BNCC Naval Wing, University of Rajshahi

BNCC Naval Wing, University of Rajshahi

Share

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর
রাজশাহী বিশ্ববিদ্যালয়- নৌ শাখা
৫৩ বিএনসিসি ফ্লোটিলা, খুলনা।

30/07/2026

শিক্ষা সফর–২০২৬

রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখা
নতুন অভিজ্ঞতা, জ্ঞান অর্জন ও দলগত নেতৃত্বের চর্চার প্রত্যয়ে ৩০ জুলাই ২০২৬ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার ক্যাডেটরা কক্সবাজার অভিমুখে শিক্ষা সফরের উদ্দেশ্যে রওনা হয়েছে।
৩০-০৭-২০২৬ থেকে ০৩-০৮-২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এই শিক্ষা সফরের মাধ্যমে ক্যাডেটরা সমুদ্র উপকূলীয় পরিবেশ, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা ও বাস্তবভিত্তিক কার্যক্রম সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে।
সফরটি সকলের জন্য হোক নিরাপদ, আনন্দময় ও শিক্ষণীয়। সকলের সুস্থতা ও সফলতা কামনা করছি।

আয়োজনে:
রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখা।

29/07/2026

Reward to courageous...

Photos from BNCC Naval Wing, University of Rajshahi's post 29/07/2026

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি নৌ শাখার এই সপ্তাহের সাপ্তাহিক প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন হয়েছে। নতুন ভর্তি হওয়া ক্যাডেটদের অংশগ্রহণে প্রশিক্ষণ মাঠে যুক্ত হয়েছে শৃঙ্খলা, সাহস ও দেশপ্রেমের নতুন অধ্যায়। ধারাবাহিক প্রশিক্ষণ তাদেরকে দক্ষ, আত্মবিশ্বাসী ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলবে।

Grooming the Future Leaders.

Photos from BNCC Naval Wing, University of Rajshahi's post 29/07/2026

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান :

দীর্ঘদিন নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন শেষে রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার সদ্য বিদায়ী ক্যাডেট আন্ডার অফিসার মো: আজম শেখ আনুষ্ঠানিকভাবে নবনিযুক্ত ক্যাডেট আন্ডার অফিসারের ( সোহাগ মিয়া) নিকট দায়িত্ব হস্তান্তর করেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে নবনিযুক্ত ক্যাডেট আন্ডার অফিসারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। একই সঙ্গে তাঁর সফল নেতৃত্ব, বিচক্ষণতা এবং শাখার সার্বিক উন্নয়ন ও সাফল্য কামনা করা হয়।

বিদায়ী ক্যাডেট আন্ডার অফিসার মো: আজম শেখ তাঁর দায়িত্ব পালনের সময় শৃঙ্খলা, নেতৃত্ব ও কর্তব্যনিষ্ঠার মাধ্যমে শাখার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর এই অবদান ভবিষ্যতেও সকল ক্যাডেটের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সবার সম্মিলিত প্রচেষ্টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখা আরও সাফল্যের সঙ্গে এগিয়ে যাক—এই প্রত্যাশা রইল।

Photos from BNCC Naval Wing, University of Rajshahi's post 27/07/2026

বিএনসিসি নৌ- শাখা কর্তৃক আয়োজিত নৈশভোজের কিছু স্থিরচিত্র।

আড্ডা, হাসি, ভ্রাতৃত্বে নৌ শাখা পরিবার।

25/07/2026

আজ রাজশাহী ক্যান্টনমেন্টে ফায়ারিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। উক্ত প্রশিক্ষণে বিএনসিসি নৌ শাখা, রাজশাহী বিশ্ববিদ্যালয় প্লাটুনের ১০ জন ক্যাডেট অংশগ্রহণ করে।
উক্ত প্রশিক্ষণ ক্যাডেটদের অস্ত্র পরিচিতি, পরিচালনায় দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

23/07/2026

নবনিযুক্ত নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি-কে র‍্যাংক ব্যাজ পড়িয়ে দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ও সাবেক নৌবাহিনী প্রধান।
বিএনসিসি নৌ শাখা , রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্যারের জন্য শুভেচ্ছা ও শুভকামনা রইল।

17/07/2026

অভিনন্দন ও শুভেচ্ছা।

রিয়ার এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম, এনবিপি, এনপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি-কে বাংলাদেশ নৌবাহিনীর পরবর্তী নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছে।
তিনি ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভের পর আগামী ২৩ জুলাই ২০২৬ তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয় বিএনসিসি নৌ শাখার পক্ষ থেকে নবনিযুক্ত নৌবাহিনী প্রধানকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তাঁর দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনী পেশাদারিত্ব, আধুনিকায়ন এবং সাফল্যের নতুন উচ্চতায় পৌঁছাবে—এই প্রত্যাশা ব্যক্ত করছি।

Photos from BNCC Naval Wing, University of Rajshahi's post 14/07/2026

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস প্যারেড -২০২৬ এ অংশগ্রহণকারী ক্যাডেটদের সম্মাননা স্মারক প্রদান করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর মো: ফরিদুল ইসলাম স্যার। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, রাবি বিএনসিসি নৌ শাখার (প্রফেসর আন্ডার অফিসার) প্রফেসর ড. মু. খলিলুর রহমান স্যার উপস্থিত ছিলেন।

13/07/2026

ক্যাডেট আন্ডার অফিসার হিসেবে পদোন্নতি পেলেন সোহাগ মিয়া।

বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৌ শাখার ক্যাডেট সার্জেন্ট সোহাগ মিয়া ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) পদে পদোন্নতি পেয়েছেন।

আজ সোমবার (১৩ জুলাই) প্রশাসন ভবনে পদোন্নতিপ্রাপ্ত সিইউও-কে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর মো. ফরিদুল ইসলাম স্যার। সেখানে অন্যদের মধ্যে উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর মো. আব্দুল আলিম ও উপ-উপাচার্য (শিক্ষা) প্রফেসর মামুনুর রশীদ, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর এস এম কামরুজ্জামান, রাবি বিএনসিসি নৌ শাখার প্রফেসর আন্ডার অফিসার প্রফেসর ড. মু. খলিলুর রহমানসহ সংশ্লিষ্ট ক্যাডেটবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সোহাগ মিয়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার নিজ জেলা ময়মনসিংহ ।

উষ্ণ অভিনন্দন সোহাগ

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Rajshahi University
Rajshahi