Tushar's English Academy

Tushar's English Academy Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Tushar's English Academy, Education, Rajshahi.

12/08/2026

পেজ থেকে সাড়া পেলে আবার নিয়মিত English Grammar সংক্রান্ত পোস্ট দিবো।

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉
14/10/2023

I have reached 500 followers! Thank you for your continued support. I could not have done it without each of you. 🙏🤗🎉

08/08/2023

আসসালামুআলাইকুম!
Which one is the right answer?
Give your answer in the comment box.

1. What is state.
2. What is the state?

27/05/2022

ইন শা আল্লাহ্! খুব দ্রুতই নিয়মিত পোস্ট চালু হবে।পেজের সাথেই থাকুন!

09/02/2022

Die এর পরে Preposition বিভ্রান্তি!

Die অর্থ মারা যাওয়া এবং appropriate preposition এর ক্ষেত্রে Die এর পরে of, from, by এবং for এই কয়েকটি preposition চারটি ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। যা নিয়ে আমরা অনেকসময় বিভ্রান্তিতে পড়ি কোন ক্ষেত্রে কোনটা বসবে।

তাহলে চলুন জেনে নেওয়া যাক এগুলোর সঠিক ব্যবহার।

Die of- (মারা যাওয়া) সাধারণত কোন রোগে মারা যাওয়া অর্থে ব্যবহৃত হয়।
যেমনঃ He died of fever. He died of malaria. Etc.

Die for- (আত্মত্যাগ অর্থে) সাধারণত দেশের জন্য আত্মত্যাগ অর্থে ব্যবহৃত হয়।
যেমনঃ Many Freedom fighters died for the country.

Die from- (কোন কারণে মারা যাওয়া অর্থে ব্যবহৃত হয়)
যেমনঃ The man died from over work.

Die by- (হঠাৎ বা দুর্ঘটনাজনিত কারণে মারা যাওয়া অর্থে ব্যবহৃত হয়)
যেমনঃ He died by poison.

28/11/2021



★ No work is superior or inferior in itself- কোনো কাজই কাজের দিক থেকে উঁচু বা নিচু নয়।(Du)
★ Seeing is believing – দেখতে পেলেই বিশ্বাস হয়।
★ What does your father do? – তোমার বাবার পেশা কি?(RU)
★ Beggars cannot be choosers – ভিক্ষার চাল, কাঁড়া আর আকাঁরা(RU)
★ Give someone an inch and they'll take a mile – বসতে দিলে শুতে চায় (রাবি)
★ The count the chickens before they are hatched – গাছে কাঁঠাল গোঁফে তেল (রাবি)
★ The ruins of greatness are great – হাতি বাঁচলেও লাখ টাকা মরলেও লাখ টাকা (রাবি)
★Riches do not last long- ঐশ্বর্য দীর্ঘদিন থাকে না।(রাবি)
★ There less to every wine – চাঁদেও কলঙ্ক আছে।
★ Everyone wants peace and likes the principles of non-violence – সকলে শান্তি চায় এবং অহিংসার নীতি পছন্দ করে। (ঢাবি)
★ All's well that ends well – শেষ ভালো যার সব ভালো তার (জাবি)
★ Don't cry down your foe – শত্রুকে খাটো করে দেখো না (চবি)
★ The more you read, the more you know – যতই পড়িবে ততই জানিবে। (রাবি)
★ It takes two to make a quarrel – এক হাতে তালি বাজে না।
★Let bygones be bygones – অতীতকে মুছে ফেল (রাবি)
★ Waste not, want not – অপচয় করো না, অভাবও হবে না। (ইবি)
★ To carry coal to New Castle – তেলা মাথায় তেল দেওয়া (বেরোবি)
★ A bad workman quarrels with his tools – নাচতে না জানলে উঠোন বাঁকা। (কুবি)
★A little learning is a dangerous thing – অল্প বিদ্যা ভয়ংকারী।
★ Nero fiddles while Rome burns – কারও পৌষমাস, কারও সর্বনাশ
★ Too many cooks spoil the broth – অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট। (চবি)
★ Closed mouth catches no fly – বোবার শত্রু নেই।
★While lumbering along the path in cresent moon light -যেতে যেতে পথে পূর্ণিমা রাতে।

বি.দ্রঃ (Ru,Du) এসব সংকেত দ্বারা বিগত বছরে উক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় Translation গুলো এসেছিলো বোঝানো হয়েছে!

ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ সহায়তা পেতে আমাদের সাথেই থাকুন।

13/11/2021



আসসালামুআলাইকুম। আজকে আমরা জানবো ইংরেজি Grammar এর একটি গুরুত্বপূর্ণ টপিক “Tag Question” সম্পর্কে।

যেখান থেকে প্রায়ই বিভিন্ন ভার্সিটির ভর্তি পরীক্ষায় প্রশ্ন হয়ে থাকে।
এই পোস্টটি ভালোভাবে পড়লে আশা করি Tag Question এ আর কোন সমস্যা থাকবে না।

চলো শুরু করা যাক আলোচনা। প্রথমে আমরা জানবো “Tag Question” কী?

★Tag Question: Tag Question -এ বক্তা এমন একটি বক্তব্য বা Statement প্রদান করেন যার সত্যতা সম্পর্কে তিনি পুরোপুরি নিশ্চিত নন।তাই তিনি সত্যতা যাচাইয়ের জন্য বক্তব্যের শেষে একটি প্রশ্ন জুড়ে দেন যা Tag Question হিসেবে পরিচিত।

বাক্যের Main clause -টি Tag Question থেকে একটি কমার (,) মাধ্যমে আলাদা থাকে এবং সম্পূর্ণ বাক্যের শেষে সর্বদা প্রশ্নবোধক চিহ্ন বসে।

★Tag Question দুই ধরণের হয়ে থাকে।

★Positive statement এর ক্ষেত্রে Negative Tag question হয়।
★Negative statement এর ক্ষেত্রে Positive Tag Question হয়।

এবার চলো জেনে নেওয়া যাক Tag Question করার নিয়মগুলো।

: বাক্যের Main clause -এ ব্যবহৃত Auxiliary verb (am,is,are,was,were,has,have,had,can,may,shall,will ইত্যাদি) tag করার ক্ষেত্রে ব্যবহৃত হয়।
উদাহরণঃ We have just answered your question, haven't we?

: যদি বাক্যে কোন Auxiliary verb না থাকে, তাহলে বাক্যের tense অনুযায়ী do,does বা did ব্যবহার করতে হয়।
যেমনঃ Kaiser Haq writes in English, doesn't he?

: Positive statement -এর Subject হিসেবে I এবং verb হিসেবে am থাকলে, Tag করার ক্ষেত্রে aren't অথবা ain't ব্যবহার করা যায়।
যেমনঃ I am going to fall in love, aren't I?

: Positive statement -টি যদি মূল Verb দিয়ে শুরু হয় অথবা Let+personal object দিয়ে শুরু হয় তাহলে Tag করার ক্ষেত্রে Will you ব্যবহার করা যায়।

কিন্তু Let us/Let's দিয়ে শুরু হওয়া বাক্যের ক্ষেত্রে ‘Shall We' tag question হিসেবে ব্যবহৃত হবে।

যেমনঃ Let's go to a picnic, Shall we?
★Give me one hundred taka, Will you?

: Sentence -এর শুরুতে There is,There are, It is ইত্যাদি থাকলে tag করার সময় Subject pronoun হিসেবে There বা It ব্যবহৃত হয়।
যেমনঃ There has not been a great response to the sale, has there?

: Statement এ Subject হিসেবে যদি everybody, everyone, somebody, someone,anybody,anyone,nobody,no one থাকে, তাহলে tag করার সময় এদের pronoun হিসেবে ‘They’ ব্যবহৃত হয়।
এবং everything, something, anything, nothing থাকলে pronoun হিসেবে It ব্যবহৃত হয়।

যেমনঃ Everybody likes flowers, don't they?
★Something is better than nothing, isn't it?
★Nothing is impossible, is it?

: বাক্যে Negative word যেমনঃ none, nothing, hardly, seldom, scarcely ইত্যাদি Statement -এ ব্যবহৃত হলে Statement -টিকে Negative ধরে positive tag ব্যবহার করতে হবে।

যেমনঃ It's hardly rained at all this summer, has it?
বি.দ্রঃ am এর Negative tag- aren't
Shall এর Negative tag- Shan't
Will এর Negative tag- Won't

আশা করি Tag Question সম্পর্কে সবাই পরিপূর্ণ ধারনা পেয়েছো! কোন কিছু জানার থাকলে কমেন্টে প্রশ্ন করতে পারো।
স্বপ্ন পূরণে পাশে আছি ইন শা আল্লাহ্।

মোঃ তুষার আলী
রাজশাহী বিশ্ববিদ্যালয়

24/10/2021

This is the go of life.
Here the word "go" is a/an:
A) Noun B) verb
C) Adverb D) Adjective

27/09/2021

১৪ নভেম্বর শুরু হচ্ছে এসএসসি এবং ২ ডিসেম্বর থেকে এইচএসসি পরীক্ষা
সূত্রঃচ্যানেল 24

 ে_রাখার_সহজ_টেকনিকআসসালামুআলাইকুম।  আমরা অনেকেই একটা দুশ্চিন্তায় থাকি আর তা হলো Vocabulary কিভাবে মনে করা যায়।আজকে এর স...
11/09/2021

ে_রাখার_সহজ_টেকনিক

আসসালামুআলাইকুম। আমরা অনেকেই একটা দুশ্চিন্তায় থাকি আর তা হলো Vocabulary কিভাবে মনে করা যায়।

আজকে এর সমাধানে সহজ কিছু টেকনিক নিয়ে আলোচনা করবো।

#টেকনিক_১- নিয়মিত পড়তে হবে। প্রতিদিন রুটিন করে না পড়লে এমনিতেই ভুলে যাবে।তাই, প্রতিদিন কমপক্ষে ২০-৩০/৫০ টা করে Word Meaning পড়তে হবে।

#টেকনিক_২- আগের দিনের পড়া একবার করে রিভিশন দিয়ে নাও। তাহলে দেখবে সেগুলো সহজে ভুলবে না।প্রয়োজনে খাতায় লিখে রাখার অভ্যাস করো।

#টেকনিক_৩ঃ চিরকুট বানিয়ে পড়ো। অর্থাৎ প্রতিদিন যে Vocabulary গুলো পড়ছো সেগুলো একটা চিরকুটে লিখে বাইরে যাওয়ার সময়, গাড়িতে বসে ফোন না টিপে চিরকুটে একবার চোখ বুলিয়ে নাও। দেখবে Vocabulary গুলো তোমার আয়ত্তে চলে আসবে।

#টেকনিক_৪ঃ বন্ধুদের সাথে ধরাধরি করো। এটা সবচেয়ে কার্যকরী উপায়। একটি বিষয় আমরা যত বেশি অনুশীলন করি আমরা ততো বেশি সেটা শিখি!

তাই তুমি প্রতিদিন যেই Vocabulary গুলো পড়ছো তা ঝালিয়ে নিতে তোমার বন্ধুদের সাথে প্রাইভেট, কোচিং,বা মেসেন্জারের চ্যাটিং এ ধরাধরি করতে পারো।

এছাড়াও দুই-তিনজন বন্ধু মিলে মেসেন্জার গ্রুপ খুলে বা সরাসরি গ্রুপ স্টাডির মাধ্যমেও খুব সহজেই Vocabulary গুলো মনে রাখতে পারো।

তাই আর সময় নষ্ট না করে আজ থেকেই উপরের টেকনিক গুলো অনুসরণ করে তোমার Vocabulary’র ভান্ডার টা সমৃদ্ধ করো।

Address

Rajshahi

Telephone

+8801755151546

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tushar's English Academy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tushar's English Academy:

Shortcuts

Share

Category