Edu SAC

Edu SAC We learn & teach

Junior Schooler ship examination 2025 rutine
15/12/2025

Junior Schooler ship examination 2025 rutine

25/09/2025
২০২৫ সালের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এবং প্রশ্নের মানবন্টন 💙
24/09/2025

২০২৫ সালের অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি এবং প্রশ্নের মানবন্টন 💙

আজ আমরা যে শহরটাকে রাজশাহী বলে জানি, তার নামের পেছনে এমন কত ইতিহাস, ব্যাখ্যা আর ভালোবাসা লুকিয়ে আছে, তা কজনই বা জানিরাজশ...
08/07/2025

আজ আমরা যে শহরটাকে রাজশাহী বলে জানি, তার নামের পেছনে এমন কত ইতিহাস, ব্যাখ্যা আর ভালোবাসা লুকিয়ে আছে, তা কজনই বা জানি

রাজশাহী নামকরণের ইতিহাস – কোথা থেকে এলো এই নাম?

রাজশাহী — নামটি শুনলেই যেন একটা শান্ত, রাজকীয়, ঐতিহ্যমণ্ডিত শহরের ছবি চোখে ভেসে ওঠে। কিন্তু কি জানো, এই ‘রাজশাহী’ নামটা কিভাবে এলো?

রাজা ও শাহ — দুটি শব্দই ‘শাসক’ অর্থবোধক, একটি সংস্কৃত, অন্যটি ফারসী। এই দুটি থেকেই গঠিত ‘রাজশাহী’ — অর্থাৎ রাজাধিরাজের রাজ্য, এক রাজকীয় অঞ্চল।

শহরটির প্রাচীন নাম ছিল মহাকালগড়, পরে রূপ নেয় রামপুর বোয়ালিয়া নামকরণে। এখানকার ‘বোয়ালিয়া’ শব্দের উৎস ফারসী ‘বু’ (সুবাস) ও আরবি ‘ওয়ালী’ (আল্লাহর বন্ধু) শব্দ থেকে, যার মিলিত অর্থ: আওলিয়াগণের সুবাসিত স্থান।

১৭০৪ থেকে ১৭২৫ সাল পর্যন্ত বাংলার নবাব মুর্শিদকুলী খান রাজস্ব আদায়ের সুবিধার্থে সমগ্র বাংলা ১৩টি চাকলায় বিভক্ত করেন, যার মধ্যে অন্যতম ছিল ‘চাকলা রাজশাহী’। এই চাকলার জমিদার ছিলেন উদয় নারায়ণ, যিনি হয়তো নবাবের কাছ থেকে ‘রাজা’ উপাধি লাভ করেন। অনেক ইতিহাসবিদ মনে করেন, এই কারণেই এলাকাটির নাম হয় ‘রাজশাহী’ — রাজা + শাহী (রাজকীয়)!

একজন ব্রিটিশ ইতিহাসবিদ ব্লকম্যান মনে করেন, হিন্দু রাজা গণেশ মুসলিম সালতানাতের মসনদে উঠার সময় ‘শাহ’ উপাধি পান, আর সেই সময় থেকেই এই নামের সূচনা হয়। তবে অনেকেই বলেন, এই ব্যাখ্যার সঠিক প্রমাণ নেই।

মি. গ্রান্ট ও অক্ষয় কুমার মৈত্রেয় দাবি করেন, রাণী ভবানী ছিলেন রাজশাহী নামের মূল প্রবর্তক। তিনি নাটোরের জমিদার রামজীবনের স্ত্রী ছিলেন এবং তাঁর শাসনকালেই ‘রাজশাহী’ নামটি জনপ্রিয়তা পায়।

➤ ১৭২২ সালে প্রথমবার সরকারি নথিতে ‘রাজশাহী’ নাম দেখা যায়।
➤ ব্রিটিশ আমলেও একে ‘রাজসাহী’ হিসেবে লেখা হতো।
➤ ১৯২৯ সালে রেল চলাচলের সময় স্টেশনের নাম রাখা হয়: রামপুর বোয়ালিয়া।

বর্তমান শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিঃঃঃশিক্ষা একটি জাতির ভিত্তি। বাংলাদেশে শিক্ষাব্যবস্থা বিগত কয়ে...
26/05/2025

বর্তমান শিক্ষা ব্যবস্থা ও শিক্ষার্থীদের পরীক্ষার প্রস্তুতিঃঃঃ

শিক্ষা একটি জাতির ভিত্তি। বাংলাদেশে শিক্ষাব্যবস্থা বিগত কয়েক দশকে ব্যাপক পরিবর্তনের মধ্য দিয়ে গেছে। প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত নানামুখী উদ্যোগ গ্রহণ করা হয়েছে শিক্ষার প্রসারের জন্য। তবে গুণগত মান, সাম্য ও দক্ষতা অর্জনের দিক থেকে এখনও অনেক দূর যেতে হবে। এর পাশাপাশি, পরীক্ষাকেন্দ্রিক পড়াশোনার এক বিশিষ্ট সংস্কৃতি গড়ে উঠেছে যা শিক্ষার্থীদের প্রস্তুতির ধরণকেও গভীরভাবে প্রভাবিত করেছে।

বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থার চিত্র

১. কাঠামোগত শ্রেণিবিভাগঃ

বাংলাদেশে শিক্ষাব্যবস্থা সাধারণত পাঁচটি ধাপে বিভক্ত:

# প্রাথমিক (১ম-৫ম শ্রেণি)

# নিম্ন মাধ্যমিক (৬ষ্ঠ-৮ম শ্রেণি)

# মাধ্যমিক (৯ম-১০ম শ্রেণি)

# উচ্চ মাধ্যমিক (১১-১২ শ্রেণি)

# উচ্চশিক্ষা (বিশ্ববিদ্যালয় ও সমমানের শিক্ষা)

সরকারি, বেসরকারি ও মাদ্রাসা শিক্ষাব্যবস্থা একত্রে চললেও মানের দিক থেকে এদের মধ্যে রয়েছে গভীর বিভাজন।

২. সাফল্য ও অগ্রগতিঃ

# শতভাগ ভর্তি হার নিশ্চিত হয়েছে প্রাথমিক পর্যায়ে

# নারী শিক্ষায় ব্যাপক অগ্রগতি

# ডিজিটাল শিক্ষা ব্যবস্থার প্রয়াস

# শিক্ষার্থীদের উপবৃত্তি ও স্কুল ফিডিং প্রোগ্রাম

৩. চ্যালেঞ্জ ও সীমাবদ্ধতাঃ
# মুখস্থনির্ভর শিক্ষা

# সৃজনশীলতা ও বিশ্লেষণী দক্ষতার ঘাটতি

# অপেশাদার শিক্ষক নিয়োগ ও প্রশিক্ষণের অভাব

# পরীক্ষাকেন্দ্রিক মানসিক চাপ ও প্রতিযোগিতার পরিবেশ

# প্রযুক্তির অসম ব্যবহার

# গ্রাম-শহরের শিক্ষায় বৈষম্য

পরীক্ষার সময় শিক্ষার্থীরা কিভাবে প্রস্তুতি নেয়

১. মুখস্থনির্ভরতাঃ
বেশিরভাগ শিক্ষার্থী পরীক্ষার সময় মুখস্থকে সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে গ্রহণ করে। “নোট বই” এবং “গাইড বই”-এর বাজার দারুণ জমজমাট হয়ে ওঠে। পাঠ্যবইয়ের চেয়ে নোট-ভিত্তিক প্রস্তুতি বেশি জনপ্রিয়।

২. কোচিং ও টিউশনের ওপর নির্ভরতাঃ
শিক্ষার্থীদের একটি বড় অংশ কোচিং সেন্টার বা প্রাইভেট টিউটরের সাহায্যে পরীক্ষার প্রস্তুতি নেয়। এতে শিক্ষার বাণিজ্যিকীকরণ বেড়ে গেছে, অথচ আত্মনির্ভরতা হ্রাস পেয়েছে।

৩. রাত জেগে পড়া ও মানসিক চাপঃ
পরীক্ষার সময় রাতজেগে পড়ার প্রবণতা অত্যন্ত সাধারণ। ফলে ঘুমের ঘাটতি, মানসিক উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব ও হতাশা সৃষ্টি হয়। কিছু ক্ষেত্রে ছাত্রছাত্রীরা বিষণ্নতায় ভোগে বা আত্মহত্যার মতো ভয়ংকর সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে থাকে।

৪. প্রশ্নপত্র ফাঁসের আশায় অপেক্ষাঃ
গত কয়েক বছরে প্রশ্নপত্র ফাঁসের প্রবণতা শিক্ষার্থীদের মধ্যে একটি অনৈতিক নির্ভরতাও তৈরি করেছে। কিছু শিক্ষার্থী মূল প্রস্তুতির বদলে “ফাঁস হওয়া প্রশ্ন” মুখস্থ করতে আগ্রহী হয়ে ওঠে, যা শিক্ষা ব্যবস্থাকে আরো দুর্বল করে।

৫. সৃজনশীল পদ্ধতির আতঙ্কঃ
যেখানে শিক্ষার্থীদের চিন্তা-ভাবনার স্বাধীনতা প্রয়োজন, সেখানে ‘সৃজনশীল প্রশ্নপদ্ধতি’ অনেকের কাছে একটি বোঝা হয়ে দাঁড়িয়েছে। কারণ তারা অভ্যস্ত মুখস্থ নির্ভরতায়, যার ফলে সৃজনশীলতা চর্চার সঠিক পদ্ধতি তারা গ্রহণ করতে পারছে না।

সমাধানের পথঃ

# পাঠ্যবই-ভিত্তিক সৃজনশীল শিক্ষায় গুরুত্ব দিতে হবে

# শিক্ষকের প্রশিক্ষণ ও মানোন্নয়ন জরুরি

# পরীক্ষা নির্ভরতার বদলে ধারাবাহিক মূল্যায়ন ব্যবস্থা চালু করা

# প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করা

# আত্মবিশ্বাস ও মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো

# কোচিং নির্ভরতা কমিয়ে শিক্ষাপ্রতিষ্ঠানেই মানসম্মত শিক্ষা নিশ্চিত করা।

বাংলাদেশের বর্তমান শিক্ষা ব্যবস্থায় যেমন সাফল্যের গল্প রয়েছে, তেমনই রয়েছে অনেক সীমাবদ্ধতা। বিশেষ করে পরীক্ষার সময় শিক্ষার্থীদের মানসিক চাপ, মুখস্থনির্ভরতা ও কোচিং নির্ভরতাকে আমরা উপেক্ষা করতে পারি না।
শিক্ষা যেন একটি ‘ডিগ্রি অর্জনের যন্ত্র’ না হয়ে দাঁড়ায়, বরং তা হোক একজন চিন্তাশীল, নৈতিক, ও সৃজনশীল মানুষ তৈরির প্রকৃত প্রক্রিয়া—এটাই হওয়া উচিত আমাদের শিক্ষানীতির মূল।

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি - "মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করব...
04/05/2025

পরলোকগত কুয়েতি লেখক আব্দুল্লাহ যারাল্লাহ র মৃত্যুর আগে লিখে যাওয়া কিছু অনুভূতি -

"মৃত্যু নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করবো না, আমার মৃতদেহের কি হবে সেটা নিয়ে কোন অযথা আগ্রহ দেখাবো না। আমি জানি আমার মুসলিম ভাইয়েরা করণীয় সবকিছুই যথাযথভাবে করবে।"

يُجَرِّدُونَنِي مِنْ مَلَابِسِي

তারা প্রথমে আমার পরনের পোশাক খুলে আমাকে বিবস্ত্র করবে,

يَغْسِلُونَني

আমাকে গোসল করাবে,

يَكْفِنُونَنِي

(তারপর) আমাকে কাফন পড়াবে,

يُخْرِجُونَنِي مِنْ بَيْتِي

আমাকে আমার বাসগৃহ থেকে বের করবে,

يَذهَبُونَ بِي لِمَسَكِنِي الجَدِيدِ (القَبْرُ)

আমাকে নিয়ে তারা আমার নতুন বাসগৃহের (কবর) দিকে রওনা হবে,

وَسَيَأتِي كَثِيرُونَ لِتَشْيِيْعِ الجَنَازَتِي

আমাকে বিদায় জানাতে বহু মানুষের সমাগম হবে,

بَلْ سَيَلْغِي الكَثِيرُ مِنهُم أَعْمَالَهُ وَمَوَاعِيدَهُ لِأَجْلِي دَفْنِي

অনেক মানুষ আমাকে দাফন দেবার জন্য তাদের প্রাত্যহিক কাজকর্ম কিংবা সভার সময়সূচী বাতিল করবে,

وَقَدْ يَكُونُ الكَثِيرُ مِنهُم لَمْ يَفَكِّرْ في نَصِيحَتِي يَوماً مِنْ الأيّامِ

কিন্তু দুঃখজনকভাবে অধিকাংশ মানুষ এর পরের দিনগুলোতে আমার এই উপদেশগুলো নিয়ে গভীর ভাবে চিন্তা করবে না,

أَشْيَائِي سَيَتِمُّ التَّخَلُّصُ مِنهَا

আমার (ব্যক্তিগত) জিনিষের উপর আমি অধিকার হারাবো,

مَفَاتِيحِي

আমার চাবির গোছাগূলো,

كِتَابِي

আমার বইপত্র,

حَقِيبَتِي

আমার ব্যাগ,

أَحْذِيَتِي

আমার ‍জুতোগুলো,

وإنْ كانَ أَهْلِي مُوَفِّقِينَ فَسَوفَ يَتَصَدِّقُونَ بِها لِتَنْفَعَنِي

হয়তো আমার পরিবারের লোকেরা আমাকে উপকৃত করার জন্য আমার ব্যবহারের জিনিসপত্র দান করে দেবার বিষয়ে একমত হবে,

تَأَكِّدُوا بِأَنَّ الدُّنيا لَنْ تَحْزَنْ عَلَيَّ

এ বিষয়ে তোমরা নিশ্চিত থেকো যে, এই দুনিয়া তোমার জন্য দু:খিত হবে না অপেক্ষাও করবে না,

وَلَنْ تَتَوَقَّفْ حَرَكَةُ العَالَمِ

এই দুনিয়ার ছুটে চলা এক মুহূর্তের জন্যও থেমে যাবে না,

وَالاِقْتِصَادُ سَيَسْتَمِرُ

অর্থনৈতিক কর্মকাণ্ড কিংবা ব্যবসাবাণিজ্য সবকিছু চলতে থাকবে,

وَوَظِيْفَتِي سَيَأتِي غَيرِي لِيَقُومَ بَها

আমার দায়িত্ব (কাজ) অন্য কেউ সম্পাদন করা শুরু করবে,

وَأَمْوَالِي سِيَذْهَبُ حَلَالاً لِلوَرَثِةِ

আমার ধনসম্পদ বিধিসম্মত ভাবে আমার ওয়ারিসদের হাতে চলে যাবে,

بَينَمَا أنا سَأُحَاسِبُ عَليها

অথচ এর মাঝে এই সম্পদের জন্য আমার হিসাব-নিকাশ আরম্ভ হয়ে যাবে,

القَلِيلُ والكَثِيرُ.....النَقِيرُ والقَطمِيرُ......

ছোট এবং বড়….অনুপরিমাণ এবং কিয়দংশ পরিমান, (সবকিছুর হিসাব)

وَإن أَوَّلَ ما مَوتِي هو اِسمِي !!!!

আমার মৃত্যুর পর সর্বপ্রথম যা (হারাতে) হবে, তা আমার নাম!!!

لِذَلكَ عِنْذَما يَمُوتُ سَيَقُولُونَ عَنِّي أَينَ "الجُنَّةُت"...؟

কেননা, যখন আমি মৃত্যুবরণ করবো, তারা আমাকে উদ্দেশ্য করে বলবে, কোথায় “লাশ”?

وَلَن يَنَادُونِي بَاِسمِي....

কেউ আমাকে আমার নাম ধরে সম্বোধন করবে না,

وَعِندَما يُرِيدُونَ الصَّلاةَ عَلَيَّ سِيَقُلُونَ اُحْضُرُوا "الجَنَازَةَ" !!!

যখন তারা আমার জন্য (জানাযার) নামাজ আদায় করবে, বলবে, “জানাযাহ” নিয়ে আসো,

وَلَن يُنَادُونِي يِاسْمِي ....!

তারা আমাকে নাম ধরে সম্বোধন করবে না….!

وَعِندَما يَشْرَعُونَ بِدَفنِي سَيَقُولُونَ قَرِّبُوا المَوتَ وَلَنْ يَذكُرُوا اِسمِي ....!

আর, যখন তারা দাফন শুরু করবে বলবে, মৃতদেহকে কাছে আনো, তারা আমার নাম ধরে ডাকবে না…!

لِذَلِكَ لَن يَغُرَّنِي نَسبِي وَلا قَبِيلَتِي وَلَن يَغُرَّنِي مَنْصَبِي وَلا شَهرَتِي ....

এজন্যই দুনিয়ায় আমার বংশপরিচয়, আমার গোত্র পরিচয়, আমার পদমযার্দা, এবং আমার খ্যাতি কোনকিছুই আমাকে যেন ধোঁকায় না ফেলে,

فَمَا أَتْفَهُ هَذِهِ الدُّنْيَا وَمَا أَعْظَمَ مُقَلِّبُونَ عَليهِ .....

এই দুনিয়ার জীবন কতই না তুচ্ছ, আর, যা কিছু সামনে আসছে তা কতই না গুরুতর বিষয়…

فَيا أَيُّهَا الحَيُّ الآنَ ..... اِعْلَمْ أَنَّ الحُزْنَ عَليكَ سَيَكُونُ على ثَلَاثَةٍ أَنْواعٍ:

অতএব, (শোন) তোমরা যারা এখনো জীবিত আছো,….জেনে রাখো, তোমার (মৃত্যুর পর) তোমার জন্য তিনভাবে দু:খ করা হবে,

1ــ النَّاسُ الَّذِينَ يَعْرِفُونَكَ سَطْحَيّاً سَيَقُولُونَ مِسْكِينٌ

১. যারা তোমাকে বাহ্যিক ভাবে চিনতো, তারা তোমাকে বলবে হতভাগা,

2ــ أَصْدِقَاؤُكَ سَيَحْزُنُونَ سَاعَات أَو أَيَّامَاً ثُمَّ يَعُودُونَ إِلَى حَدِيثِهِم بَلْ وَضَحِكَهُم.....

২. তোমার বন্ধুরা বড়জোর তোমার জন্য কয়েক ঘন্টা বা কয়েক দিন দু:খ করবে, তারপর, তারা আবার গল্পগুজব বা হাসি ঠাট্টাতে মত্ত হয়ে যাবে,

3ــ الحُزْنُ العَمِيقُ فِي البَيْتِ سَيَحْزُنُ أَهْلِكَ أُسْبُوعاً.... أُيسْبُوعَينِ شَهراً ....شَهرَينِ أَو حَتَّى سَنَةً وَبَعْدَهَا سَيَضْعُونَكَ فِي أَرْشِيفِ الذَّكَرِيّاتِ !!!

৩. যারা খুব গভীর ভাবে দু:খিত হবে, তারা তোমার পরিবারের মানুষ, তারা এক সপ্তাহ, দুই সপ্তাহ, একমাস, দুইমাস কিংবা বড় জোর একবছর দু:খ করবে। এরপর, তারা তোমাকে স্মৃতির মণিকোঠায় যত্ন করে রেখে দেবে!!!

اِنْتَهَتْ قِصَّتُكَ بَينَ النَّاسِ وَبَدَأَتْ قِصَّتُكَ الحَقِيْقِيّةِ وَهِيَ الآخِرةُ ....

মানুষদের মাঝে তোমাকে নিয়ে গল্প শেষ হয়ে যাবে, অত:পর, তোমার জীবনের নতুন গল্প শুরু হবে, আর, তা হবে পরকালের জীবনের বাস্তবতা,

لَقدْ زَالَ عِندَكَ:

তোমার নিকট থেকে নি:শেষ হবে (তোমার):

1ــ الجَمَالُ

১. সৌন্দর্য্য

2ــ والمَالُ

২. ধনসম্পদ

3ــ والصَحَّةُ

৩. সুস্বাস্থ্য

4ــ والوَلَدُ

৪. সন্তান-সন্তদি

5ــ فَارقَت الدَّور

৫. বসতবাড়ি

6ــ القُصُورُ

৬. প্রাসাদসমূহ

7ــ الزَوجُ

৭. জীবনসঙ্গী

وَلَمْ يَبْقِ إِلَّا عَمَلُكَ

তোমার নিকট তোমার ভালো অথবা মন্দ আমল ব্যতীত আর কিছুই অবশিষ্ট থাকবে না,

وَبَدَأَتِ الحَيَاةُ الحَقِيقَيَّةُ

শুরু হবে তোমার নতুন জীবনের বাস্তবতা,

وَالسُّؤَالُ هُنا : ماذا أَعْدَدْتَ لِلقُبَرِكَ وَآخِرَةَكَ مِنَ الآنَ ؟؟؟

আর, সে জীবনের প্রশ্ন হবে: তুমি কবর আর পরকালের জীবনের জন্য এখন কি প্রস্তুত করে এনেছো?

هَذِهِ حَقِيقَةٌ تَحْتَاجُ إلى تَأمَّلٍ

*ব্স্তুত: এই জীবনের বাস্তবতা সম্পর্কে তোমাকে গভীর ভাবে মনোনিবেশ করা প্রয়োজন,*

لِذَلِكَ أحرصُ عَلى :

এজন্য ‍তুমি যত্নবান হও,

1ــ الفَرَائِضِ

১. ফরজ ইবাদতগুলোর প্রতি

2ــ النَّوَافِلِ

২. নফল ইবাদতগুলোর প্রতি

3ــ صَدَقَةُ السِّرِّ

৩. গোপন সাদাকাহ’র প্রতি

4ــ عَمَلُ الصَّلِحِ

৪. ভালো কাজের প্রতি

5ــ صَلاةُ اللَّيلِ

৫. রাতের নামাজের প্রতি

لَعَلَّكَ تَنْجُو....

যেন তুমি নিজেকে রক্ষা করতে পারো….

إِنْ سَاعَدْتَ عَلى تَذْكِيرِ النَّاسِ بِهَذِهِ المُقَالَةِ وَأنتَ حَيُّ الآنَ سَتَجِدُ أَثَرَ تَذكِيرِكَ في مِيزَانِكَ يَومَ القِيامَةِ بِإِذْنِ اللهِ .....

এই লিখাটির মাধ্যমে তুমি মানুষকে উপদেশ দিতে পারো, কারণ তুমি এখনো জীবিত আছো, এর ফলাফল আল্লাহ’র ইচ্ছায় তুমি কিয়ামত দিবসে মিজানের পাল্লায় দেখতে পাবে,

قال الله تَعالى : ((فَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَ تَنْفَعُ المُؤمِنِينَ))

আল্লাহ বলেন: ((আর স্মরণ করিয়ে দাও, নিশ্চয়ই এই স্মরণ মুমিনদের জন্য উপকারী))

لِمَاذَا يَخْتَارُ المَيِّتِ "الصَّدَقَةَ لو رَجَعَ للدُّنيا....

তুমি কি জানো কেন মৃতব্যক্তিরা সাদাকাহ প্রদানের আকাঙ্খা করবে, যদি আর একবার দুনিয়ার জীবনে ফিরতে পারতো?

كَمَا قَالَ تَعَالى: ((رَبِّ لَو لا أَخَّرْتَنِي إلى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ....))

আল্লাহ বলেন: ((হে আমার রব! যদি তুমি আমাকে আর একটু সুযোগ দিতে দুনিয়ার জীবনে ফিরে যাবার, তাহলে আমি অবশ্যই সাদাকাহ প্রদান করতাম….))

ولَمْ يَقُلْ :

তারা বলবে না,

لِأعتَمَرَ

উমরাহ পালন করতাম,

أو لِأُصَلَّي

অথবা, সালাত আদায় করতাম,

أو لِأصُومُ

অথবা, রোজা রাখতাম,

قالَ العُلَماءُ : ما ذَكَرَ المَيِّتُ الصَّدَقَةَ إلا لِعَظِيمِ مَا رَأى مِن أَثَرِها بَعدَ مَوتِهِ

আলেমগণ বলেন: মৃতব্যক্তিরা সাদাকাহ’র কথা বলবে, কারণ তারা সাদাকাহ প্রদানের ফলাফল তাদের মৃত্যুর পর দেখতে পাবে,

فَأَكْثِرُوا مِنَ الصَّدَقَةِ وَمِن أَفضَلِ ما تَتَصَدَّقُ بِهِ الآنَ 10 ثَوَان مِنْ وَقْتِكَ لِنشَرِ هذا الكَلامَ بِنِيَّةِ النَّصْحِ فَالكَلمَةُ الطَّيِّبَةُ صَدَقَةٌ.

আর, গুরুত্ববহ এই সাদাকাহ’র কাজটি তুমি এই কথাগুলো ছড়িয়ে দিয়ে মাত্র ১০ সেকেন্ড সময় ব্যয় করে করতে পারো, যদি তোমার উদ্দেশ্য হয় এর মাধ্যমে মানুষকে উপদেশ প্রদান করা। কারণ, উত্তম কথা হল এক ধরণের সাদাকাহ।।।

-সংগৃহীত

আপনি যদি আগামী ১০ বছরে কোটিপতি হতে চান, তাহলে এই কাজগুলো করুন...১. নিজ শহর ছেড়ে অন্য জায়গায় যান (Move out of your hometo...
27/02/2025

আপনি যদি আগামী ১০ বছরে কোটিপতি হতে চান, তাহলে এই কাজগুলো করুন...

১. নিজ শহর ছেড়ে অন্য জায়গায় যান (Move out of your hometown)

আপনার পরিচিত কমফোর্ট জোন থেকে বের হয়ে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করুন। আপনার ব্যক্তিত্ব তৈরি হয় তিনটি বিষয়ের মাধ্যমে:
✅ আপনি কী অভিজ্ঞতা অর্জন করেছেন (What you've experienced)
✅ কার সাথে বেশি সময় কাটান (Who you hang out with)
✅ কী শিখেছেন (What you've been taught)

নতুন জায়গায় গেলে আপনি:
✔️ নতুন মানুষের সাথে পরিচিত হবেন (Meet new people)
✔️ নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হবেন (Seek new challenges)
✔️ নতুন অভিজ্ঞতা পাবেন (Experience new realities)

ফলাফল: আপনার ব্যক্তিগত উন্নতি ১০ গুণ দ্রুত হবে।

---

২. উচ্চমানের মানুষের সাথে সংযোগ তৈরি করুন (Connect with high-value people)

তবে তার আগে নিজেকে প্রস্তুত করুন:
✔️ মানানসই ও পরিচ্ছন্ন পোশাক পরুন (Dress clothes that fit)
✔️ ভালো জুতা ব্যবহার করুন (Invest in your shoes)
✔️ নিয়মিত চুলের যত্ন নিন (Have a good haircut)
✔️ নিজের শরীর এবং পোশাকে সুগন্ধ রাখুন (Smell nice)

কোথায় উচ্চমানের মানুষের সাথে পরিচিত হতে পারেন? (Places to meet high-value people):
✅ কনফারেন্স ও সেমিনারে (Attend conferences and seminars)
✅ প্রিমিয়াম ক্লাব ও হাই-এন্ড ক্যাফেতে (High-end bars)
✅ জিমে (At the gym)
✅ অনলাইনে (Online communities, LinkedIn, Twitter)

আপনি আর কোথায় ভাবছেন? (Where else?)

---

৩. স্বাস্থ্য নিয়ে সচেতন হোন – সপ্তাহে ৫ দিন ব্যায়াম করুন (Work out 5x a week)

যদি নিজের শরীরের যত্ন না নেন, তাহলে সফলতা পাওয়া কঠিন।

দিনে মাত্র ৪০ মিনিট সময় দিন (Set aside 40 mins a day):
✔️ ৩০০ পুশ আপ (30×10 push-ups)
✔️ ২০০ স্কোয়াট (20×10 squats)
✔️ ২ মিনিট প্ল্যাঙ্ক (1 min × 2 planks)
✔️ মাউন্টেন ক্লাইম্বার (Mountain climbers)

ফলাফল: ৬ মাসের মধ্যে শক্তিশালী হাত, পেশিবহুল বুক এবং মজবুত পা পাবেন।

---

৪. একটি উচ্চ আয়ের স্কিল শিখুন (Learn a high-income skill)

আপনার ক্যারিয়ার গড়তে একটি শক্তিশালী স্কিল খুবই গুরুত্বপূর্ণ। জটিলভাবে ভাববেন না, সহজভাবে শুরু করুন:
✅ একটি স্কিল বেছে নিন (Choose a skill)
✅ ১০-২০টি ইউটিউব চ্যানেল খুঁজে নিন (Select 10-20 YouTube channels teaching the skill)
✅ প্রতিদিন ভিডিও দেখে ১০০ দিন সময় দিন (Binge-watch for 100 days)
✅ শিখতে শিখতে অনুশীলন করুন (Practice as you get better)

---

কোন স্কিল শিখবেন? (Which skills should you learn?)

✅ ভিডিও এডিটিং (Video Editing): ইউটিউব, সোশ্যাল মিডিয়া এবং বিজ্ঞাপনের জন্য ভিডিওর চাহিদা প্রতিদিন বাড়ছে।
✅ গ্রাফিক্স ডিজাইন (Graphics Design): পোস্টার, ব্যানার, এবং ব্র্যান্ডিং ডিজাইনের জন্য বিশাল বাজার রয়েছে।
✅ ইউআই/ইউএক্স ডিজাইন (UI/UX Design): ওয়েবসাইট ও অ্যাপ ডিজাইন একটি হট স্কিল।
✅ ইউটিউব গ্রোথ (YouTube Growth): নিজের বা অন্যের ইউটিউব চ্যানেল বাড়ানোর কৌশল শিখুন।
✅ ডিজিটাল মার্কেটিং (Digital Marketing): ফেসবুক, ইনস্টাগ্রাম, এবং গুগল অ্যাডস দিয়ে ব্যবসা প্রসার করুন।
✅ প্রোডাক্ট ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি (Product Photography & Videography): ই-কমার্সের বিশাল বাজার রয়েছে।
✅ থ্রিডি মডেলিং এবং অ্যানিমেশন (3D Modeling & Animation): গেমিং ও সিনেমা ইন্ডাস্ট্রিতে বিশাল চাহিদা।
✅ কোডিং (Coding): ওয়েবসাইট, সফটওয়্যার এবং অ্যাপ ডেভেলপমেন্টের মূল ভিত্তি।
✅ কপিরাইটিং (Copywriting): বিজ্ঞাপন এবং কনটেন্ট লেখার মাধ্যমে ভালো উপার্জন সম্ভব।
✅ সেলস এবং মার্কেটিং (Salesmanship): ব্যবসা এবং পণ্যের বিক্রি বাড়ানোর দক্ষতা শিখুন।

সত্য কথা: একটি শক্তিশালী স্কিল একটি ডিগ্রির চেয়ে ১০ গুণ মূল্যবান।

---

৫. বিনিয়োগ করতে শিখুন (Learn how to invest)

প্রথমে নিজের মধ্যে বিনিয়োগ করুন, কারণ আপনি নিজেই আপনার প্রথম সম্পদ।

নিজের মধ্যে বিনিয়োগ করুন (Invest in yourself):
✅ স্বাস্থ্যকর খাবার খান (Eat healthy)
✅ ভালো মানের বিছানা কিনুন (Invest in your bedding)
✅ নিজেকে একা নিয়ে সময় কাটান (Take yourself on a solo date)

শিক্ষা এবং জ্ঞান অর্জনে বিনিয়োগ করুন (Invest in knowledge):
✅ নতুন কোর্স করুন (Take courses)
✅ একজন মেন্টরের কাছে শিখুন (Seek mentorship)
✅ এমন সম্পদ কিনুন যেগুলোর দাম সময়ের সাথে বাড়ে (Buy appreciating assets)
✅ একাধিক ইনকাম সোর্স তৈরি করুন (Open 15+ businesses)

---

🚀 শেষ কথা (Final Words):

কোথা থেকে শুরু করবেন? একটি স্কিল বেছে নিয়ে আজই শুরু করুন।
ধীরে ধীরে ছোট অভ্যাসগুলো বড় ফলাফল নিয়ে আসবে।
আপনার পরিশ্রমই একদিন আপনাকে সফল এবং কোটিপতি বানাবে!

আপনি কি আজ থেকে শুরু করতে প্রস্তুত? চলুন স্বপ্নকে বাস্তবে রূপ দেই!

Address

Rajshahi

Website

Alerts

Be the first to know and let us send you an email when Edu SAC posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category