Uniaid and Neuro Nursing Coaching Rajshahi Branch

Uniaid and Neuro Nursing Coaching Rajshahi Branch

Share

Uniaid and Neuro Nursing Coaching, Rajshahi Branch.

16/08/2023
15/07/2022

নার্সিং এ বিসিএসঃ

অনেকেই জানতে চাইছেন নার্সিং থেকে বিসিএস দেয়া যায় কিনা..দেয়া গেলেও কিভাবে..ডিপ্লোমা ইন নার্সিং যারা করছেন তারা পারবে কিনা এসকল প্রশ্ন নিয়েই আজকের লিখা-
হ্যা আপনি নার্সিং থেকে অবশ্যই বিসিএস দিতে পারবেন তবে জেনারেল ক্যাডারে এপ্লাই করতে পারবেন। যারা চার বছরের বিএসসি ইন নার্সিং করছেন তারা গ্র্যাজুয়েশন শেষ করেই পারবেন
কিন্তু যারা ডিপ্লোমা ইন নার্সিং করছেন তারা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (University Grants Commission) কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে মাষ্টার্স ডিগ্রী কমপ্লিট সাপেক্ষে জেনারেল ক্যাডারে বিসিএস দিতে পারবেন।।।
নিম্নোক্ত পদগুলা আপনি চয়েসে রাখতে পারবেনঃ
১.সহকারী কমিশনার
২.সহকারী পরিচালক/সহকারী জেলা কমান্ডেন্ট /ব্যাটালিয়ন উপ অধিনায়ক
৩. সহকারী মহা হিসাব রক্ষক
৪. সহকারী নিবন্ধক
৫. সহকারী প্রধান
৬. পরিবার পরিকল্পনা কর্মকর্তা
৭. সহকারী খাদ্য নিয়ন্ত্রক/
সমমানের পদ
৮. সহকারী সচিব
৯. সহকারি পরিচালক/তথ্য কর্মকর্তা/ গবেষনা কর্মকর্তা /
সমমানের পদ
১০. সহকারি পরিচালক( অনুষ্ঠান)
১১. সহকারী বার্তা নিয়ন্ত্রক
১২. সহকারী পুলিশ সুপার
১৩. সহকারী ট্রাফিক সুপারিন্টেনডেন্ট
১৪. সহকারী কর কমিশনার
১৫. সহকারী পোস্টমাস্টার জেনারেল/ সমমানের পদ

08/07/2022

নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২-২৩
(বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক প্রণীত ভর্তি নীতিমালা ২০১৯ অনুযায়ী)
• BSc in Nursing.
• Diplomatic in Nursing Science and Midwifery.
• Diploma in Midwifery.
• উল্লেখিত ৩ টি কোর্সে আবেদনের নূন্যতম যোগ্যতাঃ
BSc in Nursing :
Diploma in Nursing Science and Midwifery & Diploma in Midwifery ভর্তি পরীক্ষা ২০২২-২৩ এ অংশগ্রহণ করার জন্য SSC & HSC পাশের সাল হতে হবেঃ
• HSC: 2021/2022
• SSC: 2019/2020
অর্থাৎঃ ২০১৯ সাল থেকে নার্সিং ভর্তি পরীক্ষায় 3rd Time বাদ দেওয়া হয়েছে। উল্লেখিত সালের বাইরে SSC/HSC পাশের সাল হলে, নার্সিং ভর্তি পরীক্ষা ২০২২ এ আবেদন করা যাবে না।
• BSc In Nursing :
SSC + HSC মোট GPA কমপক্ষেঃ 7.00 থাকতে হবে এবং SSC GPA কমপক্ষে 3.00 & HSC GPA কমপক্ষে 3.00 থাকতে হবে এবং উভয় পরীক্ষায় জীববিজ্ঞান কমপক্ষে 3.00 গ্রেড পয়েন্ট থাকতে হবে।
• Diploma In Nursing Science and Midwifery & Diploma In Midwifery:
যেকোনো বিভাগ (বিজ্ঞান/ মানবিক/ব্যাবসা) থেকে SSC ও HSC বা সমমানের দুটি পরীক্ষায় মোট GPA কমপক্ষেঃ 6.00 থাকতে হবে এবং SSC GPA কমপক্ষে 2.5 & HSC GPA কমপক্ষে 2.5 থাকতে হবে।
বিশেষ দ্রষ্টব্যঃ
ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই কোর্সে শুধুমাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন।

29/06/2022

❤️❤️❤️স্বপ্ন যখন রাবি❤️❤️❤️
রাজশাহী বিশ্ববিদ্যালয় এর A ইউনিটের সাবজেক্টের শর্তাবলী ও আসনসংখ্যা জেনে নাও।।।

A ইউনিট এর সাবজেক্ট গুলোতে সাইন্স, আর্টস বা কমার্স এর জন্য আলাদা আলাদা ভাবে সিট ভাগ করা নাই।যার এডমিশান এর স্কোর ভাল থাকবে সেই আগে সাবজেক্ট পাবে। তবে যেই সাবজেক্ট নিতে চাইবে তাকে আগে সেই সাবজেক্ট এর শর্ত পুরন করতে হবে :-) ।

👉আইন বিভাগ: আইন বিভাগ ভর্তি হতে চাইলে বাংলা ও ইংরেজি অংশে ন্যূনতম ১৪ নম্বর করে পেতে হবে।

👉আইন ও ভূমি প্রশাসন : এই বিভাগ ভর্তি হতে চাইলে বাংলা ও ইংরেজি অংশে ন্যূনতম ১৪ নম্বর করে পেতে হবে।

👉অর্থনীতি বিভাগ : এইচএসসিতে গণিত ২০০ নম্বর বা অর্থনীতি ২০০ নম্বরের পঠিত হতে হবে। আর এই সাবজেক্টগুলো কমপক্ষে A- থাকতে হবে।

👉রাষ্ট্রবিজ্ঞান : এই বিভাগের জন্য পৃথক কোন শর্ত নেই।

👉সমাজকর্ম বিভাগ : ৭০% আসন মানবিক শাখার জন্য বাকি ৩০% হচ্ছে বিজ্ঞান শাখা + বাণিজ্য শাখার জন্য

👉সমাজবিজ্ঞান :এই বিভাগের জন্য পৃথক কোন শর্ত নেই।

👉গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ:এই বিভাগের জন্য পৃথক কোন শর্ত নেই।

👉ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্টবিভাগ :এই বিভাগের জন্য পৃথক কোন শর্ত নেই।

👉লোকপ্রশাসন বিভাগ :এই বিভাগের জন্য পৃথক কোন শর্ত নেই।

👉নৃবিজ্ঞান বিভাগ: এই বিভাগ ভর্তি হতে চাইলে ইংরেজি অংশ ন্যূনতম ১৪ নম্বর পেতে হবে। ৬০% আসন সংখ্যা বিজ্ঞান শাখার জন্য, ৩০% আসন সংখ্যা মানবিক শাখার, ১০% বাণিজ্য শাখার জন্য।

👉ফোকলোর বিভাগ: এই বিভাগের জন্য পৃথক কোন শর্ত নেই।

👉আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ : এই বিভাগের জন্য পৃথক কোন শর্ত নেই।

👉শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট :এই বিভাগ ভর্তি হতে চাইলে ইংরেজি অংশ ন্যূনতম ১৪ নম্বর পেতে হবে। বিজ্ঞান শাখার জন্য ২০ টি আসন, মানবিক শাখার জন্য ১৫ টি আসন সংখ্যা আর বাণিজ্য শাখার জন্য ১৫ টি আসন সংখ্যা সংরক্ষিত রয়েছে।

☑ দর্শন বিভাগঃ
যাদের ইন্টার এ ২০০ নম্বরের যুক্তিবিদ্যা সাবজেক্ট ছিলো তাদের জন্য দর্শন বিভাগ এ ৪০% আসন সংরক্ষিত থাকবে :-) । তারপর বাকি ৬০% এ অন্য গ্রুপ এর স্টুডেন্ট দের ভর্তি করা হবে :-) ।

☑ ইতিহাস বিভাগঃ
যাদের ইন্টার এ ইতিহাস সাবজেক্ট ছিল তাদের জন্য ইতিহাস বিভাগ এ ৪০ টি আসন সংরক্ষিত থাকবে :-) । তারপর বাকি ৬০ টি আসন এ অন্য গ্রুপ এর স্টুডেন্ট দের ভর্তি করা হবে :-) ।

☑ ইংরেজি বিভাগঃ
ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্রে আগে MCQ পরীক্ষায় পাস করার পর যারা ইংরেজি অংশে বেশি নম্বর পাবে। চারটি শিফট থেকে তাদের মধ্যে থেকে স্কোর এর দিক দিয়ে ১০০০ জনকে আবার ৫০ মার্ক এর ইংলিশ এর ওপর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।যারা এই লিখিত পরীক্ষায় পাস করবে পাস মার্কস ২০ । তাদের MCQ ও লিখিত পরীক্ষার নাম্বার যোগ করে নতুন করে মেধা তালিকা প্রকাশ করা হবে :-) ।এই তালিকা থেকে ইংরেজি বিভাগে ভর্তি করানো হবে।

☑ বাংলা বিভাগঃ
প্রার্থী কে অবশ্যই ইন্টার এ ২০০ নম্বরের বাংলা সাবজেক্ট পড়ে আসতে হবে।মোট আসনসংখ্যার ৭৫% আসন আর্টস এর স্টুডেন্ট দের জন্য বরাদ্দ থাকবে।আর ২৫% আসন সাইন্স ও কমার্স এর স্টুডেন্ট দের জন্য বরাদ্দ থাকবে :-) । আর বাংলায় ভর্তি হতে চাইলে পরীক্ষায় বাংলার ৩৫ এর ভিতর অবশ্যই ১৫ পেতে হবে :-) ।

☑ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি_বিভাগঃ
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগে ভর্তির জন্য সাবজেক্ট ভিত্তিক কোন শর্ত নেই । আসন সংখ্যা নিয়েও কোন শর্ত নেই।যার স্কোর ভাল থাকবে সেই ইচ্ছে করলে নিতে পারবে এই সাবজেক্ট :-) ।

☑ ভাষা বিভাগঃ
ভাষা বিভাগে ভর্তির জন্য সাবজেক্ট ভিত্তিক কোন শর্ত নেই । আসন সংখ্যা নিয়েও কোন শর্ত নেই।যার স্কোর ভাল থাকবে সেই ইচ্ছে করলে নিতে পারবে এই সাবজেক্ট :-) ।

☑ আরবী বিভাগঃ
আরবী বিভাগে ভর্তির জন্য সাবজেক্ট ভিত্তিক কোন শর্ত নেই। দাখিল/আলীম পাস করা ছাত্র ছাত্রীদের জন্য ১০০% আসন সংখ্যা বরাদ্দ থাকবে অথবা এসএসসি / এইচএসসি পর্যায়ে আরবি বিষয় থাকতে হবে :-) ।

☑ ইসলামিক স্টাডিজ বিভাগঃ
ইসলামিক স্টাডিজ বিভাগে ভর্তির জন্য সাবজেক্ট ভিত্তিক কোন শর্ত নেই। দাখিল/আলীম পাস করা ছাত্র ছাত্রীদের জন্য ১০০% আসন সংখ্যা বরাদ্দ থাকবে অথবা এইচএসসি পর্যায়ে ইসলামিক স্টাডিজসহ পাশ শিক্ষার্থীরা ভর্তি হতে পারবে :-) ।

☑ নাট্যকলা বিভাগঃ
নাট্যকলা বিভাগে ভর্তির জন্য সাবজেক্ট ভিত্তিক কোন শর্ত নেই। নাট্যকলা বিভাগে ভর্তির জন্য আগে MCQ পরীক্ষায় ৪০ মার্ক পেয়ে পাস করতে হবে তারপর ব্যাবহারিক পরীক্ষায় ১০০ মার্ক এর ভিতর ৪০ পেয়ে পাস করতে হবে। MCQ পরীক্ষা আর ব্যাবহারিক পরীক্ষার নাম্বার যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হবে।MCQ পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশের পর ৩য় দিন থেকে ৭ম দিন পর্যন্ত নাট্যকলা বিভাগের ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে :-) ।

☑ সংঙ্গীত বিভাগঃ
সংগীত বিভাগে ভর্তির জন্য সাবজেক্ট ভিত্তিক কোন শর্ত নেই। সংগীত বিভাগে ভর্তির জন্য আগে MCQ পরীক্ষায় ৪০ মার্ক পেয়ে পাস করতে হবে তারপর ব্যাবহারিক পরীক্ষায় ১০০ মার্ক এর ভিতর ৪০ পেয়ে পাস করতে হবে। MCQ পরীক্ষা আর ব্যাবহারিক পরীক্ষার নাম্বার যোগ করে মেধাতালিকা প্রকাশ করা হবে। MCQ পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশের পর ৩য় দিন থেকে ৭ম দিন পর্যন্ত সংগীত বিভাগের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে :-) ।

☑ চিত্রকলা,প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগঃ
এই বিভাগে ভর্তির জন্য সাবজেক্ট ভিত্তিক কোন শর্ত নেই। এই বিভাগে ভর্তির জন্য আগে MCQ পরীক্ষায় ৪০ মার্ক পেয়ে পাস করতে হবে তারপর ব্যাবহারিক পরীক্ষায় ১০০ মার্ক এর ভিতর ৪০ পেয়ে পাস করতে হবে।শুধু মাত্র ব্যবহারিক পরীক্ষার নাম্বার দিয়ে মেধাতালিকা প্রকাশ করা হবে। MCQ পরীক্ষার প্রাথমিক ফলাফল প্রকাশের পর ৩য় দিন থেকে ৭ম দিন পর্যন্ত সংগীত বিভাগের ব্যাবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে :-) । এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ২০% ও ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮০% এর সমন্বয়ে মেধা তালিকা প্রকাশিত করা হবে।

☑ মৃৎশিল্প ও ভাস্কর্য বিভাগঃ
এই বিভাগে ভর্তির জন্য সাবজেক্ট ভিত্তিক কোন শর্ত নেই। এই বিভাগে ভর্তির জন্য আগে MCQ পরীক্ষায় ৪০ মার্ক পেয়ে পাস করতে হবে তারপর ব্যাবহারিক পরীক্ষায় ১০০ মার্ক এর ভিতর ৪০ পেয়ে পাস করতে হবে। শুধু মাত্র ব্যাবহারিক পরীক্ষার নাম্বার দিয়ে মেধাতালিকা প্রকাশ করা হবে।এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ২০% ও ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮০% এর সমন্বয়ে মেধা তালিকা প্রকাশিত করা হবে।

☑ গ্রাফিকস ডিজাইন কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগঃ
এই বিভাগে ভর্তির জন্য সাবজেক্ট ভিত্তিক কোন শর্ত নেই। এই বিভাগে ভর্তির জন্য আগে MCQ পরীক্ষায় ৪০ মার্ক পেয়ে পাস করতে হবে তারপর ব্যাবহারিক পরীক্ষায় ১০০ মার্ক এর ভিতর ৪০ পেয়ে পাস করতে হবে। শুধু মাত্র ব্যাবহারিক পরীক্ষার নাম্বার দিয়ে মেধাতালিকা প্রকাশ করা হবে।এমসিকিউ পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ২০% ও ব্যবহারিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর ৮০% এর সমন্বয়ে মেধা তালিকা প্রকাশিত করা হবে।

➢আইন বিভাগ -১১০
➢আইন ও ভূমি প্রশাসন-৫০
➢ অর্থনীতি ১০০ টি
➢ রাষ্ট্রবিজ্ঞান ১০০ টি
➢ সমাজকর্ম ৭০ টি
➢ সমাজ বিজ্ঞান ৮০ টি
➢ গণসংযোগ ও সাংবাদিকতা ৫০ টি
➢ ইনফরমেশন সায়েন্স এন্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট ৬৬ টি
➢ লোক প্রশাসন ৫০ টি
➢ নৃবিজ্ঞান ৫০ টি
➢ ফোকলার ৬০ টি
➢ আন্তর্জাতিক সম্পর্ক ৪০ টি
➢ শিক্ষা ও গবেষনা ইন্সটিটিউট ৫০ টি
➢ দর্শন- ১১০ টি
➢ ইতিহাস- ১০০ টি
➢ ইংরেজি- ১০০ টি
➢ বাংলা- ৮০ টি
➢ ইসলামের ইতিহাস ও সংস্কৃতি- ১১০ টি
➢ ভাষা-উর্দু- ৪০টি, ফার্সী- ৪০টি ,সংস্কৃত-৫৬ টি
➢ আরবি-১১০
➢ ইসলামিক স্টাডিজ-১১০
➢ নাট্যকলা-২০
➢ সংগীত-৩০
➢চিত্রকলা,প্রাচ্যকলা ও ছাপচিত্র -৪৫
➢মৃৎশিল্প ও ভাস্কর্য -৩০
➢গ্রাফিক্স ডিজাইন কারুকলা -৪৫

সবার জন্য শুভ কামনা রইলো।

24/06/2022

✅গুচ্ছ

➖বি ইউনিট মানবিক বিভাগ➖

➖➖কিছু তথ্য জেনে রাখো➖➖
✅আসন সংখ্যাঃ ৬১২৯ টি(বিভাগ পরিবর্তনসহ)
[মানে বিজ্ঞান ও বানিজ্যের কিছু আসন সহ]
✅পূর্ণমানঃ ১০০।
✅নেগেটিভ মার্কঃ ০.২৫।
✅পাশ মার্কঃ ৩০ ।
✅সময়ঃ ৬০ মিনিট
✅পরীক্ষার কেন্দ্রঃ এডমিট কার্ডে থাকবে।
✅পরীক্ষার তারিখঃ ১৩ আগস্ট।

✅সেকেন্ড টাইম থাকছে।
সেকেন্ড টাইমার দের জন্য সুবর্ণ সুযোগ।

🔳আবেদন শুরুঃ ১৫ জুন থেকে।

➖➖মানবন্টন➖➖

✍️বাংলা➖ ৩৫
✍️ইংরেজী ➖৩৫
✍️জিকে➖ ৩০
[আইসিটি বিষয়ক কয়েকটি থাকবে ]

➖➖প্রস্তুতি➖➖
✅এইচএসসির সিলেবাস থেকে ১০০% কমন।
✅ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নব্যাংক অবশ্যই
পড়তে হবে।

✅যারা ঢাবির বি ইউনিট, রাবির এ ইউনিটের
প্রস্তুতি নিয়েছিলে তাদের আলাদা
কিছু পড়ার দরকার নেই।

✅ আইসিটির জন্য বিসিএস ও মেইন বইয়ের শর্ট
সিলেবাস পড়লেই হয়ে যাবে।

✅আগে যা পড়ছো সেগুলো রিভিশন দাও।

➖বিশ্ববিদ্যালয়ের নাম ও আসন সংখ্যাঃ

১। ইসলামী বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ১৪৭১ টি
২। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার:৩১০ টি
৩।খুলনা বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার:৪৩৫ টি
৪।হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ৩৬৫ টি
৫। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ২৮ টি
৬। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ১৮৬ টি
৭।জগন্নাথ বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ৮৫০ টি
৮। কুমিল্লা বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ২৭৩ টি
৯।জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ৫৪০ টি
১০। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ১০০ টি
১১।বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ৩৯৮ টি
১২।পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ১৪৫ টি
১৩।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ৩৮৫ টি
১৪। বরিশাল বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ৪৬৩ টি
১৫।রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
➖ নেই
১৬।রবীন্দ্র বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ১২০ টি
১৭।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি
➖মানবিক শাখার: নেই
১৮।শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ৩০ টি
১৯। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
➖মানবিক শাখার: ৩০ টি
২০) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ
২১) চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
২২) ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়

⬛ বিগত বছরের তথ্য
➖চান্স পেয়েছে সর্বোচ্চ ➖৯৩ মার্ক
➖সর্বনিম্ন ➖৫০ মার্ক

22/06/2022

আসসালামু আলাইকুম।
Uniaid and Neuro Nursing Coaching, Rajshahi Branch এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Telephone

Website

Address


Bangladesh Krishi Unnaon Bank 2nd Floor
Rajshahi

Opening Hours

Monday 08:00 - 20:00
Tuesday 08:00 - 20:00
Wednesday 08:00 - 20:00
Thursday 08:00 - 20:00
Friday 08:00 - 20:00
Saturday 08:00 - 20:00
Sunday 08:00 - 20:00