Rajshahi Shikkha Board Govt. Model School And College

Rajshahi Shikkha Board Govt. Model School And College Its the official page of our institution. You can get all the necessary info, notices etc.

প্রমত্ত পদ্মা তীরে, হযরত শাহ মখদুম রূপোশ (রহঃ) এর স্মৃতিধন্য পুণ্যতোয়াভূমি, রেশমনগরী ও দেশনন্দিত শিক্ষানগরী রাজশাহীর প্রাণকেন্দ্র জেলা স্টেডিয়াম সংলগ্ন শালবাগানস্থ মনোরম পরিবেশে প্রতিষ্ঠিত রাজশাহী শিক্ষা বোর্ড মডেল স্কুল এন্ড কলেজ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে এবং রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের অর্থায়নে প্রতিষ্ঠিত ও পরিচালিত এক অনন্য শিক্ষালয়। ২০১০ সালে একাদশ শ্রেণীতে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্র-ছাত্রী ভর্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করে। পরবর্তীতে ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটিকে সরকারিকরণ করা হয়।

রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ...
20/09/2026

রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজে সহশিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও শিক্ষার্থীবান্ধব করার লক্ষ্যে স্কাউট, রোভার, রেঞ্জার, গার্লস গাইড, রেড ক্রিসেন্ট, ক্যাম্পাস ক্লিন ক্লাব ও ন্যাচার ক্লাবের পুনঃসজ্জিত কক্ষসমূহের শুভ উদ্বোধনকালের খণ্ডচিত্র।

উদ্বোধনকালে প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন সরকার বলেন, "শিক্ষার্থীদের নেতৃত্ব, মানবিকতা, সৃজনশীলতা, সামাজিক দায়বদ্ধতা ও পরিবেশসচেতনতা বিকাশে এসব সহশিক্ষা কার্যক্রম আরও কার্যকর ভূমিকা রাখবে।"

ইউনিফর্ম ( কলেজ পর্যায়)
19/09/2026

ইউনিফর্ম ( কলেজ পর্যায়)

Adolescent Health and Well-being Quiz Competition -2026 -এ অসাধারণ সাফল্য অর্জন করে Top 10 Participants-এর মধ্যে স্থান ক...
18/09/2026

Adolescent Health and Well-being Quiz Competition -2026 -এ অসাধারণ সাফল্য অর্জন করে Top 10 Participants-এর মধ্যে স্থান করে নিয়েছে আমাদের মেধাবী শিক্ষার্থী আকিব হোসাইন।

কিশোর-কিশোরীদের স্বাস্থ্য, সুস্থতা ও সচেতনতা বিষয়ক এই প্রতিযোগিতায় জ্ঞান, সক্রিয় অংশগ্রহণ ও কুইজ প্রতিযোগিতায় চমৎকার পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ সে অর্জন করেছে এই সম্মানজনক অবস্থান।

অভিনন্দন ও আন্তরিক শুভেচ্ছা আকিব হোসাইনকে। তোমার এই অর্জন হোক ভবিষ্যতের আরও বড় সাফল্যের অনুপ্রেরণা। জ্ঞান, মানবিকতা ও সচেতনতার আলোয় তোমার পথচলা আরও দীপ্ত হোক।

মেধাবী স্কাউট সংবর্ধনা-২০২৫মেধা যখন শৃঙ্খলার সঙ্গে যুক্ত হয়, নেতৃত্ব যখন সেবার আদর্শে আলোকিত হয়, তখনই জন্ম নেয় অনন্য অর্...
18/09/2026

মেধাবী স্কাউট সংবর্ধনা-২০২৫

মেধা যখন শৃঙ্খলার সঙ্গে যুক্ত হয়, নেতৃত্ব যখন সেবার আদর্শে আলোকিত হয়, তখনই জন্ম নেয় অনন্য অর্জন।সেই অর্জনের গৌরবময় স্বীকৃতি হিসেবে ‘মেধাবী স্কাউট সংবর্ধনা -২০২৫’-এ সম্মানিত হয়েছে রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজের দুই কৃতী শিক্ষার্থী।

গত ২ সেপ্টেম্বর ২০২৬ তারিখে ঢাকার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, সেগুনবাগিচা-তে বাংলাদেশ স্কাউটসের "স্পেশাল ইভেন্ট বিভাগ" আয়োজিত এই মর্যাদাপূর্ণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী জনাব আ.ন.ম এহসানুল হক মিলন।

রাজশাহী মেট্রোপলিটন অঞ্চলের মোট ৮ জন মেধাবী স্কাউটের মধ্যে আমাদের প্রতিষ্ঠান থেকে ২ জন শিক্ষার্থী এই সম্মাননা অর্জন করেছে - যা নিঃসন্দেহে আমাদের প্রতিষ্ঠানের জন্য এক আনন্দ ও গর্বের মুহূর্ত।

সংবর্ধনাপ্রাপ্ত কৃতী স্কাউট:
১। মোঃ জুবায়ের রিয়াদ
২। ইফাদ আহম্মেদ সোয়াদ

তাদের এই অর্জন কেবল একটি পুরস্কার বা সম্মাননার স্মারক নয়; এটি মেধা, নিষ্ঠা, শৃঙ্খলা, নেতৃত্ব ও মানবিক মূল্যবোধের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি। তাদের অর্জনে আমরা গর্বিত, তাদের আগামীর পথচলায় আমরা আশাবাদী।

অভিনন্দন মোঃ জুবায়ের রিয়াদ ও ইফাদ আহম্মেদ সোয়াদ। তোমাদের সাফল্যে গর্বিত রাজশাহী শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ পরিবার। আজকের এই সম্মাননা হোক আগামী দিনের আরও বড় স্বপ্ন দেখার অনুপ্রেরণা। সেবা, নেতৃত্ব ও মানবিকতার আলোয় আলোকিত হয়ে তারা এগিয়ে যাক বহুদূর, এই প্রত্যাশা।

নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মহোদয় প্রফেসর ড. মোঃ শাহা...
18/09/2026

নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মহোদয় প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন সরকার ও আমন্ত্রিত প্রধান অতিথি সরদার আবদুর রহমান ...

মর্যাদার সোপানে রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ ১৮ সেপ্টেম্বর-জাতীয়করণের বর্ষপূর্তিগৌরব ও মর্যাদার এক অ...
17/09/2026

মর্যাদার সোপানে রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

১৮ সেপ্টেম্বর-জাতীয়করণের বর্ষপূর্তি

গৌরব ও মর্যাদার এক অনন্য অধ্যায় অতিক্রম করে রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ আজ জাতীয়করণের বর্ষপূর্তি। এ আনন্দক্ষণে প্রতিষ্ঠানে কর্মরত সকল স্তরের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, প্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবকবৃন্দকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা।

জাতীয়করণের মাধ্যমে অর্জিত এই মর্যাদা যেমন আনন্দ ও গর্বের, তেমনি এর সঙ্গে যুক্ত হয়েছে আরও বৃহৎ দায়িত্ব। শিক্ষার গুণগত মানোন্নয়ন, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ একটি প্রজন্ম গড়ে তোলার প্রত্যয়ে আমাদের পথচলা আরও বেগবান হোক এই প্রত্যাশা এবং সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতায় প্রতিষ্ঠানটি শিক্ষা, সংস্কৃতি ও সাফল্যের ক্ষেত্রে আরও উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করুক এই হোক আমাদের অঙ্গীকার।

প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন সরকার
অধ্যক্ষ
রাজশাহী শিক্ষাবোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজ

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার গভীরে প্রবেশের প্রত্যয়ে আজ প্রতিষ্ঠানে আয়োজিত হ...
17/09/2026

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনার গভীরে প্রবেশের প্রত্যয়ে আজ প্রতিষ্ঠানে আয়োজিত হলো নজরুল বর্ষ উপলক্ষ্যে আলোচনা অনুষ্ঠান, সাংস্কৃতিক আয়োজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খ্যাতিমান সাংবাদিক, কলামিস্ট ও গ্রন্থ প্রণেতা জনাব সরদার আবদুর রহমান। অনুষ্ঠানের শুরুতেই তাঁকে উত্তরীয় দিয়ে বরণ করে নেন অধ্যক্ষ মহোদয়। পরবর্তীতে তাঁর লেখা প্রবন্ধ ‘নজরুল কেনো আমাদের জাতীয় কবি’ পাঠ করে শোনান প্রতিষ্ঠানের বাংলা বিষয়ের শিক্ষক জনাব আফান মণ্ডল। প্রবন্ধটির বিষয়বস্তু, ঐতিহাসিক প্রেক্ষাপট ও নজরুলের জাতীয় কবি হয়ে ওঠার তাৎপর্য নিয়ে বিশদ ও মননশীল আলোচনা করেন বাংলা বিষয়ের শিক্ষক, কবি ও লেখক জনাব মোসা. মাহফুজা খাতুন। একজন লেখকের সৃষ্টিকে পাঠকের কণ্ঠে শোনা এবং পরবর্তীতে সেই সৃষ্টিকে ঘিরে পাঠ-প্রতিক্রিয়া ও বিশ্লেষণের মধ্য দিয়ে যে অসাধারণ মেলবন্ধন তৈরি হয়, এ আয়োজন যেন তারই এক অনন্য উদাহরণ। লেখক ও পাঠকের এই দারুণ মেলবন্ধনে সমৃদ্ধ হয়ে ওঠে পুরো আলোচনা অনুষ্ঠান।

প্রধান অতিথির বক্তব্যে জনাব সরদার আবদুর রহমান বলেন,“নজরুলকে শুধু পাঠ করলে তাঁকে জানা যায়, কিন্তু নজরুলের চেতনায় প্রবেশ করতে হলে তাঁর মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িক দর্শনকে হৃদয়ে ধারণ করতে হবে। সেই চেতনাই তাঁকে আমাদের জাতীয় কবির মর্যাদায় অধিষ্ঠিত করেছে।”

আয়োজনের সভাপতি ও প্রতিষ্ঠান প্রধান প্রফেসর ড. মোঃ শাহাদাত হোসেন সরকার তাঁর বক্তব্যে বলেন, “নজরুল আমাদের কাছে শুধু একজন কবি নন; তিনি আমাদের সাহস, সাম্য, মানবতা ও মুক্তচিন্তার অনিঃশেষ প্রেরণা। নতুন প্রজন্ম নজরুলকে যত গভীরভাবে জানবে, ততই তারা নিজেদের মানবিক ও অসাম্প্রদায়িক মূল্যবোধে সমৃদ্ধ করতে পারবে।” আলোচনার শেষে প্রধান অতিথি তাঁর সবগুলো বইয়ের একটি করে সৌজন্য কপি প্রতিষ্ঠানের লাইব্রেরির জন্য দেন এবং অধ্যক্ষ মহোদয়কে আলাদাভাবে দুটি বই উপহার দেন। অর্থবহ আলোচনা ও প্রাণবন্ত মতবিনিময়ের মধ্য দিয়ে শেষ হয় জ্ঞান ও চেতনার এই পর্ব।

আলোচনা অনুষ্ঠানের পর শুরু হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা। প্রতিষ্ঠানের সঙ্গীত বিষয়ের শিক্ষক ও গুণী শিল্পী ফারজানা আলী দিনা এবং দেশবরেণ্য নৃত্যশিল্পী আলো রাণী মৈত্র-এর নেতৃত্বে আয়োজিত সংগীত ও নৃত্যের মনোজ্ঞ পরিবেশনা উপস্থিত সবাইকে আনন্দ ও মুগ্ধতায় ভরিয়ে দেয়।

নজরুলের গান, কবিতা ও সৃষ্টির বহুমাত্রিক সৌন্দর্য সুর ও ছন্দে নতুন মাত্রা পায়। সাংস্কৃতিক পরিবেশনায় যেন আবারও অনুভব করা যায়, নজরুল কেবল পাঠের বিষয় নন, তিনি অনুভবেরও এক অনন্ত নাম।

অনুষ্ঠানের শেষ পর্বে নজরুল বর্ষ উপলক্ষ্যে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের সৃজনশীলতা, মেধা ও সাংস্কৃতিক প্রতিভার স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার তাদের আগামী দিনের পথচলায় আরও উৎসাহিত করবে।

আলোচনা, পাঠ, বিশ্লেষণ, গান, নৃত্য ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে আজকের আয়োজন হয়ে উঠেছে নজরুলকে নতুন করে জানার, তাঁর চেতনাকে উপলব্ধি করার এবং প্রজন্ম থেকে প্রজন্মে তাঁর সৃষ্টির আলো পৌঁছে দেওয়ার এক প্রাণবন্ত প্রয়াস।

17/09/2026
২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ও নিয়মাবলী
17/09/2026

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তি বিজ্ঞপ্তি ও নিয়মাবলী

১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষার সময়সূচি-২০২৬
16/09/2026

১০ম শ্রেণির নির্বাচনী পরীক্ষার সময়সূচি-২০২৬

Address

Rajshahi

Alerts

Be the first to know and let us send you an email when Rajshahi Shikkha Board Govt. Model School And College posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Rajshahi Shikkha Board Govt. Model School And College:

Shortcuts

Share

Category