23/08/2023
বিবিসির জরিপে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালির তালিকায় ৮ম স্থান প্রাপ্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনবিংশ শতকের বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজ সংস্কারক, গদ্যকার, মানবতাবাদ, কর্মবাদ ও ইহলৌকিক চিন্তা-চেতনার প্রতি আস্থাশীল একজন ক্ষণজন্মা বাঙালি। তিনিই প্রথম বাংলা লিপি সংস্কার করে তাকে অর্থবহ করে তোলেন। বাংলা গদ্যের সার্থক রূপকার তিনিই।
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম বেতালপঞ্চবিংশতি (১৮৪৭) এটি তাঁর প্রথম মুদ্রিত গ্রন্থ এবং এটির প্রকাশের মাধ্যমে বাংলা সাহিত্যে নতুন যুগের সূচনা ঘটে। এটি হিন্দি ভাষায় লাক্লুজি রচিত ‘বৈতাল পচ্চীসী’ থেকে অনূদিত। এতে তিনি যতি/বিরাম চিহ্নের সফল প্রয়োগ ঘটান l
ঈশ্বরচন্দ্র রচিত শিশুদের জন্য পাঠ্য বই গুলোর নাম হল ‘বর্ণপরিচয়' (১ম ও ২য় ভাগ- ১৮৫৫): এটি ক্ল্যাসিকের মর্যাদা লাভ করে।
‘বোধোদয়' (১৮৫১): এটি চেম্বার্সের Rudiments of Knowledge অবলম্বনে রচিত।
‘কথামালা’ (১৮৫৬): এটি ঈশপের Fables অবলম্বনে রচিত। ‘ঋজুপাঠ’ ১৮৫১), ‘আখ্যানমঞ্জরী' (১৮৬৩), ‘শব্দমঞ্জরী' (১৮৬৪), 'শ্লোকমঞ্জরী'(১৮৯০)
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ব্যাকরণ গ্রন্থের নাম ‘সংস্কৃত ব্যাকরণের উপক্রমণিকা' (১৮৫১), ‘ব্যাকরণ কৌমুদী' (১ম ভাগ ও ২য় ভাগ- ১৮৫৩, ৩য় ভাগ- ১৮৫৪, ৪র্থ ভাগ- ১৮৬২)।
* ঈশ্বরচন্দ্র জন্মগ্রহণ করেন ২৬ সেপ্টেম্বর, ১৮২০ সালে l
* ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেন বীরসিংহ গ্রামের মেদিনীপুরে l
* ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উনিশ শতকের মানুষ।
*ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী নাম বন্দোপাধ্যায় l
* ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক নাম ছিল ঈশ্বর শর্মা l
*সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্রকে 'বিদ্যাসাগর' উপাধি দেওয়া হয়।
*হিন্দু সমাজে বিধবা বিবাহের প্রবর্তক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর l
* ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে 'বাংলা গদ্যের জনক' বলা হয় l
* বেতালপঞ্চবিংশতি গ্রন্থে প্রথম যতি চিহ্নের সার্থক প্রয়োগ করা হয় l
* ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর শেক্সপিয়ারের নাটকের বাংলা গদ্যরূপ দিয়েছেন l
*ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে আধুনিক বাংলার জনক বলা হয়l
* ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা লিপি সংস্কারের বিশেষ ভূমিকা রেখেছেন l
* ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মারা মারা গেছেন: ২৯ জুলাই, ১৮৯১