স্বর্ণকণিকা ডেস্ক

স্বর্ণকণিকা ডেস্ক ইতিহাসের জ্ঞানপিপাসা মেটানোর লক্ষে আ

মুসলমানদের স্বর্ণকণিকা প্ল্যাটফর্মের অফিসিয়াল ফেসবুক পেজ: https://www.facebook.com/swarnokonika.bd
বিভিন্ন ধরনের তাত্ত্বিক আলোচনা ও বিশ্লেষণ করতে ইতিহাসপ্রেমী সকলে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক গ্রুপে: https://www.facebook.com/groups/swarnokonika
বাংলা ভাষায় ইসলামের ইতিহাস নিয়ে তথ্য নির্ভর সব ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন: https://youtube.com/swarnokonika
বাংলা ভাষাভাষী সকলের কাছে ইতিহাস পৌঁছে দিতে আমরা আছি এখন ইনস্টাগ্রামে। ইতিহাসপ্রেমী সকলে যুক্ত হতে পারেন আমাদের ইনস্টাগ্রাম পরিবারে:
https://instagram.com/swarnokonika
ঝামেলা বিহীন দ্রুত আমাদের সকল কনটেন্ট নিয়মিত পেতে জয়েন হতে পারেন টেলিগ্রামে চ্যানেলে: https://t.me/swarnokonika

18/02/2023

দিল্লি জামে মসজিদ ❤️

ইতিহাসে আজকের এইদিনে 😥
10/02/2023

ইতিহাসে আজকের এইদিনে 😥

বুকে আছে অদম্য সাহস। আছে মনোবল। লড়াই করেছেন এক পরাশক্তির বিরুদ্ধে শুধুমাত্র ঈমানের জোরে। চারিদিকে যখন চলছে জুলুম, নির্যা...
27/01/2023

বুকে আছে অদম্য সাহস। আছে মনোবল। লড়াই করেছেন এক পরাশক্তির বিরুদ্ধে শুধুমাত্র ঈমানের জোরে। চারিদিকে যখন চলছে জুলুম, নির্যাতন, অবিচার ও অসম বন্টনের ছড়াছড়ি, তখন তার আগমন ঘটল এই সমাজের হাল ধরতে। আমরা কথা বলছি তিতুমীরকে নিয়ে।

ডাক নাম তিতুমীর হলেও তার প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী। ২৭ জানুয়ারি, ১৭৮২ সালে জন্ম হয় চব্বিশ পরগনা জেলার বাদুড়িয়া থানার হায়দারপুর গ্রামে যা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে পড়ে। তার পিতার নাম সৈয়দ মীর হাসান আলী এবং মাতার নাম আবিদা রোকেয়া খাতুন। তিতুমীরের পূর্বপুরুষ সাইয়েদ শাদাত আলী আরব থেকে বাংলায় এসে ইসলাম প্রচার শুরু করেন।

তার আসল নাম তিতুমীর ছিলো না। তার নাম তিতুমীর হওয়ার পেছনে আছে এক বেশ চমকপ্রদ কাহিনী। ছোট বেলায় যখন কেউ তেতো ওষুধ খেতে চাইতো না, এমনকি বৃদ্ধরা পর্যন্ত নাক ছিটকানি দিতেন, তখন তিনি সাবলীলভাবে সে ওষুধ খেয়ে নিতেন। আর সেই থেকে তার নাম তিতু। মূল নামের মীর থেকে এই নাম যোগ হয়ে সময়ের ব্যবধানে নাম হয়ে গেলো তিতুমীর।

বিস্তারিত পড়ুন: https://www.swarnokonika.com/titumir/

১৯৯২ সালের ৬ ডিসেম্বর আজকের এইদিনে, উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা বাবরি মসজিদ গুড়িয়ে দেয়। যার ফলে পুরো ভারত জুড়...
06/12/2022

১৯৯২ সালের ৬ ডিসেম্বর আজকের এইদিনে, উগ্র হিন্দুত্ববাদী সংগঠনের কর্মীরা বাবরি মসজিদ গুড়িয়ে দেয়। যার ফলে পুরো ভারত জুড়ে দাঙ্গা ছড়িয়ে পড়ে এবং প্রায় ২০০০ মানুষ মারা যায়, যাদের অধিকাংশই ছিলেন মুসলিম। এর পূর্বেও ১৯৪৯ সালে হিন্দু মহাসভার সদস্যরা গোপনে রামের একটি মূর্তি মসজিদের অভ্যন্তরে রেখে দেয় এবং দাঙ্গা সৃষ্টি করে। উক্ত এই মসজিদটি মুঘল সম্রাট বাবর ভারতবর্ষ জয়ের পর তার আদেশে সেনাপতি মীর বাকী ১৫২৮-২৯ খ্রিস্টাব্দে এই মসজিদ নির্মাণ করেছিলেন। ফলো করুন আমাদের ফেসবুক গ্রুপ: মুসলমানদের স্বর্ণকণিকা

28/11/2022

১৩৫০ সালের ২৭শে নভেম্বর আজকের এইদিনে, শাহ-ই-বাঙ্গালাহ্ সুলতান শামসউদ্দিন ইলিয়াস শাহ্ প্রথম ও শেষ মুসলিম হিসেবে নেপাল জয় করেন। পূর্ণিয়ার শাইখ হুসেইন যোক্কুরপেশ (রহ:)-এর ব্যাপক ইসলামের প্রচারের ফলে শৈব অধ্যুষিত নেপালের কিছু মানুষ ইসলাম গ্রহণ করে। এতে ক্ষিপ্ত হয়ে নেপালের অত্যাচারী রাজা জয়রাজ মল্ল নওমুসলিমদের ম্লেচ্ছ ঘোষণা করে পশুপতিনাথের সামনে বলি দেয়। এই খবর সুলতান ইলিয়াস শাহর কানে গেলে তিনি ক্রুব্ধ হয়ে নেপাল অভিযানের ঘোষণা দেন। অগ্রনায়নের ১০ম নেওয়ারী সংবৎ মোতাবেক ১৩৫০ সালের ২৭শে নভেম্বর বাঙালিদের পদানত হয় কাঠমুন্ডু। রাজা জয়রাজ মল্ল পরাজিত হয়ে পলায়ন করতে বাধ্য হয়। প্রথমবারের মতো নেপাল পদানত হয় মুসলিমদের। ৬৩ বছরের জন্য (১৩৫০-১৪১৩) নেপাল পরিণত হয় বাংলার প্রদেশে। #মুসলমানদের_স্বর্ণকণিকা #বাংলার_ইতিহাস

দিগ্বিজয়ী তৈমুরের নাতি ও শিরাজের শাসনকর্তা ইব্রাহিম সুলতান কর্তৃক স্বহস্তে লিখিত পবিত্র কুরআন। তিনি কমপক্ষে কোরআনের পাঁচ...
15/04/2021

দিগ্বিজয়ী তৈমুরের নাতি ও শিরাজের শাসনকর্তা ইব্রাহিম সুলতান কর্তৃক স্বহস্তে লিখিত পবিত্র কুরআন। তিনি কমপক্ষে কোরআনের পাঁচটি পান্ডুলিপি অনুলিপি করেছেন বলে জানা যায়। সময়: পঞ্চদশ শতাব্দী
[চিত্রসূত্র: THE MET]

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when স্বর্ণকণিকা ডেস্ক posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to স্বর্ণকণিকা ডেস্ক:

Shortcuts

Share

Category