৫৪তম ব্যাচ-রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

  • Home
  • Bangladesh
  • Rajshahi
  • ৫৪তম ব্যাচ-রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

৫৪তম ব্যাচ-রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় 54th BATCH, Political Science, RU

প্রিয় অ্যালামনাই,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেই সোনালী দিনগুলোর কথা মনে আছে? ক্লাসরুমের স্মৃতি, করিড...
27/06/2026

প্রিয় অ্যালামনাই,
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেই সোনালী দিনগুলোর কথা মনে আছে? ক্লাসরুমের স্মৃতি, করিডোরের আড্ডা আর বন্ধুদের সেই কোলাহলকে আবারও ফিরিয়ে আনতে আয়োজিত হতে যাচ্ছে ৩য় অ্যালামনাই সম্মিলন-২০২৬।

শিকড়ের টানে, স্মৃতির আঙিনায় আবারও এক হওয়ার এই মহোৎসবে আপনাকে স্বাগত!

📌 রেজিস্ট্রেশন লিংক: csa.ru.ac.bd/psaaru

নিজে নিবন্ধন করুন এবং আপনার ব্যাচমেট, সিনিয়র ও জুনিয়রদের দ্রুত জানিয়ে দিন। আপনার উপস্থিতি আমাদের এই মিলনমেলাকে পূর্ণতা দেবে।

দেখা হচ্ছে চেনা ক্যাম্পাসে, চেনা আড্ডায়!

21/06/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় অ্যালামনাই পুনর্মিলনী আগামী ৩০-৩১ অক্টোবর, ২০২৬ তারিখে অনুষ্ঠিত হতে যাচ্ছে।

নিবন্ধনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর, ২০২৬

অ্যালামনাই উৎসবে অংশ নিতে কীভাবে নিবন্ধন করবেন, তা এই ভিডিওটিতে বিস্তারিত দেখানো হয়েছে। এ ছাড়াও কমেন্ট বক্সে নিবন্ধনের লিংক এবং গুগল ড্রাইভ লিংক যুক্ত করা আছে। সেখানে আপনারা বিস্তারিত তথ্য (যেমন: নিবন্ধন প্রক্রিয়া, নির্দেশনামূলক ভিডিও, সফল নিবন্ধনের তালিকা, আজীবন সদস্যদের তালিকা) ইত্যাদি পেয়ে যাবেন।

ধন্যবাদ।

ভিডিও ক্রেডিট: Department of Political Science, University of Rajshahi, 57th Batch

প্রিয় রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সদস্যবৃন্দ,সময়ের স্রোতে আমরা আজ ছড়িয়ে আছি দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিশ্বের নানা দেশে।...
21/06/2026

প্রিয় রাষ্ট্রবিজ্ঞান পরিবারের সদস্যবৃন্দ,

সময়ের স্রোতে আমরা আজ ছড়িয়ে আছি দেশের বিভিন্ন প্রান্তে, এমনকি বিশ্বের নানা দেশে। কিন্তু আমাদের সকলের হৃদয়ে এখনও অমলিন হয়ে আছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সেই সোনালী দিনগুলি- ক্লাসরুম, করিডর, সেমিনার, আড্ডা, বন্ধুত্ব আর অসংখ্য স্মৃতি।

সেই স্মৃতিগুলোকে আবারও জীবন্ত করে তুলতে আয়োজিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ৩য় অ্যালামনাই সম্মিলন-২০২৬।

এটি শুধু একটি অনুষ্ঠান নয়; এটি আমাদের শিকড়ের কাছে ফিরে যাওয়ার, পুরোনো বন্ধুদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার এবং নতুন প্রজন্মের সঙ্গে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলার এক অনন্য সুযোগ। অংশগ্রহণের জন্য অনুগ্রহ করে নিচের লিংকে নিবন্ধন করুন।

রেজিস্ট্রেশন লিংক: csa.ru.ac.bd/psaaru

আপনার নিবন্ধন আমাদের এই মিলনমেলাকে আরো সমৃদ্ধ করবে। তাই নিজে নিবন্ধন করুন, আপনার ব্যাচমেট, সিনিয়র ও জুনিয়রদের সাথেও খবরটি ছড়িয়ে দিন।

আসুন, আমরা আবারও এক হই-আমাদের বিভাগ, আমাদের স্মৃতি, আমাদের পরিচয়ের বন্ধনে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগ ৩য় অ্যালামনাই সম্মিলন-এ আপনাকে স্বাগত।

© Post: Farhat Tasnim Mam

ধাপ-১:
প্রথমে লিংক ওপেন করুন ( External Browser Chrome), হোম পেইজে রেজিষ্ট্রেশন সংক্রান্ত ফি ইত্যাদি জানতে পারবেন।

ধাপ-২:
হোম অপশনের ডানপাশে Registration Tab Press করুন। ক্যাটাগরি সিলেক্ট করুন, বর্তমান শিক্ষার্থী হলে স্টুডেন্ট আইডি দিন, গেস্ট থাকলে তা সিলেক্ট করুন। Next অপশনে ক্লিক করুন। ( কারেন্ট স্টুডেন্ট আইডি নম্বর দিলে ইরোর দেখাবে। তাই আপনারা অপেক্ষা করুন)

ধাপ-৩:
নাম, ঠিকানা, পিতা-মাতার নাম, মোবাইল নম্বর, আপনার ছবি ইত্যাদি তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন। Next অপশনে ক্লিক করুন।

ধাপ-৪:
Bill_pay পেইজ ওপেন হবে।

ধাপ-৫:
DBBL NEXUS GATEWAY ওপেন হবে।
Rocket নম্বর আর PIN দিলে নির্ধারিত এমাউন্ট পেমেন্ট হয়ে যাবে।

রেজিষ্ট্রেশন দ্রুত সবাই সম্পূর্ণ করুন।

ধন্যবাদ

প্রতিষ্ঠার ৭২ বছর!শুভ জন্মদিন! দেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় ❤️ #রাজশাহী_বিশ্ববিদ্যালয়
06/07/2025

প্রতিষ্ঠার ৭২ বছর!
শুভ জন্মদিন! দেশের দ্বিতীয় প্রাচীন বিশ্ববিদ্যালয় ❤️
#রাজশাহী_বিশ্ববিদ্যালয়

🤲
25/06/2025

🤲

খুবি শিক্ষার্থীকে বাঁচাতে এগিয়ে আসুন...

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিন (বিভাগ) সম্প্রতি একের পর এক মর্মা*ন্তিক ঘটনার মুখোমুখি হয়েছে। গত ৯ জুন ২২ ব্যাচের এক শিক্ষার্থী আত্ম*হত্যা করেন। তার রেশ কাটতে না কাটতেই ১৫ জুন ১৭ ব্যাচের আরেক শিক্ষার্থী একইভাবে জী*বন শে*ষ করে দেন। পুরো আইন পরিবার তখনও শোকাহত, মানসিকভাবে বিধ্বস্ত।

এরই মধ্যে জানতে পারি ১৮ ব্যাচের আরেক শিক্ষার্থী রাকিব জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে। তার Bone Marrow Transplantation জরুরি, অন্যথায় তাকে বাঁচানো সম্ভব নয়।

রাকিব একটি স্বপ্ন নিয়ে আইন পড়ছে—একদিন সে একজন বিচারক হবে। কিন্তু এখন জীবনই অনিশ্চিত। তার পরিবার আর্থিকভাবে সচ্ছল নয়। তবুও সাহায্য না নিয়ে নিজেদের সর্বোচ্চ দিয়ে ১৫ লাখ টাকা সংগ্রহ করেছে—জমিজমা বিক্রি করে। কিন্তু চিকিৎসার মোট খরচ প্রায় ৫০ লাখ টাকা। এই বিশাল ব্যয় একার পক্ষে বহন করা অসম্ভব। তাই বাধ্য হয়ে সে আমাদের, আপনাদের সবার দ্বারস্থ হয়েছে।

অর্থ পাঠানোর মাধ্যমসমূহ:

bKash: (Personal)
📱 01748641414 (Amit Debnath)
📱 01787761226 (Mahmudul Hasan)
📱 01795469321 (Tawsif Anik)
📱 01729408713 (Md. Ataullah)

Rocket:
📱 016251534415

Nagad:
📱 01766225186

Bank Information:
Account Name: 18 BATCH, LAW DISCIPLINE, KU
Account Number: 0200024005564
Bank: Agrani Bank, Khulna University Branch
Routing Number: 010471690

13/06/2025

>

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮–১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মাসুদ রানা আজ বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মা'রা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

তিনি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা ছিলেন। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিলেন, পাশাপাশি হেপাটাইটিস বি-তেও আক্রান্ত ছিলেন। ঈদের আগের দিন থেকে ডায়রিয়ায় ভুগছিলেন বলে জানা গেছে।

©

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা!ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার ঈদ।ঈদ মোবারক! 🌙
06/06/2025

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা!
ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক আপনার ঈদ।
ঈদ মোবারক! 🌙

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী, আমাদের ছোটভাই ভাই মোঃ মোত্তাফিল আজম দুরারোগ্...
31/05/2025

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের মেধাবী শিক্ষার্থী, আমাদের ছোটভাই ভাই মোঃ মোত্তাফিল আজম দুরারোগ্য ও মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত। আপনার ছোট্ট একটু সহোযোগিতায় বাঁচতে পারে একটা প্রাণ, হাসি ফুটবে একটা পরিবারের মুখে।

রাষ্ট্রবিজ্ঞান পরিবারে সকল প্রাক্তন ভাই-বোন ও সকলের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর অনুরোধ রইলো।

Address

Rajshahi
6205

Website

Alerts

Be the first to know and let us send you an email when ৫৪তম ব্যাচ-রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয় posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category