Roypara government primary school

Roypara government primary school

Share

সরকার শিক্ষা প্রতিষ্ঠান

29/11/2021

ট্রেনের তৃতীয় শ্রেণির কামরা থেকে নামছেন তেভাগা আন্দোলনের হাজী মোহাম্মদ দানেশ!
এনার নামেই নাম করন করা হয়,
( হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) দিনাজপুর।

18/11/2021

. কাবস্কাউট সম্পর্কে A টু Z. সংগ্রহে রাখুন।

⭕ কাব (Cub): যে সকল শিশুর স্কাউট হবার মত যথেষ্ট বয়স হয়নি, স্কাউট আন্দোলনে তাদের কাব-স্কাউট বলা হয়।

‘কাব(Cub)’ অর্থ শাবক বা বাচ্চা। স্কাউটিং-এ ‘কাব’ অর্থে নেকড়ে বাঘের বাচ্চাদের কথা বোঝানো হয়েছে। অর্থাৎ কাবেরা হলো শিশু নেকড়ে। মোটকথা, কাবও একজর স্কাউট। তবে পুরোপুরি স্কাউট হবার বয়স না হওয়ায় তারা হলো শিশু স্কাউট অর্থাৎ কাব-স্কাউট।

⭕ স্কাউট আন্দোলন মূলত তিনটি স্তরে রয়েছে-
১. কাব: প্রাথমিক বিদ্যালয়ের শিশুদেরকে (৬+ থেকে ১০+ বছর বয়সী) ‘কাব’,
২. স্কাউট: মাধ্যমিক বিদ্যালয়ের তরুণ-তরুণীদেরকে (১১+ থেকে ১৭ বছর বয়সী) ‘স্কাউট’,
৩. রোভার-স্কাউট: কলেজ ও বিশ্ববিদ্যালয়ের যুবক-যুবতীদেরকে (১৮+ থেকে ২৫ বছর বয়সী) ‘রোভার-স্কাউট’ বলে।

কাব-স্কাউটের জনক ব্যাডেন পাওয়েল (বি.পি): আমাদের অনেকেরই জানা আছে লন্ডনের অধিবাসি “ রবার্ট স্টিফেনসন স্মীথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েল” সংক্ষেপে ব্যাডেন পাওয়েল বা বি.পি সাহেবের কথা। তিনি ১৯০৭ সালে বিশ্বে প্রথম ‘স্কাউট’ প্রোগ্রাম চালু করেন। পরে তাঁর সহধর্মিনী লেডি ব্যাডেন পাওয়েল ১৯০৯ সালে কিশোরী ও তরুণীদের উদ্দেশ্যে প্রবর্তন করেন “গার্লস গাইড”। কিশোর ও যুবকদের উদ্দেশ্যে স্কাউট প্রোগ্রাম চালু করার পর ব্যাডেন পাওয়েল বিশ্বের লক্ষ কোটি শিশুদের কথা ভাবলেন। ভাবনার এক পর্যায়ে ‘রূড ইয়ার্ড কিপলিং’ এর লেখা ‘জাংগল বুক’ নামক একটি বইয়ের গল্পের কথা তাঁর মনে পড়ল; যে বইয়ে নেকড়ে বাঘের দলের নিয়ম-শৃংঙ্খলা ও জংগলের অন্যান্য প্রাণির গল্প লেখা আছে। অবশেষে, তিনি ১৯১৬ সালে কাব-স্কাউট আন্দোলন শুরু করেন।
প্রাথমিক বিদ্যালয়ে অধ্যয়নরত এ দেশের ৬+ - ১০+ বছর বয়সী শিশুদেরকে “কাব” হিসেবে গণ্য করা হয়। কাব-স্কাউট একটি অরাজনৈতিক ও অসাম্প্রদায়িক সংগঠন।

⭕ কাব-প্রতিজ্ঞা: কাবের প্রতিজ্ঞা নিচে উল্লেখ করা হলো-
আমি প্রতিজ্ঞা করছি যে,
১. আল্লাহ/সৃষ্টিকর্তা ও আমার দেশের প্রতি কর্তব্য পালন করতে,
২. প্রতিদিন কারো না কারো উপকার করতে,
৩. কাব-আইন মেনে চলতে “আমি আমার যথাসাধ্য চেষ্টা করবো”।

⭕ কাব-আইন:
১. বড়দের কথা মেনে চলা,
২. নিজেদের খেয়ালে কিছু না করা।
কাব-মটো: “যথাসাধ্য চেষ্টা করা”

⭕ কাব-স্কাউটদের বৈশিষ্ট্য:
১. কাব-স্কাউটরা কাব প্রতিজ্ঞা নিয়ে আন্দোলনে যোগ দেয় এবং তার জীবনে প্রতিজ্ঞা মেনে চলার চেষ্টা করে।
২. কাব-স্কাউটরা বিফলতার কথা চিন্তা না করে যথা সাধ্য চেষ্টা করে।
৩. কাব-স্কাউটরা সকল কাজ হাতে কলমে করার মাধ্যমে শিখে।
৪. কাব-স্কাউটরা ছোট ছোট দলে (ছক্কায়) ভাগ হয়ে কাজ করে।
৫. কাব-স্কাউটদেরকে তাদের কাজের স্বীকৃতি ব্যাজের মাধ্যমে দেওয়া হয়।
৬. কাব-স্কাউটরা তাদের পোশাক, ব্যাজ ও স্কার্ফ পরিধান করে।
৭. কাব-স্কাউটরা তাদের আঙ্গুলের বিশেষ কায়দায় সালাম দেয় ও গ্রহন করে।
৮. কাব-স্কাউটরা ডান হাতে করমর্দন করে।

⭕ কাব-স্কাউটদের পোশাক (বালক):
১. টুপি: নীল রঙের পিক যুক্ত টুপি।
২. স্কার্ফ: উপজেলা স্কাউটস কর্তৃক গ্রুপের জন্য অনুমোদিত/লাল।
৩. শার্ট: ছাই (এ্যাশ) রঙের ঢাকনাযুক্ত(মাঝ খানে প্লেট দেওয়া) দুই পকেটওয়ালা হাফ শার্ট।
৪. প্যান্ট: গাঢ় নেভি ব্লু রঙের কাপড়ের হাফ প্যান্ট।
৫. বেল্ট: কালো রঙের বেল্ট।
৬. মোজা: সাদা রঙের ফুল মোজা। হাঁটুর নিচে একভাঁজ করে পরতে হবে।
৭. জুতা: কালো রঙের জুতা।
৮. ষষ্ঠক পরিচয়: ষষ্ঠকের রং-এর ৩.৮১ সে.মি. (১.৫ ইঞ্চি) সমবাহু বিশিষ্ট ত্রিকোণাকৃতি কাপড়ের তালি। বাম কাঁধের নিচে হাতার উপরের অংশে শীর্ষ কোণ উপরের দিকে রেখে পরতে হবে।
৯. কাঁধের ব্যাজ: ৫.০৮ সে.মি X১.২৭ সে.মি. (২ ইঞ্চি X ০.৫ ইঞ্চি) মাপের সবুজ পটভূমিতে লাল রঙের লেখা গ্রুপ নম্বরসহ কাঁধের ব্যাজ শার্টের উভয় হাতার উপরের অংশে সেলাই করে পরতে হবে।
১০. যে কোন রঙের উগল।

⭕ কাব-স্কাউটদের পোশাক (বালিকা):
১. টুপি: নীল রঙের পিক যুক্ত টুপি।
২. স্কার্ফ: উপজেলা স্কাউটস কর্তৃক গ্রুপের জন্য অনুমোদিত/লাল।
৩. শার্ট: ছাই (এ্যাশ) রঙের ঢাকনাযুক্ত(মাঝ খানে প্লেট দেওয়া) দুই পকেটওয়ালা হাফ/ফুল শার্ট।
৪. স্কার্ট: গাঢ় নেভি ব্লু রঙের স্কার্ট।
৫. বেল্ট: কালো রঙের বেল্ট।
৬. মোজা: সাদা রঙের ফুল মোজা। হাঁটুর নিচে একভাঁজ করে পরতে হবে।
৭. জুতা: কালো রঙের জুতা।
৮. ষষ্ঠক পরিচয়: ষষ্ঠকের রং-এর ৩.৮১ সে.মি. (১.৫ ইঞ্চি) সমবাহু বিশিষ্ট ত্রিকোণাকৃতি কাপড়ের তালি। বাম কাঁধের নিচে হাতার উপরের অংশে শীর্ষ কোণ উপরের দিকে রেখে পরতে হবে।
৯. কাঁধের ব্যাজ: ৫.০৮ সে.মি X১.২৭ সে.মি. (২ ইঞ্চি X ০.৫ ইঞ্চি) মাপের সবুজ পটভূমিতে লাল রঙের লেখা গ্রুপ নম্বরসহ কাঁধের ব্যাজ শার্টের উভয় হাতার উপরের অংশে সেলাই করে পরতে হবে।
১০. যে কোন রঙের উগল।

⭕ কাব-লিডারের পোশাক (পুরুষ):
১. টুপি: মানানসই টুপি।
২. স্কার্ফ: দলীয়।
৩. শার্ট: ছাই (এ্যাশ) রঙের ঢাকনাযুক্ত(মাঝ খানে প্লেট দেওয়া) দুই পকেটওয়ালা হাফ/ফুল শার্ট।
৪. প্যান্ট: গাঢ় নেভি ব্লু রঙের ফুল প্যান্ট।
৫. বেল্ট: মানানসই।
৬. মোজা: সাদা রঙের ফুল মোজা। প্যান্টের সঙ্গে মানানসই।
৭. জুতা: কালো রঙের জুতা।

⭕ কাব-লিডারের পোশাক (মহিলা):
১. টুপি: মানানসই টুপি।
২. স্কার্ফ: দলীয়।
৩. ব্লাউজ: গাঢ় নেভি ব্লু রঙের ফুল হাতা পাঞ্জাবি কলারের ব্লাউজ।
৪. শাঁড়ি: ছাই (এ্যাশ) রঙের।
৫. মোজা: শাঁড়ির সঙ্গে মানানসই।
৬. জুতা: কালো রঙের জুতা।

⭕ একজন কাব-লিডারের গুণাবলি:
১. কাব নিরাপত্তা,২. কাবদের মঙ্গলাকাঙ্খা,৩. সতর্কতা,৪. ঐকান্তিকতা,৫. কুসংস্কারমুক্ত,৬.দুঃসাধ্য সম্পাদনে সাহস,৭.উৎসাহ ও রহস্যপ্রিয়তা, ৮. কাব-স্কাউটদের উপর আস্থা,৯. সৌজন্যবোধ, ১০. সদিচ্ছা,১১. কর্মতৎপর,১২. সম্পর্কোন্নয়ন,১৩. কাব-স্কাউট প্রশিক্ষণ গ্রহন,১৪. কঠিন কাজ করার সাহস।

⭕ কাব-স্কাউটদের পদমর্যাদা ব্যাজ:
১. সহকারি ষষ্ঠক নেতা ব্যাজ: সহকারি ষষ্ঠক নেতা জামার বাম হাতার কনুই-এর ৩.৮১ সে.মি উপরে ১.২৭ সে.মি. চওড়া হলুদ রঙের একটি ফিতা সেলাই করে পরবে।
২. ষষ্ঠক নেতা ব্যাজ: ষষ্ঠক নেতা জামার বাম হাতার কনুই-এর ৩.৮১ সে.মি উপরে ১.২৭ সে.মি. চওড়া দুটি হলুদ রঙের ফিতা পরবে।ফিতা দুটি একটির নিচে আর একটি সমান্তরালভাবে সেলাই করে পরবে।
৩. সিনিয়র ষষ্ঠক নেতা ব্যাজ: সিনিয়র ষষ্ঠক নেতা জামার বাম হাতার কনুই-এর ৩.৮১ সে.মি উপরে ১.২৭ সে.মি. চওড়া তিনটি হলুদ রঙের ফিতা সেলাই করে পরবে।
ষষ্ঠক পদ্ধতি: বালক-বালিকাদের নেতৃত্ব বিকাশের লক্ষ্যে একটি কাব ইউনিটকে ছোট ছোট ভাগে ভাগ করে কাব-প্রোগ্রামসহ ইউনিটের যাবতীয় কাজ বাস্তবায়নের পদ্ধতিকে ষষ্ঠক পদ্ধতি বলে।
১. ষষ্ঠক নেতা: কাব-লিডার মনোনীত করবেন।
২. সহকারি ষষ্ঠক নেতা: ষষ্ঠক কাব-লিডারের সঙ্গে মতবিনিময় করে মনোনীত করবেন।
৩. সিনিয়র ষষ্ঠক নেতা: কাব-লিডার ষষ্ঠক নেতাদের মতামত নিয়ে গঠন করবেন।

⭕ একটি কাবদল খোলার জন্য যা যা প্রয়োজন হয়:-
১. ২৪ জন উৎসাহী শিশু
২. একজন উৎসাহী বয়স্ক লিডার
৩. দল পরিচালনার জন্য একটি কমিটি
৪. দল পরিচালনার জন্য কিছু তহবিল
৫. দলের কাজ করার জন্য ছোট একটি কক্ষ
৬. কাবিং সংক্রান্ত আকর্ষণীয় কার্যক্রম
৭. প্রতিষ্ঠান প্রধানের পৃষ্ঠপোষকতা।

⭕ একটি ইউনিট পরিচালনার জন্য যে সমস্ত রেকর্ড-পত্রের প্রয়োজন:
(১) ভর্তি রেজি:, (২) নোটিশ বহি, (৩) রেজুলেশন বহি, (৪) ব্যাজ সংরক্ষণ বহি, (৫) ক্যাশ বহি, (৬) কাবদের হাজিরা বহি, (৭) গ্রুপ কমিটির নোটিশ বহি, (৮) ষ্টক রেজি:, (৯) চাঁদা আদায় বহি, (১০) পরিদর্শন বহি, (১১) লক বহি, (১২) প্রোগ্রাম রেজি:, (১৩) প্রশিক্ষণ উপকরণ রেজি:।
বিদ্যালয়ের গ্রুপ কমিটি: মোট সদস্য = ৯ জন:
১. সভাপতি: বিদ্যালয়ের প্রধান শিক্ষক------------- ১জন
২. সম্পাদক: প্রশিক্ষণ প্রাপ্ত সিনিয়র কাব-লিডার------- ১ ,,
৩. সহ:সম্পাদক: প্রশিক্ষণ প্রাপ্ত জুনিয়র কাব-লিডার----- ১ ,,
৪. সদস্য: (ক) ছাত্র-অভিভাবকদের মধ্য থেকে--------২ ,,
(খ) দাতাদের মধ্য থেকে -------------২ ,,
(গ) বিদ্যালয়ের শিক্ষকদের মধ্য থেকে -----২ ,,

⭕ কাব-ব্যাজ:
কাব-ব্যাজ সাধারনত ২ প্রকার। যথা:-
১. দক্ষতা বা ইফিসিয়েন্সি ব্যাজ
২. পারদর্শিতা বা প্রফিসিয়েন্সি ব্যাজ।
দক্ষতা বা ইফিসিয়েন্সি ব্যাজ আবার সাধারনত: চার প্রকার। যথা:-
(১) সদস্য ব্যাজ, (২) তারা ব্যাজ, (৩) চাঁদ ব্যাজ, (৪) চাঁদ তারা ব্যাজ।
কাবিং এ পারদর্শিতা বা প্রফিসিয়েন্সি ব্যাজ মোট ৪৩ টি।
প্যাক মিটিং: প্যাক মিটিং কোন দলীয় সভা বা গোল-টেবিল বৈঠক নয়, অথবা এটি কোন সিদ্ধান্ত গ্রহনের জন্য সভাও নয়। বরং প্যাক মিটিং হচ্ছে কাব-স্কাউট প্রোগ্রাম বাস্তবায়নের জন্য ৬০-৯০ মিনিট ব্যাপী নিয়মিতব্যাপী নিয়মিত সাপ্তাহিক কাব-স্কাউট কর্মসূচি।

⭕ কাব অভিযান: কাব বয়সী বালক-বালিকাদের মুক্তাঙ্গনে প্রকৃতি পর্যবেক্ষণসহ উদ্দেশ্যমূলক, আনন্দঘন এবং উদ্দীপণাপূর্ণ পরিভ্রমণই হচ্ছে কাব অভিযান।

⭕ দীক্ষাদান অনুষ্ঠান: দীক্ষাদান অনুষ্ঠান একজন নবাগতের জন্য কাব জীবনের প্রবেশদ্বার। নবাগত হিসেবে একজন বালক/বলিকা সদস্য ব্যাজের বিষয়ে তিন মাস প্রশিক্ষণ গ্রহনের পর সে কাবিং এর আদর্শে অনুপ্রানিত হয়ে কাব প্রতিজ্ঞা ও আইন তার দৈনন্দিন জীবনে বাস্তবায়নে অভ্যস্ত হয়ে পড়লেই দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে তাকে আনুষ্ঠানিক ভাবে বিশ্ব স্কাউট আন্দোলনের একজন সক্রিয় সদস্য হিসেবে বরণ করে নেওয়া হয়। আনুষ্ঠানিক ভাবে দীক্ষা গ্রহনের পূর্ব মূহুর্ত পর্যন্ত কোন নবাগত স্কার্ফ ও ব্যাজ পরতে পারে না এবং নিজেকে একজন কাব হিসেবে দাবি করতে পারে না।
আকেলা: আ-কে-লা, আম্-রা, আমা-দের, যথা-সাধ্য, চে-ষ্টা,করবো, করবো, করবো। (copied)

15/11/2021

💠 J.S.C – এর পূর্নরূপ — Junior School Certificate.
💠 J.D.C – এর পূর্নরূপ — Junior Dakhil Certificate.
💠 S.S.C – এর পূর্নরূপ — Secondary School Certificate.
💠 H.S.C – এর পূর্নরূপ — Higher Secondary Certificate.
💠 A.M – এর পূর্নরূপ — Ante meridiam.
💠 P.M – এর পূর্নরূপ — Post meridiam.
💠 B. A – এর পূর্নরূপ — Bachelor of Arts.
💠 B.B.S – এর পূর্নরূপ — Bachelor of Business Studies.
💠B.S.S – এর পূর্নরূপ — Bachelor of Social Science.
💠 B.B.A – এর পূর্নরূপ — Bachelor of Business Administration
💠 M.B.A – এর পূর্নরূপ — এর পূর্নরূপ — Masters of Business Administration.
💠 B.C.S – এর পূর্নরূপ — Bangladesh Civil Service.
💠 M.A. – এর পূর্নরূপ — Master of Arts.
💠 B.Sc. – এর পূর্নরূপ — Bachelor of Science.
💠 M.Sc. – এর পূর্নরূপ — Master of Science.
💠 B.Sc. Ag. – এর পূর্নরূপ — Bachelor of Science in Agriculture .
💠 M.Sc.Ag.- এর পূর্নরূপ — Master of Science in Agriculture.
💠 M.B.B.S. – এর পূর্নরূপ — Bachelor of Medicine and Bachelor of Surgery.
💠 M.D. – এর পূর্নরূপ — Doctor of Medicine./ Managing director.
💠 M.S. – এর পূর্নরূপ — Master of Surgery.
💠 Ph.D./ D.Phil. – এর পূর্নরূপ — Doctor of Philosophy (Arts & Science)
💠 D.Litt./Lit. – এর পূর্নরূপ — Doctor of Literature/ Doctor of Letters.
💠 D.Sc. – এর পূর্নরূপ — Doctor of Science.
💠 B.C.O.M – এর পূর্নরূপ — Bachelor of Commerce.
💠 M.C.O.M – এর পূর্নরূপ — Master of Commerce.
💠 B.ed – এর পূর্নরূপ — Bachelor of education.
💠 M.P. – এর পূর্নরূপ — Member of Parliament.
💠 M.L.A. – এর পূর্নরূপ — Member of Legislative Assembly.
💠 M.L.C – এর পূর্নরূপ — Member of Legislative Council.
💠 P.M. – এর পূর্নরূপ — Prime Minister.
💠 V.P – এর পূর্নরূপ — Vice President./ Vice Principal.
💠 V.C- এর পূর্নরূপ — Vice Chancellor.
💠 D.C- এর পূর্নরূপ — District Commissioner/ Deputy Commissioner.
💠 S.P- এর পূর্নরূপ — Police Super.
💠 S.I – এর পূর্নরূপ — Sub Inspector Police
💠 GPA – এর পূর্নরূপ কি? – Grade Point Average
💠 Dr. – এর পূর্নরূপ — Doctor.
💠 Mr. – এর পূর্নরূপ — Mister.
💠 Mrs. – এর পূর্নরূপ — Mistress.
💠 Miss – এর পূর্নরূপ — used before unmarried girls.
১। Wi-Fi র পূর্ণরূপ — Wireless Fidelity.
২। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
৩। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। IP এর পূর্ণরূপ— Internet Protocol
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resourc Under Seized.
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication.
১০। CDMA এর পূর্ণরূপ — Code Divison Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player lll
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Docoment (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Docoment Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ — MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia Theme(series 40)
৩৬। THM এর পূর্ণরূপ — Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ — Synthetic Music Mobile Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ — Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ — Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX Video
৪২। HTML এর পূর্ণরূপ — Hyper Text Markup Language
৪৩। WML এর পূর্ণরূপ — Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ — Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk Operating System.
৪৯। GUI এর পূর্ণরূপ — Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ — Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ — Transmission ControlProtocol.
৫২। UPS এর পূর্ণরূপ — Uninterruptible Power Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ — High Speed Downlink Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ — Enhanced Data Rate for GSM [Global System for Mobile Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ — General Packet Radio Service.
৫৮। WAP এর পূর্ণরূপ — Wireless Application Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ — Advanced Research Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ — International Business Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ — Amplitude/ Frequency Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ — Wireless Local Area Network
৬৪। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
৬৫। HD এর পূর্ণরূপ — High Definition
৬৬। APK এর পূর্ণরূপ — Android application package.
৬৭। BBA এর পূর্ণরূপ — Bachelor of Business Administration
৬৮। SSC এর পূর্ণরূপ — Secondary School Certificate
৬৯। HSC এর পূর্ণরূপ — Higher Secondary Certificate
৭০। JSC এর পূর্ণরূপ — Junior School Certificate জুনিয়র স্কুল সার্টিফিকেট।
৭১। BCS এর পূর্ণরূপ — Bangladesh Civil Service
৭২। NCTB এর পূর্ণরূপ — National Curriculam & Text Book
৭৩। DPE এর পূর্ণরূপ — Directorate of Primary Education
৭৪। BA এর পূর্ণরূপ — Bachelor of Arts
৭৫। MBA এর পূর্ণরূপ — Master of Business Administration
৭৬। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
৭৭। MBBA এর পূর্ণরূপ — BACHELOR OF MEDICINE AND BACHELOR OF SURGERY
৭৮। VIP এর পূর্ণরূপ — Very Important Person
৭৯। PHD এর পূর্ণরূপ — Doctor of Philosophy
৮০। UNICEF এর পূর্ণরূপ — United Nations Children’s Fund
৮১। OK এর পূর্ণরূপ — All Correct
৮২। GMT এর পূর্ণরূপ — Greenwich Mean Time
৮৩। এক্সেল — এক্সেল একটি হিসাব রক্ষার কাজে ব্যবহৃত প্রোগ্রাম।
৮৪। MA এর পূর্ণরূপ — MASTER OF ARTS
৮৫। yahoo — নরপশু
৮৬। সফটওয়্যার — ২ প্রকার সিস্টেম সফটওয়্যার ও এপ্লিকেশন সফটওয়্যার
৮৭। ওয়াই ফাই এর কাজ — দ্রুতগতির ইন্টারনেট
৮৮। FBC এর পূর্ণরূপ — Federal bureau corporation
৮৯। fb এর পূর্ণরূপ — Foreign body/ Facebook
৯০। ABC এর পূর্ণরূপ — Alphabetically Based Computerized
৯১। ব্যাকটেরিয়া যে প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে — Amitosesis
৯২। DDR এর পূর্ণরূপ — Double data rate
৯৩। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
৯৪। IP- এর পূর্নরূপ- Internet Protocol
৯৫। WWW এর পূর্ণরূপ — World Wide Web.
৯৬। XY এর পূর্ণরূপ — Male Chromosome
৯৭। XXY এর পূর্ণরূপ — Klinefelter Syndrome chromosomes
৯৮। A-Level এর পূর্নরূপ — Advanced Level
৯৯। BL এর পূর্নরূপ — Bachelor Of Law
১০০। LLB এর পূর্ণরূপ — Bachelor Of Law
১০১। BTV এর পূর্নরূপ — Bangladesh Television
১০২। LP এর পূর্নরূপ — Long Playing
১০৩। PIN এর পূর্নরূপ — Pin Index Number
১০৪। KG এর পূর্নরূপ — KiloGram / Kindergarten
১০৫। Kg এর পূর্নরূপ — Kilogramme
১০৬। PSC এর পূর্ণরূপ — Primary School Certificate.
১০৭। JDC- এর পূর্ণরূপ — Junior Dakhil Certificate
১০৮। RAM এর পূর্ণরূপ — Random Access Memory
১০৯। ROM এর পূর্ণরূপ — Read Only Memory
১১০। Mbps এর পুর্নরূপ — Megabytes Per Second(MBps)
১১১। DJ- এর পূর্নরূপ — Disc jockey
১১২। AM এর পূর্ণরূপ – Ante Meridiem যার অর্থ “দ্বিপ্রহরের পূর্বে”
১১৩। PM এর পূর্ণরূপ – Post Meridiem যার অর্থ “অপরাহ্ন”
১১৪। VAT – এর পূর্নরূপ — Value Added Tex (মুল্য সংযোজন কর)
১১৫। OTG – এর পূর্নরূপ — On The Go.

ভুল ত্রুটি,ক্ষমাপ্রার্থী।
ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন 👍
টাইমলাইনে রাখতে পারেন।
❤ ধন্যবাদ❤

14/11/2021

'নেহরু' পদবী কিভাবে হল?

জওহরলাল নেহরুর পূর্ব পুরুষরা ছিলেন কাশ্মীরী ব্রাহ্মণ। অষ্টাদশ শতাব্দীর প্রথম দিকে যশ ও ঐশ্বর্যের অনুসন্ধানে পর্বতের উপত্যকা থেকে সমৃদ্ধিশালী সমতল ক্ষেত্রে অবতরণ করেন। ঔরঙ্গজেব তখন মারা গিয়েছেন। মোঘল সাম্রাজ্য ধ্বংসের মুখে। তখন ফারুকসিয়ার দিল্লীর সিংহাসনে। এই সময় জওহরলাল নেহরুর পূর্বপুরুষ রাজা কাউল সংস্কৃত ও পারস্য ভাষায় পন্ডিতরূপে কাশ্মীরে খ্যাতিলাভ করেছিলেন। একবার সম্রাট ফারুকসিয়ার কাশ্মীর পরিদর্শনে যান। তখন রাজা কাউল সম্রাটের দৃষ্টি আকর্ষণ করেন। সম্রাট খুশি হয়ে তাঁকে দিল্লি চলে আসতে বলেন। ১৭১৬ সালে সম্রাটের অনুরোধে তিনি পরিবারবর্গ সহ চলে আসেন দিল্লিতে। একটি নহরের (খাল) ধারে আবাসবাটি ও জায়গির পান। এখানে বসবাসের কিছুকালের মধ্যেই রাজা কাউলের বাড়িতে মানুষের যাতায়াত বাড়তে থাকে। নতুন অভ্যাগতরা খোঁজ করলে মানুষ 'নহরের ধারে রাজা কাউলের বাড়ি' বলে দেখিয়ে দিত। এই 'নহর' পরবর্তী সময়ে রাজা কাউলের নামের সঙ্গে জুড়ে যায়। 'কাউল' ছিল পারিবারিক উপাধি। তা দাঁড়াল কাউল নেহরু। পরবর্তী কালে কাউল পরিত্যক্ত হয়ে শুধু নেহরু থেকে যায়।

'আত্মচরিত'-এর একটু অংশ—
"বাল্যকালে মনের কথা বলিবার আর একজন সঙ্গী ছিলেন। তিনি বাবার মুন্সী, মুন্সী মোবারক আলী। তিনি বদায়ুনের এক ধনী পরিবারের বংশধর। ১৮৫৭-এর বিদ্রোহে এই পরিবারের সর্বনাশ হয়। ইংরাজ সিপাহিরা এই পরিবারের অনেককেই সমূলে উৎসন্ন করিয়াছিল। সেই দুঃখস্মৃতি তাঁহাকে ধীর গম্ভীর এবং সকলের প্রতি সদয় করিয়াছিল। বিশেষতঃ ছেলেপিলে তিনি বড় বালবাসিতেন। যখনই আমি অসুখী হইতাম অথবা বিপদে পড়িতাম, তখনই তাঁহার নিরাপদ আশ্রয়ে ছুটিয়া যাইতাম। তাঁহার সুন্দর পক্ক শ্মশ্রু দেখিয়া আমি মনে করিতাম, তিনি অতি প্রাচীন কালের লোক। তিনি অনেক প্রাচীন কাহিনী জানিতেন। আমি গল্প বলিবার জন্য আবদার করিতাম। তিনি আরব্য উপন্যাস অথবা অন্যান্য কাহিনী কিংবা ১৮৫৭-৫৮-র ঘটনা বলিতেন। আমি ঘন্টার পর ঘন্টা অপলক নেত্রে সেই সকল আশ্চর্য গল্প শুনিতাম। আমি যথেষ্ট বড় হইবার পর "মুন্সীজীর" মৃত্যু হয়, কিন্তু তাঁহার স্মৃতি বহুমূল্য সম্পদের মত এখনও আমার মনে উজ্জ্বল রহিয়াছে।"

______________
# আজ জওহরলাল নেহরুর জন্মদিন
# সূত্র : জওহরলাল নেহরুর 'আত্মচরিত'

Want your school to be the top-listed School/college in Rajshahi?

Click here to claim your Sponsored Listing.

Location

Category

Telephone

Website

Address


Rajshahi
6201

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00