11/04/2022
Do, Make নাকি commit (যেখানে সবগুলির মানেই ‘করা’ ) (BCS, Bank, Job)
BCS/Job English, University/Medical/Engineering admission students দের পড়াতে গিয়ে দেখি তাদের মাঝে মাঝেই ঝামেলা হয় কারন Do, Make, commit যেখানে তিনটার মানেই করা। যদি বলি, আমি ফোন করলাম, তাহলে কি লিখব? I did a phone call, I made a phone call নাকি I committed a phone call কারন do, make, commit সব গুলির মানে ‘করা’। তবে অর্থ একই হলেও ব্যবহারের ক্ষেত্রে ভিন্নতা রয়েছে।
সাধারণ কোন কাজ করা বোঝাতে ব্যবহার ‘do’ করা হয়, কিন্তু তৈরি করা, produce করা বোঝাতে ‘make’ ব্যবহার করা হয়। তবে বিষয় টা আরো ভাল ভাবে বোঝার জন্যে নিচে একটি তালিকা দেয়া হল। এই list টা BCS/Job, University/Medical/Engineering admission students দের জন্য অনেক কাজে দেয়।
‘Do’ কখন হয়, চলুন দেখি।
Do a business (ব্যবসা করা), do a damage (ক্ষতি করা), do an exercise (ব্যায়াম করা), do a favor (সমর্থন/সাহায্য করা), do a research (গবেষনা করা)
‘Make’ কখন হয়, চলুন দেখি।
Make an appointment (মিটিং আয়োজন করা), make an attempt (চেষ্টা করা),make a change (পরিবর্তন করা), make believe (বিশ্বাস করানো),make a choice (পছন্দ করা), make a comment (মন্তব্য করা, যা আমরা প্রায় ফেসবুকে করে থাকি), make a decision (সিদ্ধান্ত নেয়া),make a discovery (আবিস্কার করা), make an effort (চেষ্টা করা),make an error (ভুল করা),make an excuse (অজুহাত তৈরি করা),make fun of (মজা করা),make a joke (কৌতুক করা),make a journey (ভ্রমন করা),make a mistake (ভুল করা),make money (উপার্জন করা, সোজা বাংলায় টাকা কামানো), make a profit (লাভ করা, এই লাভ সেই লাভ না ভাই যে লাভ করতে গিয়ে প্রায় লস হয়, এটা হল ব্যবসাতে লাভ করা),make a phone call (কাওকে ফোন করা)
ভুল করা বোঝাতে make a mistake, make an error ব্যবহার করাও যায়, তবে জেনেশুনে ভুল যেটা অপরাধ সে ক্ষেত্রে commit ব্যবহার করা হয়।
commit su***de (আত্মহত্যা করা),commit a blunder (মারাত্মক ভুল করা্), commit a crime (অপরাধ করা)
“সন্তানের উত্তম ব্যবহার পাওয়ার সবচেয়ে বেশি অধিকারিণী হচ্ছেন ‘মা’ ”-মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ)