25/08/2026
রাণীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত।
আইসিটি সেল,রা.বা.উ.বি : রাণীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ পরবর্তী শিক্ষার্থীর শিখন অগ্রগতি অবহিতকরণ,নিয়মিত উপস্থিত নিশ্চিতকরণ ও শিক্ষার মান উন্নয়ন শীর্ষক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সকাল সাড়ে ১০ টায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত সমাবেশে ২০২৬ শিক্ষাবর্ষে অধ্যয়নরত সকল শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকগণ অংশ নিয়েছেন।
সহকারী শিক্ষক মো: শরিফুল ইসলামের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সাদেকুল ইসলাম। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।
✍️ তিনি বলেন,পরীক্ষা হচ্ছে মূল্যায়নের একমাত্র পন্থা। অর্ধ-বার্ষিক/প্রাক-নির্বাচনী পরীক্ষায় তোমরা অনেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারো নি। ব্যর্থতা কাটিয়ে তোমাদের সামনে আবারও ভালো করার সুযোগ রয়েছে। বার্ষিক/নির্বাচনী পরীক্ষা শুরু হতে আরও কয়েক মাস সময় রয়েছে।
তিনি অকৃতকার্য শিক্ষার্থীদের বাসায় ভালোভাবে পড়াশুনা করার পাশাপাশি নিয়মিত বিদ্যালয়ে আসার উৎসাহ প্রদান করেন।
বিদালয় উপস্থিতিতে শতকরা ৭৬% ও পরীক্ষায় অকৃতকার্য হলে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ/এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হবে না বলে কঠোর হুসিয়ারি প্রদান করেন।
গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নে বিদ্যালয় কর্তৃপক্ষ বদ্ধপরিকর বিধায় বাড়িতে শিক্ষার্থীদের তদারকি ও বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করার জন্য অভিভাবকদের উদাত্ত আহ্বান জানান তিনি।
এছাড়াও বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আকরামুল হক,সহকারী প্রধান শিক্ষক বিমান কুমার,১০ম শ্রেণির শ্রেণি শিক্ষক মো: বাবুল আক্তার,৯ম শ্রেণির শ্রেণি শিক্ষক শারমিন সুলতানা,৬ষ্ঠ শ্রেণির শ্রেণি শিক্ষক মো: হারুন অর রশিদ প্রমূখ শিক্ষার্থীদের নৈতিক ও আচরণিক মূল্যবোধ এবং শিক্ষার মান উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।
👉 সর্বোপরি শিক্ষার মান উন্নয়নে বিভিন্ন বিষয়ে সমস্যা চিহ্নিতকরণ ও উত্তোরণে করনীয় বিষয়ে অভিভাবকদের মতামত জানতে চাওয়া হয়। অভিভাবকদের চাহিদা ও মতামতকে প্রাধান্য দিয়ে সভায় অনেক বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গৃহিত হয়েছে। পরবর্তীতে বিদ্যালয়ে মিটিং এ সিদ্ধান্ত চূড়ান্ত করে বাস্তবায়ন করা হবে।