Human Calculator Show' ভিডিও রেকর্ডিং গাইডলাইন
আপনার সন্তানের মেধা সঠিকভাবে তুলে ধরতে এবং প্রতিযোগিতায় এগিয়ে থাকতে নিচের ধাপগুলো অনুসরণ করুন:
পরিবেশ ও প্রস্তুতি
শান্ত জায়গা নির্বাচন: এমন একটি রুম বেছে নিন যেখানে বাইরের শব্দ (ফ্যান, টিভি বা রাস্তার আওয়াজ) কম।
পর্যাপ্ত আলো: ভিডিওটি দিনের আলোতে করার চেষ্টা করুন অথবা রুমের পর্যাপ্ত আলোতে করুন যেন শিক্ষার্থীর মুখ এবং হাতের মুভমেন্ট স্পষ্ট বোঝা যায়।
পোশাক: শিক্ষার্থীকে UCMAS টি-শার্ট (যদি থাকে) অথবা মার্জিত কোনো রঙিন পোশাক পরিয়ে ভিডিও করুন।
২. ফ্রেম এবং সেটআপ
ক্যামেরা পজিশন: ভিডিওটি অবশ্যই Portrait (খাড়াভাবে) করার চেষ্টা করুন।
স্থিরতা: হাত দিয়ে ভিডিও না করে সম্ভব হলে ফোনটি কোনো স্ট্যান্ডে বা স্থির জায়গায় রাখুন যাতে ভিডিও কেঁপে না যায়।
দূরত্ব: ক্যামেরা এমন দূরত্বে রাখুন যেন শিক্ষার্থীর মাথা থেকে হাতের মুভমেন্টগুলো স্পষ্ট দেখা যায়।
৩. ভিডিওর বিষয়বস্তু (Content)
পরিচয়: ভিডিওর শুরুতে শিক্ষার্থী ছোট করে নিজের নাম এবং লেভেল বলবে। (যেমন: "আসসালামু আলাইকুম, আমি [নাম], ইউসিমাস জিইসি সেন্টারের লেভেল [সংখ্যা] এর শিক্ষার্থী।")
ক্যালকুলেশন: শিক্ষার্থীকে অ্যাবাকাস ব্যবহার করে অথবা মেন্টাল অ্যারিথমেটিক (আঙুলের সাহায্যে বা মনে মনে) দ্রুত হিসাব করতে দেখান।
প্রশ্নকর্তা: অভিভাবক বা অন্য কেউ পেছন থেকে প্রশ্ন করতে পারেন অথবা শিক্ষার্থী নিজে কোনো ওয়ার্কশিট দেখে সমাধান করতে পারে।
৪. ভিডিওর দৈর্ঘ্য ও মান
সময়সীমা: ভিডিওটি ৬০ থেকে ৯০ সেকেন্ডের মধ্যে রাখার চেষ্টা করুন। দীর্ঘ ভিডিওর চেয়ে ছোট এবং দ্রুতগতির ভিডিও বেশি আকর্ষণীয় হয়।
স্পষ্টতা: শিক্ষার্থীর কথা এবং হাতের মুভমেন্ট যেন ঝাপসা না হয় সেদিকে খেয়াল রাখুন।
UCMAS Uposhohor
UCMAS: World's top brain-boosting program for kids, rooted in ABACUS.
আসসালামু আলাইকুম সম্মানিত অভিভাবকবৃন্দ, UCMAS Bangladesh নিয়ে এলো 'Human Calculator Show'! যেখানে আপনার সন্তানের ম্যাথ স্কিল দেখিয়ে আপনিও জিতে নিতে পারেন দারুণ সব পুরস্কার!
যেকোনো অ্যাবাকাস বা মেন্টাল ম্যাথ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবে।
বিজয়ীদের জন্য থাকছে:
১ম পুরস্কার: ৫,০০০ টাকা
২য় পুরস্কার: ৩,০০০ টাকা
৩য় পুরস্কার: ২,০০০ টাকা
কীভাবে অংশগ্রহণ করবেন?
আপনার সন্তানের লেভেল অনুযায়ী তার দ্রুতগতিতে ক্যালকুলেশন বা কাউন্টিং করার একটি সুন্দর ভিডিও রেকর্ড করুন।
ভিডিওটি আপনার (অভিভাবকের) ফেসবুক প্রোফাইল থেকে Public করে পোস্ট করুন।
ক্যাপশনে অবশ্যই নিচের ৩টি হ্যাশট্যাগ ব্যবহার করবেন এবং UCMAS Bangladesh-এর অফিশিয়াল পেইজ ও আপনার সন্তানের সেন্টারের পেইজটিকে ট্যাগ/মেনশন করবেন।
ব্যবহারের জন্য হ্যাশট্যাগ:
বিচ্যুতির নিয়ম (মার্কিং কিভাবে হবে?):
ভিডিওর মোট ১০০ নম্বরের ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হবে:
৫০% নম্বর: সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট (আপনার ভিডিওর লাইক, কমেন্ট ও শেয়ার সংখ্যার ওপর)। তাই ভিডিও পোস্ট করে বন্ধু ও পরিজনদের সাথে শেয়ার করতে ভুলবেন না!
৫০% নম্বর: ইউসিমাস প্যানেল বিচারক (আপনার সন্তানের পারফরম্যান্সের সঠিকতা, স্পিড এবং সুন্দর প্রেজেন্টেশনের ওপর)।
ভিডিও আপলোড করার শেষ তারিখ: ৬ মার্চ ২০২৬
ফলাফল প্রকাশিত হবে: ১৩ মার্চ
পুরষ্কার দেওয়া হবে: ১৫ মার্চ
দেরি না করে রমজানের এই সময়টুকু কাজে লাগিয়ে আজই আপনার সন্তানের ভিডিও রেকর্ড করুন আর সবাইকে চমকে দিন! যেকোনো প্রয়োজনে আমাদের সেন্টারে যোগাযোগ করুন।
17/02/2026
UCMAS প্রোগ্রামে অ্যাবাকাস ব্যবহার করে বাচ্চারা দ্রুত গণনা করতে শেখে।
এতে বাম ও ডান মস্তিষ্ক একসাথে কাজ করে, ফলে মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ে।
নিয়মিত প্র্যাকটিসে কনসেন্ট্রেশন, কল্পনাশক্তি ও আত্মবিশ্বাস উন্নত হয়।
ফলে পড়াশোনা ও দৈনন্দিন সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও শক্তিশালী হয়ে ওঠে।
03/02/2026
UCMAS Uposhohor Centre এর হলরুমে শুক্রবার (৩১ জানুয়ারি ২০২৬) বিকাল ৪টায় আয়োজন করা হয় ক্লাস পার্টি ও সনদ প্রদান অনুষ্ঠান।শিক্ষার্থীদের অংশগ্রহণে দিনব্যাপী অনুষ্ঠানটি পরিণত হয় এক আনন্দমুখর মিলনমেলায়।
শিক্ষার্থীদের একঘেয়ে পাঠদান তাদের মাঝে অমনোযোগ সৃষ্টি করতে পারে। তাই আমরা পাঠ্যক্রমের পাশাপাশি সহশিক্ষা ইউসিমাস এ্যাবাকাস কার্যক্রমের ওপর গুরুত্ব দিচ্ছি। এ্যাবাকাস শিক্ষার মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলা ও আনন্দচর্চা তাদের শেখাকে আরও কার্যকর ও প্রাণবন্ত করে তোলে। আমরা সবসময় শিশুদের মেধাবিকাশ ও ইতিবাচক মানসিক গঠনের ওপর গুরুত্ব দিয়ে থাকি, যাতে তারা ভবিষ্যতে দক্ষ ও আত্মবিশ্বাসী নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে।
02/02/2026
অনেক অভিভাবক আমাদের বলেন, "আমার বাচ্চা তো সবই পারে, কিন্তু পরীক্ষার হলে গিয়ে সব গুলিয়ে ফেলে বা ভুলে যায়।" এটি মেধার অভাব নয়, এটি 'ভিজ্যুয়াল মেমোরি' বা 'আত্মবিশ্বাসের' অভাব।
UCMAS-এর সায়েন্টিফিক মেথড আপনার সন্তানের মস্তিষ্কের সেই অংশগুলোকে জাগ্রত করে, যা স্মৃতিশক্তি ধরে রাখতে সাহায্য করে। সে যা শিখবে, তা ছবির মতো মনে রাখবে।
আপনার সন্তানের পড়াশোনার চাপ না বাড়িয়েও তাকে দক্ষ করা সম্ভব। কারণ, সপ্তাহে এক দিন ২ ঘণ্টার এ্যাবাকাসের ক্লাস বদলে দিতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ।
বাসা-২৭৬, সেক্টর-০২,
ইউসিমাস উপশহর, রাজশাহী।
27/01/2026
Every child has an incredible potential waiting to be unlocked. 🧑🏻🚀💡
Developing essential skills early sets the foundation for confident learning, creativity, and problem solving. ✅Concentration to focus deeply and absorb knowledge
✅Visualization to imagine solutions and think beyond the obvious
✅Logic to reason clearly and make connections
✅Speed to process information efficiently and accurately
✅Memory to recall important information and build understanding
These building blocks help young minds grow smarter, more curious, and ready to take on new challenges with confidence. Encourage your child today and watch them thrive in every area of learning. 🌈
26/01/2026
আপনার সিদ্ধান্তই আপনার সন্তানের ভবিষ্যৎ! ❤️
কেন আপনার সন্তানের জন্য UCMAS Abacus বেছে নেবেন? কারণ এটি গতানুগতিক কোনো কোচিং নয়, এটি একটি পূর্ণাঙ্গ ব্রেইন ডেভেলপমেন্ট প্রোগ্রাম।
সপ্তাহে এক দিন ২ ঘণ্টার এ্যাবাকাসের ক্লাস বদলে দিতে পারে আপনার সন্তানের ভবিষ্যৎ।
UCMAS যে ৪টি দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করবে:
১. গণিতে অসামান্য দক্ষতা।
২. মস্তিষ্কের সুষম বিকাশ।
৩. প্রবল আত্মবিশ্বাস।
৪. দ্রুত শেখার ক্ষমতা।
দেরি না করে আজই আপনার সন্তানকে যুক্ত করুন বিশ্বসেরা এই প্রোগ্রামে।
13/01/2026
আমাদের ইউসিমাস উপশহর পরিবারের গর্ব! 🎉
Ucmas Uposhohor-এর ছাত্রী জান্নাতুল মাওয়া তার একাডেমিক পড়াশুনায় অসাধারণ সাফল্য অর্জন করেছে ! 🏆
তার এই সাফল্য আমাদের সবার জন্য আনন্দ ও গর্বের বিষয়। 👏
Ucmas-এর নিয়মিত অনুশীলন, মনোযোগ এবং মানসিক গাণিতিক দক্ষতা তাকে এই অর্জনের পথে এগিয়ে দিয়েছে।
আমরা বিশ্বাস করি, এই অর্জন তার ভবিষ্যৎ যাত্রায় আরও বড় অনুপ্রেরণা হয়ে থাকবে। 💫
Ucmas Uposhohor পরিবার থেকে জান্নাতুল মাওয়া কে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভকামনা! ❤️
06/01/2026
নতুন বছরের প্রথম ক্লাশ (০২.০১.২০২৬)
01/01/2026
HAPPY NEW YEAR 2026
নতুন বছরে ইউসিমাস উপশহরে ভর্তি হলে প্রোডাক্ট ফি সম্পূর্ণ ফ্রি (শুধু মাত্র জানুয়ারী মাসের জন্য)
01/01/2026
Let’s make 2026 a year where children think brighter, try harder, and believe in the power of their own potential. 🌟
Here’s to new beginnings, new skills, and a smarter year ahead for every child.
Happy New Year 2026! 🎉
Click here to claim your Sponsored Listing.
Location
Category
Contact the school
Telephone
Website
Address
House: 276, Sector: 2, Uposhohor
Rajshahi
6000
Opening Hours
| Monday | 10:00 - 18:00 |
| Tuesday | 10:00 - 18:00 |
| Wednesday | 10:00 - 18:00 |
| Thursday | 10:00 - 18:00 |
| Friday | 10:00 - 18:00 |
| Saturday | 10:00 - 18:00 |