HSC Batch 2022

HSC Batch 2022 It is an educational page basically for the intermediate students.

16/02/2024

জি আই পণ্য এখন ৩১ টি; সর্বশেষ অনুমোদন যশোরের খেজুরগুড়, রাজশাহীর মিষ্টিপান ও জামালপুরের নকশীকাঁথা ।

কারিগরিক ত্রুটির কারণে বিকাল ৫ টার পরিবর্তে রাত ৯ টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এডমিট কার্ড ডাউনলোড করা যাবে।
16/02/2024

কারিগরিক ত্রুটির কারণে বিকাল ৫ টার পরিবর্তে রাত ৯ টা থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এডমিট কার্ড ডাউনলোড করা যাবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সংশোধিত নোটিশ
16/02/2024

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সংশোধিত নোটিশ

12/09/2022
রাণী ২য় এলিজাবেথ মারা গেছেন।উল্লেখ্য, 'অপারেশন লন্ডন ব্রিজ' হলো রানী ২য় এলিজাবেথ (৯৬) মারা গেলে কী কী করতে হবে সেই বিস্ত...
08/09/2022

রাণী ২য় এলিজাবেথ মারা গেছেন।

উল্লেখ্য, 'অপারেশন লন্ডন ব্রিজ' হলো রানী ২য় এলিজাবেথ (৯৬) মারা গেলে কী কী করতে হবে সেই বিস্তারিত প্ল্যান। ("লন্ডন ব্রিজ ইজ ফলিং ডাউন" থেকে এই কোড) তিনি মারা গেলে তার উত্তরাধিকারী হবেন প্রিন্স চার্লস, যার বয়স ৭৩ বছর।

04/09/2022

২০২২ সালের এইচএসসি পরীক্ষার্থীদের সিলেবাস ভুক্ত কবিতা সমূহের রচিত ছন্দ সমূহের নাম-

১। সোনার তরী- মাত্রাবৃত্ত ছন্দে।
২। আঠারো বছর বয়স- মাত্রাবৃত্ত ছন্দে।
৩। বিদ্রোহী- মাত্রাবৃত্ত ছন্দে।
৪। ফেব্রুয়ারি ১৯৬৯- স্বরবৃত্ত ছন্দে।
৫। তাহারেই পড়ে মনে- অক্ষরবৃত্ত ছন্দে।
৬। আমি কিংবদন্তির কথা বলছি- গদ্য ছন্দে।
৭। প্রতিদান- ত্রিপদী ছন্দে।

অধিক গুরুত্ব বহনকারী পদার্থবিজ্ঞানের একটি অধ্যায় কাজ,শক্তি ও ক্ষমতা। এইচএসসি + বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উভয়ের জন্যই ...
04/09/2022

অধিক গুরুত্ব বহনকারী পদার্থবিজ্ঞানের একটি অধ্যায় কাজ,শক্তি ও ক্ষমতা। এইচএসসি + বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উভয়ের জন্যই সমানভাবে গুরুত্বপূর্ণ।

© জয়কলি

04/09/2022

বিসিএসে পরীক্ষা–পদ্ধতিতে পরিবর্তন আনছে পিএসসি!
৩/৯/২২
দৈনিক প্রথম আলো
বিসিএসের পরীক্ষাপদ্ধতিতে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। গত কয়েকটি বিসিএসের ফল মূল্যায়ন করার পর দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে বেশি প্রশ্ন করা হচ্ছে। এ কারণে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা পরীক্ষায় বেশি সুবিধা পাচ্ছেন।
ভবিষ্যতে পিএসসির অধীনে যত প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষা হবে, সেসব পরীক্ষায় প্রশ্ন করার ক্ষেত্রে ‘ভারসাম্য’ রাখা হবে। চাকরিপ্রার্থীদের জন্য ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি করা হবে। এর ফলে কোনো একটি বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা বেশি সুবিধা পাবেন না। শিগগির এ পরিবর্তন প্রয়োগ করা হবে। পিএসসি সূত্রে এসব তথ্য জানা গেছে।
গত ৪০তম বিসিএসের ফল পর্যালোচনা করে দেখা গেছে, বিজ্ঞান বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা বেশি সুবিধা পেয়েছেন। কারণ, প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় বিজ্ঞানের নানা বিষয় থেকে প্রশ্ন হয়। এতে বিজ্ঞান বিভাগ থেকে আসা চাকরিপ্রার্থীরা যতটা ভালো করেছেন, সে তুলনায় মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে আসা চাকরিপ্রার্থীরা ততটা ভালো করতে পারেননি।

৪০তম বিসিএসের পর দেখা গেছে, চিকিৎসক ও প্রকৌশলীরাই ভালো ক্যাডার পাওয়ার দিক থেকে এগিয়ে। তাঁরা ১৫টি ক্যাডারে প্রথম স্থান অধিকার করেছেন। শুধু বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকেই প্রশাসন ক্যাডারে ৫০ জন চাকরি পেয়েছেন। এভাবে একচেটিয়াভাবে বিজ্ঞান বিভাগ থেকে পাস করা চাকরিপ্রার্থীরা যেন বেশি সুবিধা করতে না পারেন, সে জন্য পরীক্ষাপদ্ধতিতে ওই পরিবর্তন আনছে পিএসসি। এটি করার আগে একটি তদন্ত কমিটি হয়।

মৌখিক পরীক্ষায় প্রচলিত নিয়মের বাইরে গিয়ে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পিএসসি। এখানে ২০০ নম্বর বরাদ্দ আছে। যাঁরা লিখিত পরীক্ষায় পাস করেন, তাঁরা এ পরীক্ষায় অংশ নেন।
বর্তমান পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার পর পরীক্ষার্থীদের ঢালাওভাবে নম্বর দেওয়ার বিধান আছে। এখানেই পরিবর্তনটা আসছে।

মৌখিক পরীক্ষা কমিটিতে আছেন, এমন একজন পিএসসি সদস্য প্রথম আলোকে বলেন, ৪১তম বিসিএস থেকে মৌখিক পরীক্ষায় চাকরিপ্রার্থীর জন্য বিভিন্ন বিষয়ে নম্বর ভাগ করে দেওয়া থাকবে। সঠিক প্রশ্নের উত্তর দেওয়ার হার কত, পোশাক পরিচ্ছদে কেমন, মানসিক দক্ষতা কেমন, আত্মবিশ্বাস কতটা, সমস্যা সমাধানের দক্ষতা কতটা—এসব বিষয়ে আলাদা নম্বরের ঘর থাকবে। সেখানে প্রত্যেক পরীক্ষক আলাদা করে প্রার্থীকে নম্বর দেবেন। শেষে সবার নম্বর যোগ করে মৌখিক পরীক্ষার নম্বর নির্ধারণ করা হবে। আগের মতো ঢালাওভাবে নম্বর দেওয়া হবে না।
জানতে চাইলে পিএসসির চেয়ারম্যান সোহরাব হোসাইন প্রথম আলোকে বলেন, বিসিএসকে আরও যুগোপযোগী করার অংশ হিসেবে পরীক্ষাপদ্ধতিতে পরিবর্তন আনা হচ্ছে। সব পরীক্ষায় সবাই সমানভাবে সুযোগ পাক, সেটি নিশ্চিত করার চেষ্টা হচ্ছে।

04/09/2022

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা ৩ নভেম্বর থেকে শুরু হতে পারে। তত্ত্বীয় পরীক্ষা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। মোট ৪০ দিনে এ পরীক্ষা শেষ করা হবে। তত্ত্বীয় পরীক্ষা শেষে পরবর্তী ১০ দিন পর ব্যবহারিক পরীক্ষা শুরু করতে চায় শিক্ষা বোর্ডগুলো। তার আলোকে প্রস্তাবিত পরীক্ষার রুটিন তৈরি করেছে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড।

22/08/2022

আগামী বুধবার (২৪ আগস্ট) থেকে দেশের সকল স্কুল ও কলেজ সপ্তাহে দুই দিন বন্ধ থাকবে।

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when HSC Batch 2022 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category