Green Voice Rajshahi College Unit

Green Voice Rajshahi College Unit পরিবেশবাদী যুব সংগঠন ���

আজ ২৫ সেপ্টেম্বর,,,,,        "বিশ্ব নদী দিবস "এবারের প্রতিপাদ্য বিষয় -"আমাদের জনজীবনে নৌপথ "এই উপলক্ষে কুইজ প্রতিযোগিতা,...
25/09/2022

আজ ২৫ সেপ্টেম্বর,,,,,
"বিশ্ব নদী দিবস "
এবারের প্রতিপাদ্য বিষয় -
"আমাদের জনজীবনে নৌপথ "

এই উপলক্ষে কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এর আয়োজন করেন #গ্রীনভয়েস_রাজশাহী_কলেজ শাখা। সহযোগিতায় ইনভাইনমেন্টাল ক্লাব রাজশাহী কলেজ #গ্রীন_ভয়েস_রাজশাহী_জেলা শাখা।

অসংখ্য ধন্যবাদ সকলকে আজকের প্রোগ্রাম সফল ভাবে শেষ করবার জন্য।

বিশ্ব নদী দিবস ২০২২
সফল হোক সার্থক হোক!

আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার আয়োজনে ও রাজশাহী কলেজ এনভারনমেন্টাল ক্লাব এর সহয...
17/06/2022

আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার আয়োজনে ও রাজশাহী কলেজ এনভারনমেন্টাল ক্লাব এর সহযোগিতায় তিনদিন ব্যাপী প্লাস্টিক ব্যবহারে সচেতনতামূলক কার্যক্রম "প্লাস্টিক বোতলদিন পরিবেশ বন্ধু গাছ নিন" কর্মসূচির আয়োজন করা হয়েছে।

স্থানঃ রাজশাহী কলেজ (কামরুজ্জামান ভবনের সামনে।)
তারিখঃ ১৮/০৬/২০২২ (শনিবার) - ২০/০৬/২০২২ (সোমবার)
সময়ঃ সকাল ১০ টা।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজশাহী কলেজের অধ্যক্ষ, প্রফেসর মোহা. আব্দুল খালেক স্যার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সম্মানিত উপদেষ্টা, ভূগোল ও পরিবেশ বিভাগ এর সহযোগী অধ্যাপক, ড. মোঃ জহিরুল ইসলাম স্যার ও বাংলা বিভাগের প্রভাষক মুস্তাফিজুর রহমান স্যার।

এছাড়াও উপস্থিত থাকবেন গ্রীন ভয়েস, রাজশাহীর বিভাগীয় সমন্বয়ক ফাহমিদা নাজনীন তিতলি।

উক্ত অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

আগামীকাল ২১'শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার কার্যক্রমঃ* শ...
20/02/2022

আগামীকাল ২১'শে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার কার্যক্রমঃ

* শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ
সময়ঃ সকাল - ০৮ঃ০০ টায়
স্থানঃ রাজশাহী কলেজ।

* পাঠচক্রঃ
বিষয়ঃ শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য।
সময়ঃ বিকাল - ০৩ঃ৪৫ মিনিট।
স্থানঃ রাজশাহী কলেজ (ফুলার ভবনের উত্তর দিকে)।
আলোচনায়ঃ আব্দুর রহিম ও মনির হোসাইন উৎস।

উক্ত কর্মসূচিতে গ্রীন ভয়েস এর বন্ধু - বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের রাজশাহী কলেজে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি।

৫২'র ভাষা শহীদদের প্রতি গ্রীন ভয়েসের পক্ষ থেকে থাকলো গভীর ভালোবাসা ও বিরম্র শ্রদ্ধা।

  খাদ্য সহায়তা কর্মসূচি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহায়তায় রাজশাহী জেলা শাখা এবং রাজশাহী কলেজ শাখা যৌথভাবে, সাধারণ মান...
25/09/2021

খাদ্য সহায়তা কর্মসূচি
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সহায়তায় রাজশাহী জেলা শাখা এবং রাজশাহী কলেজ শাখা যৌথভাবে, সাধারণ মানুষের মাঝে খাদ্য সহায়তা, সুরক্ষা সামগ্রী প্রদান করে।

ধন্যবাদ ও কৃতজ্ঞতা ব্যাংক কর্তৃপক্ষকে।

#গ্রীন_ভয়েস।

অসহায় অভাবগ্রস্থ এবং বন্যাত্বদের মাঝে ত্রান বিতরণের লক্ষ্যে তালিকাকরণ প্রক্রিয়া। বিভিন্ন এলাকাভিত্তিকভাবে খোঁজ নিয়ে এই ক...
19/09/2021

অসহায় অভাবগ্রস্থ এবং বন্যাত্বদের মাঝে ত্রান বিতরণের লক্ষ্যে তালিকাকরণ প্রক্রিয়া। বিভিন্ন এলাকাভিত্তিকভাবে খোঁজ নিয়ে এই কার্যক্রম চালিয়ে যাওয়া হয়েছে।

গত ৯ই সেপ্টেম্বর, ২০২১ বিশ্ব স্বাক্ষরতা দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীতে সকাল ১০ ঘটিকায় এই দিবসটি পালন করা হয়।উক্ত দিবসটিত...
13/09/2021

গত ৯ই সেপ্টেম্বর, ২০২১ বিশ্ব স্বাক্ষরতা দিবস উপলক্ষে রাজশাহী মহানগরীতে সকাল ১০ ঘটিকায় এই দিবসটি পালন করা হয়।

উক্ত দিবসটিতে বেশ কিছু শিশুদের স্বাক্ষরতা শিখানো হয়। যায় ফলে শিশুরা আগ্রহ প্রকাশ করে। এবং পর্যায়ক্রমিকভাবে শিশুদের নিয়ে দিবসটি সফলভাবে সম্পূর্ণ হয়।

10/09/2021

আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন।
গ্রীন ভয়েস রাজশাহী জেলা শাখা এবং রাজশাহী কলেজ শাখার যৌথ আয়োজনে আগামী ১১ই সেপ্টেম্বর (শনিবার) বিকেল সাড়ে ৪ টায় পাঠচক্রের আয়োজন করা হয়েছে।

বিষয়ঃ শহীদ জননী জাহানারা ইমামের রচিত একাত্তরের দিনগুলি।
স্থানঃ মুক্তমঞ্চ, রাজশাহী।

রামেক হাসপাতালে গাছ ও পাখি নিধনকারীদের আইনের আওতায় আনার দাবি।রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক পাখি হত্যা ও গাছকাটার...
08/09/2021

রামেক হাসপাতালে গাছ ও পাখি নিধনকারীদের আইনের আওতায় আনার দাবি।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে শতাধিক পাখি হত্যা ও গাছকাটার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেছেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের গাছ কেটে শত শত পাখি হত্যা করা হয়েছে। আমরা বিশ্বাস করি কখনও উন্নয়নের নামে জীব বৈচিত্র্য ধ্বংস করা যায় না। এঘটনার দায় পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্টরা কখনো দায় এড়াতে পারেনা।

সোমবার বেলা ১১ টার দিকে রাজশাহী মহানগরীর জিরোপয়েন্ট এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধনে বক্তব্যে তারা এসব কথা বলেন। মানববন্ধন ও সমাবেশে গ্রীন ভয়েস সহ বিভিন্ন সামাজিক সংগঠন একত্রিত হয়। গ্রীন ভয়েস থেকে উপস্থিত ছিলেন আব্দুল রহিম, মনির হোসাইন উৎস সহ অন্যান্য সদস্যবৃন্দ।

বক্তারা আরো বলেন, পাখি ও গাছ নিধনের মাধ্যমে এটি অসনীসংকেত। এই অপরাধী বিচারের আওতায় নিয়ে আসা না হলে লাগাতার আন্দোলনের হুমকি দেওয়া হয়।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপার সাধারণ সম্পাদক জামাত খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, বীর মুক্তিযুদ্ধো শাহাজাহান আলী বরজাহান, জীব বৈচিত্র্য সংরক্ষণের আহবায়ক মাহফুজুর রহমান রাজ, নদী ও পরিবেশ বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক হোসেন আলী, গ্রীন ভয়েস এর আব্দুর রহিম প্রমুখ।

সঞ্চালনা করেন সেভ দ্যা ন্যাচারের চেয়ারম্যান মিজানুর রহমান।

উল্লেখ্য, রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনের একটি অর্জুন গাছ কেটে ফেলায় ওই গাছে থাকা শতাধিক শামুকখোল পাখির বাচ্চা মারা যায়। মূলত রামেক হাসপাতালের সামনের গাছগুলোতে কয়েক বছর ধরেই আবাস গড়ে তুলেছিল হাজারো শামুকখোল পাখি।

Address

Zero Point To C&B Road
Rajshahi
6100

Telephone

+8801521420015

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Voice Rajshahi College Unit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The School

Send a message to Green Voice Rajshahi College Unit:

Shortcuts

Share

Category