55th Batch, Department of Political Science, University of Rajshahi

55th Batch, Department of Political Science, University of Rajshahi

Share

This is the page of Department of Political Science-55th Batch, University of Rajshahi. Thank you.

Here we will publish all kinds of information, events, achievements related to our batch along with our beloved department.

13/06/2025

শোক সংবাদ!

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের আমাদের বন্ধু মো. মাসুদ রানা আজ বগুড়ার একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মা'রা গেছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মাসুদ গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বাসিন্দা ছিল। দীর্ঘদিন ধরে কিডনি সমস্যায় ভুগছিল, পাশাপাশি হেপাটাইটিস বি-তেও আক্রান্ত ছিল। ঈদের আগের দিন থেকে ডায়রিয়ায় ভুগছিল।

ওর বাবা অনেক আগেই পৃথিবীর মায়া ত্যাগ করেছেন, আর এখন ও! ক্যাম্পাস থেকে সেই আম চত্ত্বরে সাইকেলে করে টিউশন করাতে যেত রেগুলার। ঘেমে শার্ট ভিজে যেত, স্টুডেন্ট এর বাসায় ঢোকার আগে জামা পালটে নিত। আহ!! ছেলেটা কষ্টই করে গেল। সুখের দেখা দেখে যেতে পারলো না৷

প্রথম বিসিএস এর প্রিলি-তে টিকে ছিল। রিটেন আর দেওয়া হল না। জীবন কতটা আনসার্টেইন!

আমাদের ব্যাচের দুইজন বন্ধু এই পৃথিবীর মায়া ছেড়ে আল্লাহ এর ডাকে সাড়া দিয়ে চলে গেল। আল্লাহ মাসুদ ও হালিমকে জান্নাতুল ফেরদৌসের উত্তম মাকাম দান করুন। আমিন।

26/09/2023

Ashikur Rahman ভাইয়া

video credit : Towfik Rubel

22/07/2023

Heartiest felicitation to Professor Dr. A.K.M. Mahmudul Haque Tutul sir.

Newly appointed
Provost
Syed Ameer Ali Hall
University of Rajshahi

With the best compliments of
𝙼.𝚂.𝚂. 𝚂𝚝𝚞𝚍𝚎𝚗𝚝𝚜
𝚂𝚎𝚜𝚜𝚒𝚘𝚗: 𝟸𝟶𝟷𝟾-𝟸𝟶𝟷𝟿 (𝟻𝟻𝚝𝚑 𝙱𝚊𝚝𝚌𝚑)
𝙳𝚎𝚙𝚊𝚛𝚝𝚖𝚎𝚗𝚝 𝚘𝚏 𝙿𝚘𝚕𝚒𝚝𝚒𝚌𝚊𝚕 𝚂𝚌𝚒𝚎𝚗𝚌𝚎
𝚄𝚗𝚒𝚟𝚎𝚛𝚜𝚒𝚝𝚢 𝚘𝚏 𝚁𝚊𝚓𝚜𝚑𝚊𝚑𝚒.

07/02/2023

শিক্ষা সফর - ২০২৩
৫৫তম ব্যাচ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ।
রাজশাহী বিশ্ববিদ্যালয়।

03/03/2022

#রাষ্ট্র_সমাচার

➤ছিদ্রায়িত রাষ্ট্র :
যেসব রাষ্ট্রের অভ্যন্তরে এক বা একাধিক স্বাধীন রাষ্ট্র অবস্থান করে,সেসব রাষ্ট্রকে ছিদ্রায়িত রাষ্ট্র বলে। পৃথিবীতে ছিদ্রায়িত রাষ্ট্র দুটি।
যথা: ইতালি ও দক্ষিণ আফ্রিকা। ইতালির অভ্যন্তরে স্যানমেরিনো ও ভ্যাটিকান সিটি অবস্থান করে। অপরদিকে দক্ষিণ আফ্রিকার অভ্যন্তরে লেসেথো ও সোয়াজিল্যান্ড অবস্থান করে।

➤অভ্যন্তরীন রাষ্ট্র :
যেসব রাষ্ট্রের সীমানা একটি মাত্র রাষ্ট্র দ্বারা বেষ্টিত থাকে,সেসব রাষ্ট্রকে অভ্যন্তরীন রাষ্ট্র বলে। পৃথিবীতে অভ্যন্তরীন রাষ্ট্র চারটি।যথা: স্যানম্যারিনো,ভ্যাটিকান সিটি, লেসেথো, সোয়াজিল্যান্ড।

➤বাফার স্টেট:
শত্রুতা মনোভাব সম্পন্ন বা বৈরীভাবাপন্ন, বৃহৎ ও শক্তিশালী দুই প্রতিবেশী রাষ্ট্রের মধ্যে অবস্থিত ক্ষুদ্র ও নিরপেক্ষ রাষ্ট্রকে বাফার স্টেট বা সংঘর্ষ নিবারক রাষ্ট্র বলে। যেমন: বেলজিয়াম।
বেলজিয়ামের অবস্থান জার্মানী ও ফ্রান্সের মধ্যে। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানী ও ফ্রান্স একে অপরের শত্রু বা বৈরী রাষ্ট্র ছিল।
বর্তমানে নেপাল এবং ভারতের মাঝে বাফার স্টেট হল ভুটান।


➤মেট্রোপলিটন স্টেট:
প্রতিবেশী রাষ্ট্রের তুলনায় অর্থনৈতিক,সামরিক ও অন্যান্য দিক থেকে অপেক্ষাকৃত অধিক শক্তিশালী রাষ্ট্রকে মেট্রোপলিটন স্টেট বলে। যেমন: ভারত, নেপালের মেট্রোপলিটন স্টেট।

➤স্যাটেলাইট স্টেট:
প্রতিবেশী রাষ্ট্রের তুলনায় অর্থনৈতিক,সামরিক ও অন্যান্য দিক থেকে অপেক্ষাকৃত দুর্বল রাষ্ট্রকে স্যাটেলাইট স্টেট বলে। যেমন: নেপাল, ভারতের স্যাটেলাইট স্টেট।

➤ওয়েলফেয়ার স্টেট:
পৃথিবীতে যেসব রাষ্ট্রের নাগরিকগণ রাষ্ট্রের কাছ থেকে সর্বোচ্চ নাগরিক সুবিধা পায়,সেসব রাষ্ট্রকে ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র বলে। এই ধরনের রাষ্ট্রের মূল উদ্দেশ্যই হলো নাগরিকদের কল্যাণ করা। যেমন: সুইডেন,কানাডা, নরওয়ে ইত্যাদি।

➤স্থলবেষ্টিত রাষ্ট্র :
যদি কোন দেশের কোনরুপ জলসীমা না থাকে, অন্য কথায়, যদি কোন একটি দেশের চারদিকের সীমানা অন্যান্য দেশের সাথে থাকে তাকে স্থলবেষ্টিত দেশ বলা হয়। এই সমস্ত দেশ গুলোকে পার্শ্ববর্তী দেশের সমূদ্রবন্দর ব্যবহার করতে হয় মালামাল পরিবহনের জন্য।
বিশ্বে স্থলবেষ্টিত দেশের সংখ্যা ৪৫ টি। এই দেশসমূহের নিজস্ব সমুদ্রবন্দর নেই।

➤ব্যানানা রিপাবলিক :
বানানা রিপাবলিকগুলোতে রাজনৈতিক পরিমন্ডলে সবসময় অস্থিশীলতা,বিশৃঙ্খলা বজায় থাকে। সেনা অভ্যুত্থান এখানকার নিয়মিত ঘটনা। ব্যানানা রিপাবলিকে ব্যবসায়ী কিংবা কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের কাছে রাষ্ট্র জিম্মি হয়ে পড়ে। এই ব্যবসায়ী বা বাণিজ্যিক প্রতিষ্ঠান কখনোই চায় না দেশটির শাসনক্ষমতায় এমন শাসকগোষ্ঠী আসুক, যারা তাদের একচেটিয়া ব্যবসা ও লুন্ঠনে সমস্যা সৃষ্টি করবে।ব্যানানা রিপাবলিকের জনগণ ধনিক এবং অতি গরীব দুটো শ্রেণীতে বিভক্ত থাকে।ধনী আরো ধনী হতে থাকে এবং গরীব আরো গরীব।
রাষ্ট্রবিজ্ঞানীরা 'ব্যানানা রিপাবলিক' বলতে একটি রাজনৈতিকভাবে অস্থির দেশকে বুঝিয়ে থাকেন যা সীমিত পণ্য রপ্তানির উপর নির্ভরশীল।অর্থনৈতিকভাবে একটি মাত্র পণ্যের ওপর নির্ভরশীল। যেমন: আফ্রিকার বোতসোয়ানা দেশটির অর্থনীতি শুধুমাত্র হীরা উৎপাদন ও রপ্তানিকেন্দ্রিক।
এই টার্মটি প্রথম ব্যবহৃত হয় উত্তর আমেরিকার একটা দেশ হন্ডুরাস নামক দেশ থেকে।যা শুধুমাত্র কলার উপরে নির্ভরশীল ছিল।

© শুভা, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ৫৫তম ব্যাচ, রাবি।

18/02/2022

"আজ আমি ছাত্রদের রক্তে রঞ্জিত। এর পর কোন গুলি হলে তা ছাত্রকে না লেগে যেন আমার গায়ে লাগে।"
---শহীদ শামসুজ্জোহা, স্যার।
(একজন বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক।)

সৈয়দ মোহাম্মদ শামসুজ্জোহা (১ মে ১৯৩৪ - ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯) ছিলেন একজন বাঙালি শিক্ষাবিদ এবং অধ্যাপক। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক (তৎকালীন রিডার) ছিলেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দায়িত্ব পালনকালে ১৮ ফেব্রুয়ারি ১৯৬৯ সালে আইয়ুব বিরোধী আন্দোলনের সময় পাকিস্তানি সেনাবাহিনীর আক্রমণের মুখে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রক্ষা করতে গিয়ে শহীদ হন তিনি।

স্যারের প্রতি বিনম্র শ্রদ্ধা।

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Address


Rajshahi
6205