05/02/2024
বিএসসি ইন নার্সিং (৩য় ব্যাচ) ৪র্থ বর্ষ ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী বৃন্দ ❤️❤️❤️
সবাইকে জানায় শুভেচ্ছা & অভিনন্দন🎉🎉🎉🥀🥀🥀
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Udayan Nursing Collage, BSc in Nursing., College & University, Elegance House-107, Sopura, Uposohar, Housing Road, Rajshahi.
05/02/2024
বিএসসি ইন নার্সিং (৩য় ব্যাচ) ৪র্থ বর্ষ ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী বৃন্দ ❤️❤️❤️
সবাইকে জানায় শুভেচ্ছা & অভিনন্দন🎉🎉🎉🥀🥀🥀
28/06/2023
اَلسَّـــــــلامُ عَلَيْكُمْ وَرَحْمَة الله وَبَرَاكاتُــــــــــهُ-
تقبل الله منا ومنكم صالح الاعمال
"প্রভূর রাহে কুরবানি দাও
লোক দেখানোর নয়,
গরীব দুঃখির পাশে দাঁড়াও
জান্নাত করতে জয়।"
ত্যাগ, কুরবানী ও ভ্রাতৃত্বের মহিমায় উজ্জীবিত হোক আমাদের জীবন।
সবাইকে জানাই পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা ও ভালোবাসা।
🌙🌙ঈদ মুবারক🌙🌙
15/02/2023
বিএসসি ইন নার্সিং (২য় ব্যাচ) ৪র্থ বর্ষ ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রী বৃন্দ ❤️❤️❤️
সবাইকে জানায় শুভেচ্ছা & অভিনন্দন
❤️❤️❤️❤️❤️
05/06/2022
মানুষের ত্বকে ৩টি স্তর থাকে। এপিডার্মিস, ডার্মিস এবং সাবকিউট্যানিয়াস স্তর। ত্বক পুড়ে গেলে এ ৩টি স্তরে ক্ষতের ভিত্তিতে যথাক্রমে ১ ডিগ্রি, ২ ডিগ্রি এবং ৩ ডিগ্রি বার্ন চিহ্নিত করা হয়।
পুড়ে গেলে কী করবেন?
১ ডিগ্রি পোড়ার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব ১৫-৩০ মিনিট কলের নিচে রেখে ক্ষতস্থানে সরাসরি পানি প্রবাহ চালাতে হবে। ২ ডিগ্রি পোড়ার ক্ষেত্রে একই কাজ করতে হবে ১-২ ঘণ্টা। ফোসকা পড়বে, ফোসকা গলারনোর কোনো প্রয়োজন নেই। এরপর ডাক্তারের কাছে যেতে হবে।
৩ ডিগ্রি পোড়ার ক্ষেত্রে আক্রান্ত ব্যক্তিকে নিরাপদ স্থানে নিয়ে দ্রুত কাপড় খুলে দিতে হবে। এরপর আস্তে আস্তে পানির প্রবাহ চালাতে হবে। পুড়ে যাওয়া অংশ গজ বা পরিস্কার কাপড় দিয়ে ঢেকে একটু উঁচু করে রাখতে হবে। ব্যক্তির জ্ঞান থাকলে পানিতে একটু লবণ মিশিয়ে শরবত, স্যালাইন কিংবা ডাবের পানি, এমনকি এসব না পেলে সাধারণ পানি খাওয়াতে হবে যতক্ষন/যতটুকু খেতে পারে। এর মাঝে দ্রুততর বেগে হাসপাতালে নিয়ে যেতে হবে।
যা যা করবেন না-
১. ভুল করেও ক্ষতস্থানের অবস্থা চিকিৎসককে না দেখিয়ে কোনো মলম বা ক্রিম লাগাবেন না।
২. ফোসকা পড়লে কোনো ক্রমেই তা ফাটাবেন না।
৩. পোড়া স্থানে বরফ, তুলো, ডিম, টুথপেস্ট লাগাবেন না।
৪. পোড়া স্থানে যেনো কাপড়ের ঘষা না লাগে, খেয়াল রাখবেন।
৫. পুড়ে গেলেই আগে সাধারণ তাপমাত্রার পানির প্রবাহ দিতে হবে এবং দ্রুততর সময়ে হাসপাতালে নিতে হবে।
11/03/2022
আলহামদুলিল্লাহ।
১১ মার্চ ২০২২ কম্প্রিহেনসিভ পরীক্ষায় উদয়ন নার্সিং কলেজ থেকে বিএসসি ইন নার্সিংয়ে ২৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১০০% উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ সকল পরীক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️❤️❤️
09/02/2022
বিএসসি ইন নার্সিং (১ম ব্যাচ) ৪র্থ বর্ষ ফাইনাল পরীক্ষায় ১০০% উত্তীর্ণ ছাত্র-ছাত্রী বৃন্দ ❤️❤️❤️
08/02/2022
আলহামদুলিল্লাহ!
উদয়ন নার্সিং কলেজের বিএসসি ইন নার্সিং (বেসিক) কোর্সের চতুর্থ বর্ষের চূড়ান্ত পরীক্ষায় 100% উত্তীর্ণ হয়েছে ❤️❤️❤️❤️
08/11/2021
#থ্যালাসেমিয়া কি ???
থ্যালাসেমিয়া একটি রক্তপ্রবাহিত জন্মগত রোগ। এই রোগে আক্রান্ত রোগী যতদিন বাঁচবে, ততোদিন পর্যন্ত নির্দিষ্ট সময় অন্তর-অন্তর রক্ত-গ্রহণ করে বাঁচতে হয়। এই রোগের জন্য দায়ী হলো বাবা এবং মা। তাই বিয়ের আগে স্বামী এবং স্ত্রী ২ জনেরই Hemoglobin Electrophoresis পরীক্ষা করে নেয়া উচিত। এরফলে আপনি জানতে পারবেন- আপনি/আপনার সঙ্গীর থ্যালাসেমিয়া বাহক/ রোগী কিনা। যারা বাহক, তারা কখনো বুঝতেই পারেনা- তারা থ্যালাসেমিয়া বাহক কিনা। কারণ- এর কোন উপসর্গ নেই। তাই সবাইকে অনুরোধ করছি- রক্তের Hemoglobin Electrophoresis পরীক্ষাটি করিয়ে নেয়ার জন্য।
এরফলে আপনাদের অনাগত সন্তান থ্যালাসেমিয়া নামক রক্তচোষা রোগ থেকে রক্ষা পাবে। যারা বিয়ে করেছেন, তারাও এই পরীক্ষাটি করিয়ে নিতে পারেন, এবং ডাক্তারের পরামর্শ নিয়ে বাচ্চা নিতে পারেন। নিচে বাহক, রোগী এবং সুস্থ মানুষ বিয়ে করলে কি হবে, তা বর্ণনা করা হলোঃ-
* ২ জন থ্যালাসেমিয়ার বাহক যদি বিয়ে করে তাহলে তাদের অনাগত সন্তান থ্যালাসেমিয়া রোগী হওয়ার সম্ভাবনা ২৫%, বাহক হওয়ার সম্ভাবনা ৫০% এবং সম্পূর্ণ সুস্থ মানুষ হওয়ার সম্ভাবনা ২৫%
* ২ জন থ্যালাসেমিয়া রোগী বিয়ে করলে তাদের অনাগত সন্তান অবশ্যই অবশ্যই রোগী হবে। অর্থাৎ এক্ষেত্রে বাচ্চা সুস্থ জন্ম নিবেনা।
* ১ জন থ্যালাসেমিয়ার বাহক এবং একজন সম্পূর্ণ সুস্থ্য মানুষ (যে বাহক নয়) যদি বিয়ে করে তাহলে তাদের অনাগত সন্তান ৫০% সম্ভাবনা থাকে বাহক হওয়ার এবং ৫০% সম্ভাবনা থাকে সম্পূর্ণ সুস্থ হওয়ার।
* ১ জন বাহক এবং একজন থ্যালাসেমিয়া রোগী হলে তাদের অনাগত সন্তানের রোগী হওয়ার সম্ভাবনা থাকে ৫০% এবং বাহক হওয়ার সম্ভাবনা থাকে ৫০%
* ১ জন সুস্থ মানুষ এবং একজন থ্যালাসেমিয়া রোগী বিয়ে করলে তাদের অনাগত সন্তানদের মধ্যে থ্যালাসেমিয়া রোগী হওয়ার কোন সম্ভাবনা নাই। শুধু বাহক হওয়া সম্ভাবনা ১০০%
* ২ জন সুস্থ মানুষ (অর্থাৎ যারা বাহক নয়) তারা যদি বিয়ে করে তাহলে তাদের অনাগত সন্তানদের মধ্যে বাহক এবং রোগী হওয়ার সম্ভাবনা নাই। অর্থাৎ সম্পূর্ণ সুস্থ হবে।
থ্যালাসেমিয়া রোগী সুস্থ হওয়ার জন্য “বোন মেরু ট্রান্সপ্ল্যান্টেশন” করতে হয়। এটি অনেক ব্যয়বহুল চিকিৎসা। তাই, আমাদের উচিত সচেতন হওয়া এবং অন্যদেরকে সচেতন করা। একমাত্র সচেতনাই থ্যালাসেমিয়া রোগকে প্রতিরোধ করা যাবে। পোষ্টটি কপি-পেষ্ট/শেয়ার করে আপনার বন্ধুদের সচেতন করুন।
Collecte
islam
#তারপরেও_আঙ্গুরলতা_নন্দলাল_কে_ভালবাসে!❤️💚
শিকদার বাড়িতে আজ বিশাল শোরগোল! শোরগোল হবার মতোই ঘটনা! একরাতের মাঝে শিকদার বাড়ীর ক্লাস ৯ এ পড়া #ছেলে_রবিন_হঠাত_করে_মেয়ে_হয়ে_গেছে! চারপাশের গ্রাম থেকে অনেক মানুষজন দেখতে আসছে! দুইএকজন পেপারের লোকজন ও এসেছে,হাতে ক্যামেরা নিয়ে!রবিনের নতুন নাম হয়েছে আঙ্গুরলতা!
আসলে ঘটনা টা শুরু হয় অনেক আগে, যখন রবিন মায়ের পেটে ছিল! তখন ওর শরীরে নামে একটা ছিল না! স্বাভাবিক ভাবে এ থাকা , ACTH দিয়ে প্রভাবিত হয়ে তৈরী করে! এই pregnenolone থেকে এক দিকে তৈরী হয় বা S*x steroid আবার অন্য দিকে এর সাহায্যে তৈরী হয় এবং ! মানে Hydroxylase enzyme না থাকলে Pregnenolone থেকে Cortisol এবং Aldosterone আর তৈরী হয় না! তাই পুরো prenenolone টাই Androgen এ রুপান্তরিত হয়! আবার যেহেতু Cortisol কম! তাই থেকে বেশি ক্ষরণ হয়!উদ্দেশ্য Adrenal cortex কে stimulate করে বেশি cortisol তৈরী করা!কিন্তু ঐ যে hydroxylase নেই! তাই ultimately pregnenolone গুলো সব Androgen এই রুপান্তরিত হয়!
আর ছোট Female body তে androgen এর কাজ হলো!
-বডিতে পুরুষালি ভাব আনে
-Clitorious বড় হয়ে যায়, বলে এটাকে!
-vaginal or***ce develop করে না!
-l***a majora আর minora ভাল ভাবে ডেভেলপ করে না!
মদ্দা কথা দেখতে হয় এর মতো!দিলিপ স্যার একটা কথা বলেছিল, গ্রামে বাচ্চা হবার সময় আমাদের সবার চোখ থাকেই আগে genitalia এর দিকে!উদ্দেশ্য ছেলে হয়েছে কিনা! যেহেতু এই patient দের বড় থাকে!বাচ্চা হবার দাই genitalia এর দিকে চোখ দিয়েই আলহামদুলিল্লাহ পোলা হইছে বলে ওঠে!এই ভাবে একজন মেয়ে দীর্ঘদিন সবার কাছে পুরুষ হিসেবে পরিচিত হয়ে যায়! মা বাবাও মনে করে এটা হয়তো পেনিস!একসময় বডিতে Estrogen আর progesterone আসা শুরু করে! বডিতে শুরু হয় সেক্স characteristics ! Breast develop করা শুরু করে! প্রথম কিছুদিন রবিন একটু চিন্তিত হয়,আর সে বুঝতে পারে না কেন ক্লাসে এত মেয়ে থাকতে তার সবচেয়ে ভাল লাগে তার ছেলে বন্ধু নন্দলাল কে!( estrogen effect ) টাইট কিছু দিয়ে সে বুক বেধে তারপর স্কুলে যায়!সবাই বলে তোর গা এতো নরম কেন মেয়ে মানুষের মতো? একদিন সে লক্ষ্য করে প্রসাবের জায়গা দিয়ে রক্ত বের হচ্ছে!(period )! সে তখন ভাবে, না এবার আম্মু কে বলা দরকার! সে মা এর সামনে গিয়ে গেঞ্জি খুলে ফেলে! এখান থেকেই শুরু হলো কাহিনী! রবিনের মা চিতকার করে কান্না শুরু করে তাল দিয়ে! "ওরে আল্লাহ রে! আমার পোলা মাইয়া হয়ে গেছে রে!!!!"
এটা কখনোই জানে না যে সে কখনো ছেলে ছিলই না!
এই condition কে বলে ( নকল হিজলা)! due to
এরপরের কাহিনী আমরা পেপারে দেখে থাকি! সাংবাদিক সাহেবেরা বেশ রং চং মিশিয়ে লিখে থাকে!"বগুড়ায় একরাতে ছেলে মেয়ে হয়ে গেছে!তার নতুন নাম আঙ্গুরলতা !তাকে বিয়ে করেছে তার আগের ঘনিষ্ঠ ছেলে বন্ধু নন্দলাল!"
- #ডাঃসওগাত_এহসান
মানবদেহ সম্পর্কে ডিপ্লোমা নার্সিং এর জন্য গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নঃ
১.মানুষের দেহের ক্রোমোজোমের সংখ্যা কত?
-২৩ জোড়া
২.দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন ক্ষমতা খর্ব করে?
-কার্বন মনোক্সাইড
৩.কোন জারক রস পাকস্থলীতে দুগ্ধ জমাট বাঁধায়?
-রেনিন
৪.একজন মানুষের দেহে মোট কত টুকরা হাড় থাকে?
-২০৬
৫.মানবদেহে মেরুদন্ডের অস্থির সংখ্যা কতটি?
-৩৩টি
৬.হৃদযন্ত্রের সংকোচনকে কি বলে?
-সিস্টোল
৭.লোহিত রক্ত কণিকা কোথায় তৈরি হয়?
-অস্থিমজ্জায়
৮.রক্তরসে পানির পরিমাণ কতটুকু?
-৯০-৯২%
৯.করোটির হাড়ের সংখ্যা কতটি?
২৯টি
১০.রক্তের গ্রুপ আবিষ্কার করেন কে?
-ল্যান্ড স্টেইনার।
১১.একজন পূর্ণবয়স্ক মানুষের দেহে কতটুকু রক্ত থাকে?
-৫-৬ লি.
১২.স্টেপিস কোথাকার অস্থির নাম?
-মধ্যকর্ণের
১৩.বিলিরুবিন কোথায় অবস্থিত?
-যকৃতে
১৪.লোহিত কণিকার আয়ুষ্কাল কতদিন?
-১২০দিন
১৫.রক্তশূন্যতা কি?
-হিমোগ্লোবিনের পরিমাণ হ্রাস পাওয়া
১৬.মানবদেহের সবচেয়ে কঠিন পদার্থ কোনটি?
-এনামেল
১৭.যেকৃত নি:সৃত রস কোথায় জমা হয়?
-পিত্তে
১৮.আমিষ জাতীয় খাদ্যের পরিপাক কোথায় শুরু হয়?
-পাকস্থলীতে
১৯.দুধ দাঁতের সংখ্যা কত?
-২০টি
২০.নাড়ীর স্পন্দন প্রবাহিত হয়?
-ধমনীর ভেতর দিয়ে
২১.বৃক্কের গঠন ও কাযকরী একক কোনটি?
-নেফ্রন
২২.ফুসফুসে বায়ু প্রবেশকে কি বলা হয়?
-প্রশ্বাস
২৩.লালারসে কোন এনজাইম থাকে?
-টায়ালিন
২৪.গ্রন্থিরাজ বলা হয় –
-পিটুইটারিকে
২৫.মানব হৃদপিন্ডে প্রকোষ্ঠ সংখ্যা কত?
-৪