02/02/2026
[সংযুক্তি কমেন্টে]
আমরা গত প্রায় এক সপ্তাহ ধরে সিএসই–২৪ সিরিজের নারী শিক্ষার্থীদের প্রতি সংঘটিত ভয়াবহ হেনস্থার ঘটনার প্রতিবাদ জানিয়ে আসছি। কিন্তু দুঃখজনকভাবে এখনো পর্যন্ত ডিএসডব্লিউ স্যারদের কাছ থেকে কোনো কার্যকর বা দৃশ্যমান সমাধান আমরা পাইনি। অথচ বিষয়টির ইনটেনসিটি অত্যন্ত গুরুতর।
অভিযুক্ত সুমন মজুমদারের বিরুদ্ধে স্কুল–কলেজ পর্যায় থেকেই নারী শিক্ষার্থী ও শিক্ষিকাদের প্রতি অশোভন আচরণ ও ‘ব্যাড টাচ’-এর একাধিক অভিযোগ রয়েছে। রুয়েটে এসে সে এবং তার সহযোগীরা একই ধরনের ন্যাক্কারজনক কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করেছে।
মেসেঞ্জারের ওপেন সেকশনাল গ্রুপে ক্লাসের ছোট বোনদের নিয়ে প্রকাশ্যে যৌন হয়রানিমূলক ও অবমাননাকর কথাবার্তা চালানো হয়েছে শুধু তাদের সহপাঠী না তারা শিক্ষক এবং তাদের স্ত্রী দের কে নিয়ে বাজে কথা বলেছে ।
এই ঘটনার সঙ্গে মোট ৯ জন সরাসরি জড়িত—এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি পরিকল্পিত অপরাধ , তাদেরকে বার বার না করার পরেও এই কাজ করেই গিয়েছে ।
এখন আমাদের সামনে সময় খুবই সীমিত। কালকে আমাদের হাতে কার্যত একটিই দিন।
এই সময়ের মধ্যেই অভিযুক্তদের কী শাস্তি হবে, সেটার একটি স্পষ্ট ও চূড়ান্ত সিদ্ধান্ত নিশ্চিত করতেই হবে।
ভিসি স্যার চাইলে বিষয়টির দ্রুত সমাধান সম্ভব। সরকার থেকেও রিপোর্ট এসেছে এখন শুধু একটি সিদ্ধান্ত ও একটি মিটিংয়ের মাধ্যমেই ন্যায়বিচার নিশ্চিত করা যায়।
এটা আমাদের দায়িত্ব—ছোট বোনদের পাশে দাঁড়ানো। আজ নীরব থাকলে আগামীতে এই অন্যায় আরও বাড়বে।
👉 তাই আমরা আগামীকাল সকাল ১০টা ৩০ মিনিট থেকে প্রশাসনিক ভবন ঘেরাও কর্মসূচি পালন করবো।
👉 চূড়ান্ত সিদ্ধান্ত না আসা পর্যন্ত আমরা প্রশাসনিক ভবন ত্যাগ করবো না।
👉 একইসঙ্গে আগামীকাল ১০টা ৩০-এর পর থেকে আমরা সকল ক্লাস বর্জন করবো।
আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি—
যদি সম্ভব হয়, তাহলে আগামীকাল পুরো রুয়েটের সকল কার্যক্রম বন্ধ রেখে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করুন।
নির্বাচনের আগে শেষবারের মতো আমরা একটি দৃষ্টান্ত স্থাপন করতে চাই—
নারীর অধিকার ও নিরাপত্তার প্রশ্নে আমরা আপসহীন।