24/02/2024
ইঞ্জিনিয়ারিং এর নোবেল খ্যাত সম্মাননা পেলেন প্রবাসী বাংলাদেশি!
প্রবাসী বাংলাদেশি মেকানিকাল ইঞ্জিনিয়ার এম. তাহের সাইফ আমেরিকার ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ায়রিং এর একজন সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। গত ৬ ফেব্রুয়ারি প্রকাশিত এই বছরের সদস্যদের তালিকায় ছিলেন ১১৪ জন আমেরিকান ইঞ্জিনিয়ার এবং আরও ২১ জন আন্তর্জাতিক সদস্য।
আমেরিকার ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং (NAE), আমেরিকার ন্যাশনাল অ্যাকাডেমিস অব সাইন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড মেডিসিনের একটি অংশ। ইঞ্জিনিয়ারিং বিষয়ে বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ সংস্থাগুলোর একটি হলো NAE. যেহেতু, ইঞ্জিনিয়ারদের জন্য কোন নোবেল পুরষ্কার দেয়া হয় না, তাই ন্যাশনাল অ্যাকাডেমি অব ইঞ্জিনিয়ারিং এর সদস্যপদকে ইঞ্জিনিয়ারিং এর নোবেল হিসেবে ভাবা হয়। প্রতি বছর এই সংস্থাটি বিশ্বের সেরা ইঞ্জিনিয়ারদের তালিকা থেকে এর সদস্যদের বাছাই করে। এই বছর ১১৪ জন ইঞ্জিনিয়ারদের মধ্যে রয়েছেন বাংলাদেশী প্রবাসী ইঞ্জিনিয়ার এম. তাহের সাইফ। আগামী সেপ্টেম্বর মাসে আমেরিকার প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে NAE সদস্যদের সম্মানিত করা হবে।
এম. তাহের সাইফ বর্তমানে আমেরিকার ইউনিভার্সিটি অব ইলিনয়, আরাবানা-শ্যাম্পেইনের মেকানিকাল সাইন্সেস এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের একজন অধ্যাপক হিসেবে কাজ করছেন। তিনি মূলত একজন মেকানিকাল ইঞ্জিনিয়ার। তার গবেষণার মূল বিষয় হচ্ছে অতিক্ষুদ্র পর্যায়ে মেকানিকাল ইঞ্জিনিয়ারিং ব্যবহারের মাধ্যমে ম্যাটেরিয়াল সাইন্স এবং বায়োলজিতে অবদান রাখা। তিনি বায়ো-ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রেও কাজ করেছেন। ন্যানো বায়োবট আবিষ্কারের ক্ষেত্রে তিনি একজন অন্যতম গবেষক।
এছাড়াও, বায়ো ইঞ্জিনিয়ারিং ব্যবহারের মাধ্যমে ক্যান্সার নিরাময় সংক্রান্ত গবেষণাও তার কাজের উল্লেখযোগ্য ক্ষেত্র। অধ্যাপক এম. তাহের সাইফ ১৯৮৪ সালে বুয়েট থেকে ব্যাচেলরস ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে আমেরিকার ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটি থেকে ১৯৮৭ সালে মাস্টার্স এবং কর্নেল ইউনিভার্সিটি থেকে ১৯৯৩ সালে অ্যাপ্লাইড এন্ড থিওরেটিকাল মেকানিক্সে পিএইচডি সম্পন্ন করেন।
তৃতীয় বাংলাদেশি হিসেবে এই সম্মাননা অর্জন করেন তাহের সাইফ, এর পূর্বে এই সম্মান অর্জন করেন গগনচুম্বী ভবন নির্মানের পথিকৃৎ, টিউবুলার ডিজাইনের জনক এফ. আর. খান এবং ড. ফজলে হুসাইন, যার আবিষ্কার নাসায় এখনো ব্যবহৃত হয়।
ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এম. তাহের সাইফের এই