতনার এই দিনে আমরা প্রতিজ্ঞাবদ্ধ, যুক্তির শক্তিতে সত্যকে তুলে ধরতে।