মজাই আলাদা

মজাই আলাদা মজার মজার সব তথ্য, ছবি, জোকস্ পেতে আমাহ?

10/12/2025
29/07/2025

🙂

28/07/2025

মা আর ছেলে পাত্রী দেখতে গেছে। সমাদর করে বসিয়ে নাস্তা দেয়া হয়েছে। একটু পর মায়ের সাথে আগাগোড়া বোরকাঢাকা পাত্রী এল। ছেলেকে আগেই জানানো হয়েছে, পাত্রী খুবই পর্দানশীন। ছেলে বারবার মেয়ের দিকে তাকাচ্ছে। চোখ ছাড়া কিছুই দেখা গেল না।

চোখেই ছেলে কাত। বিয়েতে তিনপায়ে খাড়া।
ছেলে আশায় আশায় থাকল, এই বুঝি আধার কেটে আলো ফুটবে। কালো পর্দার মেঘ সরে চাঁদ হেসে উঠবে। আশার গুড়ে বালি। মেয়ে নেকাব সরাল না। একটু পর ছেলেকে একবারে হতাশ করে, মেয়ে উঠে চলে গেল। সাথে নিয়ে গেল একটি ছেলের ‘হৃদয়’।

ছেলে গুনগুন করছে,
এক পরদেশি মেরা দিল লে গ্যায়া।
সাথ সাথ মিঠা মিঠা গম দে গ্যায়া।

একটু পর থমথমে মুখে ছেলের মাও সন্তানকে জোর করে উঠিয়ে নিয়ে এলেন। ছেলের মনে হাহাকার। আহা, কী জান্নাতি হুরই না লুকিয়ে আছে ওই কালো অবগুণ্ঠনের আড়ালে। কী সুন্দর তার হাসি। মুক্তোর মতো দাঁত। চুল যেন বর্ষার আকাশ। নখগুলো যেন হীরের দানা। আর চোখ? স্বচ্চ নিটোল সরোবর। শুধু ডুবে মরা, ডুবে মরা। ডুবেই মরা।

মায়ের কথায় ডুবন্ত ছেলে সম্বিত পেয়ে ডাঙ্গায় উঠল।

মুখ ফস্কে বলে ফেলল - আম্মু বিয়ের কথাবার্তা শেষ না করে বেরিয়ে এলে যে?

মা-
মেয়ে বলেছিল ছেলে পছন্দ না হলে নেকাব উঠাবে না।

(লিখা- আতিক উল্লাহ হাফি.)

Address

Makranda, Lalitnagar Bazar
Rajshahi
6000

Telephone

+8801875541195

Website

Alerts

Be the first to know and let us send you an email when মজাই আলাদা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category