18/05/2026
মুট কোর্ট রুম, আইন ও ভূমি প্রশাসন বিভাগ, রাবি!🖤
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Admission Tutor, Educational consultant, Motihar, Rajshahi.
HSC এবং বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার জন্য ক্লাস, সাজেশনস' ও গাইডলাইন পাবে আমাদের "Admission.Tutor_অ্যাডমিশন টিউটর" প্লাটফর্ম থেকে।
📢For any consultation : 01783283489 (Whatsapp, Telegram )
18/05/2026
মুট কোর্ট রুম, আইন ও ভূমি প্রশাসন বিভাগ, রাবি!🖤
18/05/2026
ঠিক না?
17/05/2026
ঢাবিতে সেকেন্ড টাইম চালু করা উচিত!
17/05/2026
আমার মনে হয় এই বিষয়টা নিয়ে তোমাদের সবার কথা বলা উচিত, যারা ফাস্ট টাইমের আছো অথবা সেকেন্ড টাইম!
কারণ বিশ্বের বিভিন্ন নামিদামি বিশ্ববিদ্যালয়ে বারবার মেধা যাচাইয়ের সুযোগ দেওয়া হয়। এমনকি বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ও দেওয়া হয়। তাহলে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় কেন সেকেন্ড টাইমের সুযোগ দিবে না?
যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় সকল বিশ্ববিদ্যালয়ের আগে পরীক্ষা নেয়, তাই অনেকে এখানে অপ্রত্যাশিতভাবে ভুল করে ফেলে। শুধুমাত্র একটি ভুলের কারণেই তাদেরকে কেন সারা জীবনের জন্য অকৃতকার্য করে রাখা হবে?
অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইম থাকা উচিত, যাতে একজন ব্যক্তি তার নিজের ভুলগুলো থেকে শিক্ষা নিয়ে পরবর্তীতে অনেক ভালো কিছু করতে পারে।
আজকে তোমরা যারা ফার্স্ট টাইমার আছো এবং নিজেদের স্বার্থে কথা বলবা না,পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর দেখবা তোমাদেরই আবার এটার বেশি দরকার হবে।
সুতরাং এই বিষয়টা নিয়ে সার্বজনীনভাবে সবারই কথা বলা উচিত।
শেয়ার করো, পোস্ট করো, আওয়াজ তোলো এই বিষয়ে বেশি করে, যাতে এটার পক্ষে একটা সার্বজনীন সমর্থন তৈরি হয়। ✅
17/05/2026
চলুক এভাবেই!😃
16/05/2026
সতর্কতামূলক পোস্ট:
আজ আমার সাথে এবং আমার পরিবারের সাথে একটি ভয়ানক প্রতারণার চেষ্টা করা হয়েছে। যারা আমরা পড়াশোনা বা কাজের সূত্রে পরিবারের বাইরে থাকি, তাদের বাবা-মাকে টার্গেট করে এই ধরণের জঘন্য প্রতারণা করা হয়।
একটু আগে জনৈক ব্যক্তি পুলিশ পরিচয় দিয়ে আমার বাবাকে ফোন করে। ফোন করেই ধমকের সুরে জিজ্ঞেস করে, "আপনার ছেলে কোথায় থাকে, কার সাথে ঘুরে কোনো খোঁজ রাখেন?" এরপর সরাসরি বলে, "আপনার ছেলেকে আমরা ইয়াবাসহ গ্রেফতার করেছি।" আমার বাবা স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে যখন জানতে চান কোন থানা থেকে বলছেন, তখন ওই প্রতারক আরও রেগে গিয়ে বলে, "আপনি এত প্রশ্ন করছেন কেন? ছেলের সাথে কথা বলবেন?"
এরপর ফোনের ওপাশ থেকে আমার মতো কন্ঠে কেউ একজন কাঁদতে কাঁদতে বলতে থাকে, "আব্বু আমাকে বাঁচাও, ওরা আমাকে অ্যারেস্ট করেছে!"
তাৎক্ষনিক আমার বাবা ফোনটি কেটে দিয়ে সরাসরি আমাকে কল দেন। আমি তখন সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ অবস্থায় ছিলাম।
এরপর আমি ওই প্রতারকের নাম্বারে ব্যাক করি। আমি যখনই থানার নাম এবং ওর পরিচয় জানতে চাইলাম, ও সাথে সাথে ফোন কেটে দেয় এবং এরপর থেকে আর ফোন রিসিভ করেনি।
আমরা এমন প্রতারণার বিষয়ে আমাদের পরিবারকে অবগত করি এবং আমাদের নাম্বার যদি কখনও বন্ধ থাকে সেক্ষেত্রে বিকল্প একটি নাম্বার বন্ধুর হোক বা রুমমেট বা অন্য কারো বাসায় দিয়ে রাখি, যেনো জরুরি প্রয়োজনে আমাদের ফ্যামিলি এশিউরড হতে পারে।
- রাগিব ইশরাক (LLA, RU)
16/05/2026
আমি অনেক পাবলিকিয়ানকে দেখেছি, ভার্সিটিতে ভর্তি হইয়া শার্টের কলার খুইল্যা দিয়া "মুই কী হনুরে" ভাব লইতে। ন্যাশন্যালে যারা পড়ে তাদের দেখলে টিটকারি করতো।
৪/৫ বছর পর অনার্স / মাস্টার্স পাশ করিয়া সেই মহান পাবলিকিয়ান গ্রামে রাইতের অন্ধকারে বাড়িত যায়, যাতে কারো সাথে মুখ দেখাদেখি না হয়। আর তুমি জাতীয়তে পড়েও কম ভাব নাও না দেহি! পড়ার কথা বললে পকেটে হাত দুইটা ঢুইক্যা মাথার চুলে একটা হাল্কা ঝাকুনি দিয়া পট পট কইরা বলো, "অ্যা, বিনা পয়সায় জ্ঞান দেয়।" শোন ভাই/ বোন, তোমারে একখান কথা কই৷ এই দেশে পোষা বিড়াল- ছাগলের যে দাম তার থেকেও মাস্টার্স পাশ বেকারের দাম অনেক কম!
©
16/05/2026