Masud Rana 017

Masud Rana 017

Share

Educational Objective

02/10/2022

MR Method

Grammer ছাড়াই ঘরে বসে Spoken English
(যে কোনো বয়সের শিক্ষার্থীর জন্য কার্যকর পদ্ধতি)

৫০০ বাক্য আর ১০০০ বাক্য মুখস্থ করলেই ইংরেজি ভাষা শেখা হয়ে জায় না৷ জানতে হয় Basic কিছু নিয়ম আর practice. Basic level ঠিক করার জন্য MR Method For Learning English এর কোনো বিকল্প নেই।

এ পদ্ধতিতে ইংরেজি ভাষা শেখার জন্য 4 টি
Lessson তৈরি করা হয়েছে এবং এগুলোকে Lesson A, B, C, D তে ভাগ করা হয়েছে। প্রতিটি Lesson কতগুলো series এ বিভক্ত। সেগুলো মনে রাখার জন্য কিছু shortcut পদ্ধতি এবং সব series গুলোকে একত্রিত করে একটি বিশেষ রূপ দেয়া হয়েছে। এগুলোকে আয়ত্তে আনতে পারলে ইংরেজি ভাষার 80% শেখা হয়ে যাবে।

Lesson গুলো verb এর ভিত্তিতে সাজানো। এর জন্য verb গুলোকে নিম্নোক্ত ভাগে বিভক্ত করা হয়েছে । যেমন - Do verb, Be verb, Have verb, Modal verb ইত্যাদি।

Do verb : যে verb দ্বারা কোনো কাজ করা বুঝায়। যেমন- Do, go, eat, help, beat, come etc
Be verb : Be verb 8টি। যথা- Be, am, is are, was, were, been, being
Have verb: Have verb 3 টি। যথা- Have, has, had
Modal verb : Modal verb 18 টি। যথা- can/could, may/might, shall/should, will/ would, must, need, dare, had better, would rather, have to, used to, be to, ought to, be going to

Note:
Have to = have to, has to, had to
Be to = am to, is to, are to, was to, were to
Be going to = am/is/are/was/were + going to

এখন Lesson B নিয়ে আলোচনা করা হবে।
এখানে শুধু Be verb এর ব্যবহার দেখানো হয়েছে, যা main verb হিসেবে কাজ করে।
Be verb : be, am, is,are, was,were, been, being

Lesson B
series - 1

1. I am - = আমি -
2. I am not - = আমি - নই
3. Am I - = আমি কি -
4. Am I not - = আমি কি - নই

ড্যাস (-) এর স্থলে non verb হবে। যেমন - Noun/ noun phrase, Adjective / adjective phrase etc

( বুঝার সুবিধার জন্য গ্রামার Parts of speech এর সামান্য অংশ তুলে ধরা হয়েছে।)

Noun = student, teacher, businessman, lawer, doctor, engineer, thief, politician, singer, professor, dancer, man etc

Adjective = honest, nice, good, easy, nasty, difficult, risky, practical, dangerous, profitable etc

Noun Phrase = honest man, easy method, college student, school bus etc.

Adjective Phrase = very happy, highly educated, very beautiful, absolutely right etc.

Practice :

1. I am a student = আমি একজন ছাত্র।
2. I am not sudent = আমি ছাত্র নই।
3. Am I student? = আমি কি ছাত্র?
4.. Am I not student? = আমি কি ছাত্র নই?

# I এর স্থলে We, You, He, She, they, it, this, that, these, those, Rahim, there ইত্যাদি হবে।

# I এর জন্য am, we/you/ they/these /those এর জন্য are & he/ she/ it/ this/ that/ Rahim এর জন্য is হবে।

I এর স্থলে He & ড্যাস (-) এর স্থলে adjective (honest) দিয়ে practice
1. He is honest = সে সৎ।
2. He is not honest = সে সৎ নয়।
3. Is he honest ? = সে কি সৎ?
4. Isn’t he honest ? = সে কি সৎ নয়?

ড্যাস (-) এর স্থলে noun phrase ( honest man) দিয়ে practice
1. He is an honest man = সে একজন সৎ লোক।
2. He isn’t honest man = সে সৎ লোক নয়।
3. Is he honest man? = সে কি সৎ লোক?
4. Isn’t he honest man? = সে কি সৎ লোক নয়?

ড্যাস (-) এর স্থলে adjective phase ( very beautiful) দিয়ে practice
1. She is very beautiful = সে খুব সুন্দর।
2. She isn’t very beautiful = সে খুব সুন্দর নয়।
3. Is she very beautiful? = সে কি খুব সুন্দর?
4. Isn’t she very beautiful? = সে কি খুব সুন্দর নয়?

I এর স্থলে this & ড্যাস(-) এর স্থল noun ( book) দিয়ে practice
1. This is a book = ইহা একটি বই।
2. This isn't book = ইহা বই নয়।
3. Is this book? = ইহা কি বই?
4. Isn’t' this book? = ইহা কি বই নয়?

I এর স্থলে there হলে & ড্যাস(-) এর স্থলে noun ( school) দিয়ে practice
1. There is a school = একটি স্কুল আছে।
2. There is no school = স্কুল নাই।
There isn’t a school = একটি স্কুল নাই।
There isn’t any school = কোনো স্কুল নাই।
3. Is there any school? = কোনো স্কুল আছে কি ?
Is there a school? = একটি স্কুল আছে কি ?
4. Isn’t there any school ? = কোনো স্কুল কি নাই?
Isn’t there a school? = একটি স্কুল নাই কি?
Is there no school? = কোনো স্কুল কি নাই?
There এর বিস্তারিত ব্যবহারের জন্য পৃথক একটি Lesson তৈরি করা হয়েছে।

# 3 নং pattern এ প্রয়োজনীয় Wh- word যোগ করে practice করুন।

What is this ? = এটা কি?
what are these ? = এগুলো কি?
When am I student ? = আমি কখন ছাত্র?
Where am I student ? = আমি কোথায় ছাত্র?
Why am I student ? = আমি কেন ছাত্র?
How am I student ? = আমি কিভাবে ছাত্র?
Who is student ? = কে ছাত্র?
Who are students ? = কারা ছাত্র?
Which - is student ? = কোন্ - টি ছাত্র?
Which - are students? = কোন - গুলো ছাত্র?
Whose - is student ? = কার - টি ছাত্র?
Whose - are students? = কাদের - গুলো ছাত্র?

Which & Whose এর পরে ড্যাস (-) এর স্থলে প্রয়োজনীয় noun বসিয়ে বাক্য তৈরী করতে পারি। যেমন- boy, pen, book, bread, man, food etc.

Which boy is student ? = কোন বালকটি ছাত্র?
Which boys are students? = কোন বালকগুলো ছাত্র ?
Whose pen is this ? = এটা কার কলম?
Whose pens are these? = এগুলো কাদের কলম?
noun টি একবচন হলে is & বহুবচন হলে are হবে।

আরো practice করুন
When is he honest man ? = সে কখন সৎ লোক?
Where is he deprived ? = সে কোথায় বঞ্চিত?
Why is he deprived ? = সে কেন বঞ্চিত?
How is he a gentle man ? = সে কিভাবে ভদ্র
লোক?

# 1,2,3,4 নং pattern এবং Wh- word যুক্ত sentence গুলো অর্থসহ দ্রুততার সাথে ১০ বার পড়ুন। এতে আপনার confidence level আরো বেড়ে যাবে।

# প্রতিনিয়ত Update পেতে like, comment, share দিয়ে page টির সাথে থাকুন।

13/09/2022

Grammar ছাড়াই ইংরেজি ভাষা শিখুন।
Wh- Question pattern দিয়ে practice করুন
What do I (eat) ? = আমি কী (খাই)?
When do I (eat)? = আমি কখন (খাই)
Where do I (eat) ? = আমি কোথায় (খাই) ?
Why do I (eat)? = আমি কেন (খাই)?
How do I (eat)? = আমি কিভাবে (খাই)?
Whom do I (eat)? = আমি কাকে (খাই)?
Who (eats)? = কে (খায়)?
Who (eat)? = কারা (খায়)?
Which - do I (eat) ? = আমি কোন্ - টি (খাই)?
Whose - do I (eat) ? = আমি কার - টি (খাই)?

Which & Whose এর পরে ড্যাস (-) এর জায়গায় প্রয়োজনীয় noun বসিয়ে বাক্য তৈরী করতে পারি। যেমন-
Which bread do I (eat)? = আমি কোন রুটিটি (খাই)?
Whose bread do I (eat)? = আমি কার রুটিটি (খাই)?
# I এর জায়গায় subject We, You, He, She, they, it, Rahim বসিয়ে practice করুন।
# প্রথম বন্ধনীর ভিতরে থাকা Eat verb এর জায়গায় বিভিন্ন verb বসিয়ে practice করুন। যেমন - Buy go, beat, play, open, come etc.
I, we you, they এর জন্য সাহায্যকারী verb Do এবং he, she, it, Rahim এর জন্য does ব্যবহার করা হয়। যেমন -
What does he (eat) ? = সে কী (খায়)?
When does he (eat)? = সে কখন (খায়)
Where does he (eat) ? = সে কোথায় (খায়) ?
Why does he (eat)? = সে কেন (খায়)?
How does he (eat)? = সে কিভাবে (খায়?
Whom does he (eat)? = সে কাকে (খায়)?
Who (eats)? = কে (খায়)?
Who (eat)? = কারা (খায়)?
Which - does he (eat) ? = সে কোন্ - টি (খায়)?
Whose - does he (eat) ? = সে কার - টি (খায়)?

অর্থসহ দ্রুততার সাথে ১০ বার পড়ুন।
Update পেতে like, comment, share দিয়ে page টির সাথে থাকুন।

13/09/2022

English spoken এর জন্য সঠিক উচ্চারণ জানা খুবই জরুরী । এক নজরে দেখে নেই কিছু ইংরেজি শব্দ।

01 Different ডিফরেন্ঠ ----- ভিন্ন
02 Basic বেইসিক ----- প্রাথমিক
03 Famous ফেইমাস ----- বিখ্যাত
04 Patient ফেইশেন্ঠ ----- রোগী
05 Payment ফেইমেন্ঠ ----- পেমেন্ট
06 Open ঔফেন ----- খোলা
07 Go গৌ -------যাওয়া
08 Goal গৌল ------ লক্ষ্য
09 Station স্টেইশন ----- স্টেশন
10 Women উইমেন ----- নারীরা
11 Woman উম্যান ----- নারী
12 Restaurant রেস্টরন্ঠ ----- রেস্তোরা
13 Development ডিভেলপমেন্ঠ ----- উন্নয়ন
14 Education এজুখেইশন-----শিক্ষা
15 Information ইনফোমেইশন ----- তথ্য
16 Breakfast ব্র্যাকফাস্ট ----- সকালের নাস্তা
17 Original অরিজিনাল ----- আসল
18 Vegetable ভেজঠেইবল ----- শাকসবজি
19 Comfortable খমফোঠেইবল ----- আরামপ্রদ
20 Schedule শেডিউল ----- সময়সূচী
21 Able এইবল ----- সক্ষম
22 Make মেইখ ----- তৈরি করুন
23 Jewelry জুয়েলরি ----- গয়না
24 Pizza পিঠজা ----- পিজা
25 Police ফলিস ----- পুলিশ
26. Name নেইম----- নাম
27. Special স্পেশাল ------- বিশেষ
28 Official অফিশাল ----- দাপ্তরিক
29. Interesting ইন্ঠ্রস্টিং ----- মজাদার
30. sale সেইল -------বিক্রয়
অর্থসহ দ্রুততার সাথে ১০ বার পড়ুন।
Update পেতে like, comment, share দিয়ে page টির সাথে থাকুন।

17/08/2022

আমরা মানুষের শারীরিক অবস্থা জানার জন্য প্রায় বলে থাকি How are you অর্থাৎ তুমি কেমন আছ। এটা আমরা সবাই জানি। কিন্তু সে কেমন আছে, রহিম কেমন আছে এ ধরনের বাক্যগুলোর ইংরেজি সচরাচর দেখতে পাই না। এগুলোও আমাদের জানা প্রয়োজন। আসুন এক নজরে দেখে নেই এ ধরনের বাক্যগুলোর ইংরেজি -
How are you - তুমি কেমন আছ ?
How are we - আমরা কেমন আছি ?
How are they - তারা কেমন আছে ?
How am I - আমি কেমন আছি ?
How is he - সে ( পুরুষ) কেমন আছে ?
How is she - সে ( স্ত্রী) কেমন আছে ?
How is Rahim - রহিম কেমন আছে ?
How is the king - রাজা কেমন আছে?
How is it - ইহা কেমন?
How is this - এটা কেমন?
How is that - সেটা কেমন?

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Address


Rajshahi Court
Rajshahi
6201