Md: MoNaRuL iSlAm BuLLeT

Md: MoNaRuL iSlAm BuLLeT শিক্ষার্থী, বিএসএস অর্নাস,
লোক প্রশাস বিভাগ

. "তথ্যের জয়, গবেষণার প্রয়াস – বুলেটই গড়বে শিক্ষার্থীর বিশ্বাস"
09/09/2025

. "তথ্যের জয়, গবেষণার প্রয়াস – বুলেটই গড়বে শিক্ষার্থীর বিশ্বাস"

09/09/2025
♥একজন ছাত্র তার টিচার কে জিজ্ঞেস করলো, ''ভালবাসা কি?''শিক্ষক বললো,''আমি তোমার উত্তর দেব। কিন্তু তার আগে তোমাকে একটি কাজ ...
26/09/2023

♥একজন ছাত্র তার টিচার কে জিজ্ঞেস করলো,

''ভালবাসা কি?''
শিক্ষক বললো,''আমি তোমার উত্তর দেব। কিন্তু তার আগে তোমাকে একটি কাজ করতে হবে।

আমাদের স্কুলের
সামনে যে ভুট্টার ক্ষেত
আছে তুমি সেখানে যাও এবং
সবচেয়ে বড়
ভুট্টাটি নিয়ে ফিরে এসো।''

''কিন্তু একটা শর্ত আছে,তুমি সবচেয়ে বড়
ভুট্টাটি খুঁজে নিয়ে আসবে এবং
খুঁজতে খুঁজতে
যে ভুট্টাটি পেছনে ফেলে গেছ তা
আর
নিতে পারবে না''..
ছাত্রটি মাঠে গেল এবং ভুট্টার
ক্ষেতের
প্রথম সারিতে খোঁজা শুরু করলো। সেই
সারিতে একটা বড় ভুট্টা ছিল কিন্তু

সে ভাবলো...হয়তো সামনের
সারিতে আরো বড় কোন ভুট্টা তার জন্য অপেক্ষা করছে।

পরে,যখন সে মাঠের অর্ধেকের
বেশি খোঁজা শেষ করলো তখন
বুঝতে পারলো এদিকের ভুট্টাগুলো ঠিক অতটা বড় নয় যেটা সে আগেই খুঁজে পেয়েছিল।

ছাত্রটি বুঝলো যে সবচেয়ে বড়
ভুট্টাটি সে পেছনেই
ফেলে এসেছে এবং এজন্য তার অনুশোচনার শেষ থাকলো না।
তাই সে খোঁজা বাদ দিয়ে খালি
হাতে টিচারের
কাছে ফিরে এল।

টিচার তাকে বললো,''....এটাই
ভালোবাসা....তুমি হয় তো জীবনে কাউকে খুঁজে
পেয়েছো,কিন্তু তবু আরো ভাল
কাউকে পাওয়ার আশায় যদি খুঁজতেই থাকো,এমন একদিন আসবে যেদিন

তুমি উপলব্ধি করবে যে,তোমার জন্য সবচেয়ে ভাল
মানুষটি কে তুমি পেছনে হারিয়ে
ফেলেছো।

তখন আর তাকে ফিরে পাওয়ার কোন উপায় থাকবে না...!!!

25/09/2023

মোগল সম্রাট হুমায়ূনকে হিংসে হয়! আধা পাগল এই লোক আয়োজন করে জোছনা দেখতেন। বিশাল দলবল নিয়ে চলে যেতেন যমুনা নদীর তীরে! আফগানিস্তান থেকে বাঈজি আসিয়াকে নিয়ে আসা হতো। কিন্নরী কণ্ঠে তিনি গাইতেন৷ হুমায়ুন জোছনায় নিজেকে ভাসিয়ে দিতেন। চারপাশে বাদশাহী পাত্রে সাজানো থাকতো বাহারী রকমের ফল, মোগলাই খাবার, কিসমিসের রসে চুবানো কবুতরের মাংস।

মেয়ে, স্ত্রীকে সঙ্গে নিয়ে সম্রাটের এই জোছনাবিহার ছিলো দেখার মতো এক জিনিস। অনেকের ভিড়ে, অনেক আভিজাত্যের ভিড়ে বাদশাহ হুমায়ূন হয়ে যেতেন এক বোহেমিয়ান! তার বুক ভরা থাকতো হাহাকার.....

আয়োজন করে জোছনাবিলাসের জন্য বাংলা সাহিত্যের বাদশাহ হুমায়ূন আহমেদেও বিখ্যাত৷ আমৃত্যু তিনি জোছনার আলোয় মন প্রাণ ভাসিয়ে হাহাকার করেছেন৷ ছুটে গেছেন ঘরের বাইরে, বনে-জঙ্গলে। বলা চলে জীবনকে তিনি জোছনাময় করে রেখেছিলেন।

আমারও ইচ্ছে করে দুই হুমায়ুনের মতো দলবল নিয়ে হাঁকডাক করে জোছনাবিহারে যাই। একটা রাত চাঁদের আলোর কাছে সমর্পিত হয়ে থাকি। শরতের আকাশের দিকে মুগ্ধতার এক সমুদ্র তৃষ্ণা নিয়ে তাকিয়ে থাকি। নক্ষত্রের রাতের হাসানের মতো হাহাকার নিয়ে বলে উঠি- বাপরে বাপ! কঠিন জোছনা নামছে আইজ'!

পুরাতন এই ছবিটি মালয়েশিয়ার একটি ট্রেনের বগির সামনের সিটের। একপাশে বাবা-মায়ের কোলে শিশু সন্তান আর অন্য পাশে সন্তানের কোলে...
16/09/2023

পুরাতন এই ছবিটি মালয়েশিয়ার একটি ট্রেনের বগির সামনের সিটের। একপাশে বাবা-মায়ের কোলে শিশু সন্তান আর অন্য পাশে সন্তানের কোলে বৃদ্ধ পিতা। শুধুমাত্র কিছুটা সময়ের ব্যাবধানে সবাই আমরা অসহায় হয়ে যাচ্ছি। এই দৃশ্যে শেখার আছে অনেক কিছু।

01/09/2023

পল্লীবন্ধুর অবদানে বাংলাদেশের উন্নয়ন।

31/07/2023

আমার মৃত্যুর পর লেখিও না এরশাদ সাহেব সকালে এক কথা বলে বিকালে আরেক কথা বলে।
Speech: পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ।

20/07/2023

মাশাআল্লাহ 💖💖💖

11/07/2023

দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে ‘একক’ ভর্তি পরীক্ষা নিতে ১৫ সদস্যের একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

ইউজিসি চেয়ারম্যানের নেতৃত্বে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১১ জন উপাচার্যকে সদস্য করে গত মঙ্গলবার কমিটি গঠন করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের উপাচার্যরা এই কমিটির সদস্য হিসেবে আছেন।

এছাড়া একজন ইউজিসির প্রশাসন বিভাগের সদস্য এবং স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড কোয়ালিটি অ্যাসিউরেন্স বিভাগ (এসপিকিউএ) থেকে একজন করে সদস্য রাখা হয়েছে।

কমিটির সদস্যসচিব ইউজিসি সচিব।
দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়কে আওতাভুক্ত করে ‘একক’ ভর্তি পরীক্ষা নেওয়ার জন্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়গুলোর চ্যান্সেলরের অভিপ্রায় অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয় থেকে গত ১৫ এপ্রিল প্রজ্ঞাপন জারি করা হয়।

সেই প্রজ্ঞাপনের পরিপ্রেক্ষিতে এই কমিটি গঠন করা হয়েছে বলে জানায় ইউজিসি।
শিক্ষার্থীদের ভোগান্তি কমাতে একক ভর্তি পরীক্ষা নেওয়ার উদ্দেশ্যে এগোচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। এ লক্ষ্যে গত ৩ এপ্রিল ইউজিসির এক সভায় ২০২৩-২৪ শিক্ষাবর্ষ থেকে সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য ‘একক’ ভর্তি পরীক্ষা নেওয়ার প্রাথমিক সিদ্ধান্ত হয়। নতুন নিয়মে ভর্তি পরীক্ষা নিতে ন্যাশনাল টেস্টিং অথরিটি (এনটিএ) নামে পৃথক একটি কর্তৃপক্ষ গঠন করা হবে বলে ওই সময় জানায় ইউজিসি।

ইউজিসি জানায়, দেশে বর্তমানে ৫৩টি পাবলিক ও ১১০টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, বুয়েটে আলাদা ভর্তি পরীক্ষা হয়।

তবে ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি গুচ্ছভুক্ত হয়ে; তিনটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট, কুয়েট ও রুয়েট) আরেকটি গুচ্ছে এবং কৃষি ও কৃষি শিক্ষা প্রধান সাতটি বিশ্ববিদ্যালয় অপর একটি গুচ্ছভুক্ত হয়ে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে।

অন্যদিকে, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদাভাবে ভর্তি করা হয়।

সোর্স - Banglanews 24

22/06/2023

৫০০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে প্রধান নির্বাচন কমিশনারকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন ইসলামী আন্দোলনের মুফতি ফয়জুল করিম।

Address

রাজশাহী বিশ্ববিদ্যালয়
Rajshahi
RAJSHAHIUNIVERSITY

Telephone

+8801745809363

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md: MoNaRuL iSlAm BuLLeT posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Md: MoNaRuL iSlAm BuLLeT:

Shortcuts

Share