05/05/2026
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় মেকানিক্যাল ফেস্টিভ্যাল ‘ইগনিশন-২০২৬’-এর LFR সেগমেন্টে অসাধারণ সাফল্য অর্জন করায় ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ETE) বিভাগের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ইসতিহাব ফেরদৌস জিসান (2404001)-কে আন্তরিক অভিনন্দন।
দেশের ২২টি বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণকারীদের পেছনে ফেলে জিসান চ্যাম্পিয়ন হয়ে এই অর্জন নিশ্চিত করেছে।
Black Wolf দলের হয়ে অংশ নিয়ে তার উদ্ভাবনী রোবটিক্স দক্ষতা ফাইনাল পর্বে স্পষ্টভাবে প্রাধান্য পেয়েছে, যার ফলস্বরূপ দলটি ৪০ হাজার টাকা প্রাইজমানি ও ট্রফি অর্জন করে।
এই অর্জন শুধু ব্যক্তিগত নয়—এটি আমাদের বিভাগের সক্ষমতা ও সম্ভাবনারও প্রতিফলন।