Meritora Academy

Meritora Academy Follow us for- HSC & University Admission Tests

Instructor:
MD Tuhin Hossain
RU A Unit:35th (2021-22)
B.S.S. (Hons.) Dept. Unpublished Diary

Of Political Science
University of Rajshahi

13/08/2026

সেকেন্ড টাইমার- কীভাবে পড়লে চান্স পাবে?

প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিয়েছো, মানে তোমার সিলেবাস সম্পর্কে কমবেশি ধারণা আছে, পড়েছো। কিন্তু, কোনো কারণে হয়ত তোমার চান্স হয়নি।

এবার সঠিক নির্দেশনা পেলে হয়ত তুমি অনেক ভালো করতে পারবা। আমার বিশ্বাস, সঠিক নির্দেশনা পেলে তুমি অনেক ভালো করতে পারবে।

এই সঠিকভাবে নির্দেশনা দেওয়ার জন্য এবং সেকেন্ড টাইমে বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন কীভাবে করা যায়, সেটার জন্যই আমাদের এক্সাম ব্যাচ।

আমাদের এক্সাম ব্যাচ মানে শুধু এক্সাম না, এখানে অনেক কিছু পাবে, যেটা ভালো নামিদামি কোচিংও হয়ত দেয়না বা দিতে পারে না।কারণ, সেখানে যথাযথ গাইডলাইন পায়নি। আমার নির্দেশনা মেনে সেকেন্ড টাইমে ভালো করেছে, বিশ্ববিদ্যালয়ে টপ পজিশন করেছে। এমন উদাহরণ আছে।

আমাদের এক্সাম ব্যাচে কী কী আছে/ কীভাবে পরিচলনা করা হয়:
* প্রথমেই একটা কমপ্লিট রোডম্যাপ/ Study Plan দেওয়া হয়।
* সেই রোডম্যাপ/Study Plan অনুযায়ী পড়া দেওয়া হয়। এরপরে, একদিন পরপর পরিক্ষা থাকে।
* বেশি বেশি রিভিশন থাকে। আজকে সারাদিন যা পড়া থাকে, আগামীকাল সারাদিনও সেগুলোই রিভিশন চলে। রাতে সেটার ওপরে পরিক্ষা থাকে।
* ৬ দিনে তিনটা পরিক্ষা হয়। ৭ম দিনে সেগুলো আবার রিভিশন করে, রাতে পরিক্ষা। সপ্তাহে তিনবার রিভিশন চলে। কারণ, রিভিশন সবচেয়ে কার্যকরী এবং গুরুত্বপূর্ণ।
* এভাবে ৬০/৬৫ দিনে পুরো সিলেবাস ২ বার কমপ্লিট। এরপরে প্রতিদিন মডেল টেস্ট। পূর্ণাঙ্গ মডেল টেস্ট, ১০০ নম্বরের। এটা চলবে এডমিশন টেস্টের আগ পর্যন্ত। মডেল টেস্ট যত বেশি দেওয়া হবে, পরিক্ষায় ভালো করার সম্ভাবনা তত বেশি। এজন্য ৫০+ পূর্ণাঙ্গ মডেল টেস্ট থাকবে।
মানে, রিভিশন, ৯০+ Topic ভিত্তিক পরিক্ষা, ৫০+ পূর্ণাঙ্গ মডেল টেস্ট, স্টাডি প্লান, কীভাবে পড়বে সেগুলোও বলে দেওয়া হয়। তোমাকে শুধু পড়তে হবে।

আমার নিজের তৈরি মেমোরাইজিং পার্টের হ্যান্ডনোটস দেওয়া হবে। যেগুলো পড়লে কমন পাওয়ার সম্ভাবনা অনেক। শেষ সময়ে গিয়ে স্পেশাল সাজেশনস তো থাকবেই। ক্লাস ছাড়া, কী নেই এই কোর্সে? সবই আছে। তোমাকে শুধু নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করতে হবে। তাহলেই টপ করতে পারবা।

এভাবে যদি সেকেন্ড টাইম পড়াশোনা করা হয়, তাহলে কেন চান্স হবে না, কেন ভালো করতে পারবে না, বলো?

আমি এই ব্যাচে সর্বোচ্চ ইফোর্ট দেওয়ার চেষ্টা করি। যেন, সেকেন্ড টাইমে স্বপ্ন পূরণ করতে পারো তোমরা। সবকিছু বিবেচনা করলে ভর্তি ফি অনেক রাখতে পারতাম। সেটাও, সেকেন্ড টাইমার বিবেচনায় রেখে কম রেখেছি, যেন বেশিরভাগই এই ব্যাচে ভর্তি হতে পারে। সঠিক নির্দেশনা পেয়ে যেন, স্বপ্ন পূরণ করতে পারে। কারণ, এটাই শেষ সুযোগ।

গত ব্যাচ থেকে ৩০-৩৫% চান্স পেয়েছিল, শুধু সঠিক নির্দেশনা পাওয়ায়। পড়াশোনা মোটামুটি যথেষ্ট ছিল তাদের, কিন্তু সঠিক নির্দেশনার অভাবে হতাশায় ভুগতো। আমার সাথে কথা বলার পরে সেই হতাশা কাটিয়ে সেকেন্ড টাইমে ভালো পজিশন করেছিল, বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ করতে পেরেছিল।

তুমি যদি সেকেন্ড টাইমার হও, যদি মনে হয় শুধু একটু নির্দেশনা পেলে তুমি ভালো করতে পারবা, তাহলে নিঃসন্দেহে আমাদের ব্যাচে ভর্তি হতে পারো। দায়িত্ব নিয়ে বলছি, নির্দেশনা মেনে ৪ মাস পড়াশোনা করতে পারলে, তুমি সেকেন্ড টাইমেও তোমার বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ করতে পারবে, ইন শা আল্লাহ্। বর্তমানে বিশেষ ছাড়ে ভর্তি চলছে। দুইটা পরিক্ষা অলরেডি শেষ।

ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও।
সকলের জন্য শুভকামনা রইলো!

Tuhin Hossain
A Unit :35th
2021-22
University of Rajshahi

13/08/2026

এডমিশন/ভর্তি প্রস্তুতি শুরু করব কীভাবে? কী কী বই পড়ব? কোন কোচিং বেস্ট হবে? সব প্রশ্নের উত্তর একসাথে -
এডমিশন প্রস্তুতি শুরু করতে হলে প্রথমেই তোমাকে প্রশ্নব্যাংক কিনতে হবে। যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরিক্ষা দিবা, যে ইউনিটে ভর্তি পরিক্ষা দিবা, সেই ইউনিটের প্রশ্নব্যাংক কিনতে হবে।

প্রশ্নব্যাংক কিনে দেখতে হবে, কোনগুলো বারবার এসেছে, কোনগুলো গুরুত্বপূর্ণ। কোনগুলো বেশি গুরুত্ব দিয়ে পড়া জরুরি। এটা অত্যন্ত জরুরি।

কারণ, অনেক স্টুডেন্ট অনেক বেশি পড়াশোনা করেও চান্স পায় না।কারণ, তারা হাবিজাবি অনেক পড়ে। কিন্তু, সব তো পড়ার দরকার নেই। কোনগুলো পড়ার দরকার, সেটা জানা জরুরি।

যেমন-
রাবির মানবিক - 'এ' ইউনিট,
ঢাবি, জাবি, চবির মানবিক- 'বি' ইউনিট

প্রশ্নব্যাংক দেখলেই বুঝতে পারবে, কী কী পড়া লাগবে। কী কী বিষয় পড়া লাগবে। কীভাবে পড়া লাগবে।

এরপরে সেই বিষয়গুলোর জন্য বই কিনতে হবে। বই কিনে নিজে নিজে পড়তে হবে অথবা কোনো স্যারের কাছে অথবা কোনো কোচিং-এ ভর্তি হয়ে প্রস্তুতি নিতে হবে।

কী কী বই পড়বে?
মানবিক+বিভাগ পরিবর্তন করে যারা পরিক্ষা দিবে, তারা চাইলে নিচের বইগুলো দেখতে পারো-

প্রশ্নব্যাংক:
প্রিভিউ/জয়কলি/পানকৌড়ি (যেকোনো একটা)

বাংলা :

১.এইচএসসির বাংলা বোর্ড বই (সাহিত্য +সহপাঠ)
২.অভিযাত্রী/বাংলা বিচিত্রা/কিংবদন্তি ( যেকোনো একটা)
৩. ৯/১০ম শ্রেণির ব্যাকরণ বই

ইংরেজি :

1. English for Competitive Exams / Master/English SOS/English Tutor/Compact/A Passage to the English Grammar (যেকোনো একটা)
2. P.C. Das
3. English for Today ( HSC Board book)

GK/General Knowledge/সাধারণ জ্ঞান :

১. MP3/ জোবায়ের'স GK/মিহির'স GK/খন্দকার'স GK/জয়কলি জিকে/Hasan's GK/Nabil's GK (যেকোনো একটা)

২. পরিক্ষার কিছুদিন আগে সাম্প্রতিক বের হবে, তখন একটা কিনে নিও/Current Affairs প্রত্যেক মাসে পড়তে পারো।

এগুলোর সাথে বিসিএস প্রশ্নব্যাংক লাগবে। এখান থেকে কমন পাওয়া যায়। প্রফেসর্স/প্রিসপ্টর্স প্রশ্নব্যাংক কিনতে পারো।

এই বইগুলোর প্রথম থেকে শেষ, সব পড়ার দরকার নেই। কোনগুলো পড়তে হবে, সেটা জানা জরুরি। সেটার জন্য তোমাকে প্রশ্নব্যাংক এনালাইসিস করতে হবে৷ না পঅরলে কোনো মেন্টরের অধীনে থেকে পড়তে হবে/জেনে নিতে হবে/শিখে নিতে হবে।

কোন কোচিং বেস্ট হবে?

কোনো কোচিং বেস্ট বলে আমার মনে হয় না। কিছু আছে বেটার৷ যাদের ব্যাসিক ভালো আছে, তারা কোচিং করতে পারো। ভালো হবে।

যাদের ব্যাসিক ভালো না, দূর্বল, তারা প্রাইভেট /হোম টিউটর রেখে পড়তে পারো। অথবা, এমন কোনো জায়গায় পড়তে পারো, যেখানে পড়লে ব্যাসিক থেকে ক্লিয়ার করে পড়া যাবে। যেখানে ব্যাসিক থেকে শেখানো হয়। এমন কোচিংও আছে। আমি কোনো কোচিং-এর নাম বলতে চাই না। তোমার যেখানে ভালো লাগে, সেখানে পড়ো।

বাসায় বসে পড়তে হলে, সঠিক নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করা জরুরি। ডিসিপ্লিনের মধ্যে থেকে পড়াশোনা করতে না পারলে ভালো ফলাফল আসবে না। এজন্য সঠিক গাইডলাইন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সঠিক এবং পরিপূর্ণ গাইডলাইন নিয়েই আমরা Super Care Admission Batch শুরু করছি। এই ব্যাচে ব্যাসিক থেকে পড়ানো হবে। যাদের ব্যাসিক দূর্বল, তারাও অনেক ভালো করতে পারবে।

এই কোর্সে,
HSC 2025+2026+2027 Batch ভর্তি হতে পারবে।
কোর্সে যা যা থাকবে:
* এডমিশনের জন্য যতগুলো ক্লাস প্রয়োজন৷ (বাংলা, ইংরেজি & জিকে)
* রুটিন অনুযায়ী ক্লাস!
* প্রত্যেক টপিকের ক্লাস শেষে ক্লাস টেস্ট/পরিক্ষা।
* প্রবলেম সলভিং ক্লাস।
* কোনদিন কী কী পড়বে, কীভাবে পড়বে তা বলা হবে+প্র্যাক্টিক্যালি দেখিয়ে দেওয়া হবে, যেন সহজেই পড়াটা কমপ্লিট করতে পারো।
* লাইভ ক্লাস হবে (ফেসবুক গ্রুপে) এবং ক্লাস রেকর্ড থাকবে।
* টাস্ক/টপিক ভিত্তিক ৯০+ পরিক্ষা থাকবে।
* পরিক্ষার ৪০/৪৫ দিন আগে থেকে প্রতিদিন একটা করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট (মোট ৫০+)থাকবে। যেন প্রস্তুতির লেভেল যাচাই করতে পারো এবং সমস্যা সমাধান করে নিতে পারো।
* টপিক ভিত্তিক+ মডেল টেস্ট মিলিয়ে ১৪০+ পরিক্ষা থাকবে।
* প্রত্যেক বিষয়ের স্পেশাল সাজেশনস থাকবে, যেগুলো ফলো করলে সর্বোচ্চ কমন পাবে।
* আমার তৈরি হ্যান্ডনোট (মেমোরাইজিং পার্ট) দেওয়া হবে। যেগুলো পড়লে সহজেই ভালো করা যাবে।
* এই কোর্সে লিখিত কোন ক্লাস থাকবে না। শুধু MCQ Part Cover করা হবে।
* ঢাবির এডমিশন টেস্ট এর আগ পর্যন্ত ক্লাস চলবে।
* এই কোর্সে ভর্তি হলে আলাদাভাবে মডেল টেস্ট বই বা মডেল টেস্ট ব্যাচে ভর্তি হওয়ার প্রয়োজন নেই।
* এক কোর্সেই ঢাবি, রাবি, চবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি হয়ে যাবে।
* কোর্স ফি সীমিত। এখন বিশেষ ছাড়ে ভর্তি চলছে। ভর্তি হতে ইনবক্সে মেসেজ দিন।

সেকেন্ড টাইমে বাসায় থেকে পড়ে চান্স পেতে হলে, সঠিক নির্দেশনা অনুযায়ী পড়াশোনা করাটা অত্যন্ত জরুরি। হতাশা কাজ করে অনেক। কোনো মেন্টরের অধীনে থেকে নিয়মিত পড়াশোনা চালিয়ে যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

এডমিশন বিষয়ক যেকোনো প্রশ্নের জন্য আমাকে জানাতে পারো।সর্বোচ্চ হেল্প করার চেষ্টা করব, ইন শা আল্লাহ্।
যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। পোস্টটা হেল্পফুল মনে হলে শেয়ার দিয়ে রাখো। ধন্যবাদ।

শুধু সেকেন্ড টাইমার,
এক্সাম ব্যাচে ছাড়ে ভর্তি হতে ইনবক্সে মেসেজ দাও। সময় সীমিত! সেকেন্ড টাইমার, মানবিক +বিভাগ পরিবর্তন!

সকলের জন্য শুভকামনা রইলো!

Mentor,
Tuhin Hossain
A Unit :35th
2021-22
University of Rajshahi

12/08/2026

কোচিং ছাড়াই, বাসায় থেকে/নিজে নিজে কীভাবে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিবে-(Complete Guidelines)

কোচিং বা প্রাইভেট ছাড়াও বাসায় থেকে নিজে নিজে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নেওয়া সম্ভব। যদি -

* তোমার সঠিক দিকনির্দেশনা থাকে
* প্রয়োজনীয় বইগুলো থাকে
* কীভাবে পড়বে সেটা জানা থাকে
* পড়ার প্রতি আগ্রহ থাকে
* ধারাবাহিকতা বজায় রাখতে পারো
* আত্মবিশ্বাস রাখতে পারো

বাসায় থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি নিতে হলে তোমাকে আগে ঠিক করতে হবে, তুমি কোন বিশ্ববিদ্যালয়ে, কোন ইউনিটে ভর্তি পরিক্ষা দিতে চাও বা কোন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও।

এরপরে সেই বিশ্ববিদ্যালয়ের, সেই ইউনিটের প্রশ্নব্যাংক কিনতে হবে। এরপরে তোমাকে ওই ইউনিটে পরিক্ষা দিতে কোন কোন বিষয় পড়া লাগবে সেটা জানতে হবে। প্রশ্নব্যাংক দেখলেই সেটা বুঝতে পারবে।

এরপরে সেই বিষয়গুলোর জন্য বই সংগ্রহ করতে হবে। বোর্ড বইয়ের পাশাপাশি গাইড বই কিনতে হবে। অনুশীলন করার জন্য।

বই সংগ্রহ করার পরে প্রশ্নব্যাংক বিশ্লেষণ করে দেখতে হবে, কোন টপিকগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ বা কোনগুলো পড়তে হবে। যেগুলো প্রায় প্রতিবছরই পরিক্ষায় আসে।

পুরো সিলেবাস একটা খাতায় নোট ডাউন করে ফেলতে হবে। মানে, পরিক্ষার প্রস্তুতির জন্য কী কী পড়তে হবে -এ তু জেড- মোটামুটি খাতায় নোট ডাউন করে ফেলতে হবে।

এরপরে প্রতিদিন কী কী পড়বে, কতটুকু পড়বে, সেটা আগেরদিন রাতে লিখে ফেলবে। প্রতিদিনের রুটিন।

সেই রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে। এভাবে পড়াশোনা করলে প্রস্তুতি গুছিয়ে নেওয়া সম্ভব।

যদি কোনো টপিকে সমস হয়, কী করবে?

মনে কর, তুমি Right form of Verbs পড়ে বুঝতে পারছো না, কী করবে?

ইউটিউবে চলে যাবে। Right form of Verbs লিখে সার্চ দিবে। দেখবে অনেক ক্লাস আছে। যেটা বেশি ভিউস সেটা দেখা শুরু কর।দুই মিনিট দেখে যদি ভালো লাগে, তাহলে সেটা শেষ কর। ক্লাস দেখার সময় খাতা আর কলম নিয়ে বসবে।

ক্লাসে যা যা শেখাবে, নোট ডাউন করে ফেলতে হবে। রুলসগুলো অবশ্যই নোট ডাউন করতে হবে।

ক্লাস শেষে তোমার বই বের করবে। বিগত বছরের বিশ্ববিদ্যালয় ভর্তি পরিক্ষায় আসা প্রশ্নগুলো দেখবে। উত্তর না দেখে অপশন দেখে সঠিক উত্তর অনুমান করবে। পরে উত্তর মিলিয়ে দেখবে, তোমার অনুমানকৃত উত্তরের সাথে মেলে কী না। মিললে, সেটা পেরে গেছো। না মিললে ব্যাখ্যা দেখো।

এভাবে বারবার অনুশীলন কর। একটা টপিকের বিগত বছরের ১০০/১৫০ এমসিকিউ অনুশীলন কর৷ ব্যাখ্যা পড়। এভাবে পড়তে থাকলে বুঝে যাবে।

এভাবেই পড়তে পড়তে তুমি নিজেই বুঝে যাবে, কীভাবে গ্রামার আয়ত্ত করা যায়। কীভাবে প্রস্তুতি গোছানো যায়।

এর জন্য তোমাকে অবশ্যই শেখার আগ্রহ থাকতে হবে। অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট করা যাবে না। লক্ষ্যের প্রতি অটুট থাকতে হবে। সবসমসয় শেখার আগ্রহ থাকতে হবে।

ধৈর্য ধরে লেগে থাকতে হবে। হাল ছাড়া যাবে না। প্রতিদিন টার্গেট কমপ্লিট করতে হবে। সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে।

এমন অনেক স্টুডেন্ট আছে, যারা নিজে নিজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। খারাপ রেজাল্ট নিয়েও অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়ছে।

তাদের চেষ্টা, অক্লান্ত পরিশ্রম, ধারাবাহিকতা বজায় রাখা, নিজের লক্ষ্যের প্রতি অটুট থাকা, আত্মবিশ্বাস রাখা এবং সর্বোচ্চ চেষ্টার ফলেই সম্ভব হয়েছে।

তুমি চাইলে তুমিও পারবা। চেষ্টা করে যাও। তোমার মধ্যে যথেষ্ট যোগ্যতা আছে। বিশ্বাস কর, নিজেকে বলো তুমিও পারবা। ইন শা আল্লাহ্, তুমিও পারবা।

সেকেন্ড টাইমার(মানবিক+বিভাগ পরিবর্তন) যারা বাসায় থেকে প্রস্তুতি নিচ্ছো, তাদের জন্য এক্সাম ব্যাচে ভর্তি চলছে। বিস্তারিত জানতে ইনবক্সে মেসেজ দাও। আশা করি, তোমার সেকেন্ড টাইমে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন পূরণ করতে যথেষ্ট হবে।

এডমিশন প্রস্তুতি বিষয়ক যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। পোস্ট হেল্পফুল মনে হলে শেয়ার দিয়ে রাখতে পারেন, অন্যরাও উপকৃত হবে। ধন্যবাদ।

Tuhin Hossain
A Unit :35th
2021-22
University of Rajshahi

12/08/2026

Gk-তে ভালো করার টেকনিক...

করতেই হবে!
11/08/2026

করতেই হবে!

11/08/2026

শত শত রোগীর মধ্যে (পপুলার ডায়াগনস্টিক সেন্টার) আছি। আমাদের কত অভিযোগ! এখানে এলে মনে হয়, আল্লাহ আমাদের কত ভালো রেখেছেন, আমরা যদি অনুভব করতে পারতাম। আলহামদুলিল্লাহ!

নিজের মূল্য জানি না!
11/08/2026

নিজের মূল্য জানি না!

10/08/2026

Super Care Admission Batch-এ ভর্তি চলছে।
HSC 2025+2026+2027 Batch ভর্তি হতে পারবে।
কোর্সে যা যা থাকবে:
* এডমিশনের জন্য যতগুলো ক্লাস প্রয়োজন৷ (বাংলা, ইংরেজি & জিকে)
* রুটিন অনুযায়ী ক্লাস!
* প্রত্যেক টপিকের ক্লাস শেষে ক্লাস টেস্ট/পরিক্ষা।
* প্রবলেম সলভিং ক্লাস।
* কোনদিন কী কী পড়বে, কীভাবে পড়বে তা বলা হবে+প্র্যাক্টিক্যালি দেখিয়ে দেওয়া হবে, যেন সহজেই পড়াটা কমপ্লিট করতে পারো।
* লাইভ ক্লাস হবে (ফেসবুক গ্রুপে) এবং ক্লাস রেকর্ড থাকবে।
* টাস্ক/টপিক ভিত্তিক ৯০+ পরিক্ষা থাকবে।
* পরিক্ষার ৪০/৪৫ দিন আগে থেকে প্রতিদিন একটা করে পূর্ণাঙ্গ মডেল টেস্ট (মোট ৫০+)থাকবে। যেন প্রস্তুতির লেভেল যাচাই করতে পারো এবং সমস্যা সমাধান করে নিতে পারো।
* টপিক ভিত্তিক+ মডেল টেস্ট মিলিয়ে ১৪০+ পরিক্ষা থাকবে।
* প্রত্যেক বিষয়ের স্পেশাল সাজেশনস থাকবে, যেগুলো ফলো করলে সর্বোচ্চ কমন পাবে।
* আমার তৈরি হ্যান্ডনোট (মেমোরাইজিং পার্ট) দেওয়া হবে। যেগুলো পড়লে সহজেই ভালো করা যাবে।
* এই কোর্সে লিখিত কোন ক্লাস থাকবে না। শুধু MCQ Part Cover করা হবে।
* ঢাবির এডমিশন টেস্ট এর আগ পর্যন্ত ক্লাস চলবে।
* এই কোর্সে ভর্তি হলে আলাদাভাবে মডেল টেস্ট বই বা মডেল টেস্ট ব্যাচে ভর্তি হওয়ার প্রয়োজন নেই।
* এক কোর্সেই ঢাবি, রাবি, চবিসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি হয়ে যাবে।
* কোর্স ফি সীমিত। এখন বিশেষ ছাড়ে ভর্তি চলছে।

ভর্তি হতে ইনবক্সে মেসেজ দিন।
ধন্যবাদ।

Mentor,
Tuhin Hossain
A Unit :35th
Session :2021-22
University of Rajshahi

10/08/2026

কারেন্ট নেই। আসেন, গজল শুনি...

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Meritora Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Meritora Academy:

Shortcuts

Share