Keep Learning Everyday_Mahmud

Keep Learning Everyday_Mahmud

Share

Learner | Public Speaker | Traveler | Entrepreneur

Photos from Keep Learning Everyday_Mahmud's post 26/07/2023

ডেঙ্গু বর্তমান এক আতঙ্কের নাম..

সচেতন হন
সচেতনতা ছড়িয়ে দিন

15/05/2023

আজ কঠিন, আগামীকাল অনেক কঠিন, কিন্তু পরশু সুন্দর। অধিকাংশ মানুষ কাল সন্ধ্যায় মারা যাবে।

জ্যাক মা

Photos from Keep Learning Everyday_Mahmud's post 05/03/2023

🌹🍀🌿ইংলিশে কথা বলা শিখতে এই ৬৬টি Structure ই যথেষ্ট!🌿🍀🌹
©copied
[[শেয়ার করে নিজের টাইমলাইনে রেখে দিন]]🌸🔥

21/02/2023

বয়সের ভাড়ে ঠিকমতো হাটতে পারেন না, লাঠির সাহায্য নিয়ে খুড়িয়ে খুড়িয়ে হাঠেন..

একাই আসছেন একটা ফুল নিয়ে শহীদদের শ্রদ্ধা জানাতে 🥀❤️

আহা দেশপ্রেম, মাতৃভূমি মাতৃভাষা এ যেন এক একটা গর্বের জায়গা💪

আসলে দেশকে ভালোবাসার মহত্ত্বই আলাদা😍😍

27/01/2023

বন্ধুদের নিয়ে চর খিদিরপুরে একদিন💗

পদ্মার গ্রাসে বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যাচ্ছে রাজশাহীর চর খিদিরপুর। মাত্র ২০০ মিটার ভাঙলেই নদীগর্ভে হারিয়ে যাবে সীমান্তবর্তী চরে গড়ে উঠা ভূখন্ডটি। এর সঙ্গে হারিয়ে যাবে ওই ভূখন্ডে বসবাসরত এক সময়ের ১২ হাজার মানুষের সুখ-দুঃখ ও স্বপ্ন বিনির্মাণের গল্পগুলো। হারিয়ে যাবে প্রকৃতির সঙ্গে যুদ্ধরত নরনারীর আশা নিরাশার গল্প, বার বার ভাঙনেও শিরদাঁড়া সোজা হয়ে দাঁড়ানো সংগ্রামমুখর মানুষের সংগ্রামী ইতিহাস।

মানুষে মানুষে আত্নিক বন্ধন অটুট থাকুক💗

28/10/2022

ইসলামের দৃষ্টিতে পবিত্র জুমা ও জুমাবারের রাত-দিন অপরিসীম গুরুত্বপূর্ণ। জুমার দিনকে সাপ্তাহিক ঈদের দিন বলা হয়েছে।

জুমার দিনের সওয়াব ও মর্যাদা ঈদুল ফিতর ও ঈদুল আজহার মতোই। এ দিন ইসলামী ইতিহাসে বড় বড় ও মহৎ কিছু ঘটনা ঘটেছে।

জুমার গুরুত্ব আল্লাহ তায়ালার কাছে এত বেশি যে, কোরআনে ‘জুমা’ নামে একটি স্বতন্ত্র সূরা নাজিল করা হয়েছে।

আল্লাহ তা'আলা কোরআনে ইরশাদ করেন, হে মুমিনগণ! জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয়, তখন তোমরা আল্লাহর স্মরণে (মসজিদে) এগিয়ে যাও এবং বেচা-কেনা (দুনিয়াবি যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর; যদি তোমরা জানতে। (সূরা জুমা- ০৯)।

রাসুল (সা.) একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন।(ইবনে মাজাহ, হাদিস নম্বর ১০৯৮)।

এক হাদিসে নবী (সা.) ইরশাদ করেছেন, যে দিনগুলোতে সূর্য উদিত হয়, ওই দিনগুলোর মধ্যে জুমার দিন সর্বোত্তম। ওই দিন হজরত আদমকে (আ.) সৃষ্টি করা হয়েছে। ওই দিন তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং ওই দিনই তাকে জান্নাত থেকে বের করে দেওয়া হয়। আর ওই দিনই কিয়ামত অনুষ্ঠিত হবে। (মুসলিম শরিফ , হাদিস নম্বর ৮৫৪)

মহানবী (সা.) আরো ইরশাদ করেছেন, জুমার দিন দোয়া কবুল হওয়ার একটি সময় আছে , কোনো মুসলিম যদি সেই সময়টা পায়, আর তখন যদি সে নামাজে থাকে, তাহলে তার যেকোনো কল্যাণ কামনা আল্লাহ পূরণ করেন। (বুখারি, হাদিস নম্বর ৬৪০০)

জুমার দিনের বিশেষ আমল

রাসুল (সা.) এরশাদ করেন, তোমরা জুমার দিনে আমার ওপর বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয়। (আবু দাউদ, হাদিস নম্বর ১০৪৭)।

এমনিতেই তিরমিজি শরিফের হাদিস অনুযায়ী আমরা জানতে পারি, যে ব্যক্তি দরুদ পাঠ করে আল্লাহ তার ওপর ১০টি রহমত নাযিল করবেন। সুতরাং আমাদের জুমার দিন অন্যান্য আমলের সাথে সাথে বেশি বেশি দরুদ পাঠ করতে হবে।

জুমার গুরুত্ব ও তাৎপর্য বিবেচনা করে প্রতিটি মুসলিমের উচিত এই দিনটিকে কাজে লাগানো

25/10/2022

#মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি হলো তারা এ বিষয়টি খুজে বের করতে পেরেছে যে মানুষ তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন এর মাধ্যমেই জীবন পরিবর্তন করে ফেলতে পারে🥀
— অরফাহ উইনফ্রে

19/10/2022

1. শিক্ষনীয় ছোট গল্প :🥀🥀

একদিন সক্রেটিসের কাছে তাঁর এক পরিচিত লোক এসে বললেন: আপনি কি জানেন আপনার বন্ধু সম্পর্কে আমি কি শুনেছি?

সক্রেটিস তেমন আগ্রহী না হয়ে বললেন: থামুন দয়া করে।

আমাকে কিছু বলার আগে আপনাকে ছোট্ট একটা পরীক্ষা পার হতে হবে; এই পরীক্ষার নাম তিন ছাঁকনি পরীক্ষা ।

লোকটা অবাক হয়ে প্রশ্ন করল: তিন ছাঁকনি- ট্রিপল ফিল্টার!!
এটা আবার কি জিনিস?
সক্রেটিস বললেন : আমার বন্ধু সম্পর্কে আমাকে কিছু বলার আগে আপনি যা বলবেন তা ফিল্টার করে নেওয়া ভালো।
তিন ধাপে ছাঁকা হবে বলে আমি এটাকে 'ট্রিপল ফিল্টার টেস্ট' বলি।

প্রথম ফিল্টার হলো - সত্যবাদিতা /Truthfulness.
আপনি কি নিশ্চিত যে আপনি যা বলবেন তা সত্য?
লোকটা বলল : না, আমি শুধু শুনেছি মাত্র এতটুকুই।
পুরোপুরি সত্য কিনা, তা নিশ্চিত নই।
সক্রেটিস বললেন: ঠিক আছে।
তাহলে আপনি জানেন না এটা সত্য কিনা?
এবার দ্বিতীয় ফিল্টার। এই ফিল্টারের নাম হল ‘ভালোত্ব /Goodness.
আমার বন্ধু সম্পর্কে আপনি যা বলবেন তা কি ভালো কোনো বিষয়?
লোকটা একটু আমতা আমতা করে বলল:
না, ঠিক ভালো নয়, বরং খারাপ কিছু।

সক্রেটিস বললেন : তার মানে আপনি আমার বন্ধু সম্পর্কে এমন একটা খারাপ কথা বলতে এসেছেন যা আদৌ সত্য কিনা সে ব্যাপারে আপনি নিশ্চিত নন।
আচ্ছা, আপনি হয়ত এখনো পরীক্ষায় পাস করতে পারেন। কারণ তিন নাম্বার ফিল্টার বাকি আছে।
এটা হল ‘উপকারিতা / Usefulness.

আমার বন্ধু সম্পর্কে আপনি যা বলবেন তা কি আমার বা আপনার কোনো উপকারে লাগবে?

লোকটি বলল: না, সেরকমও ঠিক না। এতে আমার বা আপনার কারোই উপকৃত হওয়ার তেমন সম্ভাবনা নেই।
সক্রেটিস শান্তভাবে বললেন বেশ: আপনি যা বলতে চান তা- সত্য না, ভালো কিছুও না, আবার আমার বা আপনার কোনো উপকারেও আসবে না।
তাহলে কেনইবা আমরা এসব অহেতুক কাজে সময় নষ্ট করব?

চলুন, সময়টাকে একটা ভালো কাজে ব্যয় করি।
লোকটা তখন আর কিছু না বলে চলে গেল।

আমাদের সকলের উচিৎ নিজ চোখে না দেখে, নিজ কানে না শুনে, সম্পূর্ণ নিশ্চিত না হয়ে অপরের সমালোচনা থেকে বিরত থেকে উত্তম কাজ করা ৷...…

16/10/2022

Day and night are alike to a blind man.

14/10/2022

আসসালামু আলাইকুম🙋‍♂️🙋‍♂️

আমার পেজে ( keep learning Everyday) আপনাকে স্বাগতম🥀🥀

একজন শিক্ষার্থী হিসেবে আমাদের জ্ঞান চিন্তা শক্তিকে বিকাশের জন্য..

ভ্রমন, নতুন বই পড়া, চলমান বিশ্বের রাজনীতি অর্থনীতি সব বিষয় স্পষ্ট ধারনা থাকা প্রয়োজন👍

আমি এখানে চলমান বিশ্বের আলোচিত বিষয় উপস্থাপন, বিভিন্ন ভ্রমনের ব্লগ, নতুন নতুন বই পড়ে রিভিউ, সামাজিক বিভিন্ন বিষয় উপস্থাপন করব ইনশাআল্লাহ 💗💗

Hope that it will help you to enrich your knowledge with entertainment 💝💝

Keep with us..

Follow my page🥀💓

Take💝💝

Assalamualikum 🙋‍♂️

Want your school to be the top-listed School/college?

Telephone

Website