Tanzimul Ummah Hifz Madrasah, Rajshahi Branch - PRS

Tanzimul Ummah Hifz Madrasah, Rajshahi Branch - PRS Tanjimul Ummah Hifz Madrasah, Rajshahi Branch (PRS) is an initiative for the people of Rajshahi. It

"কোরআনের পাখিদের অভাবনীয় সাফল্য!" 📖🕊️আলহামদুলিল্লাহ,হিফযুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতা...
23/09/2026

"কোরআনের পাখিদের অভাবনীয় সাফল্য!" 📖🕊️
আলহামদুলিল্লাহ,
হিফযুল কুরআন ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় রাজশাহী জেলা পর্যায়ে ৫ পারা গ্রুপে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা- রাজশাহী শাখা, পদ্মা আবাসিক সেকশন এর সাফল্য!!!

​বিভাগ: ৫ পারা গ্রুপ:
নুরুজ্জোহা তৌফিক
কোড: ৭৩৯
​অর্জন: ২য় স্থান ও
ওয়ালীউল্লাহ ইবনে মাসুদ
কোড: ১০১৯
​অর্জন: ৫ম স্থান
তাদের এই কৃতিত্বে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত। আল্লাহ তাআলা তাদের এই জ্ঞানকে পুরো উম্মাহর জন্য বরকতময় করুন।

কুরআন শুধুমাত্র তিলাওয়াতের গ্রন্থ নয়, এটি অন্তরের প্রশান্তি ও ঈমানের খোরাক। আর যখন সুন্দর ও সুমধুর কণ্ঠে (হুসনে সওত) আল্...
31/08/2026

কুরআন শুধুমাত্র তিলাওয়াতের গ্রন্থ নয়, এটি অন্তরের প্রশান্তি ও ঈমানের খোরাক। আর যখন সুন্দর ও সুমধুর কণ্ঠে (হুসনে সওত) আল্লাহর কালাম ধ্বনিত হয়, তখন তা সরাসরি হৃদয়ে গিয়ে দোলা দেয়।
রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন:
"তোমরা সুন্দর সুর দিয়ে কুরআনকে সৌন্দর্যমণ্ডিত করো।" (সুনানে আবু দাউদ)

# হুসনে সওত প্রতিযোগিতা #
সার্বিক ব্যাবস্থাপনায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী শাখা (পদ্মা আবাসিক সেকশন)

ভ্রমণকে ইসলামে শুধু বিনোদন নয়, বরং শিক্ষা অর্জন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা এবং ঈমানকে তাজা করার অন্যতম মাধ্যম হিসেবে দে...
21/08/2026

ভ্রমণকে ইসলামে শুধু বিনোদন নয়, বরং শিক্ষা অর্জন, আল্লাহর সৃষ্টি নিয়ে গবেষণা এবং ঈমানকে তাজা করার অন্যতম মাধ্যম হিসেবে দেখা হয়েছে।
মহান আল্লাহ তা'আলা বলেন- قُلۡ سِیۡرُوۡا فِی الۡاَرۡضِ فَانۡظُرُوۡا کَیۡفَ بَدَاَ الۡخَلۡقَ
“বলুন, তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো, কীভাবে তিনি সৃষ্টির সূচনা করেছেন।” (সূরা আল-আনকাবুত: ২০)

``সংক্ষিপ্ত শিক্ষা ভ্রমণ''
সার্বিক ব্যবস্থাপনায়:-
তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী শাখা (পদ্মা আবাসিক সেকশন)

18/08/2026
✨ কুরআনুল কারীম হিফযের এক বরকতময় ও নূরানি পথচলা শুরু! ✨আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো ত...
08/08/2026

✨ কুরআনুল কারীম হিফযের এক বরকতময় ও নূরানি পথচলা শুরু! ✨
আলহামদুলিল্লাহ, অত্যন্ত ভাবগম্ভীর ও আনন্দঘন পরিবেশে সম্পন্ন হলো তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী শাখা (পদ্মা আবাসিক সেকশন)-এর আয়োজনে "সবক প্রদান অনুষ্ঠান"। 📖💚
ছোট্ট মনিদের মুখে পবিত্র কুরআনের বানী উচ্চারণ আর তাদের এই পবিত্র যাত্রার শুভসূচনায় অভিভাবক ও শিক্ষকদের মনে বয়ে গেছে আনন্দের এক অন্যরকম অনুভূতি।
🌟 অনুষ্ঠানের বিশেষ কিছু মুহূর্ত:
🔹 প্রধান মেহমান:
মাওলানা রুহুল আমিন
(সহকারী সেক্রেটারি, বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন কেন্দ্রীয় কমিটি; খতিব, মসজিদ-ই-নূর, তেরখাদিয়া সেনানিবাস, রাজশাহী ও ডিরেক্টর, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি)
🔹 সভাপতিত্ব করেন:
মুহাম্মাদ হাবিবুল্লাহ আল আমিন
(ডিরেক্টর, তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন, উত্তরা, ঢাকা)
🔹 সবক প্রদান ও মূল্যবান নসিহা পেশ করেন:
ড. মুহাম্মাদ কাউসার হুসাইন
(সহকারী অধ্যাপক, রাজশাহী বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ এবং সভাপতি, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি, রাজশাহী মহানগরী)
🔹 বিশেষ মেহমান:
* ড. আতোয়ার রহমান (প্রফেসর, আরবি বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়)
🔹 সম্মানিত অতিথিবৃন্দ:
* মাসউদুর রহমান (ভারপ্রাপ্ত প্রিন্সিপাল, তানযীমুল উম্মাহ দাখিল মাদরাসা, রাজশাহী)
* ইকবাল কবির (সহকারী জোন পরিচালক, রাজশাহী অঞ্চল)
* হুমায়ুন কবির (শাখা প্রধান, প্রি-হিফয সেকশন)
* হাফেজ মুখলেসুর রহমান (শাখা প্রধান, অনাবাসিক শাখা)
🔹 অভিভাবকদের অনুভূতি প্রকাশ:
সন্তানদের এই পবিত্র পথচলায় নিজেদের অনুভূতির কথা ব্যক্ত করেন—
* নুরুজ্জামান লিটন (বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক)
* ডা. মোঃ সহীদুল ইসলাম (সহকারী অধ্যাপক, মেডিসিন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল)
* ডা. মোঃ ফরিদ হোসেন (সহযোগী অধ্যাপক, শিশু, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল, নওগাঁ)
🔹 স্বাগত বক্তব্য ও পরিচালনা:
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অত্র শাখার ব্রাঞ্চ কো-অর্ডিনেটর মুহা. আব্দুর রহমান এবং চমৎকার সঞ্চালনায় ছিলেন অ্যাসিস্ট্যান্ট কো-অর্ডিনেটর বরকত আলী।
এছাড়াও অনুষ্ঠানে অত্র শাখার আমিনুল হিফয মাহফুজ হাসানসহ হিফযুল কুরআন ডিপার্টমেন্টের সম্মানিত সকল শিক্ষকবৃন্দ উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন। 🌸
মহান আল্লাহ তাআলা আমাদের এই ছোট্ট সোনামণিদের কুরআনের সত্যিকারের হাফেজ হিসেবে কবুল করুন এবং তাদের পথচলা সহজ করে দিন। আমিন! 🤲

‘‘জুলাই মানে নয়তো শুধু বড়দেরই জয়, জুলাই মানে ছোটদেরও নতুন পরিচয়’’তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী শাখা-পদ্মা আবাসিক...
05/08/2026

‘‘জুলাই মানে নয়তো শুধু বড়দেরই জয়,
জুলাই মানে ছোটদেরও নতুন পরিচয়’’

তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী শাখা-পদ্মা আবাসিক সেকশন কর্তৃক আয়োজিত জুলাই গন অভ্যুত্থান দিবস উপলক্ষে ডকুমেন্টারি প্রদর্শন, কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

08/07/2026
05/07/2026
"ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ" কর্তৃক আয়োজিত নতুন কুঁড়ি জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে তানয...
18/06/2026

"ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ" কর্তৃক আয়োজিত নতুন কুঁড়ি জাতীয় হিফযুল কুরআন প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে তানযীমুল উম্মাহ হিফয মাদরাসা, রাজশাহী শাখার (পদ্মা আবাসিক সেকশন) সাফল্য
★ ৩০ পারা গ্রুপে : ৩য় স্থান অর্জন করে ক্রেস্ট, সনদপত্র ও গিফট হ্যাম্পার পেয়ে ♥️
আমাদের প্রিয় ছাত্র সাদ ইবনে ইকবাল ❤️
জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হওয়ায় আমরা মহান আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ।
সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন জাতীয় পর্যায়ে ভালো ফলাফল লাভ করতে পারে।

Address

House#43, Road#3, Parizat Residential Area, Rajshahi
Rajshahi
6200

Alerts

Be the first to know and let us send you an email when Tanzimul Ummah Hifz Madrasah, Rajshahi Branch - PRS posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Tanzimul Ummah Hifz Madrasah, Rajshahi Branch - PRS:

Shortcuts

Share