মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়

Share

এই পেইজটি মুন্সিগঞ্জ থেকে রাবিতে পড়তে আসা ছাত্রছাত্রীদের জন্য

24/10/2025

শুক্রবার রাতে সুফি ভাবাদর্শের চর্চায় এক অনন্য সময় কাটালাম সংগঠনের ৩জন মিলে। (২৫.১০.২৫)।
মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর বর্তমান সভাপতি ও সেক্রেটারি, আর প্রিয় জুনিয়র মেজবাহ।
আমরা শুধু মনের আনন্দে, সুরের মিল খুঁজতে চেয়েছি।❤️
আশা করি আপনাদেরও ভালো লাগবে। ✋🎶

Photos from মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়'s post 24/10/2025

২৪-১০-২০২৫
রোজ শুক্রবার রাবি ক্যাম্পাসের অনুষ্ঠিত হলো ৭ম কমিটির
বার্ষিক পিকনিক। উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন জাহিদ ভাই, মাহদী ভাই, সাকিব ভাই সহ প্রায় ৪০ জন সদস্য। ❣️

Photos from মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়'s post 15/10/2025

রাকসু নির্বাচন ২০২৫

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আসন্ন রাকসু নির্বাচনে বিক্রমপুর-মুন্সিগঞ্জ ছাত্র সংসদের চারজন উদ্যমী, মেধাবী ও দায়িত্বশীল শিক্ষার্থী প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন।

তারা বিশ্বাস করেন— নেতৃত্ব মানে শুধু পদ নয়, এটি দায়িত্ব, সততা আর পরিবর্তনের অঙ্গীকার।
বিতর্ক, সাহিত্য, গবেষণা ও সাংস্কৃতিক অঙ্গনে তাদের অবদান ইতোমধ্যেই প্রশংসিত, এবার সেই অভিজ্ঞতা নিয়েই তারা আসছেন শিক্ষার্থীদের কণ্ঠস্বর হতে।

আমরা বিক্রমপুর-মুন্সিগঞ্জের পক্ষ থেকে তাদের প্রতি রইল আন্তরিক শুভকামনা ও পূর্ণ সমর্থন।
তাদের সাফল্যের মধ্য দিয়েই আরও একবার উজ্জ্বল হোক বিক্রমপুর-মুন্সিগঞ্জের নাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাটিতে।

10/10/2025

Happy Birthday Md Zihad Khan Ishaan ❤️
General Secretary of MBSA (2025)

We wish you all the best and you will overcome all your obstacles in the near future by hardworking.!

Photos from মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়'s post 28/02/2025

**মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় – নবীন বরণ ও বিদায়ী সম্মাননা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন**

গৌরব, ঐতিহ্য ও বন্ধুত্বের প্রতীক **মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়**-এর নবীন বরণ ও বিদায়ী সম্মাননা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। সংগঠনের নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে আমরা এক নতুন অধ্যায়ে প্রবেশ করলাম।

অনুষ্ঠানে সাধারণ সম্পাদক জিহাদ হাসান-এর সঞ্চালনায় এবং সভাপতি মোহাম্মদ আলী-এর সভাপতিত্বে অতিথিরা সংগঠনের গুরুত্ব ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আমাদের প্রধান অতিথি, সহকারী অধ্যাপক মো: শাহাদাত হোসেন (ফাইন্যান্স এন্ড ইন্স্যুরেন্স বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়)কে, যিনি তার দিকনির্দেশনামূলক বক্তব্যের মাধ্যমে আমাদের অনুপ্রাণিত করেছেন।

বিদায়ী কমিটিকে জানাই আন্তরিক শুভকামনা—তাদের পরিশ্রম ও নেতৃত্ব সংগঠনকে এগিয়ে নিতে অমূল্য ভূমিকা রেখেছে। একইসাথে, নতুন কমিটিকে অভিনন্দন! আশাকরি, তাদের নেতৃত্বে সংগঠন আরও সাফল্যের পথে এগিয়ে যাবে।

সকলের সহযোগিতায় আমরা আরও শক্তিশালী হবো, আমাদের বন্ধন আরও দৃঢ় হবে। মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ এগিয়ে যাক ঐক্যের শক্তিতে!

26/02/2025

আসসালামু আলাইকুম

আমাদের প্রাণের সংগঠন
মুন্সিগঞ্জ বিক্রমপুর ছাত্র সংঘ
নবীন বরণ ও বিদায় সংবর্ধনা -2025
অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তারিখ: ২৬ ফেব্রুয়ারী ,২০২৫ (বুধবার)
সময়: সন্ধ্যা ৬টা - রাত ৯টা পর্যন্ত
স্থান: S K Food World Restaurant, New Market.
[ Sultan's Dine এর opposite এ]

আমাদের কে এই পর্যন্ত যারা সহযোগিতা করেছেন অর্থ, পরামর্শ ও বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে তাদের কে অসংখ্য ধন্যবাদ।

সকলের সর্বোচ্চ সহযোগিতা কামনা করছি এই প্রোগ্রাম কে সফলভাবে সম্পন্ন করার জন্য।
ধন্যবাদ সবাইকে ❤️

22/12/2024

মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর মতবিনিময় সভা অনুষ্ঠিত..
https://www.facebook.com/share/p/19YJXNJuWa/

রাজশাহী বিশ্ববিদ্যালয়স্থ মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের মত বিনিময়

বিস্তারিত:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যায়ণরত মুন্সিগঞ্জের শিক্ষার্থীদের মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যায়লের মুন্সিগঞ্জ - বিক্রমপুর ছাত্র সংঘের আয়োজন ক্যাম্পাস সংলগ্ন একটি ভোজনশালায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে বছরব্যাপি বিভিন্ন কর্মকাণ্ডের বিষয়ে আলোচনা ও আসন্ন নতুন বছরে করুনীয় সম্পর্কে আলোকপাত করা হয়। নিজেদের মধ্যে আন্তঃযোগাযোগ বৃদ্ধির মাধ্যমে বিভিন্ন সমস্যা সমাধানে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

সংগঠনের সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহসিন ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরাফাত রায়হান সাকিব। অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন শিক্ষার্থী মো: ইসহাক বেপারী, জিহাদ খান ইসান, শেখ সৈকত, খালিদ মাহমুদ, মিনহাজুর রহমান, মাহমুদুল হাসান জিহাদ, মো:শাহিন, মো:সৌরভ, সানজিদা আক্তার, শোয়েব হাসান, সুখময় দাস, মিম আক্তার , সানজানা আলম, আফরিন আহমেদ আবির, মেজবাহ দেওয়ান মাইমুর রহমান মাহিম প্রমুখ।

সভায় সকলে জ্ঞান অর্জনের মাধ্যমে আলোকিত মানুষ হওয়ার পাশাপাশি মুন্সিগঞ্জের আর্থসামাজিক উন্নয়নে সাধ্যমত কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে দীর্ঘদিনপর সকলের একত্রিত হওয়া আনন্দঘন পরিবেশ তৈরি হয়। # #

Photos from মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয়'s post 23/10/2024

মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ - শুধু একটি সংগঠন নয়, এটি একটি পরিবার। আজকের দিনটা এই পরিবারের নতুন সদস্যদের স্বাগত জানানোর দিন।
মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের নতুন অধ্যায়ের শুরু! ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে আজকে আনুষ্ঠানিক ভাবে পরিচিত হওয়া হলো।
মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘের নতুন অধ্যায়ের শুরুতে নতুন স্টুডেন্টদের সাথে মিলিত হয়ে উৎসবময় পরিবেশ তৈরি হয়। তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এই সংগঠন যেন তোমাদের স্বপ্ন পূরণে সহায়তা করে।

বি.দ্র: নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে সিনিয়রদের একাংশ

29/08/2024

আসসালামু আলাইকুম!
মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ, রাজশাহী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে বাংলাদেশ এর বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের জন্য গঠিত সামান্য কিছু ফান্ড,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ত্রান তহবিলে ডোনেট করা হল!

সিনিয়র - জুনিয়র, কমিটির সদস্য, যারা সবসময় আমাদেরকে ফাইনান্সিয়ালি ও দিকনির্দেশনা সাপোর্ট দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ!

29/05/2024

আলহামদুলিল্লাহ ❤️
Ad Tahmina Akter Tuhin ভাবি
নব-নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান
সিরাজদিখান উপজেলা পরিষদ
মুন্সিগঞ্জ-বিক্রমপুর ছাত্র সংঘ,রাজশাহী বিশ্ববিদ্যালয় এর পক্ষ থেকে অনেক অভিনন্দন ও শুভকামনা রইল❤️

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Website

Address


University Of Rajshahi
Rajshahi